Author: mehedihasan9991@gmail.com
[ad_1] বিগত তিনটি জাতীয় নির্বাচন একতরফা ও জালিয়াতিপূর্ণ হওয়ায় কমিশন ও ভোটগ্রহণে জড়িত প্রায় ১৩ লাখ কর্মকর্তার ভূমিকা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে সরকার। নির্বাচন কমিশন (ইসি) এই পরিপ্রেক্ষিতে প্রিসাইডিং ও পোলিং অফিসার নিয়োগে বড় পরিবর্তন আনতে যাচ্ছে। নির্বাচন সামনে রেখে ২৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগের মাধ্যমে রদবদল শুরু করেছে সরকার। ডিসিরাই রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বিগত নির্বাচনে ন্যুনতম সংশ্লিষ্টতা থাকা কর্মকর্তারা এবার দায়িত্ব থেকে বাদ পড়বেন, তবে তা সুনির্দিষ্ট প্রক্রিয়ায় নির্ধারিত হবে। আখতার আহমেদ বলেন, দায়িত্ব বদল ও নতুন নিয়োগের ক্ষেত্রে পারিপার্শ্বিক পরিস্থিতি, রাজনৈতিক পরিচয় ও সংশ্লিষ্টতা বিবেচনায় নেওয়া হবে। পাশাপাশি এক…
[ad_1] চট্টগ্রামের মীরসরাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় মাদ্রাসার দুই ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুজন। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার খৈইয়াছড়া ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছড়ারকুল এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলো– উপজেলার মসজিদিয়া ইউনুছিয়া মাদ্রাসার ছাত্র ফখরুল ইসলাম (১৪) ও কাউসার হোসেন (১১)। ফখরুল নোয়াখালীর হাতিয়া উপজেলার দুলাল মিয়ার ছেলে। কাউসার পঞ্চগড়ের আবদুল কাদেরের ছেলে। তার পরিবার উপজেলার বারইয়ারহাট পৌরসভার চিনকী আস্তানা এলাকায় থাকে। ফখরুল ইসলাম কিতাব বিভাগের সপ্তম শ্রেণিতে এবং কাউসার হোসেন পঞ্চম শ্রেণিতে পড়ে।আহতরা হলো– কুড়িগ্রাম জেলার আরমান হোসেন এবং মীরসরাই পৌরসভার নাজিরপাড়া এলাকার মুসলিম উদ্দিন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।পুলিশ সূত্রে জানা…
[ad_1] দেশ থেকে ডলারের অস্বাভাবিক বহির্মুখী প্রবাহ আবারও উদ্বেগ বাড়িয়েছে। রেমিট্যান্স ও রফতানি আয় বাড়লেও নতুন অর্থবছরের শুরুতেই আমদানি ব্যয় দ্রুত বেড়ে যাওয়ায় বৈদেশিক বাণিজ্যে চাপ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই অস্বাভাবিক প্রবাহের পেছনে অর্থপাচারের নতুন ধাক্কা কাজ করছে কিনা—তা গভীরভাবে খতিয়ে দেখা জরুরি।অর্থনীতিবিদরা বলছেন, নতুন অর্থবছরের শুরুতেই বাণিজ্য ঘাটতি বৃদ্ধি, চলতি হিসাবের ঘাটতি ফিরে আসা এবং ডলারের অস্বাভাবিক বহির্গমন—সব কিছু মিলিয়ে অর্থনীতিতে সতর্কবার্তা দিচ্ছে। রেমিট্যান্স ও রফতানি বাড়লেও যদি অর্থপাচারের মাধ্যমে ডলার বাইরে চলে যায়, তবে অর্থনীতির স্থিতিশীলতা টিকিয়ে রাখা কঠিন হবে।অর্থপাচারের শঙ্কা কেন বাড়ছে অর্থপাচারের শঙ্কা বেড়ে যাওয়ার পেছনে কয়েকটি সমন্বিত কারণ কাজ করছে বলে মনে করেন বিশ্লেষকরা।…
[ad_1] ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণার এক সপ্তাহ পার হলেও শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত করতে পারেনি বিএনপি। এ কারণে শরিকদের মধ্যে অসন্তুষ্টি বাড়ছে। তাদের ধারণা, সময় যত গড়াচ্ছে, বিএনপির সম্ভাব্য প্রার্থীদের ‘পিছিয়ে আসা’ ততই কঠিন হয়ে পড়ছে। ফলে সমঝোতার ক্ষেত্রেও জটিলতা তৈরি হতে পারে। বিএনপির শীর্ষ নেতারা মনে করছেন, শরিকদের পছন্দের কিছু আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে প্রচারে নেমে পড়েছেন। পরবর্তীতে ওই প্রার্থীদের আসন ছাড়তে বলা হলে তারা কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী হওয়ার পথও বেছে নিতে পারেন। এতে শরিকদের অবস্থান বিব্রতকর হতে পারে। গত ৩ নভেম্বর বিএনপি ২৩৭ আসনে প্রার্থীদের সম্ভাব্য নাম প্রকাশ করে। মাদারীপুর-১ আসনের সিদ্ধান্ত…
[ad_1] দীর্ঘ সাত বছর পর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সফরে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা নিশ্চয়তা জোরদারের চেষ্টা করবেন। আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইবেন সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকীকরণ। এই সপ্তাহে ওয়াশিংটনে এই মুখোমুখি হতে যাচ্ছেন দুই নেতা। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।তবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণে সৌদি আরবের এখনই রাজি হওয়ার সম্ভাবনা নেই। সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র কাতারে ইসরায়েলি হামলার পর উপসাগরীয় অঞ্চলে যে অস্থিরতা তৈরি হয়, তার পর সৌদির প্রধান লক্ষ্য নিরাপত্তা নিশ্চয়তা, এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা।ওয়াশিংটনভিত্তিক আরব গালফ স্টেটস ইনস্টিটিউটের আজিজ আলগাশিয়ান লিখেছেন, ‘এই সফরের লক্ষ্য তিনটি, সৌদি-মার্কিন নিরাপত্তা ও…
