Author: mehedihasan9991@gmail.com
[ad_1] হঠাৎ ভূমিকম্প শুরু হলে আতঙ্কিত হয়ে পড়া স্বাভাবিক। আজ শুক্রবার (২১ নভেম্বর) ভূমিকম্পের সময়ও দেখা গেল আতঙ্কিত হয়ে ছোটাছুটি করছে মানুষ। বয়স্কদের জায়গা করে না দেওয়ায় কেউ কেউ সিঁড়িতে পড়ে আহত হয়েছেন। মনে রাখবেন এসময় ছুটোছুটি শুরু করলে বিপদ কিন্তু বাড়তে পারে। মার্কিন সরকারের বৈজ্ঞানিক সংস্থা জিওলজিক্যাল সার্ভ বলছে, আপনি যেখানে আছেন সেখানে থাকলেই আহত কম হবেন। এক্ষেত্রে একটাই নিয়ম- ড্রপ, কভার অ্যান্ড হোল্ড অন- অর্থাৎ বসে পড়ুন, নিজেকে ঢেকে ফেলুন এবং অপেক্ষা করুন। ভূমিকম্প শুরু হলে সাথে সাথে বসে পড়ুন। যখনই বুঝবেন ভূমিকম্প শুরু হয়েছে, সাথে সাথে কাঠের টেবিল (কাঁচের না) টেবিল, ডেস্ক বা শক্ত কোনও আসবাবের নিচে আশ্রয় নিন।…
[ad_1] রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭। ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ১৩ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদী এলাকায়। ভূমিকম্পের সময় রাজধানীর বাসিন্দারা আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে রাস্তায় আসেন। একজন বাসিন্দা বলেন, “হঠাৎ করে আমি খাট থেকে পড়ে গেছি। টেবিলের বই সব পড়ে গেছে। বাসার সবাই দৌড়ে নিচে নেমে এসেছে। মানুষ খুবই উদ্বিগ্ন।” মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিস জানিয়েছে, ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল এবং এর তীব্রতা রিখটার স্কেলে ৫.৭ ধরা হয়েছে। পাশাপাশি, এই ভূমিকম্প ভারতেও অনুভূত হয়। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়,…
[ad_1] সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ভিজিটর বইয়ে সই করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান উপদেষ্টা।এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন।প্রধান উপদেষ্টার প্রেস উইং জানান, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে আজ ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ভিজিটর বইতে সই করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। [ad_2]
[ad_1] ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ঘোষিত ২৩৬টি আসনের প্রাথমিক প্রার্থী তালিকায় বিভিন্ন স্থানে বিরোধ দেখা দেওয়ায় দলটি মনোনয়নবঞ্চিত নেতাদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করছে। গুলশান কার্যালয়ে এসে বা ফোনে যোগাযোগের মাধ্যমে এই বিরোধ নিরসনের উদ্যোগ গ্রহণ করেছে বিএনপি হাইকমান্ড। মঙ্গলবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কয়েকটি আসনের মনোনয়নবঞ্চিত প্রার্থীদের সঙ্গে গুলশানে বৈঠক করেন। একই সঙ্গে তাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকা, ধানের শীষের পক্ষে মাঠে থাকার নির্দেশনা এবং পরিস্থিতি পর্যালোচনার আশ্বাস দেওয়া হয়। মনোনয়নবঞ্চিতরাও নিরপেক্ষভাবে জনপ্রিয়তা যাচাই করে প্রার্থী পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে দলের প্রতি আনুগত্য থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। বয়স্ক প্রার্থী ইস্যুতে স্থানীয় ক্ষোভকয়েকটি আসনে…
[ad_1] ক্রিকেট বাংলাদেশ-আয়ারল্যান্ড দ্বিতীয় টেস্ট, তৃতীয় দিন সরাসরি, সকাল ৯-৩০ মিনিট, টি স্পোর্টস টিভি, নাগরিক টিভি নারী কাবাডি বিশ্বকাপ সরাসরি, সন্ধ্যা ৭টা,টি স্পোর্টস টিভি বিস্তারিত [ad_2]
[ad_1] গাজীপুরের শ্রীপুরে ২৫ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী শাহাদাত হোসেন শান্তকে (২৩) গ্রেফতার করেছে র্যাব-১। বৃহস্পতিবার (২০ নভেম্বর) র্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট নাফিজ বিন জামাল বিষয়টি নিশ্চিত করেছেন।শাহাদাত হোসেন শান্ত শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া মেডিক্যাল মোড় এলাকার মনছুর আলীর ছেলে। বুধবার বিকালে শ্রীপুর পৌরসভার প্রশিকার সামনে থেকে তাকে আটক করা হয়।র্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার জানান, গোপন সংবাদে র্যাব সদস্যরা জানতে পারেন চকপাড়া থেকে একটি মোটরসাইকেলে বিদেশি মদের বড় চালান মাওনা চৌরাস্তার দিকে আসছে। ওই সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা প্রশিকা (লিরা পলিমার ইন্ড্রাটিজ লিমিটেডের) সামনে অবস্থান নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী শাহাদাত হোসেন শান্তকে আটক করে।…
