Author: mehedihasan9991@gmail.com
[ad_1] বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে নির্বাচিত হলে বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী সকল রাজনৈতিক দলকে নিয়ে সরকার গঠন করবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর ভাষানটেক এলাকায় জামায়াতে ইসলামীর ঢাকা ১৭ আসন আয়োজিত এক যুব-ছাত্র ও নাগরিক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, ইনশাআল্লাহ আমরা বিভক্ত জাতি আর দেখতে চাই না। জাতিকে যারা বিভক্ত করে, তারা জাতির দুশমন। একই সঙ্গে তিনি দাবি করেন, জনগণের সম্পদ চুরি ও দুর্নীতির মতো অভিজ্ঞতা তার দলের নেই। জামায়াত আমির বলেন, আগামী ফেব্রুয়ারিতে রোজার পূর্বে যে নির্বাচন ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে জনগণ…
[ad_1] রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ড ঘটেছে।শুক্রবার (২৮ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। স্থানীয়দের সহায়তায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, দুপুর ১টা ৩০ মিনিটে আগুন লাগার খবর আসে। মহাখালীর আমতলী এলাকার একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগে। দ্রুত ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে পৌঁছায় এবং স্থানীয় জনসাধারণের সহযোগিতায় আগুন নির্বাপণ করে।প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। [ad_2]
[ad_1] প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই মাসের গণহত্যার মামলায় দণ্ডিত হওয়ার পর হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত। তবে সেই প্রত্যর্পণের শুরুটা হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাজাপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামালকে দিয়ে।আজ (শুক্রবার) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।স্ট্যাটাসে শফিকুল আলম লেখেন, তিনি বিশ্বাস করেন, জুলাইয়ের ঘটনাবলীর অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগ নেতৃত্বকে একদিন বাংলাদেশের আদালতের মুখোমুখি হতে হবে। ভারত এরই মধ্যে হাসিনার প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করছে।প্রেস সচিব লিখেছেন, আমরা জানি, হাসিনার শক্তিশালী সমর্থক রয়েছে। তবুও আমি ক্রমেই আরও দৃঢ়ভাবে বিশ্বাস করতে শুরু করেছি…
[ad_1] রোজেল, যা চুকোর বা টক গাছ নামে পরিচিত, দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সত্যিকারের নতুন একটি সুযোগ তৈরি করতে পারে। বীজ বপনের প্রায় ২২০ দিন পর একটি গাছ থেকে গড়ে ৫শ গ্রাম থেকে এক কেজি পর্যন্ত কাঁচা ফল পাওয়া যায়। তার সঙ্গে দেড়শ থেকে ৪শ গ্রাম পর্যন্ত বৃতির ফলন মেলে। হেক্টরপ্রতি মোট ফলন দাঁড়ায় তিন থেকে সাত টন। এই ফল ও মাংসল বৃতি দিয়ে জ্যাম, জেলি, চা, আচার, চাটনি, জুসসহ নানা ধরনের খাদ্য ও পানীয় তৈরি করা সম্ভব। রান্নাতেও ব্যবহার করা যায়। শুক্রবার (২৮ নভেম্বর) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগে রোজেল নিয়ে আয়োজিত এক প্রদর্শনীতে…
[ad_1] তানভীর তারেকের গ্রন্থনা ও উপস্থাপনায় জাগো এফএম-এর জনপ্রিয় অনুষ্ঠান ‘রাতাড্ডা উইথ তানভীর’-এর তৃতীয় সিজন শুরু হচ্ছে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে।এ উপলক্ষে বেশ কিছু পর্ব ধারণ করা হয়েছে। এর আগের দুটি সিজনে ৩ শতাধিক পর্ব প্রচার হয়েছে গত ৬ বছরে। এবারের নতুন সিজনের রাতাড্ডা কেমন হবে জানতে চাইলে অনুষ্ঠানটির উপস্থাপক, সংগীত পরিচালক তানভীর তারেক বলেন, ‘এই অনুষ্ঠানটি নির্দিষ্ট কোনও টাইম ফ্রেমে ঠিক বাঁধিনি কখনও আমরা। এবং সমাজের বিভিন্ন স্তরের তারকা-কুশলীদের নিয়ে রাতাড্ডা মূলত সবচেয়ে দীর্ঘব্যপ্তির কোনও সেলিব্রিটি শো। এই শোয়ের কোনও কোনোটির ব্যপ্তি আড়াই থেকে ৩ ঘণ্টারও বেশি হয়েছে। মূলত আগত অতিথি তার জীবন দর্শন ও নানান বিষয় নিয়ে মতামত…
