Author: mehedihasan9991@gmail.com
[ad_1] মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেঁকে বসেছে শীত। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা।মৌলভীবাজার জেলা চা বাগান, হাওর ও পাহাড় বেষ্টিত এলাকা হওয়ায় ভোরবেলা থেকেই কুয়াশা ও শিশিরের সঙ্গে প্রচণ্ড ঠান্ডায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সন্ধ্যার সঙ্গে সঙ্গে শীত আরও তীব্র হয়ে উঠছে। তীব্র শীতে চা শ্রমিক অধ্যুষিত এলাকা শ্রীমঙ্গল স্টেশন ফুটপাতে শীতের পোশাকের চাহিদা বেড়েছে চোখে পড়ার মতো।তবে সকালে ঘন কুয়াশা আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা ভেদ করে সূর্যের আলো আসায় শীতের তীব্রতা কিছুটা কম অনুভূত হচ্ছে।এদিকে নতুন ধান ঘরে ওঠার সঙ্গে সঙ্গে…
[ad_1] ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের জামায়াত মনোনীত প্রার্থী আতাউর রহমান সরকারের সাম্প্রতিক একটি ফেসবুক পোস্ট স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। পোস্টে তিনি বলেছেন, “টিআরশেল দেখে যাঁরা দৌড়ান পালিয়ে যান তাঁরা আমাদের (জামায়াতের) সাথে পারবেন না। সবকিছু মোকাবিলা করে শেষ পর্যন্ত দাঁড়িপাল্লা জিতবে ইনশাআল্লাহ।”পোস্টে তিনি আরও উল্লেখ করেন, “আমাদেরকে হুমকি দিয়েন না, আমরা ৫৪ বছর মাইর খেতে খেতে, ভিন্ন প্রতিকূলতা মোকাবিলা করে এ পর্যন্ত এসে দাঁড়িয়েছি। যারা টিয়ারশেল দেখে দৌড়ান, পালিয়ে যান, তারা আমাদের সাথে পারবেন না। সব কিছু মোকাবিলা করে দাঁড়িপাল্লা জিতবে ইনশাআল্লাহ।”তার এই বার্তা সমর্থকদের মধ্যে উৎসাহ জাগালেও রাজনৈতিক অঙ্গনে এটি নিয়ে নানান আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন,…
[ad_1] হংকংয়ের তাই পো জেলার একাধিক বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪৪ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। এছাড়া, এখন পর্যন্ত প্রায় ৩০০ জনের কোনও হদিশ পাওয়া যায়নি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।নিহতদের মধ্যে একজন দমকলকর্মীও রয়েছেন। হংকং পুলিশ জানায়, আরও ৪৫ জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আছেন।উত্তরের তাই পো জেলার ঘনবসতিপূর্ণ এই আবাসন কমপ্লেক্সে আটটি ব্লকে মোট দুই হাজার অ্যাপার্টমেন্ট রয়েছে, যেখানে চার হাজার ৬০০-এর বেশি মানুষ বাস করেন।বুধবার (২৬ নভেম্বর) বিকেলে আগুন লাগার পর সারা রাত চেষ্টা চালিয়েও দমকলকর্মীরা তীব্র তাপ ও ঘন ধোঁয়ার কারণে ওয়াং ফুক কোর্ট হাউজিং কমপ্লেক্সের ওপরের তলাগুলোতে আটকে থাকা বাসিন্দাদের কাছে পৌঁছাতে হিমশিম…
[ad_1] পূর্বাচল প্রকল্পে প্লট জালিয়াতির ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ২৩ জনের বিরুদ্ধে দায়ের করা তিনটি দুর্নীতি মামলার রায় আজ ।বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এই রায় ঘোষণা করবেন। এই রায়কে কেন্দ্র করে ঢাকার নিম্ন আদালতের মহানগর দায়রা আদালতের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।সকাল থেকেই বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল আদালতের মূল গেটে অবস্থান নিয়েছেন। এছাড়া রায়কে কেন্দ্র করে আদালত এলাকায় সেনাবাহিনী মোতায়েনের কথাও জানা গেছে।এর আগে গত রবিবার এসব মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা একমাত্র আসামি রাজউকের সাবেক সদস্য…
[ad_1] মধ্যরাতে বঙ্গোপসাগরে সৃষ্ট ভূমিকম্পে কেঁপেছে কক্সবাজার জেলার টেকনাফ শহর। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৩টা ২৯ মিনিটে টেকনাফ থেকে ১১৮ কিলোমিটার দূরে ৪ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি হয়। ভূকম্পনবিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, টেকনাফে খুব অল্প ঝাঁকুনি দেওয়ায় বেশিরভাগ মানুষ এটি টের পাননি। ভলকানো ডিসকভারি বঙ্গোপসাগরের ভূমিকম্পের উৎপত্তির গভীরতার তথ্য জানাতে না পারলেও ইএমএসসি বলেছে, এটি মাটির ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছিল। এর আগে, গত শুক্রবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যা বিগত বছরগুলোতে অনুভূত হওয়া ভূমিকম্পগুলোর মধ্যে অন্যতম তীব্র। ওইদিন কম্পনের মাত্রা এতটাই বেশি ছিল যে বহু মানুষ আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায়…
