Author: mehedihasan9991@gmail.com
[ad_1] ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির এক মামলায় আত্মপক্ষ সমর্থন শেষ হয়েছে। পরবর্তী যুক্তিতর্কের জন্য আগামী ২৩ নভেম্বর নির্ধারণ করেছেন আদালত। পাশাপাশি এ দিন পৃথক দুই মামলার জন্য শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের আত্মপক্ষ সমর্থনের জন্যও নির্ধারণ করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়াকে জেরা করে এ দিন ধার্য করেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। দুর্নীতি দমন কমিশন (দুদকের) পাবলিক প্রসিকিউটর (পিপি) এস এম আবুল কালাম…
[ad_1] গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত দেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণার কার্যক্রম বড় পর্দায় সরাসরি দেখানোর উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। সোমবার (১৭ নভেম্বর) সকাল ১১টার পরপরই বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে বড় পর্দায় রায় ঘোষণা দেখতে জমায়েত হতে শুরু করেছেন শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। এদিকে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, চব্বিশের জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের মামলার রায় ঘোষণা করা হবে আজ। ঐতিহাসিক এ রায় সরাসরি দেখতে পাবে সারা বিশ্ব। একইসঙ্গে ঢাকার বিভিন্ন স্থানে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে বড় পর্দায় এ বিচারকাজ দেখানো…
[ad_1] রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পুলিশের সঙ্গে উপস্থিত জনতার ধাওয়া পাল্টা ধাওয়া শুরু চলছে। সোমবার (১৭ নভেম্বর) সেখানে বুলডোজার নিয়ে প্রবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষ শুরু হয়। পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। ঘটনাস্থলে সেনাবাহিনী রয়েছে। ধানমন্ডি থানার অপারেশন অফিসার আব্দুল কাইয়ুম ঢাকা ট্রিবিউনকে বলেন, ‘ঢাকা কলেজ শিক্ষার্থীরা ধানমন্ডির ৩২ নম্বরে দুইটি বুলডোজার নিয়ে এসেছে। রায় হওয়ার পর তারা বাড়ি ভেঙে ফেলবে বলে মাইকে ঘোষণা দিচ্ছে।’ তিনি বলেন, ‘তাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। মূল সড়কে আটকে দেওয়া হয়েছে। সেখানে পুলিশ সদস্যরা তাদের প্রতিরোধ করার চেষ্টা করছে।’সোমবার (১৭ নভেম্বর) জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী…
[ad_1] জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর এজলাস থেকে রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রায় ঘোষণা করছেন।এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।মামলার অন্য দুই আসামি হলেন- আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো সরকার প্রধানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণা হতে যাচ্ছে।জুলাই আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ…
[ad_1] জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে রায় পড়া শুরু হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুন্যাল-১-এর বিচারক বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল রায় ঘোষণা শুরু করেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী। মামলার শুনানিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত আছেন। এই মামলায় প্রসিকিউশন ৮ হাজার ৭৪৭ পৃষ্ঠার অভিযোগ দাখিল করেছে। এর মধ্যে…
[ad_1] চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিরর মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান।সোমবার (১৭ নভেম্বর) এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন তারা।বিবৃতিতে তারা বলেন, ‘বাংলাদেশের সার্বভৌমত্ব, অর্থনৈতিক শক্তির প্রাণকেন্দ্র। এমন একটি দেশের গুরুত্বপূর্ণ বন্দর বিদেশি প্রতিষ্ঠান বা শক্তির হাতে ব্যবস্থাপনাগতভাবে স্থানান্তর করার যেকোনও উদ্যোগ রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে স্পষ্ট হুমকি এবং জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে দিতে পারে।’বিবৃতির বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।হেফাজতের দুই শীর্ষনেতা বলেন, ‘আমরা স্পষ্টভাবে বলতে চাই— চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ কোনোভাবেই বিদেশি সংস্থার হাতে দেওয়া যাবে না। এ ধরনের পদক্ষেপ দেশের ভবিষ্যৎ,…
[ad_1] রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে একতা এক্সপ্রেস ট্রেন থেকে দেশীয় তৈরি একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও চারটি ককটেল উদ্ধার করেছে সেনাবাহিনী।সোমবার (১৭ নভেম্বর) সকাল ৮টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের উত্তরা আর্মি ক্যাম্পের একটি টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ এ অভিযান চালায়। বিষয়টি ওই ব্রিগেডের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন।সেনাবাহিনী জানায়, দিনাজপুর থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনের বেশ কয়েকটি বগি তল্লাশি করা হয়। এ সময় চালের বস্তার ভেতর লুকানো অবস্থায় অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।ঘটনাস্থল থেকে চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে উত্তরা আর্মি ক্যাম্পে নেওয়া হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, দিনাজপুর থেকে ট্রেনটি ছাড়ার পর পার্বতীপুর রেল স্টেশনের…
[ad_1] বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফেসবুকে এক পোস্টে জানিয়েছেন, ঢাকায় কয়েক ঘণ্টার মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করা হবে। তিনি আশা প্রকাশ করেছেন, রায় আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও ন্যায়সঙ্গত হবে। মহাসচিব লিখেছেন, “জাতি এই রায়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।” তার এই মন্তব্যের মাধ্যমে তিনি দেশের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর আকর্ষণ করেছেন। রায় ঘিরে রাজধানী ঢাকায় ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত নিরাপত্তা তৎপরতা চালাচ্ছে। এর মধ্যে শহরের প্রবেশমুখে চেকপোস্ট বসানো, সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি এবং জনসমাবেশ নিয়ন্ত্রণের ব্যবস্থা অন্তর্ভুক্ত। বিএনপি মহাসচিবের…
[ad_1] ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জেলা পরিষদ এলাকার সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।রবিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ‘আল্লাহ ভরসা’ নামের ওই বাসটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিস ও পুলিশকে জানান।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান মিয়া বলেন, রাসেল গার্মেন্টসের শ্রমিক পরিবহনে ব্যবহৃত বাসটি রাস্তার পাশে থামিয়ে রেখে চালক ও হেলপার ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বাসের চালকের সিটের সামনে আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা চিৎকার করলে তারা জেগে ওঠেন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।ফায়ার সার্ভিস জানায়, আগুনে বাসের কয়েকটি সিট পুড়ে গেলেও বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি এবং হতাহতের ঘটনাও…
[ad_1] চট্টগ্রাম বন্দরকে আধুনিকায়ন, দুর্নীতি প্রতিরোধ এবং বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে নিতে লালদিয়া কনটেইনার টার্মিনাল পরিচালনায় ডেনমার্কভিত্তিক এপিএম টার্মিনালসকে বেছে নিয়েছে সরকার। বন্দরের নিত্যদিনের দীর্ঘ ওয়েটিং টাইম, স্বচ্ছতার অভাব ও প্রযুক্তিগত সীমাবদ্ধতা দূর করে বিশ্বমানের অপারেশন নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।তিনি বলেছেন, ‘বিশ্বব্যাংকের সাম্প্রতিক কনটেইনার পোর্ট পারফর্মেন্স ইনডেক্স অনুযায়ী ৪০৫টি বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দর রয়েছে ৩৩৪তম অবস্থানে, যেখানে ভিয়েতনামের কাই মেপ বন্দর উঠে এসেছে সপ্তম স্থানে— গ্লোবাল অপারেটর ব্যবস্থাপনার কারণে। বাংলাদেশও একই মডেল গ্রহণ করে বন্দর ব্যবস্থাপনায় বড় পরিবর্তনের পথে হাঁটছে।’তিনি জানান, পোর্টের মালিকানা বিদেশি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে— এ ধরনের আশঙ্কার…