[ad_1] চাঁদপুরের হাজীগঞ্জের বলাখাল বাজারে গভীর রাতে ভয়াবহ আগুনে দুটি কাপড়ের দোকানসহ ৫টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।শুক্রবার ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল বাজারে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে ৫টি দোকান পুড়ে ছাই হয়েছে। পাশাপাশি আরও কয়েকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় স্থানীয়দের সহযোগিতায় ৫টি দোকান থেকে প্রায় ৪০ লাখ টাকার মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী লিটন সাহা বলেন, ‘আমার দোকানে ১৫ থেকে ২০ লাখ…
[ad_1] দেশের প্রায় সব ধরনের দোকান পাঠেই চা বা কফি কাগজের কাপে পরিবেশন করা হয়। আপাতদৃষ্টিতে তা স্বাস্থ্যকর মনে হলেও সেখানে লুকিয়ে আছে বিশাল ক্ষতি। চিকিৎসকেদের মতে, এই ধরনের কাপ শরীরের পক্ষে মারাত্মক ক্ষতিকর। কাগজের কাপের সমস্যা মাইক্রোপ্লাস্টিক এখন সর্বত্র ছড়িয়ে পড়ছে। আমাদের দেশে প্লাস্টিক রোধের প্রচেষ্টা থাকলেও তা সফল হচ্ছে না। খাবার থেকে শুরু করে দৈনন্দিন জীবনের ব্যবহার করা একাধিক জিনিসের মধ্যে মাইক্রোপ্লাস্টিক রয়েছে। কাগজের কাপেও এই ধরনের প্লাস্টিক রয়েছে। কাগজের কাপের ভিতরের দিকে জলরোধী একটি পাতলা আবরণ থাকে, যা মূলত প্লাস্টিক (পলিথিলিন) থেকে তৈরি হয়। চিকিৎসকেদের দাবি, চা বা কফির উচ্চ তাপে কাগজ থেকে প্লাস্টিক পানীয়ের মধ্যে মেশে।…
[ad_1] যুক্তরাষ্ট্রে বসবাসকারী ১৯টি দেশের নাগরিকদের ইস্যু করা গ্রিন কার্ড পুনরায় পরীক্ষা করা হবে বলে ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবার প্রধান জোসেফ এডলো বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে “উদ্বেগজনক সব দেশের প্রতিটি বিদেশির প্রতিটি গ্রিন কার্ডের পূর্ণমাত্রার, কঠোর পুনর্মূল্যায়ন” পরিচালনার নির্দেশ দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।দেশের একটি তালিকা বিবিসি চাইলে, সংস্থাটি হোয়াইট হাউজের জুন মাসের এক ঘোষণার দিকে ইঙ্গিত করে, যেখানে আফগানিস্তান, কিউবা, হাইতি, ইরান, সোমালিয়া ও ভেনেজুয়েলার নাম ছিল।বুধবার ওয়াশিংটন ডিসিতে দুই ন্যাশনাল গার্ডকে গুলি করার পর এই ঘোষণা দিল মার্কিন সরকার। প্রশাসনের দাবি, সন্দেহভাজন ব্যক্তি হচ্ছে আফগান অভিবাসী রহমানউল্লাহ লাখানওয়াল, যিনি ২০২১…
[ad_1] কুড়িগ্রাম-৩ আসনে (উলিপুর) বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা। বৃহস্পতিবার উপজেলা শহরে এই কর্মসূচি পালিত হয়। ‘উলিপুরের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক কর্মী, ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থী, দিনমজুর, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।সমাবেশে বক্তব্য দেন– সহকারী অধ্যাপক ওবায়দুর রহমান, জাহিদ হোসেন, উপজেলা বিএনপি নেতা মতলেবুর রহমান, আতাউর রহমান, মশিউর রহমানসহ আরও অনেকে। বক্তারা কুড়িগ্রাম-৩ আসনে ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবি জানান। একই সঙ্গে ওই আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেককে আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণার দাবি জানান।বক্তারা বলেন, ‘আব্দুল খালেক শুধু বিএনপির একজন শক্তিশালী সংগঠকই নন,…
[ad_1] শীতকাল আসার সঙ্গে সঙ্গে আমাদের ত্বক শুষ্ক হয়ে যাওয়ার সমস্যাটি খুব সাধারণ হলেও, এর প্রভাবে মুখের ভেতরের সংবেদনশীল অংশেও দেখা দেয় তীব্র কষ্ট। ঠোঁট ফাটা, ঠোঁটের কোণে ঘা হওয়া, এমনকি মুখ বা জিহ্বায় ছোট ছোট সাদা বা লালচে ঘা (অ্যাপথাস আলসার বা ক্যানকার সোর) এতটাই বাড়তে পারে যে ঝাল বা মশলাদার খাবার তো দূরে থাক, পানি পান করাও যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। কিন্তু কখনো কী ভেবেছেন, কেন শীতে এই সমস্যা বাড়ে এবং ঘরোয়া প্রতিকারই বা কী? চলুন জেনে নেওয়া যাক শীতে ঠোঁট ও মুখে ঘা হওয়ার কারণ ও করণীয় সম্পর্কে- শীতকালে মুখের এই সমস্যাগুলো বেড়ে যাওয়ার পেছনে রয়েছে বেশ কিছু…