[ad_1] সাতক্ষীরার কলারোয়ার সোনাবাড়িয়া ইউনিয়নে বিষ প্রয়োগ করে প্রায় ২০০ বাক্স মৌমাছি হত্যার ঘটনা ঘটেছে। এতে হতাশায় ভেঙে পড়েছেন ক্ষতিগ্রস্ত মৌচাষি ওসমান আলী।জানা গেছে, স্থানীয় আমবাগানে এ বছর ২১০টি মৌমাছির বাক্স স্থাপন করেন ওই উদ্যোক্তা। বুধবার (২৬ নভেম্বর) গভীর রাতে কেউ বা কারা পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে ১৮০টিরও বেশি বাক্সের মৌমাছি মেরে ফেলে। এতে মৌচাষি ওসমান আলীর কয়েক লাখ টাকার আর্থিক ক্ষতির পাশাপাশি এই এলাকায় পরাগায়ণ মারাত্মকভাবে ব্যাহত হয়ে পরিবেশের ক্ষতি হবে।মৌচাষি ওসমান আলী বলেন, ‘মৌমাছির এই বক্সগুলোতেই আমার জীবিকার পথ ছিল। হঠাৎ এভাবে বিষ দিয়ে সব নষ্ট করে দিলো– আমি পথে বসে গেলাম। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের…
[ad_1] আমানতকারীদের স্বার্থরক্ষায় এবং একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকের পরিচালন ব্যয় কমাতে কর্মকর্তা–কর্মচারীদের বেতন ভাতার ২০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে পাঁচ ব্যাংকের প্রশাসকদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত জানান গভর্নর আহসান এইচ. মনসুর। একীভূত হতে চলা পাঁচ ব্যাংক হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। ভয়াবহ তারল্য সংকটের কারণে এসব ব্যাংককর্মীদের বেতন ভাতা দিতে হিমশিম খাচ্ছে। বৈঠক সূত্রে জানা গেছে, তীব্র তারল্য সংকটের কারণে ব্যাংকগুলো আমানতকারী, সরকারি বিভিন্ন সংস্থা ও নিজস্ব কর্মীদের পাওনা পরিশোধে অক্ষম হয়ে পড়েছে। এ অবস্থায় প্রশাসকরা বাংলাদেশ ব্যাংকের…
[ad_1] দেশের যুব উদ্ভাবকদের উদ্ভাবনী সমাধানকে আরও এগিয়ে নিতে নতুন সুযোগ তৈরি করেছে সেভ দ্যা সিলড্রেন। এ লক্ষ্যে জাতীয় পর্যায়ে যুব-নেতৃত্বাধীন ইনোভেশন ল্যাব (ওয়াইআইএল) ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ৬ মাসব্যাপী চলমান ধারাবাহিক সহায়তার এ আয়োজন সফলভাবে শেষ হয়েছে । শ্রমবাজারে ১৫-২৯ বছর বয়সী যুবদের হার ৩৬ শতাংশ, এই বয়সভুক্ত কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা ২ কোটি ৬৮ লাখেরও বেশি। তাই ভবিষ্যৎ সুযোগ সৃষ্টি ও উদ্ভাবনে তরুণদের ভূমিকা এখন সময়ের দাবি।আয়োজকরা জানান, চারটি বিভাগ ও ১৪ জেলার নির্বাচিত যুব উদ্ভাবকরা সরকারি দফতর, উন্নয়ন সহযোগী সংস্থা, এনজিও, বেসরকারি খাত ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সামনে তাদের নিজ নিজ…
[ad_1] প্রথমবারের মতো নিজস্ব অর্থায়নে কেনা দুটি সমুদ্রগামী জাহাজ হাতে পাচ্ছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। চীনে তৈরি হওয়া জাহাজ দুটি সরবরাহ করছে যুক্তরাষ্ট্রের কোম্পানি হেলনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস। এরই মধ্যে বিএসসির বহরে যুক্ত হয়েছে একটি। এটির নাম দেওয়া হয়েছে ‘এমভি বাংলার প্রগতি’। অপরটি ডিসেম্বরের প্রথম সপ্তাহে বহরে যুক্ত হওয়ার কথা আছে।গত ২৩ অক্টোবর চীনা শিপইয়ার্ড জিংজিয়াং নানিয়াং শিপবিল্ডিং কোম্পানি থেকে জাহাজটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে বিএসসি। এটি বিএসসির বহরে যুক্ত হওয়ার মধ্যে দিয়ে বাংলাদেশি পতাকাবাহী রাষ্ট্রায়ত্ত জাহাজ সংখ্যা দাঁড়িয়েছে ছয়টি। আর ‘এমবি বাংলার নবযাত্রা’ ডিসেম্বরের প্রথম সপ্তাহে বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে। জাহাজ দুটি কিনতে ব্যয় হচ্ছে ৭ কোটি…
[ad_1] ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮০৭ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) রাতে পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পিএসসি জানায়, ২ হাজার ৩০৯টি শূন্য পদের বিপরীতে এ বছর চূড়ান্তভাবে ১,৮০৭ জনকে ক্যাডার পদে সুপারিশ করা হয়েছে। এর আগে চলতি বছরের ১৮ জুন ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৬ হাজার ৫৫৮ জন। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় গত বছরের ২৩ থেকে ৩১ জানুয়ারি। ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ২০২২ সালের ৩০ নভেম্বর। এরপর ২০২৩ সালের ৬ জুন প্রিলিমিনারি পরীক্ষার…