Author: mehedihasan9991@gmail.com
[ad_1] চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে বিএসএফের গুলিতে শহিদুল ইসলাম (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শহিদুল উপজেলার গয়েশপুর গ্রামের নস্কর আলীর ছেলে।এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার বিকালে শহিদুল ইসলামসহ ৫-৬ জন বাংলাদেশি গয়েশপুর সীমান্তের ৭০ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ৩২ বিএসএফের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিতে শহিদুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে নিহত হন। অন্যরা বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে আসেন। শহিদুলের মরদেহ বিএসএফ নিয়ে গেছে। সীমান্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ময়েন উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।বিজিবির মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম জানান, বিকালে…
[ad_1] এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া ‘সংকটাপন্ন’ অবস্থাতেই আছেন, দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে চিকিৎসা চলছে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৯ নভেম্বর) গুলশানে চেয়ারপারসনের কারযালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এই কথা জানান। বিস্তারিত আসছে…. বিস্তারিত [ad_2]
[ad_1] ইন্ডিয়ান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস ২০২৫–এর মঞ্চে ঝলমলে উপস্থিতি আর হৃদয়ছোঁয়া বক্তব্যে দর্শকের মন জয় করলেন বলিউডের নতুন প্রজন্মের আলোচিত অভিনেত্রী অনীত পাড্ডা। সিএনএন-নিউজ ১৮ আয়োজিত এই মর্যাদাপূর্ণ আসরে তিনি তার ‘সাইয়ারা’ সহঅভিনেতা অহন পান্ডে’র সঙ্গে যৌথভাবে ‘জেন জেড আইকন অব দ্য ইয়ার’ পুরস্কার লাভ করেন। মঞ্চে ওঠার মুহূর্তেই নজর কাড়ে অনীতের অভিজাত পোশাক নির্বাচন। আধুনিক সিলুয়েটের এক ব্যতিক্রমী ড্রেপড করসেট-স্টাইল স্যাটিন টপ এবং বেল্ট দেওয়া মিদি স্কার্টে তাকে দেখা যায় একেবারে অনন্য রূপে। এই বিশেষ পোশাকটি তিনি বেছে নেন জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড লাইম স্টোর থেকে। ডাস্টি লিলাক রঙের প্যাস্টেল শেড তার লুককে দিয়েছে কোমলতা ও আভিজাত্যের মিশেল। অফ-শোল্ডার…
[ad_1] ব্যাংকিং খাতে দীর্ঘদিন ধরে তৈরি হওয়া খেলাপি ঋণের চাপ এতটাই গভীর যে এ অবস্থা থেকে পুরোপুরি উত্তরণে অন্তত ৫ থেকে ১০ বছর সময় লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২৫-এর উদ্বোধনী অধিবেশনে তিনি এ কথা জানান। গভর্নর বলেন, ব্যাংক খাতের মোট ঋণের এক-তৃতীয়াংশের বেশি এখন খেলাপি। দীর্ঘদিনের এ সংকট আর্থিক খাতের স্থিতিশীলতাকে চাপে ফেলে দিয়েছে। তিনি আরো বলেন, এটি কোনও ছোট সমস্যা নয়। প্রতি প্রান্তিকে নতুন তথ্য আসার পর দেখা যাচ্ছে খেলাপি ঋণ আরও বাড়ছে। দুই বছর আগে আমার ধারণা ছিল খেলাপি ঋণের হার ২৫ শতাংশের…
[ad_1] রাজধানীর কড়াইল বস্তির আগুনে ক্ষতিগ্রস্তদের পূর্ণাঙ্গ তালিকা করে প্রত্যেকের খাবার, থাকার জায়গা, কাপড়, টয়লেট ও স্বাস্থ্যসেবাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। একইসঙ্গে ক্ষতিগ্রস্তদের দ্রুততম সময়ে পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন তিনি।শনিবার (২৯ নভেম্বর) কড়াইল বস্তিতে স্থাপিত দলের স্বেচ্ছাসেবী ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ সহায়তা বিতরণের সময় একথা বলেন তিনি।জোনায়েদ সাকি জানান, কড়াইলে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত এলাকায় স্বেচ্ছাসেবী ক্যাম্প স্থাপন করে ত্রাণ সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে গণসংহতি আন্দোলন। স্থানীয় তরুণ ও দলের নেতাকর্মীদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবীদের একটি দল বস্তির ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরির কাজ শুরু করেছেন।তিনি জানান, আজ তার দলের পক্ষ…
[ad_1] জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) যৌথভাবে ‘মহারশি ফ্ল্যাগশিপ উপ-প্রকল্প’-এর উদ্বোধন করেছে।শনিবার (২৯ নভেম্বর) শেরপুর জেলার ঝিনাইগাতীতে আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। এটি ‘ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প, ফেজ–২’-এর আওতাধীন একটি উদ্যোগ।সেচব্যবস্থার উন্নয়ন ও কৃষিভিত্তিক ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে টেকসই গ্রামীণ উন্নয়ন নিশ্চিত করতে প্রকল্পটিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।১,২৫০ হেক্টর কৃষিজমিতে সেচ সুবিধাউপ-প্রকল্পটি মহারশি নদীর পানি ব্যবহার করে মোট ১ হাজার ২৫০ হেক্টর জমিতে সেচ সুবিধা দিচ্ছে। এর মধ্যে সরাসরি ১ হাজার হেক্টর জমি এই প্রকল্পের আওতায় এসেছে। মোট ২ হাজার ৪০৫ পরিবারের মধ্যে ১ হাজার ৪২০ পরিবার বর্তমানে…
[ad_1] আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাজেভাবে হেরেছিল বাংলাদেশ। সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। সেই সমীকরণ মাথায় নিয়েই মাঠে নামছে টাইগাররা। শনিবার (২৯ নভেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আইরিশরা। এই ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন এনেছেন অধিনায়ক লিটন কুমার দাস। আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও জাকের আলী অনিক। আর একাদশে সুযোগ পেয়েছেন নুরুল হোসেন সোহান, সাইফউদ্দিন ও শেখ মাহেদী। অন্যদিকে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে আয়ারল্যান্ড। আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন কার্টিস ক্যাম্ফার। তার বদলে একাদশে সুযোগ পেয়েছেন বেন কাল্টিজ।…
[ad_1] ইস্তাম্বুলের ঐতিহাসিক ব্লু মসজিদে শনিবার সফর করেছেন পোপ লিও। সম্মান জানাতে তিনি জুতা খুলে ভেতরে প্রবেশ করলেও প্রার্থনা করেননি। তুরস্কে চার দিনের সফরে এটি ছিল কোনও মুসলিম উপাসনালয়ে তার প্রথম প্রবেশ। ব্রিটিশ বার্র্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।যুক্তরাষ্ট্রের প্রথম পোপ লিও প্রবেশের আগে স্বল্প ঝুঁকে সম্মান জানান। এরপর মসজিদের ইমাম ও ইস্তাম্বুলের মুফতির সঙ্গে তিনি ঘুরে দেখেন ১০ হাজার মুসল্লির ধারণক্ষমতার এই বিশাল স্থাপনা। সাদা মোজায় হাঁটতে হাঁটতে ২০ মিনিটের সফরে তিনি হাসিমুখে কথা বলেন মসজিদের প্রধান মুয়াজ্জিন আসকিন মুসা তুঞ্চার সঙ্গে।ভ্যাটিকান শুরুতে ধারণা করেছিল, পোপ প্রার্থনার জন্য থামবেন এবং তুরস্কের রাষ্ট্রীয় ধর্মীয় দফতর দিয়ানেত-এর প্রধান তাকে স্বাগত জানাবেন।…
[ad_1] বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি দলমত নির্বিশেষে অগণন মানুষের এমন দোয়া ও ভালোবাসা পরম সৌভাগ্যের বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। শনিবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করেন। মাওলানা মিজানুর রহমান আজহারী লিখেছেন, নানা বিভক্তি ও বিভাজনের এ দেশে সর্বজন শ্রদ্ধেয় মানুষের সংখ্যা একেবারেই নগণ্য। কিন্তু বেগম খালেদা জিয়া এ ক্ষেত্রে অনন্য। দেশপ্রেম ও অতুলনীয় ব্যক্তিত্বের কারণে তিনি প্রায় সবার কাছে বিশেষ সম্মানের ও শ্রদ্ধার আসন অলংকৃত করেছেন। তিনি বলেন, বর্তমানে তিনি অসুস্থ হয়ে সংকটাপন্ন অবস্থায়…
[ad_1] পাবনার ঈশ্বরদী এলাকায় বিএনপি ও জামায়াতের কর্মী–সমর্থকদের মধ্যে সংঘর্ষের পর বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে ঈশ্বরদী ছাড়াও নাটোরের নলডাঙ্গা ও সিংড়া উপজেলাজুড়ে এ অভিযান বিস্তৃত করা হয়।এতে মোট ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান।রাজশাহী অঞ্চলজুড়ে অপরাধ দমনে পুলিশ গত ৯ নভেম্বর থেকে যে বিশেষ অভিযানে নেমেছে— তার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ফার্স্ট লাইট’। প্রথম ধাপে রাজশাহী, নাটোর, পাবনা ও কুষ্টিয়ার চরাঞ্চলে সক্রিয় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের গ্রেফতার করা হয়। পরে ২১ নভেম্বর দ্বিতীয় ধাপে নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালানো হয়।ডিআইজি জানিয়েছেন, চলমান অভিযানের তৃতীয় ধাপে নাটোর…