মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর দেশের ৬৪ জেলায় একযোগে পরিবেশিত হবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এই আয়োজন করা হচ্ছে।
শনিবার (৭ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় জানানো হয়, এ প্রজন্মের শিল্পীরা একাত্তরের কালজয়ী গান পরিবেশন করবেন। অনুষ্ঠানে দেশবাসীকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
১৬ ডিসেম্বর বাঙালি জাতির চূড়ান্ত বিজয়ের দিন। নয় মাসের যুদ্ধ শেষে এ দিনেই বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। প্রতিবছর বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও নানা সাংস্কৃতিক আয়োজনে উদ্যাপিত হয়।
এসি
