Author: mehedihasan9991@gmail.com

[ad_1] ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে অভিযানে গিয়ে সিরাজগঞ্জের সলঙ্গা থানার পুলিশ সদস্য এএসআই জিয়াউর রহমানের ব্যবহৃত (অ্যাপাচি আরটিআর) মোটরসাইকেল চুরি হয়েছে। এক মাস পেরিয়ে গেলেও মোটরসাইকেলটি উদ্ধার হয়নি।  সরকারি দায়িত্ব পালনের সময় পুলিশের মোটরসাইকেল চুরির ঘটনায় আইনি কোন পদক্ষেপ না নেওয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্ন তুলছেন অনেকেই। জানা যায়, চলতি বছরের (২৩ সেপ্টেম্বর) বুধবার রাত আনুমানিক ২টার দিকে থানার (উপ-পরিদর্শক) এস.আই মাইনুল হক এবং এ.এস.আই জিয়াউর রহমান দুটি মোটরসাইকেল নিয়ে নলকা ইউনিয়নের দত্তকুশা গ্রামে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে যান।  আসামির বাড়িতে মোটরসাইকেল নিয়ে যাওয়ার রাস্তা না থাকায় একটি বাড়িতে দুটি মোটরসাইকেল রেখে পায়ে হেঁটে অভিযানে যান। অভিযান শেষে ফিরে এসে তারা…

Read More

[ad_1] প্রথমবারের মতো পর্তুগালের অনূর্ধ্ব–১৬ দলে ডাক পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে।বর্তমানে পর্তুগিজ তারকা সৌদি ক্লাব আল নাসরে খেলছেন। তার ১৫ বছর বয়সী ছেলে ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়রকে ২২ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে। পর্তুগালের বয়সভিত্তিক দলটি তুরস্কে ফেডারেশন্স কাপ টুর্নামেন্টে খেলবে।এই যুব টুর্নামেন্টে তুরস্ক, ওয়েলস ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলবে পর্তুগাল অনূর্ধ্ব–১৬ দল। টুর্নামেন্ট চলবে ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত।রোনালদো জুনিয়র এর আগে গত মে মাসে পর্তুগালের অনূর্ধ্ব–১৫ দলে অভিষেক করেছিলেন। এবার অনূর্ধ্ব–১৬ দলে ডাক পাওয়ায় সেটা তাকে আরও এক ধাপ এগিয়ে দিচ্ছে। যেটা ভবিষ্যতে বাবার সঙ্গে এক মাঠে খেলার সম্ভাবনাকে আরও বাড়িয়ে তুলছে। রোনালদো জুনিয়র ইতালির জুভেন্টাস ও ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেডের…

Read More

[ad_1] যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন। প্রতিনিধি দলটি নিশ্চিত করেছে যে, আইআরআই ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচনের জন্য কমপক্ষে ১০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক পাঠাবে। আজ (মঙ্গলবার) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে তারা দেখা করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় তা জানানো হয়েছে। আইআরআইয়ের পরিচালনা পর্ষদের সদস্য ক্রিস্টোফার জে ফুসনার বলেন, ‘ফেব্রুয়ারিতে আমরা শক্তিশালী নির্বাচনী পর্যবেক্ষণ করবো। নির্বাচনী পর্যবেক্ষক মোতায়েন ভোটের সময় সহিংসতার সম্ভাবনা হ্রাস করতে সহায়তা করবে।’ সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটির (সিএনএএস) সিনিয়র ফেলো এবং ইন্দো-প্যাসিফিক সিকিউরিটি প্রোগ্রামের পরিচালক লিসা কার্টিস, আইআরআইয়ের গণতান্ত্রিক…

Read More

[ad_1] “বাজার ব্যবস্থা যদি মনে করে বাংলাদেশ ব্যাংক বিশ্বাসযোগ্য বা স্বাধীন সিদ্ধান্ত নেয়, তাহলে মূল্যস্ফীতি কমে আসে। বাংলাদেশ ব্যাংক কখনো প্রকৃত স্বাধীনতা পায়নি, বাংলাদেশ ব্যাংকের কাজ করার স্বাধীনতা দিতে হবে। দিতে হবে মুদ্রানীতি প্রণয়ন ও নিয়ন্ত্রণ করার স্বাধীনতা।” মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত ‘কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা অপরিহার্যতা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভায় এসব কথা বলেন পিআরআইয়ের প্রধান অর্থনীতিবিদ আশিকুর রহমান। আলোচনায় তিনি মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, “বাংলাদেশ ব্যাংকের কাজ হলো দ্রব্যমূল্যে স্থিতিশীল রাখা। প্রবৃদ্ধিকে সহায়তার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করা। একইসঙ্গে আর্থিক খাতে সুশাসন ও উন্নয়নে ভূমিকা রাখা।” তিনি আরো বলেন, “অতীতে রাজনৈতিক…

