Author: mehedihasan9991@gmail.com
[ad_1] প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আঞ্চলিক যোগাযোগের পাশাপাশি স্থানান্তরিত উৎপাদন কারখানা থেকে রফতানি সহজতর করার জন্য বাংলাদেশকে দক্ষিণ চীনের সঙ্গে সংযুক্ত করতে চীনা অবকাঠামো সংস্থাগুলোকে রেল সংযোগ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।চীনের এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ইয়াং ডংনিং বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। তার সঙ্গে ছিলেন রাষ্ট্রায়ত্ত ইনস্টিটিউট অব ফাইন্যান্স অ্যান্ড সাসটেইনেবিলিটির প্রেসিডেন্ট ড. মা জুন।প্রধান উপদেষ্টা চীনা প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে কারখানা স্থানান্তরের আহ্বান জানান, যেখানে দেশের বৃহত্তম সমুদ্রবন্দর রয়েছে এবং মিয়ানমার, থাইল্যান্ড ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য বাজারের কৌশলগত নৈকট্য রয়েছে।তিনি বলেন, দেশের এই অংশে সমুদ্রে প্রচুর প্রবেশাধিকার রয়েছে। চীনা…
[ad_1] ডেঙ্গু নিয়ন্ত্রণে বসতবাড়ির পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ধানমন্ডি এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চালিয়েছে।শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৬টায় শুরু হওয়া এ বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ এবং স্বাস্থ্য বিভাগের ৯ শতাধিক পরিচ্ছন্নতা ও মশককর্মী এবং স্থানীয় জনগণ অংশ নেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসি প্রশাসক মো. মাহমুদুল হাসান। পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে লেক, ড্রেন, নর্দমা ও ফুটপাতের ময়লা পরিষ্কার ও মশার ওষুধ প্রয়োগ করা হয়। এছাড়া, জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় বাসিন্দাদের সামাজিক সংগঠন ধানমন্ডি সোসাইটি ও ধানমন্ডি আবাসিক এলাকা করদাতা সমিতির অংশগ্রহণে জনসচেতনতামূলক র্যালি এবং লিফলেট বিতরণ…
[ad_1] ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় র্যাব-১৪ এর বিশেষ অভিযানে ১২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার (২৮ অক্টোবর ২০২৫) ভোর ৪টা ২০ মিনিটে সিপিএসসি, র্যাব-১৪ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। র্যাব সূত্রে জানা যায়, উজান কাশিয়ারচর এলাকায় মাদক কারবারি মোঃ আনোয়ার হোসেন (৩৫) গাঁজা ক্রয়-বিক্রয়ে জড়িত থাকার খবর পেয়ে র্যাব সদস্যরা অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করলে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে তিনি তার হেফাজতে গাঁজা থাকার কথা স্বীকার করেন। তার স্বীকারোক্তির ভিত্তিতে তল্লাশি চালিয়ে ১২ কেজি ২০০ গ্রাম…
[ad_1] ময়মনসিংহে যুবককে হত্যার অভিযোগ উঠেছে আরেক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে ত্রিশাল সরকারি নজরুল একাডেমি মাঠে এ ঘটনা ঘটে।নিহতের নাম মুনতাসির ফাহিম। তিনি উপজেলার ৪নং ওয়ার্ডের রেজাউল ইসলাম বাদলের ছেলে। গত এক বছর মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন ফাহিম। ইউনিভার্সিটি বন্ধ থাকায় গত চার মাস আগে বাড়িতে আসেন।জানা গেছে, একই উপজেলার ৪নং ওয়ার্ডের জহিরুল মণ্ডলের ছেলে অনীক মণ্ডল ফাহিমের বন্ধু। রাতে অনীক চাইনিজ কুড়াল দিয়ে গলায় আঘাত করে ফাহিমকে হত্যা করে রক্তমাখা অস্ত্র হাতে ত্রিশাল থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।হত্যার বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তফা রুবেল জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।…
[ad_1] ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আমন জমির ধান কাটা প্রায় শেষ পর্যায়ে রয়েছে। দুই সপ্তাহের মধ্যে পুরোদমে ধান কাটা শেষ হয়ে যাবে। উপজেলায় এ বছর আমনের বেশ বাম্পার ফলন হয়েছে। ফলন ভালো হওয়ায় খুশি কৃষক ও কৃষাণীরা। তাদের মুখে এখন চওড়া হাসি। ভাঙ্গা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ উপজেলার ১২ টি ইউনিয়নে ও একটি পৌরসভায় ২০২৫-২৬ অর্থ বছরে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫ হাজার ২৬৫ হেক্টর জমি। অর্জিত হয়েছে ৫ হাজার ২৬৫ হেক্টর জমি। ফলনও হয়েছে ভালো। উপজেলার চান্দ্রা ইউনিয়ন,কালামৃধা ইউনিয়ন,.আজিমনগর ইউনিয়ন, তুজারপুর ইউনিয়ন, ঘারুয়া ইউনিয়ন, কাউলিবেড়া ইউনিয়ন, আলগী ইউনিয়ন ঘুরে দেখা যায়, জমিতে কৃষকরা ধান কাটছেন।…
