Author: mehedihasan9991@gmail.com
[ad_1] রাজবাড়ীর গোয়ালন্দে সরকার নিযুক্ত বিসিআইসি ডিলারদের বিরুদ্ধে সার বিক্রিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সিন্ডিকেট করে তারা বেশি দামে কৃষকদের সার কিনতে বাধ্য করছেন বলে জানা গেছে।অনুসন্ধানে জানা গেছে , সরকারিভাবে ডিএপি সারের নির্ধারিত মূল্য কৃষক পর্যায়ে প্রতি কেজি ২১ টাকা, যার ৫০ কেজির প্রতি বস্তার দাম ১ হাজার ৫০ টাকা। কিন্তু বিসিআইসি ডিলাররা খুচরা সার বিক্রেতাদের প্রতিবস্তা ১ হাজার ৩৫০ টাকা থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রি করে অধিক মুনাফা করছেন।এ ছাড়া ডিএপি সার খুচরা বিক্রেতা ও সাবডিলারদের মাঝে সমবণ্টন করে দেওয়ার নিয়ম থাকলেও, তা সঠিকভাবে করা হচ্ছে না।অভিযোগ রয়েছে, বিসিআইসি ডিলাররা বরাদ্দ করা সার নিজেদের নিয়ন্ত্রণে…
[ad_1] প্রায় পাঁচ ঘণ্টা টানা চেষ্টার পর অবশেষে নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর কড়াইল বস্তিতে লাগা ভয়াবহ আগুন। আগুন নেভার সঙ্গে সঙ্গে প্রকাশ হচ্ছে বস্তির ক্ষয়-ক্ষতির চিত্র। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, আগুনে শতাধিক ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রচুর নারী ও শিশু রয়েছেন। তারা এখন অস্থায়ী আশ্রয়হীন। পরিবারের অভিভাবকরা উদ্ধার কাজের মধ্যে ব্যস্ত থাকলেও ক্লান্ত শরীরে খোলা আকাশের নিচে যেখানে জায়গা পেয়েছেন, সেখানে ঘুমিয়েছেন। অধিকাংশ শিশু গায়ে থাকা ভেজা কাপড়েই ঘুমিয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত রাত ১০টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে জানায় ফায়ার সার্ভিস। তবে অস্থায়ী আশ্রয়হীন পরিবারগুলোর অধিকাংশই খামারবাড়ি মাঠে অবস্থান নেন। ফায়ার সার্ভিস সদর দপ্তরের…
[ad_1] ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোকে ২৭ বছর ৩ মাসের কারাদণ্ড ভোগ শুরু করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শেষ নির্বাচনে পরাজিত হওয়ার পর অভ্যুত্থান চক্রান্তের দায়ে তাকে এই সাজা দেওয়া হয়। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিচারপতি আলেকজান্দ্রে দে মোরায়েস এ রায় দেন। তিনি বলেন, মামলাটি চূড়ান্ত রায়ে পৌঁছেছে এবং আর কোনও আপিলের সুযোগ নেই। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। ৭০ বছর বয়সী বলসোনারো ২০২২ সালের নির্বাচনে তার বামপন্থি প্রতিদ্বন্দ্বী লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজিত হন৷ ওই সময় তাকে ক্ষমতায় রাখার লক্ষ্যে পরিচালিত একটি ষড়যন্ত্রের নেতৃত্ব দেওয়ায়, তাকে দোষী সাব্যস্ত করা হয়।তিনি রাজধানী ব্রাসিলিয়ার ফেডারেল পুলিশ জেলের একটি কক্ষে তার…
