Author: mehedihasan9991@gmail.com
[ad_1] রাজনৈতিক জীবন থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রবীণ রাজনীতিবিদ শমসের মবিন চৌধুরী। ‘তৃণমূল বিএনপি’র চেয়ারপারসনের দায়িত্বে থাকাকালীন অবস্থায় এই সিদ্ধান্ত নিলেন তিনি। রবিবার (১৬ নভেম্বর) তৃণমূল বিএনপি’র মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের কাছে পাঠানো এক চিঠিতে তিনি তার সিদ্ধান্তের কথা জানান।মহাসচিবকে পাঠানো ওই চিঠিতে শমসের মবিন চৌধুরী লিখেছেন, ‘এই মর্মে আপনাকে এবং আপনার মাধ্যমে সবাইকে অবগত করছি যে, শারীরিক কারণে আমি শমসের এম চৌধুরী রাজনীতি থেকে অবসর গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। একই সঙ্গে তৃণমূল বিএনপির সব পদ থেকে আমি পদত্যাগ করলাম। আমার এই সিদ্ধান্ত অবিলম্বে ১৬ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হইলো।’উল্লেখ্য, একসময় শমসের মবিন চৌধুরী সেনাবাহিনীতে কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন…
[ad_1] তিন ম্যাচের সিরিজে পাকিস্তানের কাছে পুরোপুরি আত্মসমর্পণ করেছে শ্রীলঙ্কা। শেষ ওয়ানডেতে লঙ্কানদের ৬ উইকেটে হারিয়ে ৩ ম্যাচের সিরিজে তাদের হোয়াইটওয়াশ করেছে স্বাগতিক পাকিস্তান। ২১২ রানের লক্ষ্য ৪ উইকেট হারিয়ে ৪৪.৫ ওভারেই তাড়া করেছে স্বাগতিক দল। বল হাতে মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের নৈপুণ্যে শ্রীলঙ্কাকে ২১১ রানে আটকে রাখার পর ফখর জামানের ফিফটি (৫৫) ও মোহাম্মদ রিজওয়ানের অপরাজিত ৬১ রানের ইনিংস জয় পাইয়ে দিয়েছে স্বাগতিকদের। হুসেইন তালাতও রিজওয়ানের সঙ্গে ৪২ রানে অপরাজিত ছিলেন। রিজওয়ান-তালাত অবিচ্ছিন্ন ছিলেন ১০০ রানে। রান তাড়ার শুরুটা ভালো ছিল না পাকিস্তানের। ব্যক্তিগত শূন্য রানে ফেরেন ওপেনার হাসিবুল্লাহ খান। তার পর বাবর-ফখর মিলে যোগ করেন ৭৪ রান। দলের ৮২ রানে সাজঘরে…
[ad_1] রূপকথার মতো এক গ্রাম নাটোরের সিংড়া উপজেলার হুলহুলিয়া। এ গ্রামের শতভাগ মানুষ শিক্ষিত। শুধু শিক্ষিত নয়, এখানে এসএসসি পাস করা সবার জন্য বাধ্যতামূলক। দেশ-বিদেশে এ গ্রামের শত শত উচ্চশিক্ষিত ও পেশাজীবী মানুষ সাফল্যের স্বাক্ষর রাখছেন। এ গ্রামে নেই বাল্যবিবাহ, যৌতুক বা অসামাজিক কার্যক্রম। শতভাগ স্যানিটেশন ব্যবস্থা আছে গ্রামটিতে। এখানে নেই কোনো কোন্দল, হিংসা ও বিদ্বেষ।গ্রামের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখে সামাজিক উন্নয়ন পরিষদ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গ্রামবাসীরা মনে করেন, শিক্ষার প্রতি অনুরাগ ও শতভাগ শিক্ষিত হওয়ার কারণে মানুষের চিন্তা-ভাবনা ও মননে বড় ধরনের পরিবর্তন ঘটেছে। এ কারণে গ্রামের মানুষজন কলহ ও সংঘাত থেকে দূরে থাকেন। এ ছাড়া গ্রামটি পরিচালনার…
[ad_1] *** টিলা থেকে নেমে কিছুদূর হেঁটে যাওয়ার পর আচমকা আলবাঁধানো পথটুকুও শেষ হয়ে যায়। সামনে জেগে ওঠে এক কিম্ভূতকিমাকার ব আকৃতির টুকরো জমি। দক্ষিণে তার বিশাল এক জলাশয়। বাকি তিন দিকে স্থল। সেই টুকরো জমিনে মানুষজন নানা কাজে ব্যস্ত। তুমি আবিষ্কার করো, ভিড়ের উজান ঠেলে তোমার পরিচিত কিছু মুখ একটা-দুটো করে ভেসে উঠছে। মুখগুলো তোমার পত্রিকা অফিসের সহকর্মীদের। ওই যে বাতাবিলেবুর চারায় ঝাঁজরি দিয়ে পানি দিচ্ছে… বিস্তারিত [ad_2]
[ad_1] এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি নিয়ে নতুন নির্দেশনা দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, কমিটি গঠনের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে অ্যাডহক কমিটির মেয়াদ উত্তীর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উপজেলা নির্বাহী অফিসার এবং প্রশাসক বা তার প্রতিনিধি সভাপতির দায়িত্ব পালনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়েছে। সব শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে এ চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, হাইকোর্ট ডিভিশনের রিট পিটিশনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ৮ সেপ্টেম্বরের জারিকৃত ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডসহ অন্যান্য বোর্ডের (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি…
