Author: mehedihasan9991@gmail.com
[ad_1] ক্লাস চলাকালীন সময়ে ল্যাবের নির্মাণ কাজ করানোর অভিযোগ উঠেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(যবিপ্রবি) প্রকৌশল দপ্তরের ইঞ্জিনিয়ার মো. নাজমুস সাকিবের বিরুদ্ধে। এতে শব্দ দূষণের ফলে নিয়মিত শ্রেণি কার্যক্রমে ব্যাপক বিঘ্ন ঘটছে। এদিকে প্রকৌশলীকে একাধিকবার জানিয়েও কোনো সমাধান পাননি পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি(ইএসটি) বিভাগের চেয়ারম্যান। রবিবার (২৩ নভেম্বর) সরজমিনে গিয়ে দেখা যায়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের ষষ্ঠ তলায় ক্লাস চলাকালীন সময়ে ইএসটি বিভাগের একটি ল্যাব নির্মাণের কাজ চলছে। কাজে ল্যাবের ভেতরে ড্রিলিং, কাটিং ও হাতুড়ির আঘাতে প্রচুর শব্দ সৃষ্টি হওয়ায় ক্লাস কার্যক্রমে ব্যঘাত ঘটে উক্ত বিভাগের ফ্লোরসহ উপর-নিচের ফ্লোর গুলোতে। শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষকরা আমাদের পড়া বোঝাতে গিয়ে…
[ad_1] সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালের নির্বাচনের আগে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তথ্য গোপন করেছিলেন বলে অভিযোগ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। রবিবার (২৩ নভেম্বর) সকালে সিলেটের দক্ষিণ সুরমার আলমপুরে দুদকের বিভাগীয় কার্যালয়ের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেন, ২০০৮ সালের নির্বাচনি হলফনামায় শেখ হাসিনা কৃষি সম্পত্তি ৫ দশমিক ২ একর দেখিয়েছেন। দুদকের অনুসন্ধানে ২৯ একরের সন্ধান পাওয়া গেছে। দুদক বিষয়টি নিয়ে কাজ করলেও মনোনয়ন বাতিলের কাজ বাস্তবায়ন করতে পারেনি।দুদক চেয়ারম্যান বলেন, দুদকের কাজ নিয়ে কোনও ধরনের চাপ নেই। তবে, নানা সীমাবদ্ধতা আছে। দুদকে তার সহকর্মীরা অনেক…
[ad_1] হাইকোর্ট মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যাকাণ্ড মামলায় আগের রায়ই বহাল রেখেছে। পুলিশের টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশকে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী (মাস্টারমাইন্ড) হিসেবে এবং সাবেক পরিদর্শক লিয়াকত আলীকে পূর্বপরিকল্পনা অনুযায়ী ঘটনাস্থলে উপস্থিত থেকে সরকারি পিস্তল দিয়ে চারটি গুলি চালিয়ে হত্যার দায়ী হিসেবে চিহ্নিত করা হয়েছে। রায় অনুযায়ী, প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। হাইকোর্টের ৩৭৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, প্রদীপ কুমার দাশ পরিকল্পনা অনুযায়ী সিনহার ওপর আঘাত করে মৃত্যু নিশ্চিত করেছেন। লিয়াকত আলীও ঘটনাস্থলে উপস্থিত থেকে চারটি গুলি করে হত্যা সম্পন্ন করেছেন। এছাড়া অপর ছয় আসামির বিরুদ্ধে সহায়তা ও ষড়যন্ত্রের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের…
[ad_1] প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করেছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বোচওয়ে। রবিবার (২৩ নভেম্বর) এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর আগে কমনওয়েলথের মহাসচিব শার্লি বোচওয়েকে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান প্রধান বিচারপতি।বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, বৈঠকের সময় কমনওয়েলথ মহাসচিব সাম্প্রতিক সময়ে বাংলাদেশের প্রধান বিচারপতির গৃহীত বিচার বিভাগীয় সংস্কার কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং অর্জিত সাফল্যের পেছনে প্রধান বিচারপতির দূরদর্শিতা ও নেতৃত্বের ভূমিকার কথা স্বীকার করেন। তিনি উল্লেখ করেন, বিচার বিভাগের স্বচ্ছতা, দক্ষতা ও প্রাতিষ্ঠানিক স্বাধীনতা নিশ্চিত করতে প্রধান বিচারপতির নেওয়া উদ্যোগগুলো অত্যন্ত অর্থবহ এবং বাস্তবসম্মত।কমনওয়েলথের মহাসচিব বিশেষভাবে উল্লেখ করেন, দেশের…
[ad_1] ‘একটা ভিনদেশি মানুষ, আমাদের কাছে থাকতে থাকতে মায়া হয়ে গেছে। যাইতে চায় না কোথাও। জামিন চাইতে মোট চারবার আদালতে আসছি। আজকে আদালতে জামিন পাইলো। যেহেতু জামিন হয়ে গেছে ওনার আমরা তাকে নানীর মতো করে সেবাযত্ন করবো। টাকা পয়সার কথা চিন্তা করিনা, যা খাবো, ওনাকে তাই খাওয়াবো। জামিন হওয়ায় আমরা খুব খুশি। উনি আমাদের দেশের আইনের প্রতি খুব শ্রদ্ধাশীল। তবে ওনাদের দেশের (ভারত) সরকারকে বলবো দ্রুত যেনও ওনাকে ফিরিয়ে নেয়, কারণ উনি পরিবারের কাছে যেতে চায়’ ভারতীয় নাগরিক সখিনার জামিনের পর রবিবার (২৩ নভেম্বর) চিফ মেট্রোপলিটন আদালতের সামনে এসব বলছিলেন সখিনার আশ্রয়দাতা ক্লান্তি আক্তার। যারা মূলত তাকে পেয়ে আশ্রয় দিয়েছিল এবং…
