Author: mehedihasan9991@gmail.com
[ad_1] বাংলাদেশে ১৮ কোটি মানুষের মধ্যে ১৫ বছর ও তার চেয়ে বেশি বয়সের সাক্ষর জ্ঞানসম্পন্ন মানুষ প্রায় ৬১ শতাংশ। এর মধ্যে যারা সাক্ষর ভোটার, তারা হ্যাঁ-না ভোট দিতে পারলেও বিষয়গুলো বুঝতে পারবেন কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ নিয়ে রাজনীতিবিদদের একাংশ বলছেন, প্রশ্নের যে নমুনা এবং যা করণীয়, সেটা চৌকস ভোটারদেরও হিমশিম খেতে হবে, আর নিরক্ষর ভোটাররা কী করবেন, সে-তো বুঝাই যায়। আরেক অংশ বলছেন, দলগুলো ঠিকঠাক ক্যাম্পেইন করলে মানুষ বুঝে নিতে পারবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কঠিন হবে কিন্তু সম্ভব।বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিস্টিক্সের (বিবিএস) তথ্য অনুযায়ী, দেশে ১৫ বছরের এবং তার বেশি বয়সের মানুষের মধ্যে সাক্ষরতার হার প্রায় ৬০.৭৭ শতাংশ।…
[ad_1] সৌদি আরবের রাজধানী রিয়াদে ষষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে টেবিল টেনিসে মিশ্র দ্বৈতের ফাইনালে উঠে মো. জাভেদ আহমেদ-খই খই সাই মারমা জুটি বাংলাদেশকে রৌপ্যপদক এনে দেন। সেমিফাইনালে তারা বাহরাইনকে ৩-১ সেটে হারিয়ে দিয়েছিলেন।যদিও ফাইনালে তুরস্কের কাছে হেরে গিয়ে স্বর্ণপদক জেতা হয়নি। রুপার পদক জিতে আজ বিকালে খই খই সাই মারমা দেশে ফেরেন। মিশ্র দ্বৈতের অপর সদস্য মো. জাবেদ আহমেদ ওমরাহ শেষে দেশে প্রত্যাবর্তন করবেন।খই খইকে বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি খোন্দকার হাসান মুনীর সুমন। অন্য কর্মকর্তারাও বিমানবন্দরে উপস্থিত ছিলেন। [ad_2]
[ad_1] রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে ৩৫টি ককটেল, বোমা তৈরি সরঞ্জাম, হেলমেট ও বিপুল পরিমাণ জর্দার কৌটা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৭ নম্বর সেক্টরে ককটেল বানানোর ফ্যাক্টরির সন্ধান পাওয়া গেছে। পরে সেখানে অভিযান চালিয়ে একটি ভবনের ছাদে বিপুল পরিমাণ ককটেল এবং ককটেল তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত ৩৫টি ককটেল, হেলমেট বোমা তৈরি সরঞ্জাম কয়েক বস্তা জর্দার কৌটা উদ্ধার করা হয়। আমরা কাউন্টার টেরোরিজম ইউনিটকে খবর দিয়েছি তারা এসেছে এখন আমরা বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় নিয়ে সেগুলোকে নিষ্ক্রিয় করা হবে। পুলিশের…
[ad_1] জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, এক হাসিনা যাওয়ার পর আরেক হাসিনা আসার পথ করে দিচ্ছে সরকার। এটি দেশের জন্য দুর্ভাগ্য। রাষ্ট্রপতিকে দিয়ে সই করিয়ে জুলাই সনদ অপবিত্র করা হয়েছে। সনদের আইনি ভিত্তি হয়েছে, তবে নৈতিক ভিত্তি পায়নি। কারণ এতে বিএনপি ও জামায়াতের মতামত প্রাধান্য পেয়েছে।শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।পাটওয়ারী বলেন, সরকার দরদ দেখিয়েছে, কিন্তু কোনও দায় নেয়নি। সনদ বাস্তবায়ন আদেশে তরকারির বাটি থেকে ১ চামচ-১ চামচ করে ভাগ করে দিয়েছে, কিন্তু জনগণকে কিছু দেয়নি। এই সনদের…
[ad_1] ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে মারধরের শিকার নারী সালমা ইসলামকে (৪০) জুলাই আন্দোলনের এক হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র তদন্ত কর্মকর্তার শুনানি নিয়ে জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর সড়কের শেখ মুজিবের রহমানে বাড়ি ভাঙচুরের সময় মারধরের শিকার হন সালমা ইসলাম। তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে ইউরোপিয়ান ইউনির্ভাসিটির বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র আবু সাইদ মু. সাইম হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন…
