Author: mehedihasan9991@gmail.com
[ad_1] ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসীরা সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা না দেওয়ায় সৌদিআরব সহ সাত দেশে নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করেছিলো নির্বাচন কমিশন (ইসি)। নিবন্ধন বন্ধ এই সাত দেশে আগামীকাল (শনিবার) ভোর ৬ টা থেকে পুনরায় নিবন্ধন কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছে ইসি। শুক্রবার (২৮ নভেম্বর) ইসি সচিবলায়ের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এই তথ্য জানান।রুহুল আমিন জানান, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত ও মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশী ভোটারদের নিবন্ধন কার্যক্রম পুনরায় ২৯ নভেম্বর সকাল ৬ টা হতে চালু করা হবে। প্রবাসে ডাকযোগে পোস্টাল ব্যালট পেতে অবশ্যই সঠিক ঠিকানা প্রদান…
[ad_1] ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ বাংলাদেশে আঘাত হানার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক পোস্টে বিডব্লিউওটি এ তথ্য জানায়। এতে বলা হয়, শ্রীলঙ্কায় প্রবল বর্ষণ ও ঝোড়ো হাওয়াসহ বেশ দীর্ঘ সময় ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ সেখানে অবস্থান করছে। এটি আরও বৃষ্টি ঝরিয়ে ধীরে ধীরে দুর্বল হতে হতে ভারতের তামিলনাড়ুর দিকে যেতে পারে। এর থেকে বাংলাদেশে বৃষ্টি বা ঝড়ের কোনো সম্ভাবনা নেই। বিডব্লিউওটি আরও জানায়, আগামী ২ থেকে ৩ ডিসেম্বর পশ্চিমা জেটস্ট্রিমের সাথে কিছু মেঘ বাংলাদেশে প্রবেশ করতে পারে, যা দেশে আংশিক মেঘলা আবহাওয়ার সৃষ্টি করতে পারে। তখন রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এদিকে,…
[ad_1] যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নিরঙ্কুশ জয় পেয়েছে। ১৩টি পদের মধ্যে সভাপতি-সম্পাদকসহ ১১টিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং দুটিতে জামায়াত সমর্থিত ল’ইয়ার্স কাউন্সিলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ভোট গণনা শেষে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোহসীন আলী।প্রতি বছরই বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী ও সমর্থকরা মাঠে থাকলেও এবার তারা চুপচাপ ছিলেন। কোনও প্যানেল কিংবা প্রার্থী নির্বাচনে প্রতিদ্বিন্দ্বতা করেননি।জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবুর নেতৃত্বে ১১ সদস্য ফোরাম ঘোষণা করেন বিএনপিপন্থিরা। ভোটের দুই দিন আগে বাম গণতান্ত্রিক আইনজীবী ফোরামের দুজন প্রার্থীকে যুক্ত করে শক্তিশালী ফুল প্যানেল ঘোষণা করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বিএনপি…
[ad_1] বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ফুসফুস ও হৃদ্যন্ত্রে সংক্রমণ নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। শুক্রবার রাতে হাসপাতালে বেগম জিয়াকে দেখতে গিয়ে তাঁর এই সংকটাপন্ন অবস্থার কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। শুক্রবার রাত সোয়া ১১টার দিকে এভারকেয়ার হাসপাতালে যান আবদুল মঈন খান। সেখানে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় হাসপাতালের সামনে বিএনপির জ্যেষ্ঠ নেতাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ভিড় দেখা যায়। উদ্বেগ নিয়ে নেত্রীর স্বাস্থ্যের খবরের অপেক্ষায় ছিলেন তাঁরা। সংবাদ সংগ্রহের জন্য বিভিন্ন গণমাধ্যমের কর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।…
[ad_1] রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে দেখতে গেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র সদস্য সচিব আখতার হোসেন।শুক্রবার (২৮ নভেম্বর) তিনি সেখানে গিয়ে ডা. তাহেরের শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন। এ সময় তিনি তার সুস্থতা কামনা করে দোয়া করেন। [ad_2]
[ad_1] বিএনপির চেয়ারপারসন৷ বেগম খালেদা জিয়ার শারীরিক খোঁজ খবর নিতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।শুক্রবার (২৮ নভেম্বর) রাত পৌনে ১২টায় তিনি সেখানে গিয়ে কিছুক্ষণ অবস্থান করেন এবং বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। এ সময় তিনি তার সুস্থতা কামনা করেন। বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। [ad_2]
[ad_1] বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। শুক্রবার গভীর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁকে দেখে এসে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, সাবেক এই প্রধানমন্ত্রীর অবস্থা ‘একদমই ভালো না’। শনিবার (২৯ নভেম্বর) রাত ১টা ৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে আইন উপদেষ্টা এ উদ্বেগের কথা জানান। তিনি লেখেন, ‘‘এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলাম। এখনি ফিরলাম। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা একদমই ভালো না। সবাই দোয়া করবেন উনার জন্য।’’ এর আগে শুক্রবার রাত সোয়া ১১টার দিকে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে বেগম জিয়ার চিকিৎসার খোঁজখবর নেন। এ…
[ad_1] দেশজুড়ে শীতের প্রভাব বাড়তে থাকায় ঢাকার হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে কাশি, সর্দি, নিউমোনিয়া, হাঁপানি ও ডায়রিয়ায়। এমন পরিস্থিতিতে চিকিৎসকরা অভিভাবকদের চিকিৎসার পাশাপাশি বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের বহির্বিভাগে গত ২৬ নভেম্বর (২৪ ঘণ্টায়) সর্বমোট চিকিৎসা নিয়েছে ১ হাজার ১১৫ জন শিশু। এর মধ্যে জরুরি বিভাগে ৩০১, মেডিসিন বিভাগে ৬৭৯ এবং সার্জারি বিভাগে ১৩৫ জন শিশু চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে সাধারণ ঠান্ডাজনিত অসুস্থতা নিয়ে ২৭১ জন, নিউমোনিয়ায় ৩১, হাঁপানিতে ২৩, চুলকানি/চর্মরোগে ১৩৯/২০৩ এবং ডায়রিয়ায় ৫৯ জন শিশু চিকিৎসা নিয়েছে।গত ২৫ নভেম্বর ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে শিশু হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছে…
[ad_1] বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই মানবিক অনুভূতি প্রকাশে প্রধান উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৮ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এই কৃতজ্ঞতা জানান তিনি। ফেসবুক স্ট্যাটাসে তারেক রহমান লিখেছেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানী’র এভারকেয়ার হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আজ ২৮ নভেম্বর শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দেশবাসীর নিকট তাঁর আশু সুস্থতার…
[ad_1] ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগ নিয়ে রাশিয়ার আলোচনার দিনদুয়েক আগে মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। ইউরোপে পুতিনের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত অরবান বহুদিন ধরেই ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অবস্থানকে চ্যালেঞ্জ করে রুশবিরোধী সংহতি দুর্বল করে আসছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।রুশ রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারে দেখা গেছে, পুতিন অরবানকে বলেছেন, ইউক্রেন পরিস্থিতিতে আপনার ভারসাম্যপূর্ণ অবস্থান আমরা জানি।বুদাপেস্টকে সম্ভাব্য যুক্তরাষ্ট্র-রাশিয়া শীর্ষ বৈঠকের স্থল হিসেবে প্রস্তাব দেওয়ার জন্য তিনি অরবানকে ধন্যবাদ জানান। পুতিন দাবি করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ প্রস্তাবে সম্মতি জানিয়েছেন। গত মাসে বুদাপেস্টে এ ধরনের একটি ‘শান্তি সম্মেলন’-এর…