Author: mehedihasan9991@gmail.com
[ad_1] ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ মুকুট জয় করেছেন মেক্সিকান সুন্দরী ফাতিমা বশ। এ সুন্দরী প্রতিযোগিতায় ১২১ দেশের প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। এ আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, ২৫ বছর বয়সি ফাতিমা বশকে বিজয়ীর মুকুট পরিয়ে দেন গত বছরের মুকুট বিজয়ী ডেনমার্কের ভিক্টোরিয়া কেজার থাইলভিগ। এবারের আসরে রানারআপ হয়েছেন থাইল্যান্ডের প্রভিনার সিং। মেক্সিকোর তাবাস্কো অঙ্গরাজ্যের সান্তিয়াগো দে তেয়াপায় জন্ম ফাতিমার। মেক্সিকোতে ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করেছেন। ইতালির মিলান ও যুক্তরাষ্ট্রের ভারমন্টেও থেকেছেন কিছুদিন। তিনি এই আসরে অনেকবার সমালোচনার জন্ম দিয়েছেন। তবে দৃঢ় প্রত্যয়ে নিজের দুর্বলতাকে শক্তিতে রূপ দিয়েছেন। স্কুলজীবনে…
[ad_1] ফেনীর মাইজদী সড়কের তেমুহনী এলাকায় ভয়াবহ আগুনে একটি ফোম কারখানা পুড়ে গেছে। শুক্রবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।ফায়ার সার্ভিস জানায়, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে তারা সকাল ৮টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয়রাও নেভানোর কাজে অংশ নেন।‘মদিনা ফোম’ নামে ওই কারখানার মালিক প্রবাসফেরত রহিম উল্লাহ চৌধুরী বলেন, ‘আগুনে আমার প্রবাস জীবনের সব পুঁজি পুড়ে গেছে। ব্যাংক লোন, মহাজনের দেনাসহ পুরো কারখানা ছাই হয়ে গেছে। আমি এখন নিঃস্ব।’তিনি জানান, ২০২২ সালেও আগুনে ফ্যাক্টরিটি সম্পূর্ণ পুড়ে গিয়েছিল। দ্বিতীয়…
[ad_1] ঢাকার বংশালের কসাইটুলিতে ভূমিকম্পে ছয়তলা ভবনের রেলিং ধসে তিনজন পথচারী মারা গেছেন। এ ঘটনায় ১০ জন পথচারী আহত হয়েছেন।শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভূমিকম্পের পর কসাইটুলির কেপি ঘোষ স্ট্রিটের ২০/সি নম্বরের ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে। এতে তিন পথচারী ঘটনাস্থলেই নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় হঠাৎ করে ছয়তলা ভবনের রেলিং ধসে পড়ে তিন পথচারী ঘটনাস্থলে নিহত হন। ভবটির নিচে একটি গরুর মাংস বিক্রির দোকান ছিল। সেখানে থাকা ক্রেতা ও পথচারীরা আহত হন। ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হন।বংশাল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সোহেল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ভবন ধসের…
[ad_1] রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে আজ শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে ঢাকায় ৪ জনসহ সারাদেশে মোট পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অনেকে। ভূমিকম্পের পরপরই পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। দুপুরে পাঠানো এক জরুরি বিবৃতিতে তিনি সংশ্লিষ্ট সব দপ্তরকে অবিলম্বে মাঠপর্যায়ে নেমে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণ এবং উদ্ধারকাজ পরিচালনার নির্দেশ দেন। বিবৃতিতে জানানো হয়, ভূমিকম্পে জনগণের মধ্যে সৃষ্টি হওয়া উদ্বেগ ও আতঙ্ক সম্পর্কে সরকার সম্পূর্ণ অবগত। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নাগরিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরকার…
[ad_1] বাবাদের সারাজীবনের পরিশ্রম, ত্যাগ আর অব্যক্ত যন্ত্রণাকে কেন্দ্র করে নির্মিত আবেগঘন নাটক ‘বাবাও মানুষ’। যা প্রকাশের পর থেকেই দর্শকদের মন জয় করে নিয়েছে। পরিবারের জন্য সবকিছু বিলিয়ে দেওয়া বাবার অদৃশ্য সংগ্রাম—নাটকটি সেই বাস্তবতাকে নতুনভাবে সামনে এনেছে।নাটকে দেখানো হয়েছে, যে বাবা একসময় পরিবারকে আগলে রাখেন, বয়স ও সময়ের চাপে ভেঙে পড়লে সেই মানুষটিকেই অনেকে বোঝা ভাবতে শুরু করে। অথচ বাবারা কখনও অভিযোগ করেন না—তাই তাদের কষ্টটাও অনেক সময় চোখের আড়ালেই থেকে যায়।প্রকাশের প্রথম ৬ দিনেই নাটকটি ইউটিউবে ১৯ লাখের বেশি দর্শক ভিউ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নিয়ে চলছে আলোচনা।ইকসান রনির নির্মাণে নাটকটিতে বাবা চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। সঙ্গে…
