Author: mehedihasan9991@gmail.com
[ad_1] রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে একজনের প্রাণহানির পরদিন পুরো পথে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়।এর আগে, মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছিল, আজ সকাল ১১টা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা নিরবচ্ছিন্নভাবে পুনরায় চালু করা হবে। রবিবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে। এতে এক যুবকের মৃত্যু হয়। এরপর মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ৩টায় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশে মেট্রোরেল চলাচল শুরু হয়। আর সন্ধ্যা সোয়া ৭টায় চলাচল শুরু হয় মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত অংশে।…
[ad_1] মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল বুধবার (২২ অক্টোবর)। দেশের ইতিহাসে এই প্রথম সিভিল আদালতে বিচারের মুখোমুখি করার পর প্রশ্ন উঠে অভিযুক্ত ওই ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত নাকি কর্মরত? রোববার (২৬ অক্টোবর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এই প্রশ্নের উত্তর দিয়েছেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। ব্রিফিংকালে এক সাংবাদিক প্রসিকিউটরকে প্রশ্ন করেন যে- সংশোধিত আইন অনুযায়ী, ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে সেনা কর্মকর্তাদের চাকরি থাকার কথা নয়। কিন্তু আপনি সেনা কর্মকর্তাদের সার্ভিং বলছেন। তাহলে তাদের চাকরিচ্যুত নাকি কর্মরত, কোনটি বলা হবে? উত্তরে প্রসিকিউটর বলেন, আইনে যেমনটা বলা আছে, সেটিই…
[ad_1] প্রকাশিত: ১১:১৩, ২৭ অক্টোবর ২০২৫ আপডেট: ১১:১৬, ২৭ অক্টোবর ২০২৫ পাঁচ বছর বন্ধ থাকার পর ভারত ও চীনের মধ্যে আবারও সরাসরি ফ্লাইট চালু হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) ভারতীয় সময় রাত ১০টায় কলকাতা থেকে গুয়াংজুর উদ্দেশে যাত্রা করে ইন্ডিগোর একটি ফ্লাইট। সোমবার (২৭ অক্টোবর) হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ভারত ও চীনের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়ায় তা দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার লক্ষণ হিসাবে দেখা হচ্ছে। ভারতে অবস্থিত চীনা দূতাবাসের মুখপাত্র ইউ জিং সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় বলেন, “ভারত ও চীনের মধ্যে সম্পর্কের জন্য আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। পাঁচ বছরের…
[ad_1] এল ক্লাসিকোয় অবশেষে জিতেছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লিগে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোস। গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহ্যাম। এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ৪ ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে রিয়াল। এটি আবার মৌসুমের প্রথম এল ক্লাসিকোও। নিজেদের মাঠে জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলে বার্সেলোনার চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে গেছে রিয়াল। ১০ রাউন্ড শেষে এমন ব্যবধান তৈরি করেছে তারা। ১০ ম্যাচে শীর্ষে থাকা রিয়ালের সংগ্রহ ২৭ পয়েন্ট, সমান ম্যাচে বার্সার ২২। ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে প্রথমার্ধের মাঝপথে গোল করে দলকে এগিয়ে দেন। ২২তম মিনিটে বেলিংহ্যামের অ্যাসিস্ট থেকে গোলের খাতা খুলেন এমবাপ্পে। তবে ৩৮তম মিনিটে ফেরমিন লোপেজের গোলে…
[ad_1] আগামী মাসে পবিত্র ওমরা পালনে সপরিবারে সৌদি আরব যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ অক্টোবর) দেশের এক বেসরকারি টেলিভিশনকে এই তথ্য নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর । তিনি জানান, ‘তারেক রহমান আগামী মাসের ২০ থেকে ২১ তারিখের দিকে সৌদি আরব যাবেন; ওমরা শেষে আবার লন্ডনে ফিরবেন।’ বাংলাদেশে তারেক রহমান কবে ফিরছেন এমন প্রশ্নের উত্তরে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, ‘লন্ডনে ফিরে তিনি নভেম্বরের শেষের দিকে কিংবা ডিসেম্বরের শুরুতে ঢাকার ফ্লাইট ধরবেন। তবে, এখনো নিদিষ্ট দিন চূড়ান্ত হয়নি।’ তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বিএনপির পক্ষ থেকে একটি নিরাপত্তা কমিটি করা…
