Author: mehedihasan9991@gmail.com

[ad_1] তারকাদের হাতে-মুখে লেখা এক একটি নম্বর, সেই ছবি প্রকাশ করে অন্তর্জালে চলছে তুমুল প্রতিবাদ—নারী নিগ্রহের বিরুদ্ধে তারকাদের যেন নীরব বিপ্লব।নম্বর দিয়ে এমন প্রতিবাদের ধরণ, দেশেই নয়; বিশ্বেও বেশ নতুন। এই প্রতিবাদের শুরুটা ঠিক কবে, কখন, কার মাধ্যমে এবং কোন ঘটনার ভিত্তিতে; সেটির খোঁজ মিলছে না। তবে ২৫ নভেম্বর তারকাদের মধ্যে সবার আগে এই পোস্ট দিয়েছিলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এরপর এটি বারুদের মতো অন্তর্জালে ছড়িয়ে পড়ে আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়ার পোস্ট থেকে।এরপর থেকে একই ক্যাপশনে নারী শিল্পীরা এই প্রচারণা জারি রেখেছেন। যার সঙ্গে ক্রমশ যুক্ত হচ্ছেন সাধারণরাও। প্রতিটি পোস্টে প্রায় একই ক্যাপশন ও হ্যাশট্যাগ ব্যবহার করছেন প্রতিবাদীরা। যাতে লেখা,…

Read More

[ad_1] ব্রাহ্মণবাড়িয়ায় শহরের কান্দিপাড়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের গুলিতে তিন জন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে কান্দিপাড়া মাদ্রাসা রোডে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ তিন জনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।তারা হলেন—কান্দিপাড়া এলাকার টুটুল মিয়া (৩৫), শিহাব উদ্দিন (২৫) ও সাজু মিয়া (২২)। তারা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপের অনুসারী। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক নুর ইবনে বিন সিফাত বলেন, ‘গুলিবিদ্ধ তিন জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে টুটুলের অবস্থা গুরুতর। বাকিরা শঙ্কামুক্ত।’পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে কান্দিপাড়া এলাকার লায়ন শাকিল ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার…

Read More

[ad_1] অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার (২৭ নভেম্বর) চারটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশের খসড়া অনুমোদন করেছে। ঢাকার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে খসড়াগুলোর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেন। অনুমোদিত অধ্যাদেশগুলো হলো— দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ ২০২৫, মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ ২০২৫, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অধ্যাদেশ ২০২৫ এবং জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫। দুদক সংশোধনীতে পাঁচ সদস্যের কমিশন থাকবে, যার মধ্যে একজন বা দুইজন আইটি বিশেষজ্ঞ এবং একজন নারী কমিশনার থাকবেন। কমিশনের প্রতিবেদন প্রতি ছয়…

Read More

[ad_1] ক্রিকেটআবুধাবি টি-টেনআজমান টাইটানস-ইউএই বুলসসরাসরি, বিকাল ৫-৩০ মিনিট, টি স্পোর্টস টিভি কোয়েটা ক্যাভালরি- রয়্যাল চ্যাম্পসসরাসরি, রাত ৭-৪৫ মিনিট, টি স্পোর্টস টিভি ডেকান গ্ল্যাডিয়েটর্স-ভিস্তা রাইডার্সসরাসরি, রাত ১০টা, টি স্পোর্টস টিভি বিস্তারিত [ad_2]

Read More

[ad_1] টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে আগুন নেভাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে শহীদ তিন ফায়ার ফাইটারের পরিবারকে আর্থিক সহায়তা করেছেন আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। সহায়তা পাঠানোয় এবিজি চেয়ারম্যানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, শহীদ ফায়ার ফাইটার মো. নুরুল হুদার বাবা মো. আবুল মনসুর, শহীদ শামীম আহমেদের স্ত্রী মনিরা আক্তার ও শহীদ খন্দকার জান্নাতুল নাঈমের স্ত্রী ফারজানা ইসলাম মিতু। বৃহস্পতিবার সকালে রাজধানীতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় গত সেপ্টেম্বরে দায়িত্ব পালনকালে নিহত তিন শহীদের পরিবারের সদস্যদের হাতে…

