Author: mehedihasan9991@gmail.com
[ad_1] চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ছয় বছরের এক শিশু নিহত হয়েছেন। শনিবার(১৫ নভেম্বর) বিকাল ৫টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা বোয়ালমারী সড়কে ট্রাকের সাথে ইজিবাইকের ধাক্কায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় আলমডাঙ্গা উপজেলা পোলতাডাঙ্গা গ্রামের ছানোয়ার হোসেনের মেয়ে নিহত এলমা খাতুন চাঁদনি (৬)। ইজিবাইক যোগে অসুস্থ দাদীকে সদর হাসপাতালে দেখতে এসে ট্রাকের সাথে ধাক্কা লাগলে ইজিবাইক থেকে রাস্তায় ছিটকে পড়ে যায় এলমা। পরে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান তিনি। এই ঘটনায় আহত হয়েছেন চুয়াডাঙ্গা শহরের সিএন্ডবি পাড়ার ইব্রাহিমের স্ত্রী জ্যোতি খাতুন(২৫)। নিহতের চাচাতো ভাই মুকুল হোসেন জানান, আলমডাঙ্গা থেকে ব্যাটারিচালিত ইজিবাইক যোগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আসছিল। পথিমধ্যে বোয়ালমারী নামক স্থানে বিপরিত দিক…
[ad_1] ঢাকার সাভারের গেন্ডা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাড় করিয়ে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।শনিবার (১৫ই নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। তবে বাসটিতে কীভাবে আগুন লেগেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বাসটিতে আগুন লাগে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। আগুনে বাসের ১০ শতাংশ পুড়ে গেছে।’ [ad_2]
[ad_1] সকল আদালত, বিচারকের বাসস্থান ও যাতায়াতের সময় অবিলম্বে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী নিযুক্তসহ দুই দাবি পূরণের আশ্বাসে কলম বিরতি পালনের কর্মসূচি প্রত্যাহার করেছে বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। একইসঙ্গে রাজশাহীতে বিচারকের ছেলে হত্যাকাণ্ডের ঘটনায় আগামীকাল সারা দেশে কালোব্যাজ ধারণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।শনিবার (১৫ নভেম্বর) রাতে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।জানা গেছে, জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের দাবির বিষয়ে আইন উপদেষ্টার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। আলোচনা সাপেক্ষে ঘোষিত কলম বিরতির কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি আগামীকাল (রবিবার) সারা দেশে বিচারকদের কালোব্যাজ ধারণ ও রাজশাহীর ঘটনায় সকল আদালতে দোয়া…
[ad_1] শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে। আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ১৭ নভেম্বর এ মামলার রায়ের দিন নির্ধারণ করেছে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গঠিত ট্রাইব্যুনালের এটি হবে প্রথম রায়। চব্বিশের ৫ আগস্ট ক্ষমতাচ্যুতির পর নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্নস্থানে ঝটিকা মিছিলের চেষ্টা চালালেও তা বেশিরভাগ ক্ষেত্রেই ব্যর্থ হয়। রায় ঘোষণার তারিখ সামনে আসার পর প্রথমবারের মতো লকডাউনের ঘোষণা দেয় দলটি। এরপরই রাজধানীসহ বিভিন্ন স্থানে চোরাগোপ্তা ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রাজনৈতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, রায়ের দিন ঘিরে আওয়ামী লীগপন্থী একটি অংশের সহিংস তৎপরতা বাড়তে পারে এবং পরিস্থিতি অস্থিতিশীল করতে…
[ad_1] গত দুই বছরে লিবিয়া থেকে ৭ হাজার ১৭১ বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে বলে জানিয়েছেন লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার। তিনি জানিয়েছেন, এই কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে।শনিবার (১৫ নভেম্বর) লিবিয়ার বেনগাজিতে মা’হাদ নাজী আল-ফোনাস অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত জানান, আগামী ১৭ নভেম্বর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৭৫ জন এবং ৩০ নভেম্বর তাজুরা ডিটেনশন সেন্টার থেকে আরও ১৭৫ জন অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হবে।মতবিনিময় সভায় রাষ্ট্রদূত প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উপস্থাপন করেন।তিনি বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকার প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে ডাকযোগে ভোটদানের ব্যবস্থা (পোস্টাল…
