Author: mehedihasan9991@gmail.com

[ad_1] দেশের নন্দিত গিটারিস্ট সেলিম হায়দার আর নেই। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটে রাজধানীর মগবাজারের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন।খবরটি নিশ্চিত করেছেন ফিডব্যাক ব্যান্ডের সদস্য ফোয়াদ নাসের বাবু। সেলিম হায়দার নিজে এই ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।‎জানা গেছে, মাস খানেক আগে প্রোস্টেট ক্যানসার ধরা পড়ে সেলিম হায়দারের। শারীরিক অবস্থার অবনতি হলে সম্প্রতি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।পারিবারিক সূত্রে জানা গেছে, গেল ৩১ অক্টোবর হাসপাতালে ভর্তি করা হয় সেলিম হায়দারকে। ২৪ নভেম্বর হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি। ২৭ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে ফের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুমা হাতিরপুল পুকুর পাড়…

Read More

[ad_1] ঢাকার ধামরাইয়ে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সুয়াপুর ইউনিয়নের কুটিরচর ভুট্টা মিলের পাশে এ ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতে সুয়াপুর-খড়ারচর সড়কের কুটিরচর এলাকায় সড়কের ওপর বাসটি দাঁড় করিয়ে রেখে বাড়ি চলে যান বাস মালিক আবুল কালাম। রাত ১২টার দিকে বাসে আগুন দেখতে পান স্থানীয় লোকজন। পরে তারা পানি ও বালু দিয়ে নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিভায়। ধামরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা শামসুল হক মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। প্রাথমিকভাবে ধারণা করা যায়, কেউ অগ্নিসংযোগ…

Read More

[ad_1] দেশে শিক্ষিত বেকারদের জন্য কাজের পর্যাপ্ত সুযোগ না থাকার পাশাপাশি এটিও সত্য যে, কাজের সুযোগের ক্ষেত্র সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকার কারণে বহু তরুণ যোগ্যতা থাকা সত্ত্বেও কাজ খুঁজে পাচ্ছেন না। আর এরূপ পরিস্থিতিতে শিক্ষিত তরুণদের জন্য কাজের সুযোগ অনুসন্ধান ও সে সুযোগকে যথাযথভাবে ব্যবহারের লক্ষ্যে তাঁদেরকে কর্মোপযোগী হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উদ্যোগে ২৭ নভেম্বর ক্যারিয়ার প্ল্যানিং বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে এর গুলশানস্থ মিলনায়তনে আয়োজিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের মূখ্য উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ারুল কবির। কর্মশালার উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় ও অর্থনীতি…

Read More

[ad_1] ঢাকার সাভারের হেমায়েতপুরে একটি বহুতল ভবনের আন্ডারগ্রাউন্ডে লাগা আগুনে পুড়েছে কয়েকটি কাপড়ের দোকান। আগুনের তীব্রতা কম থাকায় অল্প সময়েই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। আগুন পুরোপুরি নেভাতে সময় লাগে প্রায় ২ ঘণ্টা। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে চার তলা ভবনটির আন্ডারগ্রাউন্ডে থাকা কাপড়ের দোকানে আগুন লাগে।সাভারের ট্যানারি ফায়ার স্টেশনের কর্মকর্তা তানভীর আহমেদ জানান, আগুনের সংবাদ পেয়ে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। পরে রাত ১টার দিকে পুরোপুরি নেভানো সম্ভব হয়। ভবনটির আন্ডারগ্রাউন্ডে কয়েকটি কাপড়ের দোকান ছিল। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারনা কোনও একটি দোকান থেকে আগুনের সূত্রপাত। আগুনে কয়েকটি…

Read More

[ad_1] চট্টগ্রামে আয়ারল্যান্ডের কাছে প্রথম টি–টোয়েন্টিতে ৩৯ রানে হেরেছে বাংলাদেশ। তাওহীদ হৃদয় ক্যারিয়ারের সেরা ইনিংস খেললেও সেটা বৃথা গেছে শেষ পর্যন্ত। তার ব্যাটিং কেবল হারের ব্যবধান কমিয়েছে। দিনশেষে ভালো পার্টনারশিপ গড়তে না পারার আফসোসই প্রকট হয়ে ধরা দেয় তার কণ্ঠে। আইরিশদের দেওয়া লক্ষ্যটা ছিল ১৮২ রানের। তাদের ইনিংসের পর ব্যাটিং উপযোগী উইকেট দেখে আশাবাদীই ছিল স্বাগতিকরা। কিন্তু পাওয়ার প্লেতে মাত্র ২০ রানে চার উইকেট পড়তেই শেষ হয়ে যায় সব আশা! স্কোর ৭৪ রানে যেতে পতন হয় ৮ উইকেট! শেষ পর্যন্ত টেলএন্ডারদের নিয়ে দলের স্কোর ১৪২ পর্যন্ত টেনে নেন হৃদয়। বাংলাদেশের ইনিংসের কোনও পর্যায়েই মনে হয়নি তারা ম্যাচে আছে। শুধু হারের ব্যবধান কমানোতেই…

