Author: mehedihasan9991@gmail.com
[ad_1] রাজধানীর একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়াও পৃথকস্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। কাউকে আটকের খবর পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, শনিবার (১৫ নভেম্বর) রাত ১২টার দিকে রাজধানীর হাজারীবাগ থানার বেড়িবাঁধ রোডে শেখ ফজিলাতুন্নেসা কলেজের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম জানান, দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এদিকে, রাজধানীর আগারগাঁওয়ের এডিবি ভবনের কাছে ও রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর…
[ad_1] আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে চট্টগ্রামে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এখন প্রকাশ্য হয়ে উঠেছে। দলীয় মনোনয়নবঞ্চিত হয়ে ক্ষোভে জ্বলছেন দলের একাধিক শীর্ষ নেতা। তাদের অনুসারীরাও ক্ষোভ জানিয়ে রাস্তায় নেমেছেন। করছেন প্রতিবাদ। কোথাও সড়ক ও রেল অবরোধ, কোথাও মশালমিছিল; এমন নানা সহিংস ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে জেলা বিএনপির রাজনীতি। এসবে মদত রয়েছে বঞ্চিত নেতাদের। এমন কর্মসূচিতে ভোগান্তিতে পড়ছেন স্থানীয় লোকজন। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দলের নেতাকর্মীরাও।গত ৩ নভেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন। ঘোষিত তালিকায় চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১০টিতে প্রার্থীর নাম ঘোষণা করা…
[ad_1] রংপুরের ব্যবসায়ী আশরাফুল হকের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ক্লু উদ্ঘাটন করেছে র্যাব। ব্ল্যাকমেইলিং করে ১০ লাখ টাকা আদায়ের উদ্দেশ্য থেকেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। পরিকল্পনায় ছিলেন জরেজুল ইসলাম (জরেজ) ও তার প্রেমিকা শামিমা আক্তার কোহিনুর (৩৩)। শনিবার (১৫ নভেম্বর) কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল ফায়েজুল আরেফীন এ তথ্য জানান। তিনি বলেন, ব্ল্যাকমেইলের টোপ হিসেবে ব্যবহার করা হয় শামীমাকে। এক বছর ধরে প্রেমের সম্পর্কে থাকা জরেজ ও শামীমা পরিকল্পিতভাবে আশরাফুলকে হত্যার দিকে ঠেলে দেন। ব্যবসায়িক পাওনার টানে ঢাকায় এসে খুনর্যাব জানায়, আশরাফুল হক গত ১১ নভেম্বর রাতে ঢাকার উদ্দেশে রওনা দেন।…
[ad_1] লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবুল কালাম জহির (৫০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় লাশের পাশে গুলির খোসা পেয়েছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে। আবুল কালাম চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পশ্চিম লতিফপুর গ্রামের মোস্তফার দোকান এলাকায় সড়কের ওপর জহিরকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়। একসময় জহির মাদক ও মাটির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। সেখান থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসছিলেন। ধারণা করা হচ্ছে, তার প্রতিপক্ষ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই কুপিয়ে…
[ad_1] দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯২ জন। শনিবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১২৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৬ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ১০৭ জন, ঢাকা উত্তর সিটিতে ২২৬ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১২১ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬০ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন রয়েছেন। একই সময়ে সারা দেশে ৭৮৩ জন রোগী হাসপাতাল থেকে…
[ad_1] ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ দায়ের করতে যাচ্ছে লেবানন। কারণ ইসরায়েল লেবাননের দক্ষিণ সীমান্তে যে কংক্রিটের দেয়াল নির্মাণ করছে, তা ‘ব্লু লাইন’ অতিক্রম করে লেবাননের ভেতরে ঢুকে গেছে বলে অভিযোগ করেছে লেবাননের প্রেসিডেন্সি। শনিবার (১৫ নভেম্বর) লেবাননের প্রেসিডেন্সি এক বিবৃতিতে জানায়, নতুন দেয়াল নির্মাণ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ১৭০১ লঙ্ঘন করছে। এটি লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ওপর আঘাত। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারিকও শুক্রবার বলেন, দেয়াল নির্মাণের কারণে ৪,০০০ বর্গমিটারের বেশি লেবাননি ভূখণ্ড স্থানীয় মানুষের জন্য অপ্রবেশযোগ্য হয়ে গেছে।জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী-ইউএনআইএফআইএল ইতোমধ্যে দেয়াল অপসারণের অনুরোধ জানিয়েছে।ইসরায়েলি সামরিক বাহিনীর এক মুখপাত্র অবশ্য…
[ad_1] ক্রিকেট নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সরাসরি, সকাল ৭টা, টি স্পোর্টস টিভি ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট, তৃতীয় দিন সরাসরি, সকাল ১০টা, স্টার স্পোর্টস-২ এশিয়া কাপ রাইজিং স্টার্স ভারত এ- পাকিস্তান শহীনস সরাসরি, বিকাল ৫-৩০ মিনিট, টি স্পোর্টস টিভি বিস্তারিত [ad_2]
[ad_1] পুরুষ শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এরশাদ হালিমকে স্থায়ীভাবে বরখাস্তের দাবিতে আলটিমেটাম দিয়েছে বিভাগটির শিক্ষার্থীরা। তারা জানিয়েছে, আগামী ২ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশ না করা হলে এবং সে প্রতিবেদনের ভিত্তিতে ৪ দিনের মধ্যে অভিযুক্ত শিক্ষককে বহিষ্কার না করা হলে ক্লাস-পরীক্ষা বর্জনসহ কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে। শনিবার (১৫ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে এসব দাবি জানায় শিক্ষার্থীরা। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ শিক্ষার্থীদের আশ্বাস দিয়ে বলেন, দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তুলে ধরা হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রদান সাপেক্ষে…
[ad_1] ২০০৯ সালে বিডিআর বিদ্রোহের পর বিডিআর (বাংলাদেশ রাইফেলস) এর নাম বদলে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) এবং তাদের পোশাক পরিবর্তনের মধ্য দিয়ে নিরাপত্তা, কাঠামো ও আস্থার বড় সংকট মোকাবিলা করার কথা জানানো হয়েছিল। ২০২৪ সালে পুলিশের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষের ঘটনা, উভয়পক্ষের ভয়াবহ দৃশ্যমান সহিংতার কারণেও বাহিনীর পোশাক পরিবর্তনের দাবি ওঠে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, বড় ঘটনার পর বাহিনীর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হলে ইউনিফর্ম পরিবর্তনকে ‘রিব্র্যান্ডিং’ হিসেবে দেখা হয়। কিন্তু শুধু পোশাক পরিবর্তনের মধ্য দিয়ে আসলে মৌলিক কোনও পরিবর্তন হয় না। তারপরও বড়সড় কোনও ঘটনার সঙ্গে নিরাপত্তা বা আইনশৃঙ্খলা বাহিনীর যুক্ততা থাকলে বাহিনীর পোশাক (ইউনিফর্ম) পরিবর্তনের দাবি বা আলোচনা ওঠে। মনোরোগ বিশ্লেষকেরা মনে…
[ad_1] রাজধানীর আগারগাঁওয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।শনিবার (১৫ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটের দিকে সেখানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক। তিনি বলেন, ‘মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আসামিদের আটক করতে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে।’আরও পড়ুন- রাজধানীর মিরপুর, পল্লবী ও মৌচাকে ককটেল বিস্ফোরণ [ad_2]