Author: mehedihasan9991@gmail.com

[ad_1] কিশোরগঞ্জের করিমগঞ্জে নিষিদ্ধঘোষিত এক ছাত্রলীগ নেতা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে পৌর এলাকার মোরগমহাল থেকে তাদের গ্রেফতার করা হয়। রাত ৯টার দিকে তাদের মুক্তির দাবিতে করিমগঞ্জ থানার সামনে মিছিল করেছেন দলের কর্মী ও সমর্থকরা।গ্রেফতারকৃতরা হলেন- উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর আলম সিরাজী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আউয়াল, সদস্য শাহজাহান ও খায়রুল ইসলাম।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাদের গ্রেফতারের খবর পেয়ে রাত ৯টার দিকে শতাধিক ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মী থানার সামনে মিছিল করে তাদের মুক্তি দাবি করেন। এ অবস্থায় গ্রেফতারকৃতদের প্রিজনভ্যানে তোলার সময় তারা জয় বাংলা, জয়…

Read More

[ad_1] গণভোটে ‘না’ ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। তিনি বলেছেন, ‘এবার ভোটারদের হাতে দুইটা ব্যালট থাকবে। একটি হবে ধানের শীষ, দাঁড়িপাল্লাসহ বিভিন্ন প্রতীকে। আরেকটি হবে গণভোটের, “হ্যাঁ” বা “না”। আমাদের নেতারা আপনাদের বুঝিয়ে দেবেন। সে ক্ষেত্রে “না” হবে।’শুক্রবার বিকালে নোয়াখালী-২ আসনের সেনবাগ উপজেলার ডমুরুয়া আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ে ইউনিয়ন পর্যায়ের মহিলা দলের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।জয়নুল আবদিন ফারুক বলেন, ‘চক্রান্ত চলছে। কেউ বলে ভোট করবে, কেউ বলে করবে না। আবার এখন শোনা যাচ্ছে, উপ-প্রধানমন্ত্রী না দিলে নির্বাচনে যাবে না। এত দিন বলা হতো, পিআর…

Read More

[ad_1] কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল বাতানবাড়ি পুকুরে সেচ পাম্পে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. রবিন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাকশীমূল পশ্চিমপাড়া (বাতানবাড়ি) এলাকার অধ্যক্ষ আলহাজ্ব আবু তাহের বাড়ির পাশে পুকুরের এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রবিন ওই গ্রামের রিক্সা চালক রেজাউলের ছেলে এবং সে রাজমিস্ত্রী ছিলেন। স্থানীয় ও নিহতের পিতা রেজাউল জানায়, শুক্রবার দুপুরে রবিন মসজিদে জুম্মা নামাজে যাওয়ার পথে প্রতিবেশী সাঈদ নামের এক যুবক পুকুরে সেচ পাম্পে বৈদ্যুতিক সংযোগ দিতে বলেন। এসময়ে সেচ পাম্পে…

Read More

[ad_1] ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর মনোনয়ন বাতিলের দাবিতে মশালমিছিল ও বিক্ষোভ করেছেন উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা। শুক্রবার সন্ধ্যা ৭টায় উপজেলার ১০নং হবিরবাড়ি ইউনিয়নে এ বিক্ষোভ ও মশালমিছিল করা হয়। এ সময় দলীয় প্রার্থীকে চাঁদাবাজ উল্লেখ করে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে মনোনয়ন বাতিলের দাবি জানান তারা।মিছিলের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ তৃণমূলের জনগণের কাছে পৌঁছে দিতে ওউ ইউনিয়নে গণসমাবেশ করা হয়। এতে হাজারো নেতাকর্মী অংশ নেন। সমাবেশে সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ​মো. শহিদুল ইসলাম। ​প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা…

Read More

[ad_1] রংপুরের ব্যবসায়ী আশরাফুল হক হত্যাকাণ্ডের ঘটনায় তার ঘনিষ্ঠ বন্ধু জরেজুল ইসলাম ওরফে জরেজ এবং জরেজের প্রেমিকা শামীমাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র‌্যাব। শুক্রবার রাতে পৃথক বার্তায় এ তথ্য জানানো হয়। ডিবি জানায়, আশরাফুলকে হত্যার মামলায় প্রধান সন্দেহভাজন জরেজুল ইসলামকে কুমিল্লার দাউদকান্দি থেকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে র‌্যাব জানায়, আশরাফুলকে হত্যা করে লাশ টুকরো করার ঘটনায় মূল আসামির প্রেমিকা শামীমাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় মামলার বিভিন্ন গুরুত্বপূর্ণ আলামতও উদ্ধার করা হয়েছে। এর আগে শুক্রবার সকালে নিহত ব্যবসায়ীর বোন শাহবাগ থানায় জরেজকে আসামি করে মামলা…

