Author: mehedihasan9991@gmail.com
[ad_1] শুক্রবার ছুটির দিন। দেশের ব্যস্ততম নগরীর বাসিন্দারা ছিল ছুটির আমেজেই। কিন্তু সকাল ঠিক ১০টা ৩৮ মিনিটে হঠাৎ ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী ঢাকাসহ প্রায় পুরো দেশ। ২৬ সেকেন্ডের এই ভূমিকম্পেই যেন আড়মোড়া ভাঙে তিলোত্তমা নগরীর। আতঙ্ক উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে সারা দেশে। একে একে আসতে থাকে আহত-নিহতের খবর। সময় পেরোনোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে এই সংখ্যা।সর্বশেষ পাওয়া তথ্য মতে (রাত সাড়ে ৯টা পর্যন্ত) সারা দেশে নিহত হয়েছে ১০ জন এবং আহত হয়েছেন তিন শতাধিক মানুষ। আর নিহত এই ব্যক্তিদের মধ্যে পুরান ঢাকার ছিল তিন জন, ঢাকার মুগদাপাড়ায় একজন, নরসিংদীর পাঁচ জন এবং নারায়ণগঞ্জের এক জন।৫ দশমিক ৭…
[ad_1] কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর দেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বিষয়—দলটির ভবিষ্যৎ নেতৃত্বে কারা থাকছেন এবং দলটি কীভাবে টিকে থাকবে। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির সমর্থকদের পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষক ও সুধীসমাজের মধ্যে জোর আলোচনা চলছে—এই রায় দলটির জন্য কী অর্থ বহন করছে এবং ভবিষ্যতে দলটি কোন পথে হাঁটবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্বৈরাচারী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ দেশের বিদ্যমান আইন মেনেই হয়েছে। যদিও তিনি ভারতে পলাতক থাকায় রায় কার্যকর হওয়া সহজ হবে না, তবুও তার নেতৃত্বে দলটির রাজনীতি আগের মতো চলার সম্ভাবনা নেই। অনেকে একে ‘রাজনৈতিক মৃত্যু’ বলে উল্লেখ করছেন। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ…
[ad_1] মার্কিন প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় বড় ধরনের ভূখণ্ডগত ও অস্ত্রে ছাড় দেওয়ার আহ্বান জানানোর পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দেন। কিয়েভের প্রেসিডেন্ট কার্যালয়ের বাইরে দাঁড়িয়ে দেওয়া ওই বিরল ভাষণে তিনি বলেন, তিনি কখনোই ইউক্রেনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন না এবং এই সংকটময় সময়ে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।জেলেনস্কি বলেন, এটি আমাদের ইতিহাসের অন্যতম কঠিন সময়। এখন ইউক্রেনের ওপর চাপ সবচেয়ে বেশি। আমাদের সামনে কঠিন সিদ্ধান্ত, সম্মান হারানো নাকি বড় মিত্রকে হারানোর ঝুঁকি নেওয়া। ইউক্রেনের মর্যাদা এবং স্বাধীনতা যেন পরিকল্পনায় উপেক্ষিত না হয়, সেজন্য আমি নিরলস লড়াই করব।ওয়াশিংটন কিয়েভকে যে ২৮ দফার…
[ad_1] রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে অন্যান্য সময়ের তুলনায় এবারের ভূমিকম্পের তীব্রতা ছিল অনেকটা বেশি। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনা আবারও স্মরণ করিয়ে দিয়েছে যে বাংলাদেশ বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে।শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে অনুভূত হওয়া এই ভূমিকম্প মাঝারি আকারের হলেও বিশেষজ্ঞরা বলছেন জীবদ্দশায় তারা এমন কম্পন আগে অনুভব করেননি।ভূমিকম্প বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, সক্রিয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত বাংলাদেশ ব্যাপক ভূমিকম্পের ঝুঁকির মুখোমুখি। এখানকার ঘনবসতি, পুরোনো অবকাঠামো এবং বিল্ডিং কোডের দুর্বল প্রয়োগ এই বিপদগুলোকে আরও বাড়িয়ে তুলেছে। অবিলম্বে পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যতের জন্য একটি ভয়াবহ দৃশ্য অপেক্ষা করছে।আজ সারা…
[ad_1] জাপানের টকিও মেট্রোপলিটন ইউনিভার্সিটি (Tokyo Metropolitan University)–এর গবেষকেরা এমন একটি নতুন প্রাথমিক ধাপ চিহ্নিত করেছেন, যা Alzheimer’s রোগ শুরু হওয়ার আগেই মস্তিষ্কের ক্ষয় ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গবেষণাটি প্রকাশের পর বিজ্ঞানীরা বলছেন—এটি ভবিষ্যতে রোগের অগ্রগতি থামানোর নতুন থেরাপির পথ দেখাতে পারে। গবেষণায় দেখা গেছে, বিষাক্ত tau প্রোটিন জমে বড় ফাইব্রিল তৈরি করার আগেই খুব ছোট, নরম ন্যানো-ক্লাস্টার তৈরি হয়। এ ক্লাস্টারগুলো এমন পর্যায়ে থাকে, যেখান থেকে এখনো ক্ষতিকর ফাইব্রিল তৈরি হয়নি। গবেষকদের দাবি, এই নরম ক্লাস্টারগুলো “গলিয়ে” (dissolve) দিলে পরবর্তী ধাপে ফাইব্রিল তৈরি হওয়া বন্ধ হয়ে যায়। ফলে মস্তিষ্কের অবনতি থামানোর সম্ভাবনা তৈরি হয়। এই পরীক্ষাগুলো আপাতত ল্যাবে…