Read More

[ad_1] দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’-এ পরিণত হয়েছে। আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তি-৩ অনুযায়ী, এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ২০৪০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১৯৮০ কিলোমিটার, মোংলা থেকে ১৯৪০ কিলোমিটার এবং পায়রা থেকে ১৯৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটার ব্যাসার্ধে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।…

Read More

[ad_1] রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। একই সময়ে বীর মু‌ক্তি‌যোদ্ধা অ‌্যাড‌ভো‌কেট ফজলুর রহমানের বাসার সামনেও কক‌টেল বি‌স্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার পর এসব ঘটনা ঘটে।রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বলেন, ‘দুদকের প্রধান গেটের বিপরীত পাশে শিল্পকলার পাশে মোটরসাইকেলে এসে দুই স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে কোনও হতাহতের ঘটনা নেই। দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতারে কাজ চলছে।’ [ad_2]

Read More

[ad_1] রাজধানীর কাওরান বাজার এলাকায় কাঁচামাল ব্যবসায়ীর পথরোধ করে মাথায় আঘাত করে নগদ ৩৩ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে গেছে ছিনতাইকারীরা।বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় কাওরান বাজারের আম্বারশা মসজিদের পাশে এই ঘটনা ঘটে।জানা গেছে, আহত ব্যবসায়ীর নাম মো. লিটন (৪৫)। তিনি তেজগাঁও কাওরান বাজার বসুন্ধরা মার্কেটের পেছনে ভাড়া বাড়িতে পরিবার নিয়ে থাকেন।আহত ব্যবসায়ীর বরাত দিয়ে তার স্ত্রী ইয়াসমিন বেগম জানান, তার স্বামী কাওরান বাজারে কাঁচামাল কে‌নেন এবং সেখানেই বিক্রি করেন। প্রতিদিনের মতো আজও তিনি সন্ধ্যায় বাসা থেকে বের হন। পরে তারা সংবাদ পান, কাওরান বাজার আম্বারশা মসজিদের পাশে তিনজন ছিনতাইকারী তাকে পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করেছে। এ…

Read More

[ad_1] ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নগর এলাকায় বাড়িভাড়া ও বাসার সেবার ভিত্তিতে ভাড়া নির্ধারণ ও তালিকা করার উদ্যোগ নিয়েছে। ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নগর ভবনের অডিটোরিয়ামে ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের অধিকার বিষয়ক গোলটেবিল বৈঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৯৯১ সালের বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন থাকা সত্ত্বেও অনেক বাসা মালিক তা মানছেন না। আইন অনুযায়ী ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের জন্য একটি নির্দেশিকা তৈরি করা হচ্ছে, যা ডিসেম্বরের প্রথমার্ধে কার্যকর হবে। প্রধান বিষয়গুলোর মধ্যে রয়েছে—ভাড়াটিয়ারা তাদের বাসায় ইচ্ছামত প্রবেশ ও প্রস্থান করতে পারবেন, বাসায় পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও ভূমিকম্পসহ নিরাপত্তা কমপ্লাইন্স বজায় রাখতে হবে এবং হোল্ডিং ট্যাক্স ঠিকমতো না…

Read More

[ad_1] রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ থামাতে তার মূল দাবি আবারও জোরালোভাবে তুলে ধরেছেন। তিনি বলেছেন, কিয়েভের সেনারা রাশিয়ার দাবিকৃত অঞ্চল থেকে সরে গেলেই কেবল মস্কো হামলা বন্ধ করবে। বৃহস্পতিবার তিনি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।পুতিন শুরু থেকেই জোর দিয়ে দাবি করে আসছেন যে, রাশিয়ার দখল করে নেওয়া ইউক্রেনীয় ভূখণ্ডকে আইনি স্বীকৃতি দিতে হবে। এসবের মধ্যে রয়েছে ২০১৪ সালে অবৈধভাবে সংযুক্ত করা ক্রিমিয়া এবং লুহানস্ক-ডনেস্ক নিয়ে গঠিত ডনবাসের বৃহৎ অংশ, যা এখন মস্কোর নিয়ন্ত্রণে। কিয়েভ আগেই স্পষ্ট করে জানিয়েছে, ডনবাসের যে অংশ তাদের হাতে রয়েছে, তা ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না।কিরগিজস্তানে সাংবাদিকদের সঙ্গে আলাপে পুতিন…

Read More