Author: mehedihasan9991@gmail.com
[ad_1] বিদেশ ফেরত এক প্রবাসী বাংলাদেশির লাগেজ কাটাছেঁড়া ও মালামাল চুরির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর অবশেষে এর ব্যাখ্যা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। যদিও এই ঘটনা নিয়ে যাত্রীরা ঢাকায় বিমানবন্দর কর্মীদের ওপর চড়াও হয়েছিলেন, কিন্তু বেবিচক জানিয়েছে, মালামাল চুরি বা লাগেজ ক্ষতিগ্রস্ত হওয়ার মূল কারণ লুকিয়ে আছে সৌদি আরবেই। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, কাটা লাগেজ হাতে নিয়ে রাগান্বিত যাত্রীরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মীদের ওপর ক্ষোভ প্রকাশ করছেন। শুক্রবার (২৮ নভেম্বর) ভিডিওটি ভাইরাল হলেও বেবিচকের বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে, ঘটনাটি ঘটেছিল গত ১৪ নভেম্বর। সেদিন সৌদি আরব থেকে আউট পাস নিয়ে ৭৮ জন…
[ad_1] ২০২৫ সালের শেষ নাগাদ বা ২০২৬ সালের প্রথম দিকে উচ্চ-ক্ষমতাসম্পন্ন পরীক্ষামূলক কম্পিউটিং স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে চীন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত প্রক্রিয়াকরণের কাজে দ্রুত বর্ধনশীল কম্পিউটিং চাহিদা মেটাতে এটি হবে নতুন সমাধান। বৃহস্পতিবার এমনটা জানিয়েছেন বেইজিং অ্যাস্ট্রো-ফিউচার ইনস্টিটিউট অব স্পেস টেকনোলজির গবেষকরা।সংস্থার পরিচালক চাং শানছোং জানান, বিশ্বে বড় ডেটা সেন্টারের বিস্তৃতি দ্রুত বাড়ছে। তবে স্থানের সংকট, জ্বালানি খরচ বৃদ্ধি ও কুলিংয়ের সীমাবদ্ধতা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে ডেটা সেন্টারের বিদ্যুৎ চাহিদা দ্বিগুণ বেড়ে প্রায় ৯৪৫ টেরাওয়াট-ঘণ্টায় পৌঁছাতে পারে। এই বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে এআই।গবেষণা প্রতিষ্ঠানটি জানায়, মহাকাশে থাকা সূর্যের অপরিমেয় জ্বালানি ও মাইনাস…
[ad_1] বিএনপির চেয়ারপারসন খালেদার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে এভার কেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজ নিতে যান ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, মেডিক্যালল বোর্ডের তত্ত্বাবধায়নে সিসিইউ-তে দেশি-বিদেশি চিকিৎসকরা খালেদা জিয়ার চিকিৎসা করছেন।দায়িত্বশীল কারও বক্তব্য ছাড়া বিএনপির চেয়ারপারসনের স্বাস্থ্যগত কোনও সংবাদ না করতে দলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। [ad_2]
[ad_1] ইসরায়েলের লাগাতার হামলায় সিরিয়া, গাজা ও অধিকৃত পশ্চিম তীরে নতুন করে বহু মানুষ নিহত হয়েছেন। সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেইত জিন শহরে ইসরায়েলের আর্টিলারি ও ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ১৩ জন সিরীয় নাগরিক নিহত এবং আরও অনেকে আহত হন। স্থানীয় হাসপাতালগুলোতে আহতদের ঢল নেমেছে এবং ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে কাজ চলছে। গাজার খান ইউনিসের নিকটবর্তী বানি সুহেইলা পৌরসভায় পরিচালিত আরেক ইসরায়েলি হামলায় একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত ইসরায়েলের আগ্রাসনে ৬৯ হাজার ৭৮৫ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭০ হাজার ৯৬৫ জন আহত হয়েছেন। এদিকে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে রাতের অভিযানে ইসরায়েলি বাহিনী…
[ad_1] ক্রিকেটবাংলাদেশ-আয়ারল্যান্ডদ্বিতীয় টি-টোয়েন্টিসরাসরি, সন্ধ্যা ৬টা, টি স্পোর্টস টিভি ও নাগরিক টিভি আবুধাবি টি-টেন লিগএলিমিনেটরসরাসরি, রাত ১০টা, টি স্পোর্টস টিভি ফুটবলপ্রিমিয়ার লিগ ম্যানচেস্টার সিটি-লিডস ইউনাইটেডসরাসরি, রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি-২ লা লিগাবার্সেলোনা- দিপোর্তিভো আলাভেসসরাসরি, রাত ৯-১৫ মিনিট, বিগিন অ্যাপ বিস্তারিত [ad_2]
