Author: mehedihasan9991@gmail.com
[ad_1] বাংলাদেশের শিল্পখাতে জ্বালানির সংকট দিন দিন তীব্রতর হচ্ছে, যার প্রভাব পড়ছে উৎপাদন, বিনিয়োগ ও সামগ্রিক অর্থনীতিতে। এমন বাস্তবতায় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) যৌথভাবে “বাংলাদেশের শিল্পখাতে জ্বালানি সক্ষমতা নীতিমালা: টেকসই উন্নয়নের পথ–নির্দেশনা” শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে।শনিবার (২৯ নভেম্বর) ডিসিসিআই মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় শিল্পখাতের জ্বালানি সংকট সমাধানে সমন্বিত নীতিমালা, নবায়নযোগ্য জ্বালানির প্রসার, দক্ষতা বৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থার আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-এর চেয়ারম্যান জালাল আহমেদ।গ্যাস–বিদ্যুতের সংকট শিল্পকে অস্তিত্ব সংকটে ঠেলে দিচ্ছেস্বাগত বক্তব্যে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, “দেশের…
[ad_1] প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা শনিবার (২৯ নভেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন মোনাজাত পরিচালনা করেন। এ তথ্য প্রধান উপদেষ্টার প্রেস উইং নিশ্চিত করেছে। সভায় উপদেষ্টা ড. আসিফ নজরুল উপদেষ্টা পরিষদকে অবহিত করে জানান, আরব আমিরাতে জুলাই মাসের গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার অভিযোগে বিভিন্ন সময়ে বন্দী থাকা অবশিষ্ট ২৪ বাংলাদেশিকে খুব শিগগিরই মুক্তি দেওয়া হবে। তিনি বলেন, দুই থেকে তিন দিনের মধ্যেই তারা দেশে ফিরবেন। এদিকে, বেগম খালেদা…
[ad_1] অকালে প্রাণ হারালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জেনস সুমন। ২৮ নভেম্বর বিকাল ৪টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে মারা গেছেন তিনি।তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কণ্ঠশিল্পী কিশোর পলাশ।‘একটা চাদর হবে’ খ্যাত এই শিল্পীর প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’ প্রকাশ হয় ১৯৯৭ সালে। এরপর ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোরা আয়’, ‘চেরী’সহ অনেক জনপ্রিয় গান উপহার দেন তিনি।২০০৮ সালে প্রকাশিত হয় জেনস সুমনের সর্বশেষ অ্যালবাম ‘মন চলো রূপের নগরে’। এরপর লম্বা বিরতি নেন অজানা কারণে। অবশেষে ১৬ বছর পর ২০২৪ সালে প্রকাশ পায় তার নতুন গান ‘আসমান জমিন’। কথা ছিল নিয়মিত গানে থাকবেন। যে কথার ইতি টানলেন বড্ড অকালে,…
[ad_1] হংকংয়ের অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে তিনদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। শনিবার (২৯ নভেম্বর) সকালে সরকারি দফতর প্রাঙ্গণে হংকংয়ের নেতা জন লি ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের তিন মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে এর সূচনা হয়। এ সময় চীন এবং হংকংয়ের পতাকা অর্ধনমিত থাকবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বরাতে এ খবর জানা গেছে।মৃতদের আত্মার শান্তি কামনা করে সরকার হংকংয়ের বিভিন্ন স্থানে স্মরণ স্থল তৈরি করেছে, যেখানে মানুষ নিহতদের প্রতি সম্মান জানাতে ও সমবেদনা বইতে স্বাক্ষর করতে পারবেন।বুধবার আবাসিক এলাকা ওয়াং ফুক কোর্টের একাধিক টাওয়ার ব্লকে ওই অগ্নিকাণ্ড শুরু হয়, যা হংকংয়ের প্রায় ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ। আগুন লাগার পর তা দ্রুত আটটি…
[ad_1] বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ভোলার লালমোহন উপজেলার ১৩ জেলে নিখোঁজ হওয়ার ঘটনায় ১৮ দিন পার হলেও এখনো তাদের কোনো খোঁজ মিলেনি। এতে নিখোঁজ জেলেদের পরিবারে দেখা দিয়েছে চরম উদ্বেগ-উৎকণ্ঠা। এ ঘটনায় নিখোঁজ জেলেদের সন্ধান চালিয়ে তাদের ফিরে আনার জন্য প্রশাসনের সহযোগিতার দাবি জানিয়েছে তদের পরিবারের সদস্যরা। নিখোঁজ জেলেরা হলেন- ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দলিল মাস্টার বাজার এলাকার মো. খোকন মাঝি, মো. সাব্বির, মো. হেলাল মাঝি, মাকসুদুর রহমান মাঝি, মো. শামিম মাঝি, মো. সজিব মাঝি, নাছির মাঝি, মো. জাহাঙ্গীর মাঝি এবং একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাতিরখাল এলাকার মাকসুদ মাঝি, ফারুক মাঝি, আব্দুল মালেক, ফারুক মাঝি,…
