Author: mehedihasan9991@gmail.com

[ad_1] রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য সংশ্লিষ্ট সব মহলকে নির্দেশনা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক)।শনিবার (২২ নভেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূমিকম্প অনুভূত হওয়ার ঘটনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট সব দফতরকে অবিলম্বে মাঠপর্যায়ে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা দিয়েছেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম। দ্রুত ক্ষয়ক্ষতি নিরুপণ শেষে তা অবহিত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এজন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরে তাৎক্ষণিক একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল…

Read More

[ad_1] ভূমিকম্পের পর মাথা ঘোরা বেশ স্বাভাবিক শারীরিক প্রতিক্রিয়া। তবে শরীরের সংকেতগুলোকে হালকাভাবে না নেওয়াই ভালো। ভূমিকম্পের মতো আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ শুধু পৃথিবীকেই নাড়িয়ে দেয় না, আমাদের শরীর ও মনকেও ধাক্কা দিয়ে যায়।  ফলে ভূমিকম্প থেমে যাওয়ার পরও অনেকের মাথা ঘুরে, শরীর দুলে ওঠে কিংবা চারপাশটা অস্বাভাবিক মনে হয়। যদি এমন হয়, তবে প্রয়োজনে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। কিন্তু প্রশ্ন হচ্ছে—কেন এমন হয়? চলুন জেনে নেওয়া যাক, কেন ভূমিকম্পের পর মাথা ঘুরে? ভূমিকম্পের সময় আমাদের চোখ, কান ও শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণকারী অঙ্গগুলো একসঙ্গে অ্যালার্ট মোডে বা অতিরিক্ত সতর্কাবস্থায় চলে যায়। তাই কম্পন থেমে গেলেও মস্তিষ্ক কিছুক্ষণ সেই কম্পনকে স্মৃতি হিসেবে…

Read More

[ad_1] ট্রাভিস হেডের ঝড়ো সেঞ্চুরিতে অ্যাশেজের প্রথম টেস্টে অবিশ্বাস্য জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডকে হারিয়েছে ৮ উইকেটের বড় ব্যবধানে।  পার্থে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে এক সেশনের মধ্যেই ২০৫ রানের লক্ষ্য তাড়া করেছে অজি দল। ১৯২১ সালের পর প্রথমবারের মতো দুদিনে শেষ হওয়া কোনও অ্যাশেজ টেস্টে হেড খেলেছেন ইতিহাসের দ্বিতীয় দ্রুততম অ্যাশেজ সেঞ্চুরি। যেটি করেছেন ৬৯ বলে। তার ১২৩ রানের ইনিংসে অস্ট্রেলিয়া ২০৫ রানের লক্ষ্য তাড়া করেছে মাত্র ২৮.২ ওভারে। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিক দল। জয়ের কাছে থাকা অবস্থায় হেড বিদায় নিলে লক্ষ্য তাড়া করেন মার্নাস লাবুশেন ও স্টিভেন স্মিথ। লাবুশেন অপরাজিত থাকেন ৫১ রানে, স্মিথ ২…

Read More

[ad_1] ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর বসতে যাচ্ছে আগামী ১০ জানুয়ারি থেকে। চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ এই প্রতিপাদ্য নিয়ে রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে হবে এই উৎসব।নিশ্চিত করেছেন উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল।আরও জানান, এবারের উৎসবে ৭৫টি দেশের পূর্ণ ও স্বল্প দৈর্ঘ্যের ২৫০টি সিনেমা দেখানো হবে। এর মধ্যে বাংলাদেশের সিনেমা থাকছে ৬৭টি।এবারের মূল প্রতিযোগিতা বিভাগ ‘বাংলাদেশ প্যানোরমা’য় নির্বাচিত হয়েছে মোট আটটি সিনেমা। এর মধ্যে রয়েছে হাবিবুর ইসলাম হাবিবের ‘যাপিত জীবন’, সোহেল রানা বয়াতির ‘নয়া মানুষ’, জ্যাক মিরের ‘দ্য স্টোরি অব আ রক’, জোবাইদুর রহমানের ‘উড়াল’, বিপ্লব কুমার পাল বিপুর ‘ধামের গান’, অনন্য প্রতীক চৌধুরীর…

Read More

[ad_1] কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারিদের ১৫% বাড়ি ভাড়া আদায়ের সফল আন্দোলনে উপজেলা থেকে ঢাকায় অংশগ্রহণকারী শিক্ষক ও কর্মচারীদের ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর ) সকাল ১১ ঘটিকায় ভূরুঙ্গামারী সিনিয়র ফাযিল মাদ্রাসা হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সম্মিলিত শিক্ষক পরিষদ( স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগর) ভূরুঙ্গামারী উপজেলা শাখা এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি ও সোনাহাট ডিগ্রি কলেজের অধ‍্যক্ষ বাবুল আক্তার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম মুকুলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী আনোয়ারুল ইসলাম, বিএনপি মনোনীত প্রার্থী সাইফুর রহমান রানা,…