[ad_1] ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিতে নিহত সাবেক ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানা ঘেরাও করেছেন নিহতের স্বজন ও স্থানীয়রা। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় সাদ্দামের মরদেহ নিয়ে থানা ঘেরাও করা হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে সাদ্দামকে জেলা শহরের কান্দিপাড়া এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সাদ্দাম ওই এলাকার মো. মস্তু মিয়ার ছেলে। নিহতের পরিবারের অভিযোগ, গতকাল রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে সাদ্দামকে গুলি করে হত্যা করা হয়েছে। মূলত প্রতিপক্ষকে ফাঁসাতেই জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ তাকে গুলি করে…
[ad_1] ওয়াশিংটনে হোয়াইট হাউজের কাছে হামলার ঘটনার পর যুক্তরাষ্ট্রে ‘তৃতীয় বিশ্বের’ দেশ থেকে অভিবাসন স্থগিতের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরিপ্রেক্ষিতে শরণার্থীদের প্রবেশাধিকার ও আইনানুগ প্রক্রিয়া নিশ্চিত রাখতে ওয়াশিংটনকে আহ্বান জানিয়েছে জাতিসংঘের সংস্থাগুলো।বুধবারের ওই ঘটনায় এক আফগান নাগরিককে সন্দেহভাজন হিসেবে ঘোষণা করেছেন তদন্ত কর্মকর্তারা। তিনি ২০২১ সালে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। এর পর থেকে ট্রাম্প একাধিক কড়াকড়ি অভিবাসন পদক্ষেপের নির্দেশ দিয়েছেন।ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র জেরেমি লরেন্স জেনেভায় এক ব্রিফিংয়ে বলেন, আন্তর্জাতিক আইনের আওতায় শরণার্থীরা সুরক্ষা পাওয়ার অধিকারী এবং সে অনুযায়ী তাদের যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে দিতে হবে।জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের মুখপাত্র ইউজিন বায়ানও একই…
[ad_1] বাউল সাধক আবুল সরকারের মুক্তি, মানিকগঞ্জসহ সারা দেশে বাউল শিল্পীদের ওপর হামলার প্রতিবাদের অনুষ্ঠানেও হামলার ঘটনা ঘটেছে। শাহবাগে শুক্রবার (২৮ নভেম্বর) শিল্পী, শিক্ষক, অ্যাক্টিভিস্টদের ‘সম্প্রীতির যাত্রা’য় হামলা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। রাজনীতিবিদরা বলছেন, এটা বৃহত্তরভাবে দেখার সুযোগ আছে। নির্বাচনকে ভেস্তে দিতে নানা রকমের পরিস্থিতি তৈরির আভাস এগুলো। মানবাধিকারকর্মীরা বলছেন, এ ধরনের হামলা দক্ষিণপন্থিদের উত্থানের জমিন তৈরি করে। এখনই সাবধান হতে হবে। প্রশ্ন হলো, সম্প্রীতিকে ভয় পায় কারা?পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার বিকালে ‘গানের আর্তনাদ’ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান চলাকালে ‘জুলাই মঞ্চ’র কয়েকজন সদস্য তাদের ব্যানার ছিঁড়ে ফেলার চেষ্টা করে বলে অভিযোগ করেন আয়োজক এবং অংশগ্রহণকারীরা। ঘটনার একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি…
[ad_1] রাশিয়ায় মতভিন্নতাকবলিত ব্যক্তিদের ওপর দমন-পীড়ন আরও কঠোর আকার ধারণ করেছে। তারই ধারাবাহিকতায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচকে (এইচআরডব্লিউ) ‘অবাঞ্ছিত সংগঠন’ ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। শুক্রবার রাশিয়ার অ্যাটর্নি জেনারেলের দপ্তর এ ঘোষণা দেয়। রুশ আইনে ‘অবাঞ্ছিত সংগঠন’ হিসেবে চিহ্নিত কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকা বা সহযোগিতা করা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হয়। ফলে এইচআরডব্লিউকে রাশিয়ায় সব কার্যক্রম বন্ধ করতে হবে, আর যে কেউ এ সংস্থার সঙ্গে কাজ করলে বা সমর্থন দিলে তাদের বিরুদ্ধে মামলা হতে পারে। ক্রেমলিনসমালোচক, সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের দমন-পীড়নের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর…
[ad_1] কারাগার থেকে ছাড়া পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন।শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে তিনি কেরাণীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান বলে জানিয়েছেন কারা দফতরের সহকারী কারা মহাপরিদর্শক মো. জান্নাত-উল ফরহাদ।তিনি বলেন, আদালেতের আদেশের কপি পাওয়ার পর আজ দুপুরে তাকে ছাড়া হয়েছে।এর আগে গত ২৪ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনকে অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট।এছাড়া আদালত রুল জারি করে জানতে চেয়েছেন, এই মামলায় অধ্যাপক কার্জনকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না।বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ কার্জনের করা জামিন আবেদনের শুনানি শেষে এ…