[ad_1]
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে একজনের প্রাণহানির পরদিন পুরো পথে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়।
এর আগে, মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছিল, আজ সকাল ১১টা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা নিরবচ্ছিন্নভাবে পুনরায় চালু করা হবে।
রবিবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে। এতে এক যুবকের মৃত্যু হয়। এরপর মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ৩টায় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশে মেট্রোরেল চলাচল শুরু হয়। আর সন্ধ্যা সোয়া ৭টায় চলাচল শুরু হয় মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত অংশে।
[ad_2]
Source link