[ad_1] আন্তর্জাতিক টি–টোয়েন্টির ইতিহাসে মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে ২ হাজার রান ও ১০০ উইকেটের ডাবল পূরণ করেছেন সিকান্দার রাজা। তাতে বাংলাদেশের সাকিব আল হাসান ও আফগানিস্তানের মোহাম্মদ নবীদের এলিট ক্লাবে জায়গা করে নিয়েছেন জিম্বাবুয়ে অলরাউন্ডার।এই তালিকায় শীর্ষে আছেন সাকিব। তার সংগ্রহে আছে ২ হাজার ৫৫১ রান ও ১৪৯ উইকেট। এরপর আছেন নবী। আফগান অলরাউন্ডারের সংগ্রহে আছে ২ হাজার ৪১৭ রান এবং উইকেট আছে ১০৪টি। রাজার সংগ্রহে ২ হাজার ৮২৩ রান ও ১০০ উইকেট।রাজার এই মাইলফলকের ম্যাচেই ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে দারুণ এক জয় পেয়েছে জিম্বাবুয়ে। ১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নামা শ্রীলঙ্কাকে মাত্র ৯৫ রানে গুটিয়ে ৬৫ রানের জয়ে মাঠ ছেড়েছে…
[ad_1] শুক্রবার সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পের সময় দেয়াল ধসে ফাতেমা (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় শিশুটির মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হন। নিহত ফাতেমা গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকার আব্দুল হকের কন্যা। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে ভূমিকম্পের সময় শিশুটি ভুলতা গাউছিয়া যাওয়ার পথে সড়কের পাশে থাকা দেয়ালের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। শিশুটির মা ও প্রতিবেশীকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান এই ঘটনাটি নিশ্চিত করেছেন এবং বলেছেন, “ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা নামের এক শিশুর মৃত্যু হয়েছে।” সাজু/নিএ …
[ad_1] পুরান ঢাকার মগবাজারে মীরের টেকে ভূমিকম্পের সময় নির্মাণাধীন ভবন ধসে তিন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে মগবাজার কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ভবনটির পাশের একজন দোকানদার জানান, নির্মাণাধীন ভবনটির সাততলায় কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে ভবনের দেয়ালসহ ধসে তারা সাততলা থেকে নিচে পড়ে যান। এতে তিন জন গুরুতর আহত হন।নির্মাণাধীন এই ভবনের পাশের জাহাঙ্গীর টাওয়ারের বাসিন্দারা জানান, বেশ কয়েকদিন থেকেই ভবনটির নির্মাণ কাজ চলছে। জীবিকার তাগিদে ঢাকার বিভিন্ন এলাকা থেকে নির্মাণ শ্রমিকরা এখানে এসে কাজ করেন।আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ওই ভূমিকম্প…
[ad_1] রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে বিভিন্ন জায়গায় ভবন হেলে পড়া, ফাটল ধরার ঘটনাও ঘটেছে। শুক্রবার (২১ নভেম্বর) সকালে ১০টা ৩৮ মিনিটে কয়েক সেকেন্ডের এই ভূমিকম্পে রাজধানীর বাড্ডার লিংক রোডে একটি ৫ তলা ভবন, নিউমার্কেট এলাকায় একটি ভবন হেলে পড়েছে।এছাড়াও রামপুরা টিভি রোডে কয়েকটা বিল্ডিং একটা অন্যটার ওপর হেলে পড়েছে। উত্তরা ১১ নম্বর সেক্টরের ৪ নাম্বার রোডের একটি ৬ তলা বাড়ির দ্বিতীয় তলায় চার পাশে বড় ফাটল ধরেছে। এদিকে পঙ্গু হাসপাতালের সামনের অংশে ওপর পর্যন্ত বড় ফাটল ধরেছে। বাড্ডায় ভবন হেলে পড়ার বিষয়টি সকাল ১০টা ৫৭ মিনিটে সার্জেন্ট আনিসুর রহমান নিশ্চিত করেছেন। এছাড়াও অন্যান্য জায়গায় ভবন হেলে পড়ার…
[ad_1] শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূমিকম্প অনুভূত হয়। ভয়াবহ এই কম্পনের প্রভাবে ঢাকার বংশালে কসাইতলীর এক পাঁচ তলা ভবনের রেলিং ভেঙে পড়লে অন্তত তিনজন পথচারি নিহত হয়েছেন। এই তথ্য বংশাল থানার ওসি শুক্রবার সকাল সোয়া ১১টার দিকে নিশ্চিত করেন। ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৫.৭ ধরা হয়েছে এবং এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। ভূমিকম্পের কয়েক সেকেন্ড স্থায়ীত্বের সময় রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় ভবন হেলানো, ক্ষয়ক্ষতি এবং সামান্য ধ্বংসের খবর পাওয়া গেছে। কর্তৃপক্ষ সতর্ক করেছেন, ভূমিকম্পের প্রভাবে মানুষের মধ্যে আতঙ্কজনিত পরিস্থিতি বিরাজ করছে…