Read More

[ad_1] নেপাল থেকে আরও ২০ মেগাওয়াট বিদ্যুৎ আশার সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশের ভেড়ামারায় থাকা উচ্চক্ষমতাসম্পন্ন এইচভিডিসির সিস্টেম ব্যবহার করে আরও ২০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়। বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যুৎ সহযোগিতা জোরদারে অনুষ্ঠিত যৌথ স্টিয়ারিং কমিটির (জেএসসি) সপ্তম সভায় এই আলোচনা করা হয়েছে। দুদেশের প্রতিনিধিদল বিষয়টিকে ‘ফলপ্রসূ ও বাস্তবসম্মত’ বলে উল্লেখ করেছে।বিদ্যুৎ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর বিদ্যুৎ ভবনের বিজয় হলে আয়োজিত সভায় বাংলাদেশের পক্ষ নেতৃত্ব দেন বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ এবং নেপালের পক্ষ নেতৃত্ব দেন সে দেশের বিদ্যুৎ, পানি সম্পদ ও সেচ সচিব চিরঞ্জীবী চাটৌট।সভায় সীমান্ত পেরিয়ে বিদ্যুৎ আমদানি-রফতানি, যৌথ বিনিয়োগে…

Read More

[ad_1] জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে শুক্রবার (২৮ নভেম্বর) দুই ঘণ্টা গাজীপুরের জয়দেবপুর, টঙ্গী, কোনাবাড়ী, শফিপুর ও চন্দ্রা এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তিতাস এক বিজ্ঞপ্তিতে জানায়, জরুরি রক্ষণাবেক্ষণ কাজে আগামীকাল  বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত জিটিসিএলের গাড়ারণ ভাল্ব স্টেশন বন্ধ থাকবে। এ কারণে জয়দেবপুর, টঙ্গী, কোনাবাড়ি, শফিপুর ও চন্দ্রা এলাকার সকল শ্রেণীর গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে  তিতাস গ্যাস কর্তৃপক্ষ।  [ad_2]

Read More

[ad_1] সরকার প্রধানের পদে থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে করা তিন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এর আগে জুলাই গণহত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায় দেওয়ার পর এবার দুর্নীতির মামলায় দ্বিতীয় রায় হলো। শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও ছেলে সজীব ওয়াজেদ জয়কে পাঁচ বছর করে কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা সাইফুল ইসলাম সরকারকে খালাস দেওয়া হয়েছে। শেখ হাসিনা, তার ছেলে ও মেয়ে সকলেই পলাতক থাকায় রায় তাদের অনুপস্থিতিতেই দেওয়া হয়েছে। মামলায় ২৩ জন আসামির মধ্যে শুধুমাত্র রাজউকের কর্মকর্তা…

Read More

[ad_1] দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের অঙ্ক যেন নিজেই এক বিশাল সংকট। একের পর এক সংস্কার, নীতিমালা কঠোরতা, বিদেশি অডিট—সব মিলিয়ে এখন পুরো খাতের সামনে দাঁড়িয়ে গেছে এক কঠিন বাস্তবতা, মোট বিতরণকৃত ঋণের এক-তৃতীয়াংশেরও বেশি অর্থ আদায়ের অনিশ্চয়তা। অর্থনীতিবিদরা মনে করেন, ব্যাংক খাতে খেলাপি ঋণের প্রকৃত চিত্র সামনে আনা নিঃসন্দেহে স্বচ্ছতার দিক থেকে গুরুত্বপূর্ণ। কিন্তু প্রশ্ন হলো, খেলাপি ঋণের অঙ্ক এত বড় করে দেখিয়ে আসলে কার কী লাভ হচ্ছে? আকস্মিকভাবে অনাদায়ী ঋণের পরিমাণ আকাশছোঁয়া দেখালে ব্যবসায়িক পরিবেশ কি আরও সংকটে পড়ছে না? নীতিনির্ধারকদের কঠোরতা কি স্বচ্ছতার বদলে অর্থনীতিতে অস্থিরতা বাড়াচ্ছে? ব্যাংক খাতের সর্বশেষ পরিসংখ্যান ঘিরে এসব প্রশ্ন এখন জোরালো হচ্ছে।খেলাপি…

Read More

[ad_1] দেশের জেলা আদালতসমূহে কর্মরত উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে ১৪ ডিসেম্বর বিদায়ি অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এ তথ্য জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। আগামী ২৭ ডিসেম্বর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ অবসরে যাবেন। অবসরে যাওয়ার পূর্বে বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে এটিই হবে তার সর্বশেষ অভিভাষণ। সুপ্রিম কোর্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৪ ডিসেম্বর রবিবার বিকেল ৩টায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে দেশের জেলা আদালতসমূহে কর্মরত উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ অধিবেশন অনুষ্ঠিত হবে। ওই অধিবেশনে বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ দেশের সব জেলা জজ, মহানগর…

Read More