Author: mehedihasan9991@gmail.com
[ad_1] রাজধানীতে নাশকতার চেষ্টা এবং লকডাউন কর্মসূচির অংশ হিসেবে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ডিএমপি নিউজ জানায়, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডিবির লালবাগ বিভাগ তাদের আটক করে। গ্রেফতারকৃতরা হলেন—১) তৃণমূল জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম (৫০)২) গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সদস্য রুহল আমিন (৩৬)৩) বাগেরহাটের মংলা উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য মো. জাহিদুল ইসলাম (২৮)৪) গাজীপুরের শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক মোছা. সাথী আক্তার (২৮)৫) ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার…
[ad_1] সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরপিন টিলায় অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ হচ্ছে না। একশ্রেণির ‘পাথরখেকো’ প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করছে। এ অবস্থায় এলাকার পরিবেশ-প্রতিবেশ হুমকির মুখে রয়েছে।স্থানীয় একজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে এ প্রতিবেদককে জানান, স্থানীয় একটি প্রভাবশালী চক্র প্রতিদিন এক্সক্যাভেটর মেশিন দিয়ে উত্তোলন করছে পাথর। সেখানে টিলার ভূমির পাশাপাশি সমতলভূমি থেকে পাথর উত্তোলন করা হচ্ছে।শামীম আহমদ নামের একজন ভূমি মালিক জানান, পাথরখেকোদের কাছে তারা অনেকটা অসহায়। পাথর উত্তোলনকারীরা নির্বিচারে সেখান থেকে পাথর উত্তোলন করছে। বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সেখান থেকে এক্সক্যাভেটর দিয়ে পাথর উত্তোলন করে ট্রাকে করে নিয়ে…
[ad_1] ক্রিকেটার জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ ও পরিচালক আসিফ আকবরের ইস্যু নিয়ে ক্রীড়াঙ্গনে আলোচনা-সমালোচনা চলছেই। এ নিয়ে শুক্রবার (১৪ নভেম্বর) বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ব্যাখ্যা দিয়েছেন। বিসিবি পরিচালক আসিফ আকবর এখনও ফুটবল নিয়ে নেতিবাচক কথা বলে যাচ্ছেন। ফুটবলাররা তীব্র প্রতিবাদ ও আল্টিমেটাম দিলেও কাজ হচ্ছে না। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল তো আগেই চিঠি দিয়েছে সুনির্দিষ্ট ব্যাখ্যা চেয়ে। তবে এখনও জবাব মিলেনি বিসিবি থেকে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাফুফের দেওয়া চিঠির জবাব কাল দেবো। আপনারা সবাই জানতে পারবেন। আর আসিফ আমাদের পরিচালক। আশা করছি প্রসঙ্গটি নিয়ে সামনের দিকে আর কিছু হবে না।’তিনি বলেন, ‘১৮ নভেম্বর ভারতের…
[ad_1] কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর সহকারী জজ আদালতের রায় অনুযায়ী অবৈধ দখলদারদের স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের মাহিগঞ্জ চান্দুনিয়া গ্রামে কুড়িগ্রাম জজ আদালতের নায়েব নাজির মোঃ গোলাম রহমানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। পুলিশ, ভূমি অফিস এবং উপজেলা প্রশাসনের একটি যৌথ দল অভিযানে অংশ নেয়। মামলা সূত্রে জানা গেছে, মৃত অছিমুদ্দিনের পুত্র মোঃ আব্দুল মজিদ গং এর মালিকানাধীন ১ একর ৪৯ শতক জমির মধ্যে ২২ শতক জমি অবৈধভাবে দখল করে বসতবাড়ি নির্মাণ করেছিলেন চরসতিপুরী গ্রামের মৃত উজির সেখের পুত্র আফাজ উদ্দিন ও একই গ্রামের সোহরাব আলীর পুত্র মন্টু মিয়া। এদিকে ২০১৮ সালের ২৬ জুন…
[ad_1] বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘নির্বাচন ব্যাহত করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র চালাচ্ছে। বিগত দিনের পরাজিত শক্তি কখনোই নির্বাচনে জিততে পারবে না। তাই তারা নির্বাচনকে বিলম্বিত করতে এবং দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য জনগণের ১৭ বছরের ত্যাগকে বাধাগ্রস্ত করতে চাইছে।’তিনি শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে চট্টগ্রামের বাঁশখালী জলদি পাইলট হাই স্কুল মাঠে বাঁশখালী উপজেলা এবং পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী মরহুম আলহাজ জাফরুল ইসলাম চৌধুরীর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।সভায় আমির খসরু বলেন, ‘সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে এবং নির্বাচনের কর্মসূচি পরিপূর্ণভাবে পালন করতে হবে। জনগণের…
