Author: mehedihasan9991@gmail.com
[ad_1] নাটোরের সিংড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজে ধাক্কা লাগার ঘটনায় সিজান (১৭) নামে এক স্কুলপড়ুয়া ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিংগইন–জোরমল্লিকা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিজান সিংড়া পৌরসভার চাঁদপুর মহল্লার প্রবাসী সোহেলের ছেলে। সে সিংড়া দমদমা স্কুল অ্যান্ড কলেজের ভোকেশনাল শাখার ১০ম শ্রেণির ছাত্র ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, সিজানসহ তিনজন বন্ধু মোটরসাইকেলে করে যাচ্ছিল। পথিমধ্যে চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে পড়ে যায়। এতে সিজান ঘটনাস্থলেই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলেও হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর দুই আরোহী মুশফিক ও সোহান গুরুতর আহত হন। তাদের উদ্ধার…
[ad_1] ২০০৩ এর পর ২০২৫। ২২ বছর পর ভারতের বিপক্ষে আবারও জয় পেয়েছে বাংলাদেশ। শেখ মোরসালিনের দারুণ এক গোলে ভারত বধ করেছে লাল সবুজ দল। এশিয়ান কাপ বাছাইয়ে এমন দৃষ্টিনন্দন জয়ের পর সবাই আনন্দে ভাসছে।মঙ্গলবার (১৮ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে খেলা দেখেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ভারতের বিপক্ষে স্মরণীয় জয়ের পর মাঠে নেমে দুই কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছেন দলের জন্য।যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে হামজাদের জন্য এই পুরস্কারের ঘোষণা দেওয়া হয়।ড্রেসিংরুমে গিয়েও ফুটবলারদের সঙ্গে জয়ের আনন্দ ভাগ করে নিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান বিষযটি নিশ্চিত করে বলেন, “উপদেষ্টার ২ কোটি টাকার ঘোষণায় ফুটবলাররা…
[ad_1] দেশে স্থানীয়ভাবে মোবাইল ফোন উৎপাদন শিল্পের যাত্রা শুরু হয়েছিল ২০১৭ সালে। গত আট বছরে দেশি-বিদেশি মিলে ১৭টি মোবাইল ফোন কারখানায় প্রায় ৪ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ হয়েছে। এই শিল্পের ওপর নির্ভর করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় আট লাখ মানুষ জীবিকা নির্বাহ করছে। কিন্তু এই উদীয়মান দেশীয় শিল্প এখন ভয়াবহ সংকটে পড়েছে অবৈধ বা ‘গ্রে’ হ্যান্ডসেটের দৌরাত্ম্যে। দেশের মোট মোবাইল বাজারের প্রায় ৬০ শতাংশই ‘গ্রে’ মার্কেটের দখলে। এর ফলে সরকার বছরে প্রায় দুই হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে এবং হাজার হাজার কোটি টাকার বৈধ বিনিয়োগ ও লক্ষাধিক কর্মসংস্থান সরাসরি ঝুঁকির মুখে পড়েছে। দেশীয় শিল্পের বিনিয়োগ ও কর্মসংস্থান তথ্য অনুযায়ী,…
[ad_1] মানরো লীফ (১৯০৫-১৯৭৬) শিশুসাহিত্য জগতে একজন উল্লেখযোগ্য লেখক। দীর্ঘ চল্লিশ বছর লেখালেখি জীবনে তিনি শিশুদের জন্য শিক্ষণীয় ও উপদেশমূলক অনেক লেখা উপহার দিয়েছেন। লেখালেখি ছাড়াও তিনি অলংকরণ এবং শিক্ষকতা করেছেন। শিশুসাহিত্যের প্রতি তার অনুরাগের বিষয়ে তিনি বলেন, “লেখালেখির শুরুর দিকেই আমার এই উপলব্ধি হলো যে, বলার মতো কোনো সত্যের সন্ধান যদি আপনি পেয়ে থাকেন, তা অবশ্যই শিশুদের জন্য বোধগম্য করে লেখা উচিত।” এই বোধগম্যতার কারণে মানরো লীফ শিশুসাহিত্যের জগতে এক অনন্য উচ্চতায় পৌঁছাতে পেরেছেন। মানরো লীফের অর্ধশতাধিক বইয়ের মধ্যে ‘দ্য স্টোরি অব ফার্ডিনান্ড’ সবচেয়ে বিখ্যাত গ্রন্থ। স্পেনের গৃহযুদ্ধের সময় এই বইটি ব্যাপক সাড়া ফেলেছিল। বিশেষত, রাজনৈতিক বিতর্কের মাধ্যমে।…
[ad_1] এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে আজ মঙ্গলবার ভারতের বিপক্ষে ১-০ গোলের জয়ে পেয়েছে বাংলাদেশ ফুটবল দল। ম্যাচের ১৩ মিনিটে শেখ মোরসালিন গোল করেন। তা আর শোধ করতে পারেনি ভারত। এই জয়ের পরে হামজা বলেন, ভারতকে হারানোর স্বপ্ন পূরন হয়েছে আল্লাহর রহমতে আমরা জিতেছি। এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশ প্রথম জয় পেয়েছে। ভারতের বিপক্ষে ফুটবলে এসেছে ২২ বছর পর জয়। ঐতিহাসিক এই অর্জনে ফুটবল দলের জন্য ২ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এর আগে ভারতের বিপক্ষে ২০০৩ সালে ঢাকাতে ২-১ গোলে জিতেছিল বাংলাদেশ। দুই দল এ পর্যন্ত ৩০ বার মুখোমুখি হয়েছে। বাংলাদেশ আজকের জয়…