[ad_1] জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকীম বলেছেন, বাংলাদেশের কমিউনিস্ট বিপ্লবী আন্দোলনে বদরুদ্দীন উমর স্মরণীয় হয়ে থাকবেন। বাংলাদেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম জোরদারে মার্ক্সবাদ-লেনিনবাদী তাত্ত্বিক ও রাজনীতিক বদরুদ্দীন উমরের বিশ্লেষণমূলক লেখা পাঠের জরুরি তাগিদ সমাজে বৃদ্ধি পেয়েছে।শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে জাতীয় মুক্তি কাউন্সিল সিরাজগঞ্জ অঞ্চলের উদ্যোগে ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদবিরোধী কমিউনিস্ট বিপ্লবী বদরুদ্দীন উমরের স্মরণ সভা সিরাজগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।স্মরণ সভার শুরুতে বদরুদ্দীন উমরের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক উদয় পাল।বিদেশি কোম্পানির হাতে বন্দরের দুটি টার্মিনাল ৩০ বছর ইজারা দেওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করেন ফয়জুল হাকিম। তিনি বলেন, ইজারা দেওয়ার শর্ত জনগণের কাছে গোপন রেখে একাজ করা…
[ad_1] রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বৃহস্পতিবার রাতে দুটি কাঁচা বোমা বিস্ফোরিত হয়েছে। ঘটনায় কেউ আহত না হলেও আগামী সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলার রায় ঘোষণাকে ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। কয়েকদিন ধরে চলমান রাজনৈতিক সহিংসতায় বিপর্যস্ত রাজধানীতে এই বিস্ফোরণ জনমনে নতুন করে আতঙ্ক তৈরি করেছে। ৭৮ বছর বয়সী শেখ হাসিনার বিরুদ্ধে ২০২৪ সালের মাঝামাঝি শিক্ষার্থী আন্দোলনের ওপর সহিংস দমন-পীড়নের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলা করা হয়। তিনি অনুপস্থিতিতে বিচারাধীন। গত বছর আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি ভারতে আশ্রয় নেন এবং এখনও সেখানেই অবস্থান করছেন। রায়ের আগের সপ্তাহে রাজধানীজুড়ে নাশকতামূলক হামলা বেড়েছে। শুধু ১২ নভেম্বরই ঢাকাসহ বিভিন্ন জেলায়…
[ad_1] ভোলা সফররত অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টাকে পাঁচ দফা দাবিতে অবরুদ্ধ করে তাদের গাড়ির সামনে শুয়ে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তাদের গাড়ি আটকে ২০ মিনিট অবরুদ্ধ করে রাখেন ‘আমরা-ভোলাবাসী’ সংগঠনের সদস্যরা।অবরুদ্ধ হওয়া উপদেষ্টারা হলেন– বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।এ সময় প্রতিবাদী স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ। পরে স্থানীয় রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে নিরাপদে স্থান ত্যাগ করেন উপদেষ্টারা।জানা গেছে, বিকাল ৪টার দিকে ভোলা জেলার অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভায় অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা উপস্থিত…
[ad_1] গাজায় যুদ্ধোত্তর ব্যবস্থাপনা নিয়ে আলোচনা ধীরে এগোলেও এর মধ্যেই বিভিন্ন খাতে নিয়ন্ত্রণ শক্তিশালী করছে হামাস। স্থানীয়রা বলছেন, মুরগির দাম নিয়ন্ত্রণ থেকে শুরু করে সিগারেট ও জ্বালানির ওপর ফি আরোপের মাধ্যমে হামাস কার্যত প্রশাসনিক কর্তৃত্ব বিস্তারের চেষ্টা করছে। এর ফলে যুদ্ধবিরতি চুক্তিতে প্রতিশ্রুত ‘ক্ষমতা হস্তান্তর’ নিয়ে নতুন শঙ্কা তৈরি হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।গত মাসে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ইসরায়েল প্রত্যাহার করা এলাকাগুলোতে দ্রুত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে হামাস। এ সময় ইসরায়েলের সঙ্গে সহযোগিতার অভিযোগে বা চুরিসহ বিভিন্ন অপরাধের অভিযোগে ডজনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করে তারা। আন্তর্জাতিক শক্তিগুলো হামাসকে নিরস্ত্র হয়ে সরকার ছাড়ার দাবি জানালেও কাকে দিয়ে এই…
[ad_1] জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেনকে ক্ষমা চাওয়ার জন্য এক ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন দলটির বহিষ্কৃত নেতা মুনতাসির মাহমুদ। শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি আলটিমেটাম দেন। ফেসবুক পোস্টে মুনতাসির বলেন, ‘এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকে ভুল স্বীকার করে আমার কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার জন্য শেষ ১ ঘণ্টা সময় দেওয়া হলো। নইলে… অ্যাকশন!’ প্রসঙ্গত, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সম্প্রতি মুনতাসির মাহমুদকে সব পদ থেকে অব্যাহতি দিয়েছে এনসিপি। তিনি দলটির কেন্দ্রীয় সংগঠক ছিলেন। কুশল/সাএ [ad_2]