Author: mehedihasan9991@gmail.com

[ad_1] রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকা ও মৌচাকে পৃথকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এক রিকশাচালক আহত হয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ঘটনাগুলো ঘটে।পুলিশের তথ্য মতে, সন্ধ্যা ৬টার দিকে মৌচাক ক্রসিংয়ে ফ্লাইওভারের ওপর থেকে কয়েকজন দুর্বৃত্ত ককটেল নিক্ষেপ করে। এসময় বিস্ফোরণে এক রিকশাচালক পায়ে আঘাত পান। বিস্ফোরণের পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।এর আগে বিকাল সাড়ে ৫টার দিকে মিরপুর-১ নম্বর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের সামনে ফুটওভার ব্রিজ থেকে অজ্ঞাত একজন ব্যক্তি দুটি ককটেল নিক্ষেপ করে। তবে সেখানে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।এদিকে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয় সোমবার। রায়কে কেন্দ্র…

Read More

[ad_1] যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) তাপসী রাবেয়া হলের ডাইনিং সহকারী সীমাধরের সড়ক দুর্ঘটনার খবরে তার একমাত্র ছেলে পলাশ ধর (৪৫) স্ট্রোকে মৃত্যু হয়েছে। সীমাধরের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সীমাধর যশোরের বেজপাড়ার বাসিন্দা। জানা যায়, আজ সোমবার বিকেল যশোর শহর থেকে ডাক্তার দেখিয়ে সিএনজি করে বিশ্ববিদ্যালয়ে ফিরছিলেন সীমাধর। পথিমধ্যে বিকেল আনুমানিক ৪টার দিকে শানতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সীমাধর গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান তার একমাত্র ছেলে পলাশ…

Read More

[ad_1] আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার পর উত্তেজনা চরমে পৌঁছেছে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায়। দিনভর সংঘর্ষ, ধাওয়া–পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ এবং দফায় দফায় টিয়ারশেল নিক্ষেপে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এদিন পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে। সংঘর্ষে পুলিশ–সেনা সদস্যসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।সোমবার (১৭ নভেম্বর) সকালের দিকে ধানমন্ডি ৩২ নম্বর সড়কের দিকে বিক্ষোভকারীদের ঢল নামতে থাকে। বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ জনতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির ধ্বংসাবশেষ ভেঙে ফেলতে দুটি এক্সকাভেটর (বুলডোজার) নিয়ে সামনে পৌঁছায়। পুলিশ বাধা দিলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং…

Read More

[ad_1] ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গ্রেফতার আতঙ্কে চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মোজাম্মেল হকের ওপর হামলার ঘটনার পর দায়ের করা মামলাকে কেন্দ্র করে চিকিৎসক, নার্স ও কর্মচারীদের মধ্যে চরম উৎকণ্ঠা দেখা দিয়েছে। এতে রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন। গত ১২ নভেম্বর স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে দালালচক্র ও অনিয়মের বিরুদ্ধে এনসিপির মানববন্ধন চলাকালে মোজাম্মেল হকের ওপর হামলা হয়। এ ঘটনায় তিনি থানায় এজাহার দায়ের করেন। সেই মামলার ভিত্তিতে পুলিশ ১৩ নভেম্বর রাতে হাসপাতালের নিরাপত্তাকর্মী শাকিল (৩৮)-কে ডিউটিরত অবস্থায় আটক করে। এর পর থেকেই হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে গ্রেফতার আতঙ্ক সৃষ্টি হয়। সোমবার (১৭ নভেম্বর/২৫) সরেজমিনে…

Read More

[ad_1] পাঁচ দিনের শুভেচ্ছা সফরে সফরে চট্টগ্রাম বন্দর জেটিতে নোঙর করেছে রাশিয়ার নৌবাহিনীর জাহাজ গ্রেমেয়াশচি। সোমবার (১৭ নভেম্বর) জাহাজটি বন্দরে পৌঁছায়। বাংলাদেশ নৌবাহিনী সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে। জাহাজের কর্মকর্তা ও নাবিকদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান কমান্ডার চট্টগ্রাম নৌ-অঞ্চলের চিফ স্টাফ অফিসার। এ সময় আরও উপস্থিত ছিলেন উচ্চপদস্থ স্থানীয় নৌ কর্মকর্তারা এবং বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান মিলিটারি অ্যাটাশে।এর আগে বাংলাদেশের আঞ্চলিক জলসীমায় প্রবেশের পর বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বিএনএস ওমর ফারুক’ ‘গ্রেমেয়াশচিকে আনুষ্ঠানিকভাবে এসকর্ট করে। বাংলাদেশে অবস্থানকালে জাহাজটির অধিনায়কসহ রাশিয়ার প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ-অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট, এরিয়া সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড এবং বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ…