Read More

[ad_1] রাজধানীর ফকিরাপুলে মো. মিজানুর রহমান (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর) ভোর সোয়া ৫টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক।মিজানুর লালমনিরহাটের আদিতমারী উপজেলার চন্দন পাট গ্রামের এবাদুল্লাহ রহমানের ছেলে। বর্তমানে ফকিরেরপুল ১ নম্বর গলিতে ভাড়া থাকতেন।মিজানুরের স্ত্রী সাহিদা বেগম বলেন, আমার স্বামী আগে ভ্যান গাড়ি চালাতো। বর্তমানে কিছুই করতো না। আমি মানুষের বাড়িতে রান্নার কাজ করি। আমাকে মারধর করে নেশা করার জন্য সে টাকা-পয়সা নিয়ে যেতো। গতকালও টাকা চেয়েছিল,…

Read More

[ad_1] দেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের ঘটনায় বিবৃতি দিয়েছে বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতি। সংগঠনটি বলছে, শুক্রবার নরসিংদীতে উৎপত্তি হওয়া ভূমিকম্প মনে করিয়ে দিয়েছে, দেশের মধ্যাঞ্চল মোটেই স্থির নয়। ভূমিকম্পের যেহেতু কোনও আগাম সতর্কবার্তা দেওয়া যায় না, তাই প্রস্তুতি না থাকলে ঝুঁকি কয়েকগুণ বেড়ে যায় বলেও উল্লেখ করেছে তারা।শুক্রবার (২১ নভেম্বর) বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতির সভাপতি অধ্যাপক ড. বদরুল ইমাম এবং সাধারণ সম্পাদক ড. আনোয়ার জাহিদ সই করা বিবৃতিতে এসব কথা বলা হয়।বিবৃতিতে বলা হয়-  “শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টা ৩৮ মিনিটে বাংলাদেশের নরসিংদীর মাধবদী এলাকায় ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটারের গভীরে একটি ভূকম্পন ঘটেছে। ভূমিকম্পটি ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত তীব্রভাবে…

Read More

[ad_1] পাবনা সদর উপজেলার রাজাপুরে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে জীবন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে ক্যালিকো কটন মিলের পাশে এ হত্যাকাণ্ড ঘটে। ‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দোগাছি ইউনিয়নের জহির পুর মাদ্রাসা মাঠে ইসলামী জলসা চলছিল। জলসায় নিহত জীবন গ্রুপ এবং আসামী সুইট গ্রুপের ছেলেদের মধ্যে গত প্রায় ১ মাস পূর্বের ক্যারম বোর্ড খেলা নিয়ে বিরোধ হয়। পূর্ব শত্রুতার জের নিয়ে রাত সাড়ে ১১ টার দিকে কথাকাটি ও হাতাহাতি হয়। ‎স্থানীয়দের মধ্যস্থতায় বিরোধ তাৎক্ষনিক মিটে যায়। এরপর সুইট গ্রুপের লোকজন নিহত জীবন গ্রুপের পাড়ার সামনে দিয়ে আসার সময় জীবন গ্রুপের…

Read More

[ad_1] মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরুতে বেশ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল থাইল্যান্ড। সময় গড়াতে বাংলাদেশ নিজেদের আধিপত্য দেখাতে শুরু করে। নারী কাবাডি বিশ্বকাপে শেষ পর্যন্ত জয় নিয়ে সেমিফাইনালে উঠে প্রথমবারের মতো পদক নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ। এমন সাফল্যের পর কোচ ও খেলোয়াড়রা কাবাডির দিকে বাড়তি মনোযোগ দেওয়ার আহবান জানিয়েছেন।ম্যাচ শেষ হতেই শুরু হয় বৃষ্টি-রুপালিদের আনন্দ-উৎসব। একজন এসে তাদের হাতে লাল-সবুজ পতাকাও ধরিয়ে দেন। সেটা নিয়ে কোর্টের চারদিকে ল্যাপ অব অনারও দিতে দেখা গেলো।  উৎসবমুখর দিনে বাংলাদেশের কোচ আরদুজ্জামান মুন্সি জানালেন,‘আমরা এশিয়ান গেমস ও তার আগে ইরানে নারীদের যে টুর্নামেন্ট হয়েছে, সেখানে অংশ নিয়েছিলাম। কিন্তু আমাদের আসলে টার্গেট ছিল ওয়ার্ল্ড কাপ। ওয়ার্ল্ড…

Read More

[ad_1] গত ১০ বছরে জামায়াতে ইসলামী শেখ হাসিনার বিরুদ্ধে দৃশ্যমান কোনো আন্দোলন করেনি বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বেহেস্তের টিকেট বিক্রির নামে মানুষকে বোকা বানাচ্ছে ধর্মভিত্তিক দলটি। কিন্তু  ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়ার কথা ইসলাম সমর্থন করে না। শনিবার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট হলে ইসলামিক ফাউন্ডেশন মসজিদভিত্তিক গণশিক্ষা কেয়ারটেকারগণদের আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।  ফখরুল বলেন, একটা রাজনৈতিক দল পিআর নিয়ে এতোদিন সমানে চিৎকার দিলেও এখন সুর নরম করে নির্বাচনের জন্য দৌড়ঝাঁপ শুরু করেছে। অথচ মানুষকে বোকা বানানো শিক্ষা ইসলামের নেই।  জিয়াউর রহমান জামায়াতকে রাজনীতি করার সুযোগ করে…

Read More