Author: Parban parban
মানিকগঞ্জ প্রতিনিধি : দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বহিস্কৃত বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের মানিকগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক ও সাটুরিয়া উপজেলা শাখার সভাপতি রাহা মাহমুদা পলিকে মাদক সম্পৃক্ততার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শেখ মুহাম্মদ খালেদুল করিম। তিনি জানান, মানিকগঞ্জের জয়রা এলাকায় স্থানীয় কয়েকজন ব্যক্তি রাহা মাহমুদা পলিকে মাদক সম্পৃক্ততার অভিযোগে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে খবর দেন। খবর পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেন। জব্দ করা মাদকের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে কি না—সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে জিজ্ঞাসাবাদ শেষ না…
স্টাফ রিপোর্টাররাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকে নিউমার্কেট, নীলক্ষেত মোড় হয়ে ঢাকা কলেজ পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনের কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান দয়ালের নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত নেতাকর্মীরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমানকে জড়িয়ে ষড়যন্ত্রমূলক অপপ্রচার ও মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়ে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা অভিযোগ করেন—একটি কুচক্রী মহল রাজনৈতিকভাবে অপদস্থ করার উদ্দেশ্যে আমান উল্লাহ আমানের বিরুদ্ধে ধারাবাহিকভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।মিছিলে উপস্থিত ছাত্রদল নেতারা অবিলম্বে এসব অপপ্রচার বন্ধের দাবি জানান এবং সত্য প্রতিষ্ঠার সংগ্রামে আরও ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সামিউল ইসলাম আকাশকে হেয় করতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার: অভিযোগ ছাত্রদল নেতার স্টাফ রিপোর্টার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা মোঃ সামিউল ইসলাম আকাশকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিকভাবে অপপ্রচার চালাচ্ছে—এমন অভিযোগ উঠেছে দলীয় সূত্রে। সাম্প্রতিক সময়ে ‘হাফিজুর রহমান হাফিজ’ নামে একটি ভুয়া ফেসবুক আইডি থেকে আকাশকে জড়িয়ে বিভ্রান্তিকর, অসত্য ও মানহানিকর তথ্য ছড়ানোর ঘটনা নেতাকর্মীদের নজরে আসে। দীর্ঘদিন ধরে ছাত্রদলের সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় থেকে আকাশ ক্যাম্পাসকেন্দ্রিক বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছেন। তার এই পরিচ্ছন্ন ও সক্রিয় রাজনৈতিক ভূমিকার কারণেই প্রতিপক্ষ মহল তাকে টার্গেটে পরিণত করেছে বলে দাবি ছাত্রদল নেতাকর্মীদের। তাদের ভাষ্য, সংগঠনের উদীয়মান…
ঢাকা, ১৩ নভেম্বর ২০২৫: দেশবিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে শেকৃবি ছাত্রদলের সতর্ক অবস্থান দেশবিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক অবস্থান নিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ছাত্রদল। সংগঠনটির নেতা সামিউল ইসলাম আকাশের নেতৃত্বে বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়। সামিউল ইসলাম আকাশ বলেন, “বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও শিক্ষাঙ্গনের শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় ছাত্রদল সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করবে। দেশবিরোধী কোনো ষড়যন্ত্র বা সহিংসতা আমরা মেনে নেব না।” অবস্থান কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে ক্যাম্পাসে শান্তি ও গণতন্ত্র রক্ষার আহ্বান জানান। তারা জানান, শেকৃবি ছাত্রদল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে দৃঢ়ভাবে অবস্থান করবে এবং যেকোনো সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে…
ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে টানা ৩২তম দিনের মতো অবস্থান ধর্মঘট চালিয়ে যাচ্ছেন। দেশের বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষকরা দীর্ঘদিন ধরে জাতীয়করণ, বেতন স্কেল উন্নয়ন ও চাকরি স্থায়ীকরণের দাবিতে এই কর্মসূচি পালন করছেন।শিক্ষকরা জানান, তারা বহু বছর ধরে ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য তারা শান্তিপূর্ণভাবে এই অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন। তীব্র ঠান্ডা, কষ্ট ও অনিশ্চয়তার মধ্যেও প্রতিদিন তারা নির্ধারিত স্থানে অবস্থান করছেন ন্যায্য অধিকার পাওয়ার প্রত্যাশায়।তাদের দাবি—সরকার যেন দ্রুত এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের প্রাথমিক শিক্ষকদের মতো স্বীকৃতি ও সমান সুযোগ-সুবিধা প্রদান করে। অন্যথায় তারা অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।এদিকে,…
আর্থিকভাবে অস্বচ্ছল এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান দয়াল। সোমবার (১১ নভেম্বর) ভর্তি ও পরীক্ষার ফরম ফিলাপের টাকার অভাবে বিপাকে পড়া (২০২২-২৩ শিক্ষাবর্ষের) এক শিক্ষার্থীকে তিনি আর্থিক সহায়তা প্রদান করেন। পারিবারিক অস্বচ্ছলতার কারণে শিক্ষার্থীটি ভর্তি ও ফরম ফিলাপ করতে না পারলে ছাত্রদল ঢাকা কলেজ শাখার আহ্বায়ক সদস্য মাসুদ রহমান জীবন ও আলাউদ্দিনের মাধ্যমে বিষয়টি মিজানুর রহমান দয়ালের কাছে পৌঁছায়। শিক্ষার্থীর সমস্যার কথা জানার পর দয়াল তাৎক্ষণিকভাবে ভর্তি ও ফরম ফিলাপের সম্পূর্ণ টাকা প্রদান করেন। ওই শিক্ষার্থী বলেন, “আমার পারিবারিক অস্বচ্ছলতার কথা জানালে মাসুদ ভাই ও আলাউদ্দিন ভাই দ্রুত মিজান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন। তাদের…
চাঁদপুরের কচুয়ায় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান জনাব তারেক রহমানের ২৫তম দফা (শিক্ষা) ও ৩১তম দফা (পরিবেশ উন্নয়ন) বাস্তবায়নে এক অনন্য উদ্যোগ নিয়েছেন। আজ তিনি কচুয়ার খাজুরিয়া লক্ষ্মীপুর পীর ছোবহানীয়া উচ্চ বিদ্যালয় ও খাজুরিয়া লক্ষ্মীপুর প্রাথমিক বিদ্যালয়-এ ৯০০ জন শিক্ষার্থীর হাতে খাতা-কলম এবং ৩৩ জন শিক্ষকের হাতে ডায়েরি ও কলম তুলে দেন। পাশাপাশি প্রকৃতির ভারসাম্য রক্ষায় রোপণ করেন বিদেশী জাকারান্ডা ফুলগাছ। ইঞ্জিনিয়ার হাবিব বলেন — “আমার নেতা জনাব তারেক রহমান বলেছেন, জনগণের পাশে থাকুন; জনগণের মন জয় করুন। সেই নির্দেশে আমি স্কুলে স্কুলে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি চালাচ্ছি। আমি কচুয়াবাসীর পাশে থেকেই কাজ করতে চাই।” বিদ্যালয়ের প্রধান শিক্ষক…