Author: mehedihasan9991@gmail.com
[ad_1] আগামী ডিসেম্বরের পাঁচ তারিখের মধ্যে ভোটার তালিকা কমপ্লিট হয়ে যাবে। ৫ তারিখের আগেই যে ভোটার তালিকা পাবো, সেই তালিকা অনুযায়ী নির্বাচনের দিকে এগিয়ে যাবো বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একদিনে অনুষ্ঠিত হলেও গণভোটের ব্যালট পেপার ‘রঙিন’ হবে।মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।ইসি সচিব বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উভয় ক্ষেত্রে পোস্টাল ব্যালট থাকবে। জাতীয় নির্বাচনের ব্যালট হবে সাদা কাগজের ওপর কালো প্রতীক। আর গণভোটের ব্যালট হবে রঙিন কাগজের ওপর দৃশ্যমান যেকোনও কালি।’তিনি বলেন, ‘আর অন্যান্য যে দ্রব্যাদি,…
[ad_1] এমবিবিএস ও বিডিএস শিক্ষার মানোন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময়ে অধিভুক্ত মেডিকেল কলেজসমূহের গভর্নিং বডির চেয়ারম্যান ও অধ্যক্ষরা অংশ নেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য চিকিৎসা পেশাকে সেবা হিসেবে গ্রহণ করার আহ্বান জানান। মেডিকেল শিক্ষার আধুনিকায়নের উপর গুরুত্বারোপ করে ঢাবি উপাচার্য বলেন, এ লক্ষ্যে কারিকুলাম উন্নয়ন, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা জরুরি। দেশে উচ্চপর্যায়ের মেডিকেল শিক্ষার ক্ষেত্রে বিদ্যমান বাঁধাগুলো দূর করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের মধ্যে পারস্পরিক…
[ad_1] বাংলাদেশে ফ্রান্সের নবনিযুক্ত রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেট বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের একটি নতুন পর্যায় শুরু করতে ফ্রান্সের আগ্রহের কথা জানিয়েছেন। বিশেষ করে গণতন্ত্র, উন্নয়ন এবং আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে স্বার্থের দৃঢ় সারিবদ্ধতার ওপর জোর দিয়েছেন তিনি।সোমবার (২৫ নভেম্বর) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রদূত সেরে শার্লেট এ কথা বলেন।জ্যঁ-মার্ক সেরে-শার্লেট বলেন, দেশ যখন একটি ঐতিহাসিক জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে তখন বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়েছে। তিনি বলেন, ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে আমাদের অংশীদারত্বকে এগিয়ে নিতে এবং আমাদের সহযোগিতা সম্প্রসারণের জন্য এটি একটি সময়োপযোগী মুহূর্ত।চলতি মাসের শুরুতে দায়িত্ব নেওয়া রাষ্ট্রদূত সেরে-শার্লেট ফ্রান্সের…
[ad_1] ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসীদের ভোট গ্রহনের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই অ্যাপে ৭ দিনে প্রবাসী ভোটারদের নিবন্ধন সংখ্যা ৩২ হাজার ছাড়িয়েছে। নির্দিষ্ট সময়ে সংশ্লিষ্ট প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার পাঠিয়ে দেবে ইসি। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ইসির ওয়েব সাইট (https://portal.ocv.gov.bd/report/by-country) থেকে এই তথ্য জানা যায়। ইসির ওয়েবসাইট থেকে জানা যায়, আজ রাত ৮টা পর্যন্ত মোট নিবন্ধন করেছে ৩২ হাজার ৭৯৩ জন প্রবাসী ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ২৮ হাজার ৪৯৯ জন, নারী ভোটার ৪ হাজার ২৯৪ জন। গত ১৯ নভেম্বর থেকে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকায় বসবাসরত বাংলাদেশিদের নিবন্ধন শুরু হয়েছে, চলবে ২৮…
[ad_1] মানিকগঞ্জের ঘিওরে গত ৪ অক্টোবর এক সঙ্গীত অনুষ্ঠানে বাউল শিল্পী আবুল সরকার ইসলাম ও আল্লাহকে নিয়ে কটূক্তি করলে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তীব্র সমালোচনা শুরু হয়। ঘটনার পর ধর্মীয় সংগঠন ও সাধারণ মানুষ তার দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানায়। বিষয়টি পুলিশের নজরে এলে ডিবি পুলিশ গত বৃহস্পতিবার ভোরে বিশেষ অভিযানে মাদারীপুর থেকে আবুল সরকারকে গ্রেফতার করে। বর্তমানে তিনি কারাগারে আছেন। এই বিতর্কের মধ্যেই পুরুষ বাউল শিল্পীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন আরেক নারী বাউল শিল্পী হাসিনা সরকার। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, নারী বাউল শিল্পীদের প্রোগ্রাম পেতে নাকি পুরুষ শিল্পীদের কুপ্রস্তাবে রাজি হতে হয়। ভিডিওতে…