[ad_1] বাছাইয়ে লাল কার্ডের ঘটনায় বিশ্বকাপের শুরুর দিকে নিষেধাজ্ঞার শঙ্কায় ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। শেষ পর্যন্ত অবশ্য সুখবরই পেয়েছেন তিনি। বিশ্বকাপের প্রথম ম্যাচে পর্তুগালের হয়ে খেলতে কোনও বাধা থাকছে না পর্তুগিজ তারকার। ৪০ বছর বয়সী রোনালদো চলতি মাসের শুরুতে বাছাইপর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে পর্তুগালের ২–০ গোলে পরাজয়ের ম্যাচে দারা ও’শিয়ার পিঠে কনুই মেরে সরাসরি লাল কার্ড দেখেছিলেন। উগ্র আচরণে সাধারণত তিন ম্যাচ নিষেধাজ্ঞা থাকলেও তার দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের শাস্তি এক বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।বিবিসি জানিয়েছে, ২২৬ আন্তর্জাতিক ম্যাচে এটি ছিল রোনালদোর প্রথম লাল কার্ড। শাস্তি কমানোর ক্ষেত্রে এই বিষয়টি-ই বিবেচনায় নেওয়া হয়েছে।বাছাই পর্বে এরই মধ্যে ১৬ নভেম্বর আর্মেনিয়ার বিপক্ষে এক ম্যাচের…
[ad_1] কক্সবাজারের টেকনাফ উপকূল ও প্রবালদ্বীপ সেন্টমার্টিন রাতের অন্ধকারে গোপন এক আন্তর্জাতিক চোরাচালান নেটওয়ার্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বাংলাদেশ থেকে পাঠানো প্রায় ২০ লাখ টাকার চাল, ডাল, তেল, ওষুধ ও সিমেন্ট গোপনে পৌঁছে যায় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে। বিনিময়ে ফেরত আসে অন্তত দুই কোটি টাকার ইয়াবা, আইস ও অন্যান্য মাদকদ্রব্য। রাতের অন্ধকারে নাফ নদীর জলের উপর দুলতে থাকা জেলেদের নৌকা, রোহিঙ্গা বাহকের হাতছানি, স্থানীয় প্রভাবশালী ও বোট মালিকদের জোটবদ্ধতা- সব মিলিয়ে তৈরি হয়েছে ‘বার্টার-ড্রাগ’ চক্র। সীমান্তের অন্ধকার, সমুদ্রপথের গোপন রুট ও দ্বীপের নির্জন ঘাটের এই অবৈধ বাণিজ্য এখন প্রশাসনের নজরদারি ছাপিয়ে পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য এক বাস্তব হুমকি। অনুসন্ধানে…
[ad_1] ভৌগোলিক অবস্থানের কারণে সিলেট উচ্চ ভূমিকম্প ঝুঁকিপূর্ণ বা ‘রেড জোন’ এলাকা হিসেবে চিহ্নিত। বিশেষজ্ঞরা বলছেন, এখানে বড় মাত্রার অর্থাৎ ৬ মাত্রার বেশি ভূমিকম্প হলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় সতর্ক হওয়ার পাশাপাশি ভবন জরিপ ও ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভেঙে ফেলার তাগিদ দিয়েছেন তারা। পাশাপাশি ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার কথাও বলেছেন।ঝুঁকির প্রধান কারণসিলেটের অবস্থান মেঘালয় সীমান্তে অবস্থিত সক্রিয় ডাউকি ফল্ট লাইনের কাছে। এই লাইনটি অত্যন্ত সক্রিয় এবং ভূতাত্ত্বিকদের মতে, প্রায় ১৩০ বছর পর এটি নতুন করে বড় মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। ডাউকি ফল্ট ছাড়াও সিলেট ফল্ট এবং ত্রিপুরা ফল্টের অবস্থানও সিলেটের কাছাকাছি, যা এই অঞ্চলকে আরও ঝুঁকিপূর্ণ করে…
[ad_1] অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ হকি শুরুর আগে প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। ভারতের মাদুরাইয়ে মঙ্গলবার (২৫ নভেম্বর) চিলিকে ৩-০ গোলে হারিয়েছে রকিবুলরা।প্রথম প্রস্তুতি ম্যাচটি চার কোয়ার্টারে হয়েছে। আমিরুল, রকিবুল ও জয়ের স্টিক থেকে এসেছে একটি করে গোল ।আগামীকাল সুইজারল্যান্ডের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ।এদিকে বাংলাদেশ দলের ডাচ কোচ আইকম্যান পারিবারিক কাজ শেষে ভারতে দলের সঙ্গে যোগ দিয়েছেন।২৮ নভেম্বর থেকে শুরু হওয়া বিশ্বকাপ হকিতে ২৪টি দেশ অংশ নিচ্ছে। বাংলাদেশ র্যাংকিংয়ে পিছিয়ে থাকায় এফ গ্রুপে চতুর্থ দল হিসেবে রয়েছে। এই গ্রুপের শীর্ষ দল গত আসরের রানার্স আপ ফ্রান্স। অন্য দুই দল অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া। [ad_2]
