Author: mehedihasan9991@gmail.com
[ad_1] রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা কিছুটা ভালোর দিকে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। একইসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরার ব্যাপারে সরকার সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান তিনি। রোববার (৩০ নভেম্বর) রাতে হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে খোঁজ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান উপদেষ্টা। মাহফুজ আলম বলেন, আমি ব্যক্তিগত উদ্যোগে বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছিলাম। তিনি দেশের জন্য যে অবদান রেখেছেন, যে ত্যাগ স্বীকার করেছেন, সে কারণে দেশবাসীর সঙ্গে আমিও তার সুস্থতা কামনায় দোয়া চেয়েছি। তিনি আরও বলেন, চিকিৎসকদের সঙ্গে যে আলোচনা হয়েছে, তাতে জেনেছি গত কয়েকদিনের…
[ad_1] শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর। বাঙালির রাজনৈতিক ইতিহাসের শ্রেষ্ঠ সময় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয় অর্জন হয়েছে, বিজয়ের মাসে সেসব লাখো শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাবে বাঙালি জাতি।প্রতি বছরের মতো এবারও বিজয়ের মাস নানান কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হতে যাচ্ছে। এ উপলক্ষে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন আলাদা আলাদা কর্মসূচি পালন করবে।স্বাধীন জাতি হিসেবে সমগ্র বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালিরা। অর্জন করে নিজস্ব ভূখণ্ড আর সবুজের বুকে লাল সূর্য-খচিত নিজস্ব জাতীয় পতাকা। ভাষার ভিত্তিতে যে জাতীয়তাবাদ গড়ে উঠেছিল, এক রক্তক্ষয়ী যুদ্ধের…
[ad_1] ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষের সময় হামলা পাল্টা হামলায় ক্ষতিগ্রস্ত বসতবাড়ি পরিদর্শন করেছেন স্থানীয় জামায়াত নেতারা। রবিবার (৩০ নভেম্বর) বিকেলে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা ও ভাঙ্গার হামিরদী এবং আলগী ইউনিয়ন) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা সোহরাব হুসাইনের নেতৃত্ব উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গট্টি এলাকায় সংঘর্ষে ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের বাড়িঘর পরিদর্শন করেন দলটির নেতারা। পরিদর্শন শেষে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা সোহরাব হুসাইন বলেন, জামায়াত ইসলামী রাস্ট্র ক্ষমতায় গেলে সকলের নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে। একটি রাজনৈতিক দল ক্ষমতার দাপট দেখাতে গিয়ে নিজেরাই দুই ভাগে বিভক্ত হয়েছে। নিজেদের দলের নেতাকর্মীদের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, আসবাবপত্র ভাঙচুর করে অযোগ্য করে তুলেছে। এটি…
[ad_1] পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও জামায়াতের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষের সময় এক যুবক অস্ত্র হাতে গুলি ছুড়ছেন—এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েলে বিএনপি নেতা–কর্মীরা দাবি করেন, অস্ত্রধারী ওই যুবক জামায়াত–শিবিরের কর্মী। অন্যদিকে জামায়াত নেতাদের দাবি, তিনি বিএনপির কর্মী।তবে ঈশ্বরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর জানান, ওই যুবক তুষার মণ্ডল—সে ঈশ্বরদী পৌরসভার ভেলুপাড়া এলাকার তাহের মণ্ডলের ছেলে এবং জামায়াতের কর্মী।সংঘর্ষের ঘটনায় শনিবার (২৯ নভেম্বর) দুই পক্ষই পৃথক দুটি মামলা করেছে। বিএনপির মামলায় ৩২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও প্রায় ১৫০ জনকে আসামি করা হয়েছে। অপরদিকে জামায়াতের মামলায় ৩৯ জনকে নামীয় আসামি করা হয়, সঙ্গে অজ্ঞাত আরও ১৫০…
[ad_1] পাবনার ঈশ্বরদীতে বিএনপি-জামায়াত সংঘর্ষের সময় লুট হওয়া মোটরসাইকেলগুলোর মধ্যে ৯টি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মক্কেল মৃধার বাড়ির পাশের বাঁশঝাড় ও জঙ্গল থেকে এসব মোটরসাইকেল উদ্ধার করা হয়। মক্কেল মৃধা পাবনা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের অনুসারী। অভিযানে অংশ নেয় পাবনা ডিবি পুলিশ, ঈশ্বরদী থানা, পাকশী এবং রুপপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। মোটরসাইকেল জব্দের বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোটরসাইকেলগুলো জব্দ করা হয়। পরে সেগুলো ঈশ্বরদী থানায় জমা দেওয়া হয়েছে। পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এবিএম…