[ad_1] মঙ্গলবার অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। আগামী ৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে দিনের তৃতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে শিরোপা রক্ষার অভিযান শুরু করবে ভারত। একই দিন কলম্বোয় পাকিস্তান–নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। উদ্বোধনী দিনে মাঠে নামছে বাংলাদেশও। দিনের দ্বিতীয় ম্যাচে কলকাতায় তারা মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের। বাংলাদেশ দল পড়েছে ‘সি’ গ্রুপে। দুইবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজও একই গ্রুপে। সঙ্গে আছে প্রথমবারের মতো বিশ্বকাপে ওঠা ইতালি এবং নেপাল। পাকিস্তান সেমিফাইনাল কিংবা ফাইনালে উঠলে সেটা হবে কলম্বোয়। তারা বাদ পড়লে ৮ মার্চের ফাইনাল অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। দুটি সেমিফাইনালের একটি মুম্বাইয়ে, অন্যটি কলকাতায়। পাকিস্তান নকআউটে উঠবে কি না তার ওপর…
[ad_1] যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলসের পরবর্তী উপাচার্য এবং প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ওসামা এস এম খান। তিনি প্রথম কোনও বাংলাদেশি, যিনি এখানে জন্ম, বেড়ে ওঠা এবং পড়াশোনা শেষ করে বিদেশে পাড়ি দিয়ে যুক্তরাজ্য তথা ইউরোপের কোনও পাবলিক বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নির্বাহী পদে আসীন হলেন।প্রফেসর খান বর্তমানে অ্যাস্টন ইউনিভার্সিটির সহ-উপাচার্য (অ্যাকাডেমিক) হিসেবে দায়িত্ব পালন করছেন। আন্তর্জাতিক পর্যায়ে দীর্ঘ ও কঠোর বাছাই প্রক্রিয়ার পর তাকে এই পদের জন্য মনোনীত করা হয়। ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলসের বর্তমান উপাচার্য ড. বেন ক্যালভার্টের স্থলাভিষিক্ত হয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল উদ্ভাবন এবং অ্যাকাডেমিক উৎকর্ষ সাধনে নেতৃত্ব দেবেন।ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলোতে এর আগে বাংলাদেশিরা সম্মানজনক ‘চ্যান্সেলর’…
[ad_1] পঞ্চগড়ে আদালতের নিষেধাজ্ঞা সত্তেও প্রতিপক্ষের বাড়িতে হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে করে প্রতিপক্ষের জমিতে বসবাস করা পরিবারটি নিরাপত্তাহীনতায় উদ্বেগ উৎকন্ঠা নিয়ে দিনাতিপাত করছে একটি পরিবার । আর যাতে হামলা না হয় এজন্য পঞ্চগড় সদর থানায় হামলাকারীদের বিরূদ্ধে সাধারন ডায়েরী করেছে জমির মালিক। হামলার ঘটনাটি পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের দালালপাড়া গ্রামে। গত দুদিন ধরে পরিবারটির উপর প্রতিপক্ষরা হামলা করছেন সাধারন ডায়েরী এলাকাবাসী এবং জমির মালিক আব্দুল কাদেরের সাথে কথা বলে জানা যায় দালালপড়া গ্রামের আব্দুল কাদেরের ভোগ দখলীয় ১৩ শতক জমি নিয়ে আইনুল হক গনের সাথে আদালতে মামলা চলমান। আব্দুল কাদের তার বর্গাচাষী ময়নুল হককে সেখানে বাড়ি নির্মান করে…
[ad_1] জুলাই আন্দোলনের সময় ভারগো গার্মেন্টস কোম্পানির ‘এক্সিকিউটিভ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার’ মো. সোহান শাহ হত্যা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (২৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজজিস্ট্রেট মো. জামসেদ আলম তাকে অব্যাহতির আদেশ দেন।ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান এ তথ্য জানান।এর আগে গত ২৪ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-৩ এর এসআই মো. মোস্তাফিজুর রহমান আদালতে ফৌজদারি কার্যবিধির ১৭৩(ক) ধারা অনুযায়ী অন্তবর্তীকালীন প্রতিবেদন দিয়ে বশির উদ্দিনকে অব্যাহতির প্রার্থণা করেন। সেখানে উল্লেখ করা হয়, এই মামলার ঘটনার সঙ্গে আসামি শেখ বশিরউদ্দিনের কোনও সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তাকে মামলা দায় থেকে অব্যাহতি প্রার্থনা করছি।জুলাই…
[ad_1] ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠা নিয়ে যুক্তরাষ্ট্র গোপন বৈঠকে বসেছে বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ফিন্যান্সিয়াল টাইমস। আবুধাবিতে সোমবার (২৪ নভেম্বর) শুরু হওয়া ওই বৈঠকে মার্কিন সেনাবাহিনীর সচিব ড্যান ড্রিসকল, ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান এবং রুশ প্রতিনিধিদলের সদস্যদের থাকার কথা। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।বৈঠক সম্পর্কে অবগত এক মার্কিন কর্মকর্তা এবং আরও দুই ব্যক্তির বরাতে প্রতিবেদনে বলা হয়, সোমবার রাতে রুশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন ড্রিসকল। মঙ্গলবারও তাদের বৈঠক চলমান থাকার কথা ছিল।প্রতিবেদনে দাবি করা হয়, ইউক্রেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মূল সামরিক গোয়েন্দা সংস্থা জিইউআর-এর প্রধান কিরিলো বুদানভের সঙ্গেও ড্রিসকলের আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।ওই মার্কিন…