[ad_1] নারায়ণগঞ্জ শহরে কৃষকদল নেতা নাহেদুর রহমান পারভেজকে প্রকাশ্যে মারধর ও তাকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।শনিবার (১৫ নভেম্বর) বিকালে মাইসদাইর বাজারের বেগম রোকেয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।আহত নাহেদুর রহমান পারভেজ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় মো. ফিরোজ মিয়ার ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সড়কের মধ্যে চারজন যুবক ছুরি দিয়ে পারভেজকে আঘাত করছে ও মারধর করছে। এদের মধ্যে একজনের হাতে আগ্নেয়াস্ত্র দেখা যায়।স্থানীয় সূত্রে জানা গেছে, মোবাইল ফোন নিয়ে পারভেজের…
[ad_1] টাঙ্গাইলের মধুপুরে বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) রাত প্রায় সাতটায় উপজেলার গোলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা একই পরিবহনের আরেকটি বাসে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা জানান, দুর্ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তাৎক্ষণিকভাবে নিহত মোটরসাইকেল চালকের পরিচয় নিশ্চিত করা যায়নি। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির জানান, ধনবাড়ী থেকে ঢাকাগামী বিনিময় পরিবহনের বাসটি গোলাবাড়ি এলাকায় একটি মোটরসাইকেলকে চাপা দিলে চালক ঘটনাস্থলেই নিহত হন। খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়রা রাস্তা অবরোধ করে এবং বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা ধনবাড়ীগামী…
[ad_1] রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।শনিবার (১৫ নভেম্বর) রাত ১১টা ১০ মিনিটের দিকে বিমানবন্দর রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে এই ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ।তিনি বলেন, ‘রাতে বিমানবন্দর রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বিষয়টি রেলওয়ে পুলিশ দেখছে। আমরা জেনেছি দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।’ [ad_2]
[ad_1] দীর্ঘদিনের রাজস্ব ঘাটতি ও উচ্চ উন্নয়ন ব্যয়ের চাপে প্রথমবারের মতো সরকারের মোট ঋণ ২১ ট্রিলিয়ন বা ২১ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। অর্থ বিভাগের সদ্য প্রকাশিত ঋণ বুলেটিন অনুযায়ী, চলতি বছরের জুন শেষে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২১ দশমিক ৪৪ ট্রিলিয়ন টাকা, যা গত বছরের একই সময়ের ১৮ দশমিক ৮৯ ট্রিলিয়ন টাকার তুলনায় প্রায় ১৪ শতাংশ বেশি। বৃহস্পতিবার প্রকাশিত অর্থ বিভাগের ঋণ বুলেটিনে বলা হয়েছে, মোট ঋণের মধ্যে বৈদেশিক ঋণের পরিমাণ ৯ দশমিক ৪৯ ট্রিলিয়ন টাকা, যা মোট ঋণের ৪৪ দশমিক ২৭ শতাংশ। গত পাঁচ বছরে বৈদেশিক ঋণের পরিমাণ ধারাবাহিকভাবে বেড়েছে—২০২১ সালে এ পরিমাণ ছিল ৪ দশমিক ২০ ট্রিলিয়ন টাকা,…
[ad_1] হাফ ভাড়াকে কেন্দ্র করে বরিশালের কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে বাসশ্রমিকদের সঙ্গে ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হন। এ সময় অর্ধশতাধিক বাস ভাঙচুর করা হয়। ঘটনার জন্য একে-অপরকে দায়ী করেছেন। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শুরু হওয়া সংঘর্ষ রাত ৯টা পর্যন্ত চলে। পরে পুলিশ ও সেনাবাহিনী আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনার বিচার দাবিতে রবিবার ধর্মঘট ডেকেছেন পরিবহনশ্রমিকরা।নগরের বাসিন্দা আইয়ুব আলীসহ একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সন্ধ্যা ৭টার দিকে বিএম কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে নথুল্লাবাদ বাস টার্মিনালে আসেন। এ সময় সেখানে থামিয়ে রাখা বাসগুলোতে ভাঙচুর শুরু করেন তারা। পরিবহনশ্রমিকরা প্রতিরোধে এগিয়ে…