[ad_1] দেহঘড়ি ডেস্ক || রাইজিংবিডি.কম প্রকাশিত: ১০:৪৮, ২৬ অক্টোবর ২০২৫ আপডেট: ১০:৫২, ২৬ অক্টোবর ২০২৫ ছবি: প্রতীকী আপনি জানেন? প্রতি ১০ জন মানুষের মধ্যে ৪ জন মানুষ ঘুমের সমস্যায় ভুগছেন। গবেষকেরা বলেন,‘‘জেনারেশন-জির ৪৬ শতাংশ অনিদ্রায় আক্রান্ত। এর মধ্যে আবার ৩৫ শতাংশ পর্যাপ্ত পরিমাণের তুলনায় অনেক কম ঘুমাচ্ছে’’। ঘুম হলো আমাদের শরীরের জন্য অত্যাবশ্যক। পুরো ঘুম পরিচালিত হয় মস্তিষ্কের মাঝখান থেকে। আমাদের মস্তিষ্ক, চোখ, কান, ডাইজেস্টিভ সিস্টেমের সবচেয়ে জটিল প্রক্রিয়াগুলো ঘুম ছাড়া ঠিকমতো কাজ করতে পারে না। অনিদ্রার প্রথম লক্ষণ হিসেবে দেখা যায়, চোখের নিচে কালো দাগ। ঘুম কম হলে মানুষের ত্বকের কোষগুলো নিজেদের রিপেয়ার করতে পারে না। এ থেকে স্পষ্ট হয়,…
[ad_1] ক্রিকেটইংল্যান্ড-নিউজিল্যান্ডপ্রথম ওয়ানডেসরাসরি, সকাল ৭টা, টি স্পোর্টস টিভি নারী বিশ্বকাপইংল্যান্ড-নিউজিল্যান্ডসরাসরি, সকাল ১১-৩০ মিনিট, টি স্পোর্টস টিভি, স্টার স্পোর্টস-২ বাংলাদেশ-ভারতসরাসরি, বিকাল ৩-৩০ মিনিট, টি স্পোর্টস টিভি ফুটবল লা লিগারিয়াল মাদ্রিদ-বার্সেলোনাসরাসরি, রাত ৯-১৫ মিনিট, বিগিন অ্যাপ প্রিমিয়ার লিগম্যানচেস্টার সিটি-অ্যাস্টন ভিলাসরাসরি, রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট-২ বিস্তারিত [ad_2] Source link
[ad_1] বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ন্যায়বিচার ব্যর্থ হলে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রও ভেঙে পড়ে। আইন কেবল নিয়মের সমষ্টি নয়, এটি জাতির নৈতিক বিবেকের প্রতিফলন। শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিচারপতি রেফাত আহমেদ বলেন,“ন্যায়বিচার ব্যর্থ হলে রাষ্ট্রের রাজনৈতিক ও সামাজিক কাঠামো ধসে পড়ে। আইন পেশা শুধু চাকরি নয়, এটি এক ধরনের নৈতিক সাধনা।”তিনি স্মরণ করিয়ে দেন, রাষ্ট্রের প্রকৃত শক্তি প্রশাসনিক কাঠামোয় নয়, বরং তার নৈতিক ভিত্তিতে নিহিত। প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগের কাঠামোগত সংস্কার এখন সময়ের দাবি। এ প্রসঙ্গে তিনি তার ঘোষিত ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ,…
[ad_1] গাজায় এখনো অনেক প্রাণ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ঝুলে আছে। নাসের হাসপাতালের ওয়ার্ডে ১০ বছর বয়সী দুটি বালক শুয়ে আছে, একজন ইসরায়েলি গুলিতে গুলিবিদ্ধ হয়ে ঘাড়ের নিচ থেকে পক্ষাঘাতগ্রস্ত, অন্যজনের মস্তিষ্কে টিউমার। এখন যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় এই দুই শিশু প্রায় ১৫ হাজার রোগীর মধ্যে রয়েছে যাদের জরুরি চিকিৎসার জন্য স্থানান্তরের প্রয়োজন বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে। ওলা আবু সাইদ তার ছেলে আমরের চুল আলতো করে আঁচড়াচ্ছেন। তার পরিবার জানিয়েছে যে দক্ষিণ গাজায় তাদের তাঁবুতে থাকাকালীন একটি ইসরায়েলি ড্রোনের ছোড়া গুলি আমরের উপর আঘাত করে। এটি তার দুটি মেরুদণ্ডের মাঝখানে আটকে যায়, যার ফলে সে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। ওলা বলেন, “তার…
[ad_1] চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুইচৌ প্রদেশের সুইইয়াং কাউন্টির অবস্থিত শুয়াংহ্য গুহায় এখন পর্যন্ত ৫২টি জায়ান্ট পান্ডার জীবাশ্ম পাওয়া গেছে। এতে করে শুয়াংহ্য গুহা এখন বিশ্বে সর্বাধিক পান্ডা জীবাশ্মের স্থান হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই তথ্য জানানো হয় শুক্রবারের ২৪তম আন্তর্জাতিক কেভ সায়েন্স এক্সপিডিশনের ফলাফল প্রকাশ সংক্রান্ত সম্মেলনে।নতুন অভিযানে পাওয়া জীবাশ্মগুলোর মধ্যে সম্প্রতি আবিষ্কৃত হয়েছে ৬টি।কুইচৌ বিজ্ঞান একাডেমির মাউন্টেন রিসোর্স ইনস্টিটিউটের সহযোগী গবেষক ওয়াং তেইউয়ান জানান, ‘শুয়াংহ্য গুহায় অনেক স্তন্যপায়ী প্রাণীর জীবাশ্ম পাওয়া গেছে, তবে সবচেয়ে উল্লেখযোগ্য হলো জায়ান্ট পান্ডার জীবাশ্ম।’গবেষকরা জানান, এসব জীবাশ্ম প্রমাণ করে যে প্রায় ১ লাখ বছর আগে থেকে কয়েকশ বছর আগ পর্যন্ত কুইচৌ প্রদেশে পান্ডা ছিল। জীবাশ্মের দাঁতের…