Author: mehedihasan9991@gmail.com
[ad_1] রাঙামাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে কোটা বৈষম্য ও অনিয়মের প্রতিবাদে বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৬টা থেকে ৩৬ ঘণ্টার হরতাল চলছে।তিনটি সংগঠনের ডাকা এ হরতাল সকাল থেকে শুরু হয়। এর সমর্থনে শহরের রিজার্ভ বাজার, তবলছড়ি, বনরূপাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে টায়ার জ্বালিয়ে ও সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেছেন আন্দোলনকারী। এতে বিভিন্ন স্থানে যেতে ভোগান্তিতে পড়েছে স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ।স্থানীয় সূত্রে জানা যায়, হরতালের কারণে শহরের একমাত্র গণপরিবহন সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি বন্ধ রয়েছে শপিংমল ও দোকানপাট এবং ব্যবসাপ্রতিষ্ঠান। রাঙামাটি থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনও বাস। পাশাপাশি বন্ধ আছে আন্তঃজেলা বাস ও ছয় উপজেলার সঙ্গে নৌ চলাচল।…
[ad_1] ক্ষুদ্র উদ্যোগ খাতে মৎস্য প্রক্রিয়াজাতকরণ বিষয়ক নীতি সংলাপে স্ট্রিট ফুড সম্প্রসারণে নীতি প্রণয়ন ও মৎস্য প্রক্রিয়াকরণে আদর্শ মানদণ্ড অনুসরণের ওপর গুরুত্বারোপ ককরেছেন সংশ্লিষ্টরা।বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওস্থ পিকেএসএফ ভবনে “বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত মৎস্যজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের নীতিগত ঘাটতি” শীর্ষক এক পলিসি ডায়ালগ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বক্তারা বলেন, অতিরিক্ত মজুত মাছ উৎপাদন, ভোক্তার খাদ্যাভ্যাসে পরিবর্তন ও তরুণদের রেডি-টু-কুক/ইট পণ্যের প্রতি আগ্রহ বৃদ্ধির ফলে দেশে মৎস্যভিত্তিক প্রক্রিয়াজাত পণ্যের বাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে। তবে মান নিয়ন্ত্রণ, স্যানিটেশন, বিপণন, সার্টিফিকেশন এবং সহজ লাইসেন্সিং এসব ক্ষেত্রে সুস্পষ্ট নীতিমালা না থাকায় ক্ষুদ্র উদ্যোক্তাদের উল্লেখযোগ্য চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক…
[ad_1] রাজধানীর দুটি এলাকায় বাসে অগ্নিসংযোগ ও থানার সামনে ককটেল বিস্ফোরণের আতঙ্কজনক দুই ঘটনা ঘটেছে বুধবার রাতে। রামপুরা ও পল্লবীতে ঘটে যাওয়া এসব ঘটনায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাদুটিকে নাশকতা বলেই মনে করছে। বুধবার রাত প্রায় ১০টার দিকে রামপুরা টিভি সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ভিক্টর পরিবহনের একটি বাসে আগুন লাগিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মুহূর্তেই বাসের ভেতর আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে রাত ৮টার দিকে পল্লবী থানার সামনে দুর্বৃত্তরা তিনটি ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণে আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। এতে মোটরসাইকেল…
[ad_1] নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর বিষয়ে আপিলের ওপর আজ রায় ঘোষণা করবেন আপিল বিভাগ।বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ এই রায় ঘোষণা করবেন।এর আগে গত ২১ অক্টোবর নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি শুরু হয়। পরে গত ২২ অক্টোবর নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়। এ দু’দিন রিটকারী বদিউল আলম মজুমদারের পক্ষে শুনানি শেষ করেন আইনজীবী ড. শরীফ ভূঁইয়া। এরপর গত ২৩ অক্টোবর তৃতীয় দিনের মতো মামলাটির শুনানি হয়। গত ২৮ অক্টোবর নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের চতুর্থদিনের শুনানি করেন জামায়াতে ইসলামীর পক্ষে শুনানি শেষ করেন…
[ad_1] নীলফামারীর বাণিজ্যিক উপজেলা সৈয়দপুরের রফতানিমুখী ক্ষুদ্র গার্মেন্টস থেকে পোশাক রফতানি অর্ধেকে নেমেছে। বিশেষ করে ভারত সরকার স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পোশাকসহ সাত ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়ায় সৈয়দপুরের ঝুটভিত্তিক পোশাক ব্যবসায় বড় ধরনের প্রভাব পড়েছে। ফলে এই শিল্পে নিয়োজিত শ্রমিকরা বেকায়দায় পড়েছেন। পোশাক তৈরির সঙ্গে জড়িত একাধিক উদ্যোক্তার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।সৈয়দপুর রফতানিমুখী ক্ষুদ্র গার্মেন্টস মালিক শিল্প সমিতি সূত্রে জানা গেছে, এখানের দুই শতাধিক কারখানায় ঝুট থেকে তৈরি পোশাকের রফতানি অর্ধেকে নেমেছে। এতে স্থানীয় অর্থনীতি সংকটে পড়ছে। কর্মসংস্থান হারাচ্ছেন অনেকে। কারখানাগুলোতে তৈরি হওয়া ট্রাউজার, শর্টস, জ্যাকেট, টি-শার্ট, জিনসের প্যান্টসহ নানা ধরনের পোশাক স্থানীয় বাজারে সরবরাহের পাশাপাশি…