[ad_1] নভেম্বরের প্রথম ২২ দিনে প্রবাসী আয় বা রেমিট্যান্সে ভালো প্রবাহ অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এই সময় দেশে রেমিট্যান্স এসেছে ২১৩ কোটি ৪৯ লাখ ৯০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬ হাজার ৪৬ কোটি টাকা। সংস্থাটি জানায়, রেমিট্যান্স প্রবাহের বড় অংশই এসেছে বেসরকারি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে। এ সময়ে—বেসরকারি ব্যাংকগুলো পেয়েছে ১৪৮ কোটি ৮৯ লাখ ৯০ হাজার ডলার,রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো পেয়েছে ৪২ কোটি ৪০ লাখ ৭০ হাজার ডলার,বিশেষায়িত ব্যাংকে এসেছে ২১ কোটি ৭৮ লাখ ৮০ হাজার ডলার,আর বিদেশি খাতের ব্যাংকগুলো পেয়েছে ৪০ লাখ ৫০ হাজার ডলার। নভেম্বরজুড়ে সাপ্তাহিক রেমিট্যান্স প্রবাহেও ওঠানামা দেখা গেছে।১৬–২২ নভেম্বর এসেছে ৬১ কোটি…
[ad_1] প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ভূমিকম্পের মতো অনিশ্চিত পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ করে দেওয়া যাবে না। ভূমিকম্প যেকোনো সময় হতে পারে, তাই আতঙ্ক নয় বরং সতর্কতা ও প্রস্তুতিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিদ্যালয়গুলোকে প্রয়োজনীয় সতর্কতামূলক নির্দেশনা ইতোমধ্যে পাঠানো হয়েছে। রবিবার (২৩ নভোম্বর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলি ইউনিয়নের বাগবাড়ি চৌবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত প্লেগ্রাউন্ড উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।উপদেষ্টা বলেন, বর্তমানে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রায় ৩২ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য, যা বিদ্যালয় পরিচালনায় বড় বাধা তৈরি করছে। মামলা সংক্রান্ত জটিলতার কারণে এ পদোন্নতি দীর্ঘদিন আটকে রয়েছে। বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন।…
[ad_1] সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে না। আগামী ২০ জানুয়ারি নির্বাচনের নতুন তারিখ হিসেবে বেছে নেওয়া হয়েছে। শিগগিরই পুনঃতফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার (২৩ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদিরের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।এতে বলা হয়, রবিবার বেলা ১১টায় শাবি প্রশাসন ভবন-১ এর চতুর্থ তলার সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের সব রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ছাত্রসংগঠনের নেতারা ও নির্বাচন কমিশনারের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শাকসু নির্বাচন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সর্বসম্মত প্রস্তাব ও সুপারিশ অনুযায়ী সব শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিতকল্পে আগামী ২০ জানুয়ারি…
[ad_1] আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসনের এমপি প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন এবি পার্টির চেয়ারম্যান ও ফেনী সদর উপজেলার কৃতি সন্তান মজিবুর রহমান মঞ্জু। সকালে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভার মাধ্যমে নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু হয়। এরমধ্যে ফেনী সদর উপজেলা জুড়ে মঞ্জুর ব্যানার-পোস্টার লাগানো শুরু হয়েছে। ফেনী জেলা এবি পার্টির আহবায়ক মাস্টার আহসানুল্লাহর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল। উপস্থিত ছিলেন দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান, পেশাজীবী পরিষদের সদস্য এডভোকেট সাইফুল্যা নোমান,জেলার যুগ্ম আহবায়ক মোতাহের হোসেন বাহার, সদস্য সচিব অধ্যাপক…
[ad_1] বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরী বলেছেন, বৃহত্তর সুন্নী জোট আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। আমরা সব শান্তিপ্রিয় জনগণকে আহ্বান জানাবো, দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হলে সুন্নী জোটের মার্কা মোমবাতিকে বিজয়ী করুন। কারণ, এটাই প্রমাণিত, সুন্নীরাই এদেশে শান্তিপ্রিয়।রবিবার (২৩ নভেম্বর) চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডস্থ বাহের খলিশাডুলী কাদেরিয়া চিশতিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার বার্ষিক সালানা জলসায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।গিয়াসউদ্দিন তাহেরী বলেন, সুফিবাদী সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাত। এর অনুসারীরা কখনও কারও ওপর জুলুম করে না। কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে না। সবসময় ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী। এবার ভোটে যেন…