Read More

[ad_1] নাইজেরিয়ার একটি বিদ্যালয়ে শিক্ষককে হত্যা করে একাধিক নারী শিক্ষার্থীকে অপহরণ করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। দেশটির কেব্বি অঙ্গরাজ্যের ওই সরকারি বালিকা আবাসিক বিদ্যালয়ে সোমবার (১৭ নভেম্বর) ভোরের দিকে ওই হামলা হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।স্থানীয় পুলিশের বরাতে জানা যায়, হামলাকারীরা প্রতিষ্ঠানের উপ-অধ্যক্ষকে হত্যার পর অন্তত ২৫ জন শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যায়। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে বিগত কয়েকমাস ধরে চলা ব্যাপক অপহরণের সর্বশেষ ঘটনা এটি।পুলিশের মুখপাত্র নাফিউ আবুবাকার কোতারকোশি জানান, হামলাকারীদের কাছে স্বয়ংক্রিয় রাইফেল ছিল। তারা সমন্বিত কৌশল ব্যবহার করে ভোর ৪টার দিকে মাগা শহরের গভর্নমেন্ট গার্লস কমপ্রিহেনসিভ সেকেন্ডারি স্কুলে ঢোকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে দুপক্ষের মধ্যে গুলি বিনিময়…

Read More

[ad_1] ভোলার চরফ্যাশনে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে অটোরিকশা চাপায় আখি নূর (১০) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১০ নভেম্বর) বিকাল ৫টায় উপজেলার দক্ষিণ আইচা থানার বাবুরহাট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আখি নূর স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী এবং নজরুলনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের শারেক খালি এলাকার বোরাক চালক আরিফের মেয়ে। শিশুর দাদি শাহানুর বেগম জানান, বিকাল ৫টায় তার নাতনি আখি নূর স্থানীয় বাবুরহাট বাজারে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে বিশ্বাস বাড়ী সংলগ্ন স্থানে এলে একটি অটোরিকশা তাকে চাপা দিয়ে চলে যায়। সহপাঠীরা ঘটনাটি তাদেরকে জানালে তারা আখি নূরকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে এলে…

Read More

[ad_1] জুলাই আন্দোলনকে ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে চট্টগ্রামে শোকরানা সিজদা, আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র-জনতা।রায় ঘোষণার পরপরই সোমবার (১৭ নভেম্বর) বিকালে নগরীর দুই নম্বর গেটে আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণ করেন ছাত্রজনতা ও এনসিপি নেতাকর্মীরা। এ সময় তারা দুই নম্বর গেট বিপ্লব উদ্যানে শোকরানা সিজদা আদায় করেন। এতে এনসিপির লোকজনসহ বিপুলসংখ্যক ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।এ সময় এনসিপি নেতৃবৃন্দ রায় ঘোষণায় আনন্দ উল্লাস প্রকাশের পাশাপাশি ভারতে থাকা শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকরের দাবি জানান।দুই নম্বর…

Read More

[ad_1] জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগের দুইটিতে মৃত্যুদণ্ড ও অপরটিতে আমৃত্যু কারাদণ্ডের রায় দেন ট্রাইব্যুনাল। সোমবার (১৭ নভেম্বর) মামলার রায় ঘোষণা করার পর একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, ‘বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায়ের ব্যাপারে ভারত অবগত আছে। ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ – যার মধ্যে রয়েছে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা। আমরা সর্বদা এই লক্ষ্যে সকল অংশীদারদের সঙ্গে গঠনমূলকভাবে যোগাযোগ করব।’ এদিকে, শেখ হাসিনাকে…

Read More

[ad_1] পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ‘শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিষয়ে বিচারের রায় হয়েছে, শাস্তি হয়েছে। ভারতের সঙ্গে আমাদের প্রত্যার্পন চুক্তি আছে। কাজেই তার আওতায় আমরা তাদের ফেরত চাইবো।’সোমবার (১৭ নভেম্বর) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।প্রত্যার্পন চুক্তি অনুযায়ী বাধ্যবাধকতা আছে কি-না জানতে এমন প্রশ্নে তিনি বলেন, ‘আইনি বিষয়ে আমি মন্তব্য করতে পারবো না। আমি যেটা বুঝি যে তাদের ফেরত আনতে হবে। আদালত শাস্তি দিয়েছে, সেজন্য আমরা আনুষ্ঠানিকভাবে ভারতকে জানাবো।’ভারতের জবাব না পেলে করণীয় কি আছে জানতে চাইলে তিনি বলেন, ‘স্পেকেলেকুশনের জবাব আমার কাছে পাবেন না।’ফিরিয়ে আনার সম্ভাবনা কতখানি জানতে চাইলে তিনি বলেন,…

Read More