[ad_1] সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল পৃথক তিন মামলার রায় গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিয়েছেন আদালত। যেখানে শেখ হাসিনাকে তিন মামলায় ২১ বছর এবং জয়-পুতুলের পাঁচ বছর করে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। এর তিন দিন পর সোমবার (১ ডিসেম্বর) শেখ রেহানার পৃথক মামলার রায় ঘোষণা করবেন আদালত। পূর্বাচলের নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা পৃথক মামলায় শেখ রেহানাসহ ১৭ জনের বিরুদ্ধে দুদকের করা মামলার রায়ের এ দিন ধার্য করেছেন আদালত। গত ২৫ নভেম্বর যুক্তিতর্ক শেষে ঢাকার…
[ad_1] দেশে ব্যবহৃত সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। চলতি মাসের জন্য লিটারে দুই টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি বিভাগ, যা সোমবার (১ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।রবিবার (৩০ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমা বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়। এই লক্ষ্যে সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে ডিসেম্বর মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে ডিজেল প্রতি লিটার ১০২ টাকা থেকে ২ টাকা বৃদ্ধি করে ১০৪ টাকা, অকটেন ১২২ টাকা থেকে ২ টাকা বৃদ্ধি…
[ad_1] চলতি মাসের প্রথম ২৯ দিনে দেশে ২৬৮ কোটি ১১ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩২ হাজার কোটি টাকার বেশি। রোববার (৩০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, চলতি নভেম্বরের প্রথম ২৯ দিনে দেশে এসেছে ২৬৮ কোটি ১১ লাখ ডলার রেমিট্যান্স। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংগুলোর মাধ্যমে এসেছে ৫১ কোটি ৬৯ লাখ ডলার। পাশাপাশি এই সময়ে বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে দেশে ২৭ কোটি ৯৫ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এ ছাড়া নভেম্বরের প্রথম ২৯ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ১৮৭ কোটি ৯০ লাখ ডলার।…
[ad_1] দীর্ঘদিনের দুরবস্থায় থাকা পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত হয়ে নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। রবিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় ব্যাংকটির চূড়ান্ত লাইসেন্স অনুমোদন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে কেন্দ্রীয় ব্যাংক।বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংকিং খাতে সুশাসন, জবাবদিহিতা ও শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সংস্কার কর্মসূচির অংশ হিসেবে এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংককে ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ ২০২৫–এর আওতায় আনা হয়। পরবর্তী সময়ে এসব ব্যাংককে অকার্যকর ঘোষণা করে প্রশাসক নিয়োগ করা হয়।গত ৯ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে পাঁচ…
[ad_1] রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি জন্ম নিয়েছিল থ্রিলারে। শেষ দিকে একার লড়াইয়ে চেষ্টা করেছিলেন করবিন বশ। শেষ পর্যন্ত ১৭ রানের জয়ে সিরিজে এগিয়ে গেছে স্বাগতিক ভারত। প্রথম ওয়ানডে জয়ের মূল ভিত গড়ে দিয়েছিলেন বিরাট কোহলি। রেকর্ড ৫২তম সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটে ৩৪৯ রানের সংগ্রহ গড়ে স্বাগতিক দল। শুধু কোহলিই নন, তার মতো টেস্ট ও টি–টোয়েন্টি থেকে অবসর নেওয়া রোহিত শর্মাও খেলেছেন ৫১ বলে ৫৭ রানের ইনিংস। দ্বিতীয় উইকেটে কোহলি-রোহিত মিলে ১৩৬ রানের জুটি গড়ে রাঁচির দর্শকদের মাতিয়েছেন। কোহলি শেষ পর্যন্ত ১২০ বলে উপহার দেন ১৩৫ রানের দর্শনীয় ইনিংস। তাতে ছিল ১১টি চার ও ৭টি ছয়।…