Author: mehedihasan9991@gmail.com
[ad_1] গত কয়েক দিনে রাজধানীতে বেশ কয়েকটি বাসে আগুনের ঘটনা জনমনে একইসঙ্গে আতঙ্ক ও সন্দেহ তৈরি করেছে। শনিবার (২১ নভেম্বর) রাজধানীর মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের সামনে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে। এ দিন রাত ৯টার দিকে বাসটিতে আগুন ধরে যায়। ফায়ার সর্ভিস কন্ট্রোল রুম থেকে জানায়, আগুনের খবর পেয়েছিলেন তারা। তবে তাদের কাজ করতে হয়নি। ফায়ার ফাইটাররা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। এর আগে বুধবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে রামপুরার বাংলাদেশ টেলিভিশনের কার্যালয়ের কাছাকাছি স্থানে ভিক্টর পরিবহনের একটি দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার পর বাসটি থেকে থেমে থেমে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়,…
[ad_1] আলাদা হল নির্মাণের দাবিতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সড়ক অবরোধ করেছেন ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্খীরা। এ সময় তারা কাঁথা-বালিশ নিয়ে সড়কে অবস্থান নেন। তবে প্রায় আধা ঘণ্টা অবস্থানের পর আবারও হলে ফিরে যান শিক্ষার্থীরা।শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় আবার ভূমিকম্প হওয়ার পর তারা সড়কে অবস্থান নেন।জান গেছে, শুক্রবারের ভূমিকম্পে ক্যাম্পাসের লতিফ হল ক্ষতিগ্রস্ত হয়। এতে আতঙ্কিত রয়েছেন শিক্ষার্থীরা। পরে আজ শনিবার সকালে ও সন্ধ্যায় আবারও ভূমিকম্প হলে নতুন হল তৈরির দাবি করেন হলটির শিক্ষার্থীরা। এই দাবিতে তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। আধা ঘণ্টার পর তারা সড়ক ছেড়ে আবারও হলে ফিরে যান। সড়কে অবস্থানের কারণে যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা অবরোধ…
[ad_1] ঢাকায় সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অভিন্ন ও দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নির্মাণ অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রাধিকার। শনিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে তারা বাণিজ্য, জ্বালানি, শিক্ষা, পর্যটন, স্বাস্থ্য, পরিবেশ, বিনিয়োগ, পরিবহন ও বিমান চলাচলসহ বিভিন্ন খাতের সহযোগিতা জোরদারে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা ভুটানকে বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু আখ্যা দিয়ে বলেন, দুই দেশের অভিন্ন ইতিহাস, ভূগোল ও প্রকৃতি উভয়কে আরও কাছে এনেছে। জবাবে ভুটানের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ-ভুটানের মধ্যে উষ্ণ সম্পর্ক বিদ্যমান এবং বাংলাদেশ ভুটানের আধ্যাত্মিক ঐতিহ্যের অন্যতম উৎস। বৈঠকে উভয়পক্ষ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরুর পরিকল্পনা…
[ad_1] সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি আবদুল খালেকের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন দলের নেতাকর্মীরা। এ সময় শোভাযাত্রায় অংশ নেওয়া একটি মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।শনিবার (২২ নভেম্বর) দুপুরে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বাদামতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজর আলী (৭৩) ওই এলাকার কারিগর পাড়ার বাসিন্দা।নিহতের ভাতিজা শামসুজ্জামান বলেন, ‘আমার চাচা বয়স্ক মানুষ এবং অসুস্থ ছিলেন। দুপুরে জোহরের নামাজের জন্য বাড়ি থেকে বের হন। রাস্তা পার হওয়ার সময় জামায়াতের শোভাযাত্রায় অংশ নেওয়া একটি মোটরসাইকেলের ধাক্কায় পড়ে গিয়ে আহত হন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাত ৮টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন…
[ad_1] ভূমিকম্পের কারণে আগামীকাল থেকে ১৫ দিন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। রবিবার বিকাল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ছেড়ে দিতে হবে। হলগুলো ঠিকঠাক করে পরে বিশ্ববিদ্যালয় পুনরায় চালু করা হবে।রবিবার (২২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ ঢাকা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘হলের রুমে রুমে গিয়ে (ভূমিকম্পের কারণে হওয়া) ড্যামেজ অ্যাসেস করতে হবে। ইঞ্জিনিয়াররা বলছিল ৪ সপ্তাহ বন্ধ রাখা লাগবে। কিন্তু আমরা বলেছি ২ সপ্তাহ দেখি।’ [ad_2]