[ad_1] শুক্রবার সাধারণত ছুটির সকালে ঘুম থেকে উঠে আলসেমিতে কাটে নগরবাসীর। নিয়মিত রুটিনে ২১ নভেম্বর শুক্রবারের ছুটির দিনটা ছিল ভিন্ন। বেশিরভাগ মানুষ বিছানায়, না হয় সাপ্তাহিক বাজারে। ভূমিকম্পে কেঁপে উঠলো পুরো দেশ। সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭, উৎপত্তিস্থল ছিল ঢাকার পাশে নরসিংদীর মাধবদীতে।২৬ সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে প্রাথমিকভাবে আতঙ্ক ছড়ায়, বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসে মানুষ। এরপর আসতে থাকে প্রাণহানি আর ক্ষয়ক্ষতির তথ্য। এরসঙ্গে সবচেয়ে বেশি যে শব্দযুগল উচ্চারিত হতে থাকে তাহলো— আজকেরটা ছিল ভয়ঙ্কর।সকালের ভূমিকম্পে সারা দেশে অন্তত ১০ জনের নিহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে ঢাকায় ৪ এবং নরসিংদীতে ৫ ও নারায়ণগঞ্জে…
[ad_1] বাংলাদেশে সরকারের সেবাদান প্রক্রিয়ার মুখ্য ভরকেন্দ্র হলো মাঠ পর্যায়ের প্রশাসন। শিক্ষক, পুলিশ কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কিংবা স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারাই হচ্ছেন সেই মাঠ পর্যায়ের আমলারা, যারা সরকারের নীতি ও নাগরিক জীবনের বাস্তবতার মধ্যে সংযোগ রচনা করেন। কিন্তু প্রায়ই এই সংযোগটি দুর্বল থেকে যায়। উপর থেকে নীতির নির্দেশনা যতই সুন্দর হোক, মাঠ পর্যায়ে সেটি সঠিকভাবে বাস্তবায়িত না হলে কাঙ্ক্ষিত ফল মেলে না।বাংলাদেশের উন্নয়নযাত্রায় এই মাঠ পর্যায়ের আমলাতন্ত্রের ভূমিকা অস্বীকার করা যায় না। তবুও বিভিন্ন সময়ের সংস্কার প্রচেষ্টা সত্ত্বেও এই স্তরের প্রশাসনে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতি রয়ে গেছে। এর পেছনে আছে কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক সমস্যা- অতিরিক্ত কাজের চাপ, রাজনৈতিক…
[ad_1] ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং তাদের জোটভুক্ত বাম সদস্যদের ভোটে সংশোধনী পাশ করা হয়। ২৯১-১ বিভক্তি ভোটে পাশ হওয়া সেই বিলের বিপক্ষে ভোট দিয়েছিলেন শুধুমাত্র স্বতন্ত্র সদস্য ফজলে আজিম। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ অনেকগুলো সংশোধনী আনা এই বিল ভোটে দেওয়ার আগে সাধারণ আলোচনায় অংশ নিয়ে স্বতন্ত্র সদস্য ফজলে আজিম সেদিন বলেছিলেন, তত্ত্বাবধায়ক বিষয়টি নতুন করে সমস্যা তৈরি করবে। তিনি বলেন, নির্বাচনের আরও আড়াই বছর বাকি আছে। এই সংশোধনী আজ মুলতবি রাখুন। বিরোধীদলের সঙ্গে আলোচনা করে নতুন করে বিল আনুন। ভেবে-চিন্তে সংবিধান সংশোধন করুন। দেশের…
[ad_1] নরসিংদীতে ভয়াবহ ভূমিকম্পে দেয়াল চাপায় আহত হয়ে বাবা-ছেলেসহ পাঁচ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন শতাধিক মানুষ। শুক্রবার (২১ নভেম্বর) বিকালে নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।নরসিংদীর জেলা প্রশাসক বলেন, ভূমিকম্পের প্রভাবে সদর, পলাশ ও শিবপুরে বাবা-ছেলেসহ মোট পাঁচ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত হয়েছি। প্রায় শতাধিক মানুষ আহত হয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ হতে কন্ট্রোলরুম খোলা হয়েছে। বিভিন্ন টিমের মাধ্যমে সমন্বয় করে খোঁজখবর নেওয়া হচ্ছে। সরকারের নির্দেশনামতে পরে সবধরনের সহায়তা করা হবে।এর আগে, শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে ঘটে যাওয়া ভূমিকম্পের পর থেকে সন্ধ্যা পর্যন্ত পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল ও জেলার…
[ad_1] দোহায় ভারত ‘এ’ দলের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে শেষ হাসি হেসেছে বাংলাদেশ ‘এ’ দল। সেমিফাইনালে সুপার ওভারে ভারতের হৃদয় ভেঙে নিশ্চিত করেছে টুর্নামেন্টের ফাইনাল।নির্ধারিত ২০ ওভারে দুই দলই সমান ১৯৪ রান তুললে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে স্নায়ুর পরীক্ষায় দৃঢ়তা দেখিয়েছে আকবর আলীর নেত্বাধীন বাংলাদেশ ‘এ’ দল।সুপার ওভারে বল হাতে ঠাণ্ডা মাথার পরিচয় দেন রিপন মণ্ডল। ম্যাচসেরাও তিনি। ভারতের অধিনায়ক জিতেশ শর্মাকে প্রথম বলেই ফিরিয়ে দেন তিনি। দ্বিতীয় বলেই তুলে নেন আশুতোষ শর্মার উইকেট। মাত্র দুই ডেলিভারিতেই ভারতের ‘এ’ দলের স্কোর ছিল ০/২।চাপের মুহূর্তে তার নিখুঁত বোলিংয়েই বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১ রান। এই সহজ লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য বাংলাদেশ ‘এ’…