[ad_1] চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানির হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে সরকার। আগামী ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি ডিপিওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির জন্য এ কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।এদিকে, বন্দরের স্থাপনা বিদেশি কোম্পানির কাছে না দেওয়ার দাবিতে মশালমিছিল করেছে বন্দর রক্ষা পরিষদ। সন্ধ্যায় নগরের বড়পোল এলাকায় পোর্ট কানেকটিং সড়কে এ মিছিল করা হয়।এর আগে ১৬ নভেম্বর এনসিটির প্রকল্পের দরপত্র মূল্যায়নের জন্য ৭ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব করেছে বন্দর কর্তৃপক্ষ। নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবের কাছে এ কমিটির অনুমোদনের জন্য চিঠি দেন বন্দর সচিব মো. ওমর ফারুক। প্রস্তাবিত কমিটিতে বন্দর পর্ষদের সদস্য অতিরিক্ত সচিব মো. মাহবুব আলম তালুকদারকে আহ্বায়ক করা…
[ad_1] পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম একবছর পর আবারও ঢাকায় আসছেন। এবার ‘ইকোস অব রেভল্যুশন ২.০’ শীর্ষক কনসার্টে গান গাইবেন তিনি। জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পুনর্বাসনে এর আয়োজন করছে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম। আগামী ১২ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বরের মধ্যে একটি দিন চূড়ান্ত করার পরিকল্পনা চলছে।কনসার্টের টিকিট বিক্রি থেকে প্রাপ্ত পুরো অর্থ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য গঠিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে দেওয়া হবে। গত ২ নভেম্বর ফাউন্ডেশনের সঙ্গে আয়োজকদের সমঝোতা স্মারক সই হয়েছে।ঢাকায় সর্বশেষ ২০২৪ সালের ২৯ নভেম্বর আর্মি স্টেডিয়ামে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ শীর্ষক কনসার্টে সংগীত পরিবেশন করেন আতিফ আসলাম। এর আয়োজন করে ট্রিপল টাইম…
[ad_1] বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের পীরহাটি গ্রামীণ ব্যাংক উপ-শাখার সামনে থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১১টার দিকে ঘটনাস্থল থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। ধুনট থানার ওসি সাইদুল আলম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ ঘোষিত শাটডাউন চলাকালে অজ্ঞাত দুর্বৃত্তরা এক নারীকে গ্রাহক সেজে ব্যাংকের গেটের দক্ষিণ পাশে ককটেলগুলো রেখে যেতে দেখেন। পরে মঙ্গলবার সকালে শাখা ব্যবস্থাপক বিষয়টি নজরে এনে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ককটেলগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় সাময়িক আতঙ্ক সৃষ্টি হলেও কোনো ক্ষয়ক্ষতির ঘটনা…
[ad_1] ‘সারভাইভিং দ্য টুয়েন্টি-ফার্স্ট সেঞ্চুরি’ বইয়ে সমসাময়িক রাজনীতির দুই বিশ্বখ্যাত ব্যক্তিত্ব উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট ও প্রাক্তন গেরিলা যোদ্ধা হোসে ‘পেপে’ মুজিকা এবং ভাষাবিজ্ঞানী ও চিন্তক নোম চমস্কির সাক্ষাতে বর্তমান সময়ের বড়ো বড়ো বৈশ্বিক ইস্যুগুলোর গভীর বিশ্লেষণ উঠে এসেছে। যেমন: জলবায়ু পরিবর্তন, দুর্নীতি, পপুলিজম, পুঁজিবাদের সংকট এবং বাজার অর্থনীতির পরিস্থিতিসহ আরও অনেক প্রশ্ন। চলচ্চিত্র নির্মাতা সাউল আলভিদ্রেজের পরিচালনায় এই সাক্ষাৎকারে এই দুই প্রবীণ প্রগতিশীল মানুষ তাদের অভিজ্ঞতা, রাজনীতি ও প্রজ্ঞা ভাগাভাগি করেছেন, বিশেষ করে তারা অটোমেশনের এ যুগে অন্তর্নিহিত সামাজিক উদ্বেগ নিয়ে আলোচনা করেছেন।নোম চমস্কি: আগামী বছরগুলোতে বামপন্থিদের জন্যে সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ হবে অটোমেশন। ইতোমধ্যে এটি মানুষের বহু একঘেয়ে, অর্থহীন ও…
[ad_1] প্রাথমিক স্কুলে সঙ্গীত শিক্ষক নিয়োগের নীতিগত সিদ্ধান্ত আছে অন্তর্বর্তী সরকারের। তবে আরও বড় পরিসরে নিয়োগ দিতে চায় সরকার। তাই আগের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকালে সচিবালয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সঙ্গীতের মতো বৃহৎ বিষয়কে ক্ষুদ্র দৃষ্টিভঙ্গি থেকে দেখলে চলবে না। অন্তর্বর্তী সরকারের সময় কম উল্লেখ করে, বিষয়টি পরবর্তী সরকার আসলে বিবেচনা করবে বলে আশা প্রকাশ করেন তিনি। উপদেষ্টা জানান, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য নতুন ডিপ্লোমা ইন প্রাইমারি–ডিপিএড প্রোগ্রাম চালু করা হচ্ছে। নির্ধারিত যোগ্যতা থাকলে যে কোনো নাগরিক ১০ মাসে দুই সেমিস্টারের এই…