[ad_1] ভূমিকম্প পরবর্তী উদ্ভূত পরিস্থিতি টানা ১৪ দিনের বন্ধে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। আগামীকাল রোববার থেকে শুরু হওয়া হচ্ছে এই বন্ধ চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। যদিও বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ যথারীতি খোলা থাকবে। শনিবার রাতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সাম্প্রতিক ভূমিকম্প ও তৎপরবর্তী ঝাঁকুনির কারণে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক আঘাতের বিষয়টি বিবেচনা করা হয় এবং তাদের সার্বিক নিরাপত্তার দিক সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। সভায় বুয়েটের বিশেষজ্ঞ, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক এবং প্রধান প্রকৌশলীর মতামত বিশ্লেষণ করা হয়। তাদের মতামত হল- ভূমিকম্প পরবর্তী আবাসিক হলসমূহের পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা-নিরীক্ষা করে সামগ্রিক ঝুঁকি মূল্যায়ন ও প্রয়োজনীয় সংস্কার দরকার। এই…
[ad_1] হাওয়াইয়ে তিন দিনের সামুদ্রিক নিরাপত্তা বৈঠক করেছে যুক্তরাষ্ট্র ও চীনের সামরিক বাহিনী। ধীরে ধীরে দুই পরাশক্তির মধ্যকার সামরিক যোগাযোগ পুনরায় চালু হওয়ার প্রেক্ষাপটে এ আলোচনা অনুষ্ঠিত হয়েছে বলে শনিবার (২২ নভেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে চীনা নৌবাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। চীনা নৌবাহিনীর সরকারি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে প্রকাশিত তথ্য অনুযায়ী, নভেম্বর ১৮–২০ তারিখ পর্যন্ত এই কর্ম পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।এটি ছিল সামরিক সামুদ্রিক পরামর্শমূলক চুক্তি -এমএমসিএ–এর অধীনে দ্বিবার্ষিক কর্ম পর্যায়ের বৈঠক। এর আগের বৈঠকটি হয়েছিল চলতি বছরের এপ্রিল মাসে— যা ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুর পর প্রথম সামরিক কর্ম পর্যায়ের আলোচনা।চীনা পক্ষের বিবৃতিতে বলা হয়, বৈঠকে…
[ad_1] নাটকের শুটিংয়ে অভিনয়ের কথা বলে গাজীপুরের শ্রীপুরে একটি রিসোর্টে এনে এক মডেলকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে নাট্যনির্মাতা নাসিরউদ্দীন মাসুদকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (২২ নভেম্বর) রাজধানীর উত্তরার বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে জেলা ডিবির পরিদর্শক হাসমত উল্লাহ বলেন, ‘ঘটনার পর থেকে নাসিরউদ্দীন পলাতক ছিল।’পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর রাতে শ্রীপুরের একটি রিসোর্টে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেন ওই মডেল। মামলায় তিন জনকে আসামি করা হয়। এর মধ্যে প্রধান আসামি নাসিরউদ্দীন।মামলার এজাহার থেকে জানা যায়, ওই মডেলকে নাটকের শুটিংয়ের কথা বলে ২১ সেপ্টেম্বর রাতে ঢাকার মিরপুর থেকে শ্রীপুরের একটি…
[ad_1] জাতীয় সংসদ নির্বাচন হবে কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি আজ শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা মাঠে জনসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন নিয়ে স্বাভাবিকভাবেই একটি ভয়-ভীতির জায়গা আছে। কারণ বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের নানা দাবি-দাওয়া নিয়ে সামনে আসছে। তারা কখনো বলছে নিম্নকক্ষে পিআর না হলে নির্বাচন করবে না, কখনো বলছে নির্বাচনের আগে গণভোট না হলে তারা নির্বাচন করবে না আবার কখনো বলছে জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধ না করা হলে…
[ad_1] আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, ‘দলের নেতাকর্মী ও অনুসারীরা যে সিদ্ধান্ত নেবেন, তাই হবে আমার সিদ্ধান্ত।’ শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা মাঠে জনসভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।জাতীয় সংসদ নির্বাচন হবে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন আছে জানিয়ে রুমিন ফারহানা বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন নিয়ে স্বাভাবিকভাবেই একটি ভয়ভীতির জায়গা আছে। কারণ বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল তাদের নানা দাবি-দাওয়া সামনে নিয়ে আসছে। তারা কখনও বলছে, নিম্নকক্ষে পিআর না হলে নির্বাচন করবে…