Author: mehedihasan9991@gmail.com
[ad_1] আন্তর্জাতিক বাজারে সোনা আবারও দরপতনের মুখে পড়েছে। শক্তিশালী ডলারের চাপ এবং ডিসেম্বরে ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর প্রত্যাশা কমে আসায় বৃহস্পতিবার (২০ নভেম্বর) সোনার দামে এই পতন ঘটে। তবে আন্তর্জাতিক বাজারের এই নিম্নমুখী প্রবণতার বিপরীতে দেশের বাজারে সোনার দাম বিপরীতমুখী আচরণ দেখিয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুসারে, আজ লেনদেনের মাঝামাঝিতে স্পট সোনার দাম ০ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্সে ৪ হাজার ৬৩ দশমিক ৮১ ডলারে দাঁড়িয়েছে। ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন সোনার ফিউচারও ০ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্সে ৪ হাজার ৬৩ দশমিক ৬০ ডলারে দাঁড়িয়েছে। বাজার বিশ্লেষক কেলভিন ওং বলেছেন, গত দুই সপ্তাহে সুদের হার কমানোর আশঙ্কা উল্লেখযোগ্যভাবে হ্রাসের…
[ad_1] যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর ট্যাংক-বিধ্বংসী জ্যাভলিন মিসাইল সিস্টেম ও এক্সক্যালিবার গাইডেড আর্টিলারি গোলা ভারতের কাছে বিক্রির অনুমোদন দিয়েছে। বুধবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি (ডিএসসিএ) জানায়, অস্ত্রগুলোর মোট মূল্য ৯ কোটি ৩০ লাখ ডলারের বেশি।আগস্টে দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েন শুরুর পর ওয়াশিংটনের ফরেন মিলিটারি সেলস কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভারতের এটাই প্রথম প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়। ওই সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ তেল কেনার দায়ে ভারতীয় পণ্যে শুল্ক ৫০ শতাংশে উন্নীত করেছিলেন।এ মাসের শুরুর দিকে ভারত জেনারেল ইলেকট্রিক নির্মিত যুদ্ধবিমান ইঞ্জিনের নতুন অর্ডার দিয়েছে, যা দেশীয় তৈরি তেজস যুদ্ধবিমানকে শক্তি জোগাবে।ডিএসসিএ বলেছে, প্রস্তাবিত এই বিক্রি যুক্তরাষ্ট্র–ভারত কৌশলগত সম্পর্ক জোরদার…
[ad_1] বিশ্বব্যাপী উচ্চশিক্ষা মূল্যায়ন সূচকে আরেকটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। দ্বিতীয়বারের মতো প্রকাশিত টাইমস হায়ার এডুকেশন ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র্যাঙ্কিংয়ে বিশ্বের ৯৪টি দেশের ৯১১টি বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে ৫২তম এবং দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (২০ নভেম্বর) যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন ২০২৬ সালের র্যাঙ্কিং প্রকাশ করে। এ বছর বাংলাদেশের সরকারি ও বেসরকারি মোট ১২টি বিশ্ববিদ্যালয় তালিকায় স্থান পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ অবস্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। টাইমস হায়ার ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র্যাঙ্কিং বিশ্ববিদ্যালয়গুলোর বহুমাত্রিক ও আন্তঃবিষয়ক গবেষণা মূল্যায়নে বিশেষভাবে গুরুত্ব দেয়। এতে মূল তিনটি কাঠামোর ওপর ভিত্তি করে মূল্যায়ন করা হয়- ইনপুট: অর্থায়ন…
[ad_1] রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র যে খসড়া শান্তি চুক্তির কাঠামো প্রস্তাব করেছে, তাতে ইউক্রেনকে কিছু ভূখণ্ড ও অস্ত্র ছাড় দিতে হতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট বিষয়ে অবগত দুই ব্যক্তি। বুধবার তারা জানান, ওয়াশিংটন কিয়েভকে প্রস্তাবের মূল অংশ মেনে নিতে বলেছে। দুই সূত্র মতে, প্রস্তাবে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর আকার কমানোর কথাও বলা হয়েছে। এমন প্রস্তাব কিয়েভের জন্য বড় ধাক্কা। কারণ পূর্ব ইউক্রেনে রুশ আগ্রাসন জোরদার হচ্ছে এবং প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি একই সময়ে দুর্নীতির কেলেঙ্কারি মোকাবিলা করছেন। বুধবার সংসদ জ্বালানি ও ন্যায়মন্ত্রীকে বরখাস্ত করেছে।হোয়াইট হাউজ এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো…
[ad_1] অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি সহায়ক ব্যবস্থা। তিনি আরও বলেন, এখন থেকে আর দিনের ভোট রাতের অন্ধকারে হবে না, কিংবা মৃত মানুষের নামে ভোট দেওয়ার সুযোগ থাকবে না। বৃহস্পতিবার (২০ নভেম্বর) নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃস্থাপনের রায়ে প্রাথমিক প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল এসব মন্তব্য করেন। তিনি বলেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর জানা যাবে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে হবেন এবং রূপকল্প হবে পূর্বের ব্যবস্থা অনুযায়ী নাকি জুলাই সনদ অনুসারে। অ্যাটর্নি জেনারেল উল্লেখ করেন, “পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর নতুন সংবিধান ছাপানো উচিত। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ফিরেছে, তবে এর গঠন ঠিক করবে পরবর্তী সংসদ।”…