[ad_1] রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।রবিবার (১৬ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, বাংলামোটর মোড়ে অজ্ঞাত দুষ্কৃতিকারী একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তবে তাকে এখনও শনাক্ত করা যায়নি। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। [ad_2]
[ad_1] দিল্লিতে গত সপ্তাহে গাড়ি বিস্ফোরণে আটজনের মৃত্যু ও কমপক্ষে ২০ জন আহত হওয়ার ঘটনায় কাশ্মীরের এক বাসিন্দাকে গ্রেফতার করেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। রবিবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, অভিযুক্ত আমির রশিদ আলিকে দিল্লিতেই গ্রেফতার করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।এনআইএর মতে, বিস্ফোরণে ব্যবহৃত গাড়িটি আলির নামেই নিবন্ধিত এবং তিনি আত্মঘাতী হামলাকারীর সঙ্গে ষড়যন্ত্রে জড়িত ছিলেন। সংস্থাটি জানায়, হামলাকারী হিসেবে শনাক্ত করা হয়েছে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার বাসিন্দা উমর উন নবিকে।তদন্ত সংস্থার ভাষ্য অনুযায়ী, গাড়িটি কিনতে সহযোগিতার জন্য আলি দিল্লিতে আসেন এবং সেটি বিস্ফোরণ ঘটাতে ব্যবহৃত ভেহিকল-বোর্ন আইইডি হিসেবে প্রস্তুত করা হয়। এনআইএ নবির আরেকটি গাড়িও…
[ad_1] আসন্ন জকসু নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতার আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এবং ডিজিটাল নিরাপত্তা আইনের দুটি মামলায় ১৫ মাস কারাভোগকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী খাদিজাতুল কুবরাকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। ক্যাম্পাসে তাকে ঘিরে ‘বহিরাগত’ তকমা এড়াতেই কেন্দ্রীয় ছাত্রদলের এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার (১৬ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক ও সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে খাদিজার নতুন দায়িত্বের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক সদস্য হিসেবে দায়িত্ব পালন, সাংগঠনিক তৎপরতা, সক্রিয়তা ও দক্ষতার মূল্যায়ন হিসেবে খাদিজাতুল কুবরাকে যুগ্ম আহ্বায়কের পদে মনোনীত করা হয়েছে। তার মেধা, মনন…
[ad_1] রাজধানীর কাওরান বাজার মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়। সেখানে গিয়ে দেখা গেছে, যে স্থানে ককটেল বিস্ফোরণ ঘটেছে, সেটি তেজগাঁও থানার মধ্যে পড়েছে।তেজগাঁও থানার ওসি মোবরক হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ককটেল বিস্ফোরণটি মেট্রোর নিচে হয়নি। হয়েছে কাওরান বাজার গোলচত্বরের পশ্চিম পাশে। এটি কলাবাগান থানার মধ্যে পড়েছে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। কারা কীভাবে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, প্রত্যদর্শীরাও এই বিষয়ে কিছু জানাতে পারেনি।এর…
[ad_1] জুলাই আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘শাটডাউন’ কর্মসূচি ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলাজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আট শতাধিক সদস্য মোতায়েন করা হয়েছে।রবিবার (১৬ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান। তিনি বলেন, ‘জেলায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ৭০০ সদস্য, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০০ সদস্য এবং অতিরিক্ত আরও ৬০ সদস্য মাঠে কাজ করবেন। রায় ঘিরে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ…