Author: mehedihasan9991@gmail.com
[ad_1] টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।আহতদের মধ্যে গুরুতর দুইজন হলেন—স্বপন ফকিরের সমর্থক মধুপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফ সরকার এবং পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি মোঃ পারভেজ আহমেদ।বুধবার বিকেলে মধুপুর পৌর এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে স্থানীয় ব্যবসায়ীদের বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় এবং তিন ঘণ্টার মতো ময়মনসিংহ-টাঙ্গাইল-জামালপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এ সময় ১০ থেকে ১৫টি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে।আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে…
[ad_1] ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কিছু হল সংসদ প্রতিনিধিরা হল প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেছেন। এ ছাড়া, বিভিন্ন হল সংসদের নেতৃবৃন্দ বাজেট ঘাটতিকে হল সংসদগুলোর সব থেকে বড় প্রতিবন্ধকতা হিসেবে উল্লেখ করেন।বুধবার সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ডাকসু আয়োজিত হল সংসদ প্রতিনিধি সম্মেলনে তারা এই অভিযোগ করেন।প্রতিনিধি সম্মেলনে শামসুন্নাহার হলের সহ-সভাপতি কানিজ কুররাতুল আইন বলেন, ‘প্রতিটি ক্ষেত্রেই হল প্রশাসন আমাদের ব্যাপক অসহযোগিতা করেছে এবং নিয়ম-কানুনের একটা মালা আমাদের গলায় ঝুলিয়ে দিয়েছে।’এফ রহমান হলের ভিপি রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের প্রভোস্ট স্যারকে বর্তমানে পাওয়া যায় না।’সম্মেলনে হল সংসদের প্রতিনিধিরা তাদের দায়িত্ব সম্পাদন করতে গিয়ে কী…
[ad_1] রাজধানীর পল্লবী থানা সংলগ্ন সাগুফতা গেটের সামনে পরপর দুটি এবং পল্লবী থানা গেটের সামনে সড়কের ওপর একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পল্লবী থানায় কর্মরত এএসআই নুর ইসলাম আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।পুলিশ বলছে, জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা ফ্লাইওভারের ওপর থেকে ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়।ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘বিস্ফোরণের সময় আহত এএসআই নুর ইসলাম পল্লবী থানার গেটের সামনে অপেক্ষারত ছিলেন। তিনি বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’ডিএমপি জানায়, ঢাকা মহানগরের…
[ad_1] টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হ্যামনগর ইউনিয়নের বাংলা বাজার এলাকায় মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে গণসংযোগ করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় নেতা শাকিল উজ্জামান। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সমস্যা–সম্ভাবনার খোঁজখবর নেন। গণসংযোগকালে বক্তব্যে শাকিল উজ্জামান বলেন, “সরকারি বরাদ্দ পেয়ে উন্নয়ন না করে যারা মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও রাস্তাঘাটের বরাদ্দের টাকা লুটপাট করে, তাদেরকে আগামী নির্বাচনে জনগণ বর্জন করবে।” তিনি আরও বলেন, “আমরা সরকারি অনুদানের সঠিক ব্যবহার নিশ্চিত করবো। কোনো দুর্নীতি, অন্যায় বা জুলুমের সঙ্গে আমরা নেই। মানুষের ভয়ের কারণ নয়, আমরা মানুষের ভরসা হয়ে পাশে থাকতে চাই।” গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোপালপুর…
[ad_1] গাজা উপত্যকার হামাস নিয়ন্ত্রিত এলাকায় ইসরায়েলি বিমান হামলায় ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার এই তথ্য জানিয়েছে গাজার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। অক্টোবর থেকে কার্যকর হওয়া নড়বড়ে যুদ্ধবিরতির মধ্যেই এ হামলা চালানো হলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।চিকিৎসকরা জানান, গাজা সিটির পূর্বাঞ্চলীয় শেজাইয়া এলাকায় দু’জন এবং পাশের জেইতুন এলাকায় চারজন নিহত হয়েছেন। আরও এক হামলায় দক্ষিণের খান ইউনুসের পশ্চিমে মাওয়াসি এলাকায় চারজন নিহত হন।ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, প্রায় ছয় সপ্তাহের এই যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামাস যোদ্ধারা তাদের সেনাদের ওপর গুলি চালানোর পর গাজাজুড়ে হামাসের লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। তবে ইসরায়েলি বাহিনীর কেউ আহত হয়নি।বারবার গুলিবর্ষণ যুদ্ধবিরতির দুর্বলতা সামনে…
[ad_1] ঢাকার জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেলের স্থায়ী কার্ড (র্যাপিড পাস ও এমআরটি পাস) এখন থেকে ঘরে বসেই সহজে রিচার্জ করা যাবে। কার্ড রিচার্জের প্রক্রিয়া সহজ করতে এই উদ্যোগ নিয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। ফলে যাত্রীদের আর স্টেশনে গিয়ে লাইনে দাঁড়ানোর প্রয়োজন হবে না। আগামী ২৫ নভেম্বর থেকে এই অনলাইন রিচার্জ সেবা আনুষ্ঠানিকভাবে চালু হবে। বুধবার (১৯ নভেম্বর) ডিটিসিএর ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী ২৫ নভেম্বর থেকে র্যাপিড পাস অনলাইন রিচার্জ চালু হবে, যার মাধ্যমে ঘরে বসে সহজে, নিরাপদে এবং দ্রুত কার্ড রিচার্জ করা যাবে। রিচার্জের জন্য ব্যাংকের ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ সব…
[ad_1] টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে মধুপুর পৌর শহরে বিএনপির দুই পক্ষের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুটি বেসরকারি হাসপাতাল ও বেশ কিছু যানবাহন ভাঙচুর করা হয়। এ ঘটনায় দুই পক্ষের আট জন আহত হয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) বিকাল সোয়া ৪টার দিকে মধুপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। উত্তপ্ত পরিস্থিতির কারণে মধুপুরে ঘণ্টাখানেক যান চলাচল ও স্থানীয় দোকানপাট বন্ধ ছিল। দলীয় নেতাকর্মী ও স্থানীয় সূত্রে জানা যায়, টাঙ্গাইল-১ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন দলের প্রাথমিক মনোনয়ন পান। এরপর থেকে অপর মনোনয়নপ্রত্যাশী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলীর গ্রুপ মনোনয়ন বাতিলের…
[ad_1] মিরপুরের পল্লবী থানার সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে থানার সামনে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। থানার কর্তব্যরত অফিসার এসআই আলফাজ আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ককটেল বিস্ফোরণের খবর আমরা পেয়েছি। তবে কতটি ককটেল বিস্ফোরণ ঘটেছে তা বলতে পারছি না।’তিনি আরও বলেন, ‘কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে।’ এদিকে এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়ালেও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। [ad_2]
[ad_1] চীনের ওপর নির্ভরতা কমাতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো নিজস্ব রেয়ার আর্থ ম্যাগনেট সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে, তবে ভারী রেয়ার আর্থ উপাদানের ঘাটতি এখন তাদের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। নেভাডা–ভিত্তিক এমপি ম্যাটেরিয়ালসকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ব্যাপক সরকারি সহায়তা দিয়ে বিকল্প সরবরাহ চেইন তৈরির চেষ্টা করলেও ডিসপ্রোসিয়াম ও টার্বিয়ামের সংকট পরিস্থিতিকে জটিল করে তুলছে। রেয়ার আর্থ ম্যাগনেট প্রতিরক্ষা প্রযুক্তি, বৈদ্যুতিক গাড়ি, ইলেকট্রনিক্স এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে অপরিহার্য। চীন যখন ভারী রেয়ার আর্থের রপ্তানি সীমিত করছে, তখন পশ্চিমা দেশগুলো দ্রুত নতুন উৎস খুঁজে পাওয়ার তাগিদ অনুভব করছে। এমপি ম্যাটেরিয়ালস খনি থেকে ম্যাগনেট তৈরি পর্যন্ত সমগ্র উৎপাদন প্রক্রিয়া নিজেদের নিয়ন্ত্রণে আনতে চাইলেও…
[ad_1] ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত কপ-৩০ সম্মেলনে ক্রমবর্ধমান জলবায়ু সংকট মোকাবিলায় ন্যায়, উচ্চাকাঙ্ক্ষা ও বৈশ্বিক সংহতির জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে বাংলাদেশ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ মঙ্গলবার (১৮ নভেম্বর) বাংলাদেশের ন্যাশনাল স্টেটমেন্ট উপস্থাপনকালে এ অবস্থান তুলে ধরেন।বুধবার (১৯ নভেম্বর) মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তিনি বলেন, যখন বিশ্ব অপরিবর্তনীয় জলবায়ু ক্ষতি এবং বহুপাক্ষিকতার প্রতি আস্থাহীনতার কঠিন বাস্তবতার মুখোমুখি, তখন বাংলাদেশের জন্য জলবায়ু পরিবর্তন কোনও দূরবর্তী ধারণা নয়—বরং প্রতিদিনের অভিজ্ঞতা। তাপমাত্রা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, বন্যা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও ভাঙনে লাখো মানুষ বাস্তুচ্যুত হচ্ছে, জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে এবং ঝুঁকিপূর্ণ…