Read More

[ad_1] সংক্ষিপ্ত স্কোর: ২৮ ওভারে বাংলাদেশ ৯৬/৪ (সৌম্য ৩৯*, মিরাজ ০*; সাইফ ৬, হৃদয় ১২, শান্ত ১৫, মাহিদুল ১৭)মাহিদুল-সৌম্যর জুটিও বেশি বড় হলো না। ক্যারিবিয়ানদের টাইট বোলিংয়ে রান বাড়াতে বড় শট খেলতে গিয়ে সাজঘরের পথ ধরেছেন মাহিদুল। ৩৫ বল খেলে ২ চারে ১৭ রানে ফিরেছেন তিনি। তার উইকেট শিকার করেছেন আথানেজ। বাংলাদেশ চতুর্থ উইকেট হারায় ৯৬ রানে। মেরে খেলার চেষ্টায় আউট শান্তহৃদয়ের আউটের পর সৌম্যর সঙ্গে জুটি গড়ে খেলার চেষ্টা করছিলেন শান্ত। কিন্তু বিলাসী শট খেলার মাশুল দিয়েছেন তিনি। ১৭.২ ওভারে আথানেজের বলে টেনে মেরে খেলতে গিয়ে শান্ত ১৫ রানে কাটা পড়েছেন। তার ২১ বলের ইনিংসে ছিল ২টি চার। বাংলাদেশ তৃতীয়…

Read More

[ad_1] সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।  সোমবার (২০ অক্টোবর) ভোরে জেদ্দা শহরে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। নিহতের নাম হাসান বাবু (২০)। তিনি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার নিগুয়ারি ইউনিয়নের কুরচাই গ্রামের জামাল উদ্দিনের ছেলে। নিহতের বাবা জামাল উদ্দিন বলেন, হাসান বাবু চার বছর আগে উন্নত জীবনের আশা সৌদি আরব যান। সে গত চার বছর ধরে সৌদি আরবের জেদ্দা শহরের একটি কোম্পানির গাড়ি চালকের চাকরি করত। সোমবার সৌদি আরবের সময় ভোরে গাড়ি নিয়ে বের হলে দ্রুতগামী একটি অজ্ঞাত গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মা ফাতেমা বেগম বলেন, ছেলেটা আমাদের সুখের জন্য সৌদি…

Read More

[ad_1] প্রকাশিত: ২৩:২৬, ২০ অক্টোবর ২০২৫   মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই জিম্বাবুয়ের টেস্ট ইতিহাসে নিজের নাম লিখে ফেললেন ব্র্যাড ইভান্স। প্রায় আড়াই বছর পর টেস্টে ফেরা এই পেসার সোমবার (২০ অক্টোবর) হারারে টেস্টে দুর্দান্ত এক ইনিংসে আফগানিস্তানকে ১২৭ রানে গুটিয়ে দিয়ে তুলে নেন ৫ উইকেট, মাত্র ২২ রানে। যা জিম্বাবুয়ের টেস্ট ইতিহাসে সবচেয়ে কম রান খরচে ৫ উইকেট নেওয়ার রেকর্ড। এ যাত্রায় তিনি পেছনে ফেলেন হিথ স্ট্রিককে। যিনি ২৫ বছর আগে মাত্র ২৭ রানে নিয়েছিলেন ৫ উইকেট। টস জিতে জিম্বাবুয়ের প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেওয়াটা যেন সোনায় সোহাগা হলো। ইভান্স (৫/২২) ও ব্লেসিং মুজারাবানি (৩/৪৭) মিলে তছনছ করে দিলেন…

Read More

[ad_1] আলোচিত ব্যবসায়ী এস আলমের গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলাম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ১০৫টি কোম্পানির ৫১৩ কোটি ১৮ লাখ ৩২ হাজার ২৮২টি শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।  দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২০ অক্টোবর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। এসব শেয়ারের মূল্য ৮ হাজার ৩ কোটি ৭৮ লাখ ৭২ হাজার ৯৫০ টাকা।  দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। দুদকের উপ-পরিচালক তাহসিন মুনাবিল হক এ নিষেধাজ্ঞার আবেদন করেন।  অবরুদ্ধের আবেদনে বলা হয়, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট সত্তা ও সত্তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধান করার জন্য একটি…

Read More

[ad_1] জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের গাড়িবহরে ককটেল হামলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২০ অক্টোবর) বিকেলে বগুড়া শহরে এ ঘটনা ঘটে। এদিন জয়পুরহাটে সমন্বয় সভা শেষে বগুড়ায় আসেন সারজিস আলম। বগুড়া জেলা পরিষদের অডিটরিয়ামে আরেকটি সমন্বয় সভায় যোগ দিতে বিকেল ৩টায় সেখানে আসেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সারজিস। নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন তিনি। সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষে জেলা পরিষদে সমন্বয় সভায় যোগ দেন সারজিস। এরপরই জেলা পরিষদের পেছনে করতোয়া নদীর পাশ থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি ককটেল জেলা পরিষদ প্রাঙ্গণে বিস্ফোরিত হলেও আরেকটি অবিস্ফোরিত থেকে যায়। খবর শুনে ঘটনাস্থলে…

Read More

[ad_1] বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রবিবার রাতে বান্দরবান থেকে তাদের গ্রেফতার করা হয়। সোমবার (২০ অক্টোবর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান।তিনি জানান, ওই দম্পতি বিদেশি একটি ওয়েবসাইটে নিয়মিত পর্ন কনটেন্ট আপলোড করতেন। তাদের পরিচালিত চ্যানেলটি বিশ্বের জনপ্রিয় পর্ন সাইটগুলোর মধ্যে একটি শীর্ষস্থানে উঠে আসে। তাদের বিরুদ্ধে বাংলাদেশে বসেই আন্তর্জাতিক প্রাপ্তবয়স্ক কনটেন্ট প্ল্যাটফর্মে সক্রিয় থাকার অভিযোগ ওঠে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ‘মডেল’ বলে পরিচয় দিতেন। তারা বিশ্বের অন্যতম বড় ওয়েবসাইটে নিয়মিত ভিডিও প্রকাশ…

Read More