[ad_1] মালয়েশিয়ার পর্যটনকেন্দ্র ক্যামেরুন হাইল্যান্ডে ইমিগ্রেশন বিভাগের ব্যাপক অভিযানে ১৭৪ বাংলাদেশিসহ ৪৬৮ জন বিদেশিকে আটক করা হয়েছে। সবুজ চা বাগান ও সবজি খামারের জন্য পরিচিত এই এলাকায় বৃহস্পতিবার (২০ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চারটি জোনে এ অভিযান পরিচালনা করা হয়। এতে ইমিগ্রেশন বিভাগের ৫৪৭ সদস্য ও অভিবাসন কর্মকর্তারা অংশ নেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামা জানায়, অভিযানের সময় বেশিরভাগ বিদেশিকে সবজি প্যাকিংয়ের কাজে ব্যস্ত অবস্থায় পাওয়া যায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি তারা টের পাননি। ফলে অভিযানের সময় পালানোর সুযোগও কেউ পাননি। ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে এক মাস আগে এ অভিযানের…
[ad_1] বুধ ও বৃহস্পতিবার (১৯ ও ২০ নভেম্বর) পরপর দুই দিন দিল্লিতে দেখা হলো ভারত ও বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও ড. খলিলুর রহমানের। প্রথম দিন তাদের বৈঠক ছিল দ্বিপাক্ষিক স্তরে একান্ত আলোচনা, আর পরদিন তারা কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) মঞ্চ শেয়ার করলেন, যে বৈঠকের আয়োজক দেশ ছিল ভারত।গত সোয়া বছরের মধ্যে এটি ছিল দিল্লিতে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক আলোচনা। কারণ গত বছরের ৫ আগস্টের পর বাংলাদেশ সরকারের কোনও উচ্চপর্যায়ের প্রতিনিধি ভারতে কোনও সফরই করেননি, আর ভারতও সিদ্ধান্ত নিয়েছিল তারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কোনও রাজনৈতিক আলোচনাতেই যাবে না। কিন্তু পরপর কয়েকটি ঘটনার জের ধরে হালে…
[ad_1] নানা আলোচনা-সমালোচনার মধ্যে চট্টগ্রাম বন্দরের দুটি টার্মিনাল নিয়ে সোমবার (১৭ নভেম্বর) বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর তীরে লালদিয়া টার্মিনাল নির্মাণ ও পরিচালনা নিয়ে একটি এবং ঢাকার অদূরে কেরানীগঞ্জের পানগাঁও নৌ টার্মিনাল পরিচালনার বিষয়ে অন্য চুক্তিটি হয়। ওই দিন ঢাকার একটি হোটেলে আয়োজিত পৃথক দুই অনুষ্ঠানে চুক্তি দুটি সই হয়েছে। তবে স্বাক্ষরটা প্রকাশ্যে হলেও চুক্তিতে বিস্তারিত কী কী শর্ত রয়েছে এবং কী কী তথ্য প্রকাশ করা যাবে না, সেগুলো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।যদিও নৌপরিবহন উপদেষ্টা বলেছেন, চুক্তির বিভিন্ন শর্তের বিষয়ে পরবর্তী সময়ে জানানো হবে। এদিকে চুক্তির বিরোধিতা করে ইতিমধ্যে বিভিন্ন পক্ষ বিক্ষোভ মিছিল, মশাল…
[ad_1] সরকারি তিতুমীর কলেজে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত এক নেতাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। আটক হওয়া ওই ছাত্রলীগ নেতার নাম তাসরিফ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ২টার দিকে কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। আটক তাসরিফ তিতুমীর কলেজের ইসলামী স্টাডিজ বিভাগের (২০১৯–২০) শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি কলেজ শাখা নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন। সূত্রে জানা যায়, ইনকোর্স পরীক্ষা দিতে কলেজে প্রবেশ করেন নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী তাসরিফ। এ সময় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা তাকে শনাক্ত করেন। এরপর তাকে আটক করা হয় এবং গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ছাত্রদলের নেতাকর্মীরা জানান, তাসরিফ নিষিদ্ধ ছাত্রলীগের…