[ad_1] শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মিরপুর মডেল থানার মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক ড. এরশাদ হালিমের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ আদেশ দেন।এর আগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত প্রায় ১১টার দিকে শেওড়াপাড়ায় ড. এরশাদ হালিমের বাসায় অভিযান চালিয়ে মিরপুর মডেল থানার পুলিশ তাকে হেফাজতে নেয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান মিলন তাকে আদালতে হাজির করেন।ঢাবি রসায়ন বিভাগের ৮ শিক্ষার্থী মিরপুর মডেল থানায় বাদী হয়ে মামলাটি করেন। আসামিপক্ষের আইনজীবী শুনানিতে আদালতে বলেন, এ মামলার বাদি ঘটনার একমাস পরে মামলা করেছেন। এর মধ্যে…
[ad_1] চীনের শেনচৌ-২১ মহাকাশযানের রিটার্ন ক্যাপসুল থেকে বের হয়ে শেনচৌ-২০ মিশনের কমান্ডার ছেন তোং জানালেন, গত কয়েক দিনে দলটি পার্টি, দেশ ও জনগণের নিবিড় নজরদারি ও যত্ন পেয়েছে। প্রকল্পের সহকর্মীরাও সবসময় তাদের পাশে ছিলেন। এতে তারা আরও গভীরভাবে বুঝতে পেরেছেন যে, মানববাহী মহাকাশ অভিযানে জীবন ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হয়।শুক্রবার বেইজিং সময় ১৬ টা ৪০ মিনিটে শেনচৌ-২১ এর রিটার্ন ক্যাপসুলটি উত্তর চীনের ইনার মঙ্গোলিয়ার তোংফেং ল্যান্ডিং সাইটে অবতরণ করে। এরপর একে একে ক্যাপসুল থেকে বের করে আনা হয় তিন নভোচারীকে।কমান্ডার ছেন আরও জানালেন, ‘আজ আমরা সুস্থভাবে দেশে ফিরেছি। মহান মাতৃভূমির প্রতি আমরা কৃতজ্ঞ। যারা আমাদের প্রত্যাবর্তন সুরক্ষিত করেছেন, তাদের…
[ad_1] সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, যে দেশের ৫০ ভাগ নারী, তাদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয় । শুক্রবার বেলা ১১টায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের ১ম বারের মতো ৩ দিন ব্যাপী আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি প্যারেডে অংশগ্রহণকারী ক্যাডেট ও প্রাক্তন ক্যাডেটদের সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে তাঁদেরকে দেশ সেবায় আত্মনিয়োগ করার আহবান জানান। সেনা প্রধান আরও বলেন, ভাল মানুষ হতে হলে নীতি নৈতিকতার সাথে আমাদের কাজ করতে হবে। আমাদের স্বপ্ন অনেক ক্যাডেট তৈরি করা। আমরা নারী নেতৃত্ব চাচ্ছি, নারীর ক্ষমতায়নও চাচ্ছি। আমাদের ভাবতে হবে দেশের ৫০ ভাগ নারী, তাদের…
[ad_1] ‘একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট ঘোষণায় জাতি হতাশ হয়েছে’ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে চাঁদপুর সরকারি কলেজ মাঠে বাংলাদেশ ইসলামী আন্দোলন আয়োজিত চাঁদপুর-৩ আসনের নির্বাচনি প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।এ সময় ইসলামী আন্দোলনের আমির আরও বলেন, ‘৫৩ বছর এ দেশে নির্বাচন হয়েছে। সেই নির্বাচনের মাধ্যমে যখন কোনও সরকার এককভাবে ক্ষমতায় যায় তখন ফ্যাসিস্ট চরিত্রের সরকার তৈরি হয়। বিগত দিনের ইতিহাস এটাই। গণঅভ্যুত্থান ২০২৪-এর পর দেশে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণের ভোটের মাধ্যমে সরকার হয়নি।‘তাদের তিনটি কাজ ছিল, একটা হলো…
[ad_1] ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, এসব হামলায় আহত হয়েছেন আরও অনেক মানুষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।জেলেনস্কি রুশ হামলাকে ‘নীচ ও পরিকল্পিত’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, কিয়েভে প্রায় ৪৩০টি ড্রোন এবং ১৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এতে ডজনখানেক বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।কিয়েভের জ্বালানি অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। শহরের কয়েকটি ভবনে গরম সরবরাহ বন্ধ হয়ে গেছে। ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, দেশটির আরও কয়েকটি অঞ্চলকেও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।রুশ কৃষ্ণ সাগরীয় বন্দর নভোরোসিস্কে ইউক্রেনের রাতের হামলায় শেস্কহারিস তেলশোধনাগারে আগুন লাগে। একটি জাহাজ ও…