[ad_1] পাবনার ঈশ্বরদীতে বিএনপির নির্বাচনি প্রচারণায় জামায়াতের এমপিপ্রার্থী আবু তালেব মন্ডলের নেতৃত্বে হামলা হয়েছে। এতে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়ে চিকিৎসাধীন। এমন অভিযোগ দলটির। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।বৃহস্পতিবার (২৭ নভেম্বর) মধ্যরাতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহল কবির রিজভীর সই করা বিবৃতিতে বলা হয়, নেতাকর্মী ও সাধারণ জনতার ওপর পরিকল্পিতভাবে স্থানীয় জামায়াতের অস্ত্রধারীরা হামলা করেছে। জামায়াত মনোনীত স্থানীয় সংসদ সদস্যপ্রার্থী আবু তালেব মন্ডল স্বয়ং এই আক্রমণে নেতৃত্ব দিয়েছেন।এতে আরও অভিযোগ করা হয়, নির্বাচনি প্রচারকালে জামায়াত নেতাকর্মীরা তাদের সহজাত ধর্মীয় প্রলোভন ও জান্নাতের টিকিট বিক্রির মতো আপত্তিকর বিষয়কে প্রচারণার উপকরণ হিসেবে ব্যবহার করায় ধর্মপ্রাণ মানুষ প্রতিবাদ করে। এতে তাদের…
[ad_1] খুলনা মহানগরীর খালিশপুরে ছুরিকাঘাতে ঈশান (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় রাজ নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খালিশপুর ফেয়ার ক্লিনিকের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ঈশান মুজগুন্নী পেটকা বাজার এলাকার মাছ ব্যবসায়ী সহিদুজ্জামান বাচ্চুর ছেলে। আহত রাজ সোনাডাঙ্গা দ্বিতীয় ফেজ এলাকার মিজান উদ্দিনের ছেলে।স্থানীয়রা জানায়, রাতে ফেয়ার ক্লিনিকের সামনে দুই পক্ষের মধ্যে মারামারির একপর্যায়ে দুর্বৃত্তরা ঈশান ও রাজকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। উপস্থিত লোকজন তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।ঈশানের অবস্থা সঙ্কটাপন্ন হলে তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি…
[ad_1] বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬–২০২৮ কার্যকালের জন্য তৃতীয়বারের মতো আমির নির্বাচিত হয়েছেন দলের বর্তমান আমির ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দলটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন কার্যকালের সূচনায় কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, কেন্দ্রীয় কর্মপরিষদ ও নির্বাহী পরিষদের সদস্যদের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে শপথ নেবেন তিনি। এর আগে গত ২ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে তাঁর তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জামায়াত। দলটির ইতিহাসে টানা তিনবার আমির হওয়ার রেকর্ড রয়েছে আরও দুই নেতার—অধ্যাপক গোলাম আযম ও মাওলানা মতিউর রহমান নিজামীর। প্রধান নির্বাচন কমিশনার…
[ad_1] রাজশাহী শহরের অধিকাংশ ভবন ‘বিল্ডিং কোড’ বা ইমারত নির্মাণ বিধিমালা মেনে তৈরি হয়নি। এটি নগরীর বাসিন্দাদের জন্য বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। বিশেষ করে ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে শত শত বহুতল ভবন ঘিরে আতঙ্ক তৈরি হয়েছে। সবশেষ দেশজুড়ে অনুভূত ভূমিকম্পের পর নগরীর ভবনগুলোর নিরাপত্তা ঝুঁকি আবার সামনে এসেছে সবার। এ নিয়ে চিন্তিত নগরের বাসিন্দারা।বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টরা বলছেন, শহরের প্রায় ৮০ শতাংশ ভবনই বিধিমালা মেনে নির্মাণ করা হয়নি। অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটেছে। অনেক ভবন মালিক অনুমোদিত নকশার বাইরে গিয়ে নির্মাণকাজ করেছেন। যেমন পাঁচতলার অনুমোদন নিয়ে সাততলা বা আটতলার অনুমোদন নিয়ে দশতলা করেছেন। এ ছাড়া অধিকাংশ ভবনে অগ্নিনির্বাপক ব্যবস্থা নেই।…
[ad_1] বগুড়ার শাজাহানপুরের খলিশাকান্দি গ্রামে দুই শিশুর গলাকাটা ও মায়ের গলায় ওড়না পেচানো লাশ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের হয়েছে। বুধবার রাতে নিহত গৃহবধূ সাদিয়া মুস্তারিমের মা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় সাদিয়ার স্বামী সেনাসদস্য শাহাদত হোসেনকে একমাত্র নামীয় আসামি করা হয়েছে। এর সাথে অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় আটক শাহাদতকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খলিশাকান্দি দহপাড়ার একটি টিনসেট ঘর থেকে সাদিয়া মোস্তারিন (২২), তার তিন বছরের মেয়ে সাইফা এবং সাত মাসের ছেলে সাইফের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার জানার পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহাদাত হোসেনকে জিজ্ঞাসাবাদের…