[ad_1] টেকনো বাংলাদেশে আনলো তাদের নতুন স্মার্টওয়াচ ‘টেকনো ওয়াচ নিও।’ এতে রয়েছে ১.৪৩ ইঞ্চির এমোলেড ডিসপ্লে, ১০০০ নিট ব্রাইটনেস। এবং ৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি যা একবার চার্জেই চলবে ১০ দিন পর্যন্ত। বক্সের ভেতরই পাওয়া যাবে দুটি স্টাইলিশ সিলিকন স্ট্র্যাপ। ঘড়িটি আইপি৬৮ পানি ও ধুলো প্রতিরোধক। টেকনো ওয়াচ নিওতে রয়েছে- কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত ওয়াচ ফেস, স্মার্ট ভয়েস অ্যাসিস্ট্যান্ট, ব্লুটুথ কলিং সুবিধা। ঘড়িটিতে রয়েছে ২৪/৭ স্বাস্থ্য মনিটরিং ফিচার, ১০০টিরও বেশি স্পোর্টস মোড। ওয়াচ নিও এখন বাংলাদেশের সকল টেকনো আউটলেটে পাওয়া যাচ্ছে ৫,৪৯৫ টাকায়। কুশল/সাএ [ad_2]
[ad_1] বাউল আবুল সরকারের বক্তব্যের কিছু অংশ দেশের ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে প্রবলভাবে আঘাত দিয়েছে। তবে বিচারিক প্রক্রিয়াতেই এ বিষয়ে সমাধান হওয়া উচিত। ধর্ম অবমাননা ও সহিংসতার বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট।মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমনটি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।এতে সম্প্রতি এনসিপি ধর্ম ও সম্প্রীতি সেলের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল ব্যাখ্যা ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে দাবি দলটির।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাউল আবুল সরকারের বক্তব্য এবং তার জামিনের দাবিতে মানববন্ধনকারীদের ওপর হামলা দুইটা আলাদা বিষয়। আদালতের প্রতি এনসিপি শ্রদ্ধাশীল। আগের বিবৃতির উদ্দেশ্য কখনই তার বক্তব্যকে বৈধতা দেওয়া ছিল না। যেকোনও গোষ্ঠীর অহিংস উপায়ে রাজনৈতিক…
[ad_1] শিক্ষার্থীদের ইআরপি ব্যবহারে প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং কর্মজীবনের উপযোগী করে গড়ে তুলতে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সাক্ষর করেছে বিশ্বের অন্যতম শীর্ষ ওপেন সোর্স ইআরপি সফটওয়্যার প্রতিষ্ঠান ওডু। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর উত্তরায় আইইউবিএটি ক্যাম্পাসে এই চুক্তি সাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই চুক্তিতে সহযোগিতা করেছে বাংলাদেশে ওডুর সিলভার পার্টনার মেটামরফোসিস লিমিটেড। এর ফলে আইইউবিএটির শিক্ষার্থীরা অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি আধুনিক ইআরপি সফটওয়্যার ও বিজনেস ম্যানেজমেন্ট টুলস ব্যবহারের সুযোগ পাবেন, যা তাঁদের পেশাগত জীবনে এগিয়ে রাখবে। সমঝোতা স্বারক সাক্ষরে আইইউবিএটি-এর পক্ষ থেকে সাক্ষর করেন স্কুল অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন মোজাফফর আলম চৌধুরী। সঙ্গে…