Author: mehedihasan9991@gmail.com
[ad_1] দীর্ঘমেয়াদী চুক্তি করার কোনও অধিকার অন্তর্বর্তী সরকারের নেই বলে মনে করে গণতান্ত্রিক অধিকার কমিটি। সংঘটনটি বলছে, ‘চট্টগ্রাম বন্দরের বিভিন্ন টার্মিনাল নিয়ে সিদ্ধান্ত হতে হবে স্বচ্ছতার সঙ্গে, বন্দরের মতো কৌশলগত সম্পদ নিয়ে চুক্তি করার আগে চুক্তির শর্ত প্রকাশ করতে হবে, সর্বজনের সম্মতি লাগবে। আগামী নির্বাচনে যে সংসদ গঠিত হবে সেখানে ব্যাপক আলোচনার মাধ্যমে এসব বিষয়ে সিদ্ধান্ত হতে হবে।’শনিবার (১৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেছে গণতান্ত্রিক অধিকার কমিটি। কমিটির পক্ষে বিবৃতিটি পাঠিয়েছেন অধ্যাপক আনু মুহাম্মদ, আইনজীবী শফি উদ্দিন কবির আবিদ, নারীনেত্রী সীমা দত্ত ও চিকিৎসক হারুন উর রশীদ।বিবৃতিতে বলা হয়, ‘আমরা দাবি জানাই, এই সরকার তাদের মধ্যে কমিশনভোগীদের…
[ad_1] গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হারিকেন এলাকায় চলন্ত একটি বাসে আগুন ধরে ইঞ্জিনসহ পুড়ে গেছে। শনিবার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হঠাৎ বাসটির ইঞ্জিনে আগুন লাগলে ভেতরে থাকা প্রায় দশজন যাত্রী দ্রুত নেমে যান। ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নেভায়। ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, ইঞ্জিন অংশে আগুনের উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের দুইটি ইউনিট কাজ করেছে। গাজীপুর মেট্রোপলিটন…
[ad_1] জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারার আলম সম্প্রতি নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন। এরপর শুটিংয়েও যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। এই দাবি করেন স্বর্ণজয়ী দুই শুটার সাবরিনা সুলতানা ও শারমিন আক্তার রত্না।শনিবার (১৫ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামের সামনে নিপীড়নমুক্ত ক্রীড়াঙ্গন এবং নিপীড়কদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ করেছেন সাবেক খেলোয়াড় ও সংগঠকরা।মানববন্ধনে জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও সংগঠক কামরুন নাহার ডানা বলেন, ‘বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সর্বক্ষেত্রে নারীরা সাফল্য আনছেন। এরপরও ক্রীড়াঙ্গন নারীদের জন্য নিরাপদ হবে না কেন? যারা নিপীড়ক রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যেন কেউ ভবিষ্যতে এ রকম কাজ করার সাহস না…
[ad_1] বিএনপিকে উদ্দেশ্য করে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, ‘দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়নদের দেশের মানুষ আর ভোট দেবে না। কোনও মাস্তানকে ভোট দেবে না, চাঁদাবাজকে ভোট দেবে না, দখলবাজদের ভোট দেবে না। মানুষ এখন জামায়াতকে ক্ষমতায় দেখতে চায়।’শনিবার সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে গুণবতী উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলো হলো মেধাবীদের জায়গা। মেধাবীরা কখনও ভুল সিদ্ধান্ত নিতে পারেন না। ডাকসু, জাকসু, রাকসু, চাকসুসহ সব ছাত্র সংসদ নির্বাচনের ফল দেখলেই বোঝা যায়, দেশের মানুষের চিন্তার পরিবর্তন হয়েছে। মানুষের সিদ্ধান্তের পরিবর্তন হয়েছে, রুচির পরিবর্তন…
[ad_1] ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের উদ্যোগে ‘ভিশনএক্স : এআই পাওয়ার্ড ন্যাশনাল ইনোভেশন চ্যালেঞ্জ’ শীর্ষক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক জাতীয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে দেশ-বিদেশের ৩৫টি বিশ্ববিদ্যালয়ের ৪১টি দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। শনিবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব প্রতিনিয়ত বাড়ছে। স্বাস্থ্যসেবা, খাদ্য উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক জাতীয় প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের…