[ad_1] বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব সাবেক মন্ত্রী এ বি এম রুহুল আমিন হাওলাদার।শনিবার (২৯ নভেম্বর) যৌথ বিবৃতিতে তারা বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনা করেন।একইসঙ্গে জাতীয় পার্টিসহ দল মত নির্বিশেষে দেশের সব মানুষকে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়ার অনুরোধ করেন তারা।বিবৃতিতে জাতীয় পার্টির দুই নেতা বলেন, “এক সময় আমরা জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। খালেদা জিয়া ব্যক্তিগতভাবে আমাদেরকে স্নেহের বন্ধনে আবদ্ধ করে রেখেছিলেন। তার অসুস্থতার খবরে, আমরা অত্যন্ত ভারাক্রান্ত, মর্মাহত।”তারা আরও বলেন, “তাছাড়া এক সময় আমরা খালেদা জিয়া…
[ad_1] হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (২৯ নভেম্বর) রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিবের গণমাধ্যমে দেয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছেও দোয়াও চান রাষ্ট্রপতি। ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল নয়’ বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শুক্রবার রাতে খালেদা জিয়ার খোঁজ নিতে মাঝরাতে হাসপাতালে যান মির্জা আব্বাস। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমরা দূরত্ব বজায় রেখে তার (খালেদা জিয়া) সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, আমাদেরকে চিনতে পেরেছেন এবং আমরা সালাম দিয়েছি, উত্তর দিয়েছেন। জানা গেছে, নানা…
[ad_1] আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৪২ হাজার ৫০০টির বেশি পোলিং স্টেশন (ভোটকেন্দ্র) রাখা হয়েছে। তবে এই সংখ্যা যথেষ্ট কিনা বা অতিরিক্ত বুথ ও কেন্দ্র প্রয়োজন হবে কিনা তা মক (অনুশীলনী) ভোটিংয়ে রিয়েল-টাইম মূল্যায়নের ভিত্তিতে ঠিক করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মক (অনুশীলনী) ভোটিং কার্যক্রম আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক (অনুশীলনী) ভোটিংয়ের কেন্দ্র পরিদর্শন শেষে সিইসি এসব কথা বলেন।এ এম এম নাসির উদ্দিন বলেন, “জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোটও একই দিনে আয়োজন করতে হবে। এজন্য…
[ad_1] ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৫৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় বেশ কয়েকটি বাড়ি-ঘর ও দোকানপাটও ভাঙচুর করা হয়।শনিবার (২৯ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়াগট্টি বাজার এলাকায় এ সংঘর্ষ হয়।পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নুরু মাতুব্বর ও জাহিদ মাতুব্বরের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর ধারাবাহিকতায় শনিবার সকাল ৮টার দিকে তারা দেশীয় অস্ত্র- ঢাল, সরকি, ইট-পাটকেলসহ বিভিন্ন জিনিস ব্যবহার করে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পাশের কয়েকটি গ্রামের লোকজনও এতে অংশ নেন। উভয় পক্ষের নেতৃত্বে থাকা নুরু মাতুব্বর ও জাহিদ মাতুব্বর আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত…
[ad_1] সিঙ্গাপুরের উডল্যান্ডস এলাকায় সাঁড়াশি মাদকবিরোধী অভিযানে ১১ বাংলাদেশিসহ মোট ১২ জন অভিবাসীকে আটক করেছে দেশটির সেন্ট্রাল নারকোটিক্স ব্যুরো (সিএনবি)। শুক্রবার (২৮ নভেম্বর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে সংস্থাটি। সিএনবি জানায়, বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত টানা মুষলধারে বৃষ্টির মধ্যেও বিভিন্ন সরকারি সংস্থার সহযোগিতায় এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৩৪ বছর বয়সি এক বাংলাদেশিকে মাদক পাচার ও অপব্যবহারের সন্দেহে গ্রেফতার করা হয়েছে। এটি ছিল সিএনবির নেতৃত্বে পরিচালিত এমন একটি অভিযান, যেখানে প্রথমবারের মতো সংবাদমাধ্যমকে সরাসরি উপস্থিত থাকার সুযোগ দেয়া হয়। অভিযানে সিএনবির পাশাপাশি সিঙ্গাপুর পুলিশ ফোর্স (এসপিএফ), স্বাস্থ্য বিজ্ঞান কর্তৃপক্ষ (এইচএসএ), মানবসম্পদ মন্ত্রণালয় (এমওএম) এবং ইমিগ্রেশন…