Read More

[ad_1] জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, জাতীয় পার্টিকে ছাড়া নির্বাচন সঠিক হবে না। জাতীয় পার্টিকে বাদ দিয়ে জোর করে ভোট করার চেষ্টা করা হলে, সেই ভোট নিকৃষ্ট হবে। সেই ভোটের সঙ্গে সংশ্লিষ্টরা তাদের শপথ ভঙ্গের জন্য দায়ী হবেন। সেই সরকার টিকবে না, সেই সরকার পতন হবে এবং দেশে বারবার গণবিপ্লব হবে।শুক্রবার দিনাজপুর জাতীয় পার্টি কার্যালয়ের সামনে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পরে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, দেশে জরুরি অবস্থা না থাকলেও আমাদেরকে কর্মী সমাবেশ করতে দেওয়া হয়নি। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এবং লেভেল প্লেয়িং ফিল্ড নাই। ভোট সুষ্ঠু হলে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণের চিন্তা…

Read More

[ad_1] কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘আজ থেকে বলবো, আমাদের লোকেরা সব সময় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলবে। যদি জয় বাংলা বলা কোনও অপরাধ হয়ে থাকে, জয় বাংলা বললে কাউকে যদি গ্রেফতার করতে হয়, তাহলে আমাকে প্রথমে করেন। তারপর বাকি যারা বলবে, তাদের করেন। জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য কাউকে গ্রেফতার করা মানায় না। বঙ্গবন্ধুর ঘরবাড়ি ভাঙা মানায় না। তার জন্য সরকার প্রতিকার করে নাই, এইটা তো একতরফা। নাকি দুই তরফা বলা যায়। সরকার একতরফা কাজ করছে।’শুক্রবার দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটি গ্রামে মা-বাবার কবর জিয়ারতের পর এক সমাবেশে কাদের সিদ্দিকী এ কথা বলেন। এর আগে…

Read More

[ad_1] পাবনার আটঘরিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে ফুফু খুন হয়েছেন। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আটঘরিয়া পৌরসভার রামচন্দ্রপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত মনোয়ারা খাতুন (৭০) একই এলাকার মৃত আয়নুদ্দীন প্রামানিকের স্ত্রী। আর অভিযুক্ত ভাতিজা আজিম উদ্দিন (২৭) একই এলাকার আক্তার হোসেনের ছেলে। ঘটনার পর থেকে ভাতিজা ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে। পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, জমি নিয়ে মনোয়ারা খাতুনের সঙ্গে তার ভাই আক্তার হোসেনের বিরোধ চলছিল।শুক্রবার বিকেলে বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের চেষ্টা করছিলেন মনোয়ারা খাতুনের ছেলে আব্দুল মমিন। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই পরিবারের মধ্যে। সন্ধ্যায় কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষিপ্ত…

Read More

[ad_1] লুয়ান্ডায় ফিফা প্রীতি ম্যাচে অ্যাঙ্গোলাকে ২–০ গোলে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাতে প্রথম গোলটি বানিয়ে দিয়েছেন লিওনেল মেসি। দ্বিতীয়টি অবশ্য নিজেই করেছেন। অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডায় এই ম্যাচটি আয়োজন করা হয়েছিল মূলত পর্তুগালের উপনিবেশ থেকে আফ্রিকান দেশটির স্বাধীনতা প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে। ৪৪ মিনিটে মেসির নিখুঁত পাস থেকে আর্জেন্টিনাকে শুরুতে এগিয়ে নেন লাউতারো মার্তিনেজ। ম্যাচের ৮২ মিনিটে ঘটে উল্টো দৃশ্য। তখন ভূমিকার অদল-বদল হয় মাঠে। অর্থাৎ এবার মার্তিনেজের সহায়তায় জালের পথ খুঁজে নেন মেসি।ম্যাচে আর্জেন্টিনার জয় অনুমিতই ছিল। কারণ বিশ্ব র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা আছে দুই নম্বরে। অ্যাঙ্গোলা অবস্থান করছে ৮৭ ধাপ নিচে।২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে চমক দেখিয়ে বিশ্বকাপের টিকিট কেটেছিল অ্যাঙ্গোলা। তার পর…

Read More

[ad_1] নিরাপত্তা শঙ্কায় পাকিস্তানে ম্যাচ খেলতেই রাজি ছিল না লঙ্কান অনেক ক্রিকেটার। তাতে সিরিজ নিয়ে ছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত একদিন পিছিয়ে হলেও মাঠে গড়িয়েছে দ্বিতীয় ওয়ানডে। তাতে লঙ্কানদের ৮ উইকেটে হারিয়ে স্বাগতিকরা এক ম্যাচ হাতে রেখে নিশ্চিত করেছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরিস্থিতি সামাল দিতে শ্রীলঙ্কান দলকে সুরক্ষা দিতে মাঠে নামে পাকিস্তানি সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী। দেশটির সেনাপ্রধান আসিম মুনিরও শ্রীলঙ্কার প্রতিরক্ষামন্ত্রী প্রমিথা বান্দারা টেনাকুনকে দলের নিরাপত্তার নিশ্চয়তা দেন। এমন পরিস্থিতিতে টস হেরে শুরুতে ৮ উইকেটে ২৮৮ রানের সংগ্রহ দাঁড় করায় লঙ্কান দল। জবাবে  ২৮৯ রানের লক্ষ্য তাড়ায় ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দেন বাবর আজম। দুই বছরেরও বেশি সময় পর…

Read More