[ad_1] যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার আলোচনা চালিয়ে যাবে থাইল্যান্ড। শনিবার (১৫ নভেম্বর) থাইল্যান্ডের এক সরকারি মুখপাত্র জানিয়েছেন, আলোচনাগুলো কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত বিরোধের বিষয় থেকে আলাদা থাকবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। এর আগে ব্যাংকক বলেছিল, কম্বোডিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র-সমর্থিত যুদ্ধবিরতি চুক্তিতে থাই সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত না করা পর্যন্ত ওয়াশিংটন আলোচনা স্থগিত করেছে।তবে থাই সরকারি মুখপাত্র সিরিপং আংকাসাকুলকিয়াত এক বিবৃতিতে বলেন, শুক্রবার রাতে থাই প্রধানমন্ত্রী অনুতিন চর্ণভিরাকুল ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপের আগেই এই সাময়িক স্থগিতাদেশ কার্যকর হয়।সিরিপং বলেন, ‘শুল্ক সংক্রান্ত আলোচনা চলতে থাকবে এবং সীমান্ত ইস্যু থেকে সম্পূর্ণ আলাদা থাকবে।’তিনি আরও বলেন, ট্রাম্প অনুতিনকে জানিয়েছেন যে…
[ad_1] গাজীপুরে চলন্ত বাসে হঠাৎ আগুন লেগে প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে। শনিবার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মহানগরীর গাছা থানার হারিকেন এলাকায় এ ঘটনা ঘটে। গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসটির প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে।’প্রতক্ষ্যদর্শী বাবুল হোসেন বলেন, ‘আমিসহ প্রায় ১০-১২ জন লোক বাসটির পাশেই দাঁড়ানো ছিলাম। হঠাৎ দেখি ইঞ্জিনে আগুন লেগেছে। বাসের ভেতরে ১০ জনের মতো যাত্রী ছিলেন। তারা দ্রুত নেমে যান। পরে ফয়ার সার্ভিস ঘটনাস্থলে…
[ad_1] পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে চাটমোহর উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা। শনিবার সন্ধ্যা ৭টায় পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি বের হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে। পরে জিরো পয়েন্ট এলাকায় এসে শেষ হয়।এ সময় কর্মী-সমর্থকরা জানান, মাঠের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সুজানগর উপজেলার বাসিন্দা (বর্তমানে চাটমোহরের ভোটার) কৃষিবিদ হাসান জাফির তুহিনকে মনোনয়ন দেওয়া হয়েছে। অথচ দীর্ঘদিন ধরে চাটমোহর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক এমপি কেএম আনোয়ারুল ইসলাম এবং সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা আওয়ামী…
[ad_1] ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ৭৯২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।শনিবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২১ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে)…
[ad_1] বিএনপির ধানের শীষ বিজয়ী হলে তা জনগণেরই বিজয় হবে বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিসুল হক। কারণ বিএনপি জনগণের দুঃসময়ে পাশে থাকে এবং আগামী দিনগুলোতেও পাশে থাকবে। ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার আহ্বান জানান তিনি।শনিবার দুপুরে সুনামগঞ্জের শ্রীপুর উত্তর ইউনিয়নের নতুন বাজারে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী প্রচারণায় আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আনিসুল হক বলেন, ধানের শীষ বিজয়ী হলে আপনাদেরকে সাথে নিয়েই তারেক রহমানের নেতৃত্বে উন্নয়ন করা হবে এবং কাউকে পিছিয়ে থাকতে হবে না।…