[ad_1] ভারত-দক্ষিণ আফ্রিকাপ্রথম টেস্ট, দ্বিতীয় দিনসরাসরি, সকাল ১০টা, স্টার স্পোর্টস-২ এশিয়া কাপ রাইজিং স্টার্সবাংলাদেশ এ-হংকংসরাসরি, বেলা ১২-৩০ মিনিট, সনি টেন-১ আফগানিস্তান এ-শ্রীলঙ্কা এসরাসরি, বিকাল ৫-৩০ মিনিট, সনি টেন-১ বিস্তারিত [ad_2]
[ad_1] আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন-৭৫ , কুষ্টিয়া-১ দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে শাপলা কলি মার্কা প্রতিক নিয়ে নির্বাচনে অংশ গ্রহন করবেন মোছাঃ নুসরাত তাবাসসুম জ্যোতি। নুসরাত তাবাসসুম জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ৯ টার সময় রাজধানী ঢাকার বাংলামোটরে অবস্থিত রুপায়ন টাওয়ারের ১৫ তলায় অবস্থিত এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে নুসরাত তাবাসসুম দলীয় নমিনেশন ফরম সংগ্রহন করেন এবং ওই দিনই ফরম পূরন শেষে জমা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন,সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন…
[ad_1] গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সাংবাদিক সমিতির (ডুয়েটসাস) ২০২৫–২৬ মেয়াদে কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহতাব হোসেন দোলন এবং সাধারণ সম্পাদক মনির হোসেন।শুক্রবার (১৪ নভেম্বর) ‘ডুয়েটসাস অর্ধযুগ পূর্তি ও পুনর্মিলনী–২০২৫’ অনুষ্ঠানে সদ্য বিদায়ী সভাপতি ইঞ্জিঃ মো. হাবিবুর রহমান এই কমিটি ঘোষণা করেন।কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি শিহাব উদ্দিন, সহ-সভাপতি সাইফুর রহমান সাব্বির, পরান হোসেন ও হৃদয় হোসাইন। সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, দফতর সম্পাদক আসিফ আকাশ, কোষাধ্যক্ষ সাকিবুল ইসলাম, ক্রীড়া সম্পাদক তারিকুল ইসলাম, প্রচার ও মিডিয়া সম্পাদক মো. রিয়াদ হোসেন, সহ–প্রচার ও মিডিয়া সম্পাদক আব্দুল কাদের, গ্রন্থাগার সম্পাদক জোবায়েদ হোসেন।এছাড়াও কমিটির কার্যনির্বাহী…
[ad_1] সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। তা প্রত্যাখ্যান করে প্রশাসনিক ভবনের ফটক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। এতে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন উপাচার্যসহ অন্যরা।শুক্রবার রাত সোয়া ৯টায় নিজ কার্যালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন করে উপাচার্য জানান, আগামী ১৭ ডিসেম্বর ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।উপাচার্য বলেন, ‘আমরা উৎসবমুখর পরিবেশে সব পক্ষকে নিয়ে নির্বাচন আয়োজন করবো। ২৮ বছর পর এই নির্বাচন বিশ্ববিদ্যালয়ের মান-মর্যাদা অনেক ওপরে নিয়ে যাবে। আগামী ১৭ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। সবকিছু মিলে এটি একটি চমৎকার তারিখ। কোনও অবস্থাতেই মারামারি করা যাবে না। না হলে আমরা বিকল্প…
[ad_1] ময়মনসিংহের ভালুকায় বাংলা কবিতায় হেমন্ত স্লোগানকে সামনে রেখে হেমন্তের কবিতা উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে ভালুকা প্রেসক্লাব মিলনায়তনে ভালুকা সাহিত্য সংসদ ও ভালুকা প্রেসক্লাব যৌথভাবে আয়োজন করে এ অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ও সাংবাদিক সফিউল্লাহ আনসারী। সঞ্চালনায় ছিলেন কবি সাংবাদিক আবুল বাশার শেখ ও আশয়ারী বিনতে আশরাফ। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালক কবি লায়ন এম. এ রশিদ এবং এডভোকেট একেএম আমান উল্লাহ বাদল। কবিতা উৎসবের সমাপনী বক্তব্য দেন ভালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন। উৎসবে আলোচক হিসাবে বক্তব্য রাখেন অধ্যাপক কবি জসীম উদ্দিন মুহাম্মদ, কবি…