[ad_1] রাজধানী ঢাকার মিরপুরে আগামী ২১ ও ২২ নভেম্বর (শুক্র ও শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘আদিবাসী খাদ্য ও শস্য মেলা-২০২৫’। উন্নয়ন সংগঠন নাগরিক উদ্যোগ এবং আদিবাসী সুহৃদদের যৌথ উদ্যোগে মিরপুর ১৩-এর পার্বত্য বৌদ্ধ সংঘ কমপ্লেক্স প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়েছে।মেলায় থাকবে, আদিবাসীদের ঐতিহ্যমণ্ডিত তেল-মসলাবিহীন নানা খাবার, ব্যাম্বু শুট, কলাপাতায় রান্না করা হেবাঙ, পাহাড়ি মুরগি, কাপ্তাই হ্রদের মাছ, জুমের নানা সবজি এবং জনপ্রিয় খাবার ‘পাজন’। সমতলের গারো, মনিপুরী ও রাখাইন জনগোষ্ঠীর বৈচিত্র্যময় খাবারও থাকবে মেলায়। কালো ও সাদা বিনি চালের পিঠা, বিভিন্ন ধরনের মুন্ডি, টাটকা ফলের ঝাল আইটেম ‘লাকসো’ এবং পাহাড়ের বিখ্যাত বাঁশের হুক্কা (বাঁশ দাবা) থাকবে বিশেষ…
[ad_1] এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য এলএনজি হতে প্রাপ্ত গ্যাস সরবরাহ কমে যাওয়ায় আগামীকাল শুক্রবার (২১ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত তিতাস গ্যাস অধিভুক্ত এলাকার সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ।বিজ্ঞপ্তিতে বলা হয়, “এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য এলএনজি হতে প্রাপ্ত গ্যাস সরবরাহ কমে যাওয়ায় আগামীকাল (২১ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত তিতাস গ্যাস অধিভুক্ত এলাকার সব শ্রেণীর গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে “গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। [ad_2]
[ad_1] লালদিয়া ও পানগাঁও টার্মিনালের পর চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানির হাতে ছেড়ে দেয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। আগামী ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির লক্ষ্যে গত ১৬ই নভেম্বর প্রকল্পের দরপত্র মূল্যায়নের জন্য ৭ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব করেছে বন্দর কর্তৃপক্ষ। প্রস্তাবিত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বন্দর পর্ষদের সদস্য অতিরিক্ত সচিব মো. মাহবুব আলম তালুকদারকে। এর আগে সোমবার ঢাকায় দুটি বড় চুক্তি সই হয়। এর একটি হলো ডেনমার্কভিত্তিক মায়েরস্ক গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এপিএম টার্মিনালসের সঙ্গে লালদিয়া টার্মিনাল নির্মাণ ও ৩৩ বছরের জন্য পরিচালনার চুক্তি। অন্যটি হলো সুইজারল্যান্ডভিত্তিক মেডলগ এসএ’র সঙ্গে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল ২২…
[ad_1] দ্বিতীয় টেস্টে সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ প্রথম ইনিংসে ১১০ ওভারে ৩৫৭/৫ (লিটন ৮৬*, মিরাজ ১৯*; সাদমান ৩৫, জয় ৩৪, শান্ত ৮, মুমিনুল ৬৩, মুশফিক ১০৬) দ্বিতীয় দিনের তৃতীয় বলেই শততম টেস্টে সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন মুশফিকুর রহিম। প্রথম বাংলাদেশি হিসেবে এমন কীর্তি গড়ার পর অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি তার ইনিংস। ৯৮.১ ওভারেই বামহাতি স্পিনার হামফ্রিজের ঘূর্ণিতে ১০৬ রানে কাটা পড়েন মুশফিক। এটি ছিল তার ১৩তম সেঞ্চুরি। তার ২১৪ বলের ইনিংসে ছিল ৫টি চার। তাতে ভেঙেছে লিটন-মুশফিকের ১০৮ রানের পঞ্চম উইকেট জুটি। শততম টেস্টে সেঞ্চুরি করে মুশফিকের ইতিহাসনিজের শততম টেস্টে সেঞ্চুরি থেকে এক রান দূরে ছিলেন মুশফিকুর রহিম। গতকাল দিন শেষ হওয়ায়…
[ad_1] রাজধানীর পল্লবী থানার যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া (৫০) হত্যা মামলায় দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতারকৃতরা হলেন হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী মো. মনির হোসেন সোহেল (৩০) ও সন্দেহভাজন মো. সুজন বা বুকপোড়া সুজন (৩৫)। দুজনই মিরপুরকেন্দ্রিক কুখ্যাত ফোর স্টার গ্রুপের সক্রিয় সদস্য। র্যাব জানিয়েছে, হত্যাকাণ্ডটি পল্লবীর রাজনৈতিক কোন্দল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত হয়েছে। এই হত্যা সুপরিকল্পিত ছিল এবং অর্থ লেনদেনও এতে জড়িত ছিল। র্যাব-৪ এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব আলম বলেন, গত ১৭ নভেম্বর সন্ধ্যায় পল্লবী সি ব্লকের বিক্রমপুর সেনিটারি ও হার্ডওয়্যার দোকানের সামনে ছয়জন অজ্ঞাত সন্ত্রাসী প্রকাশ্যে পিস্তল দিয়ে গোলাম কিবরিয়াকে হত্যা…