[ad_1] বিএনপির দলীয় মনোনয়ন না পেয়ে কৃষক দলের সহসভাপতি ও মেলান্দহ উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনসারী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন তিনি। এর আগে মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল থেকে লিখিতভাবে পদত্যাগ করেন দৌলতুজ্জামান আনসারী। দলীয় সূত্রে জানা যায়, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ছিলেন আনসারী। মনোনয়ন না পাওয়ায় তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন। দৌলতুজ্জামান আনসারী পদত্যাগপত্রে উল্লেখ করেন, বিশেষ কারণে রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতির পদ থেকে পদত্যাগ করছি। দৌলতুজ্জামান আনসারী বলেন, ‘আমি আগে থেকে বিএনপির কার্যক্রম থেকে দূরে ছিলাম।…
[ad_1] কমনওয়েলথের মহাসচিব শার্লি বোটচওয়ে পাঁচ দিনের সফরে আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকায় পৌঁছাবেন। সফরকালে কমনওয়েলথ মহাসচিব বাংলাদেশ সরকারের উচ্চপর্যায় এবং বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করবেন। তিনি ২০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে তিনি এই সফর করছেন।লন্ডনে বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে, ঢাকায় কমনওয়েলথ মহাসচিবের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), হাই কমিশনার এবং অন্য প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। এই আলোচনাগুলোর সময় মহাসচিব কমনওয়েলথের নতুন কৌশলগত পরিকল্পনা সম্পর্কেও অংশীজনদের ব্রিফ করবেন– যার তিনটি মূল স্তম্ভের একটি হলো গণতন্ত্র।সফরের আগে কমনওয়েলথ…
[ad_1] চলতি বছরের ২৭ জুলাই সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়ন করতে পে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিশন গঠনের পর অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ঘোষণা দিয়েছিলেন, এই সরকারের মেয়াদেই কার্যকর হবে নতুন পে স্কেল। তবে সাম্প্রতিক এক মন্তব্যে তিনি জানান, আগামী নির্বাচিত সরকারই পে কমিশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তার এই বক্তব্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে। সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির গণমাধ্যমে বলেন, ‘যেহেতু এই অন্তর্বর্তী সরকারই পে কমিশন গঠন করেছে, তাই নতুন পে-স্কেলও এই সরকারকেই দিতে হবে।’ তিনি জানিয়েছেন, ৩০ নভেম্বরের মধ্যেই পে কমিশনের সুপারিশ জমা দিতে হবে, না হলে কমিশনের ওপর চাপ…
[ad_1] কমনওয়েলথের মহাসচিব শার্লি বোটচওয়ে পাঁচ দিনের সফরে আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকায় পৌঁছাবেন। সফরকালে কমনওয়েলথ মহাসচিব বাংলাদেশ সরকারের উচ্চপর্যায় এবং বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করবেন। তিনি ২০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে তিনি এই সফর করছেন।লন্ডনে বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে, ঢাকায় কমনওয়েলথ মহাসচিবের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), হাই কমিশনার এবং অন্য প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। এই আলোচনাগুলোর সময় মহাসচিব কমনওয়েলথের নতুন কৌশলগত পরিকল্পনা সম্পর্কেও অংশীজনদের ব্রিফ করবেন– যার তিনটি মূল স্তম্ভের একটি হলো গণতন্ত্র।সফরের আগে কমনওয়েলথ…
[ad_1] রাজধানীর শেরেবাংলা নগর থানার সংসদ ভবন এলাকায় এক সিনিয়র জেলা ও দায়রা জজের মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ওই জজের নাম অরুনাভা চক্রবর্তী। বুধবার রাত পৌনে ৯টার দিকে তিন ছিনতাইকারী তার পথরোধ করে মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। রাত ১০টার দিকে ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান। তিনি বলেন, সংসদ ভবন এলাকা থেকে রিয়েলমি ব্র্যান্ডের একটি মোবাইল ও তার চশমা ছিনিয়ে নিয়ে যায়। তিনি থানায় একটি অভিযোগ দিয়েছেন। এই ঘটনায় আমরা মোবাইল উদ্ধারে কাজ করছি। জানা গেছে, পায়ে হেঁটে সংসদ ভবন এলাকা দিয়ে যাচ্ছিলেন তিনি। এ সময় তিন ব্যক্তি তার পথরোধ করে। এরপর হুমকি-ধমকি দিয়ে…