Author: mehedihasan9991@gmail.com
[ad_1] হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম প্রকাশিত: ০৮:৩৩, ২৯ অক্টোবর ২০২৫ আপডেট: ০৮:৩৬, ২৯ অক্টোবর ২০২৫ হবিগঞ্জের বাহুবল উপজেলায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সংঘর্ষে জড়ায় দুই পক্ষ হবিগঞ্জের বাহুবল উপজেলায় দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে বড়দের সংঘর্ষে ৫০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার মধ্যবাজার এলাকায় সংঘর্ষে জড়ান তারা। আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বড়ইউড়ি ও বাহুবল গ্রামের দুই শিশুর মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হয়। এ নিয়ে বিকেল থেকেই উত্তেজনা দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা চলছিল। সন্ধ্যার পর উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে…
[ad_1] সংশোধিত শ্রম আইনে মাত্র ২০ জন শ্রমিকের সম্মতিতে ট্রেড ইউনিয়ন গঠনের সুযোগ রেখে যে প্রস্তাব করা হয়েছে, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলোর নেতারা। তাদের আশঙ্কা, এ ধরনের বিধান বাস্তবায়িত হলে শিল্পে অন্তর্দ্বন্দ্ব বৃদ্ধি পাবে, উৎপাদন ব্যাহত হবে এবং দেশি-বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত হবে।মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর উত্তরার বিজিএমইএ ভবনের মিলনায়তনে সাতটি ব্যবসায়ী সংগঠনের যৌথ সংবাদ সম্মেলনে এই উদ্বেগ প্রকাশ করা হয়।আয়োজক সংগঠনগুলো হলো—বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ), ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), বাংলাদেশ চেম্বার…
[ad_1] টাঙ্গাইলের সখীপুরে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অপরাধে রফিকুল ইসলাম নামের এক মাটি ব্যবসায়ীকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ি গ্রামে সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা এ আদালত পরিচালনা করেন। আদালত সূত্রে জানা যায়, উপজেলার বাঘের বাড়ি গ্রামের রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে বন বিভাগের জমিতে ভেকু বসিয়ে লাল মাটি কেটে বিক্রি করছেন। এমন খবর পেয়ে সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলার নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালায়। পরে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অপরাধে বালু মহাল আইনে রফিকুল ইসলামকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। সহকারী কমিশনার…
[ad_1] পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি, সুপারব্র্যান্ড ও টেক জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ১৯তম বার্ষিক সাধারণ সভা অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। দেশের রাজনৈতিক অস্থিরতা ও বাণিজ্যিক প্রতিকূলতার মধ্যেও ১৭৫% ক্যাশ ডিভিডেন্ড দেওয়ায় সভায় সন্তুষ্টি প্রকাশ করে ওয়ালটনের পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানান সাধারণ বিনিয়োগকারীরা। তারা দেশে উদ্ভাবনী ও সর্বাধুনিক প্রযুক্তির লিথিয়াম আয়ন ব্যাটারি উৎপাদন কারখানা স্থাপনে ওয়ালটনের বিনিয়োগের ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করেন। অচিরেই একশরও বেশি দেশে ওয়ালটনের বৈশ্বিক বাজার সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিনিয়োগকারীরা। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীসহ বিপুলসংখ্যক সাধারণ শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে হাইব্রিড পদ্ধতিতে ওই সভা হয়েছে। এতে সভাপতিত্ব করেন ওয়ালটন হাই-টেকের চেয়ারম্যান…
[ad_1] জাতির বিবেক গড়ার দায়িত্ব যাদের হাতে সেই সব সেক্টর অনেকটাই দুর্বৃত্তদের হাতে চলে গেছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র অনুষ্ঠিত ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস অব বাংলাদেশ-ইউল্যাবের অষ্টম সমাবর্তন অনুষ্ঠানে এসব কথা জানান তিনি।রাষ্ট্রপতি ও আচার্য মো. সাহাবুদ্দিনের প্রতিনিধি হিসেবে সমাবর্তন অনুষ্ঠানে সৈয়দা রিজওয়ানা হাসান সমাবর্তন অনুষ্ঠান উদ্বোধন করেন এবং সভাপতিত্ব করেন।ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) অষ্টম সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে। বিশ্ববিদ্যালয়টির এবারের সমাবর্তনের প্রতিপাদ্য ছিল—“Informed Minds, Inspire Paths”।সভাপতির বক্তব্যে সৈয়দা রিজওয়ানা হাসান নিজেকে পরিবেশবাদী উল্লেখ করে…
[ad_1] জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি সম্পর্কিত সুপারিশের চূড়ান্ত প্রতিবেদন নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পূর্ণাঙ্গ সুপারিশ জমা দেবেন তারা। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে তিনটি ধাপ রয়েছে। প্রথম ধাপে গণঅভ্যুত্থানকে ভিত্তি ধরে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ জারি, দ্বিতীয় ধাপে আদেশের প্রশ্নে গণভোট এবং সর্বশেষ ধাপে আগামী জাতীয় সংসদকে দ্বৈত ভূমিকা (সংবিধান সংস্কার পরিষদ ও জাতীয় সংসদ) দিয়ে বাস্তবায়নের সুপারিশ থাকছে। গতকাল সোমবার যমুনায় প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে…
[ad_1] বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম প্রকাশিত: ২৩:০৬, ২৭ অক্টোবর ২০২৫ ফাইল ফটো বগুড়ায় হাবিবুর রহমান খোকন (৩৭) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় বাধন নামের আরেকজনকে কুপিয়ে আহত করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান খোকন মালতিনগর দক্ষিণপাড়ার কামাল হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খোকন ও বাধন মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। পথিমধ্যে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে তাদের ধাওয়া করে। একপর্যায়ে পেছন থেকে কোপ দিলে মোটরসাইকেল থেকে পড়ে যান তারা। এ সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে ঘটনাস্থলেই খোকনের মৃত্যু হয়। আহতাবস্থায় পালিয়ে যান বাধন। বগুড়া সদর…
[ad_1] বগুড়া শহরের সেউজগাড়ি এলাকায় একটি ওষুধের দোকানে ঢুকে শামছুজ্জোহা পাভেল (৩০) নামে এক যুবককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এ সময় দোকানে ভাঙচুর ও টাকা লুটপাটের অভিযোগ উঠেছে।সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যার দিকে এ ঘটনা্ ঘটে। গুরুতর আহত পাভেলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা বলছেন, পাভেল সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সাবেক নেতা।পুলিশ ও স্থানীয়রা জানান, পাভেল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেউজগাড়ি পালপাড়ায় পূজামন্ডপ সংলগ্ন শিমন ফার্মেসিতে বসে গল্প করছিলেন। এ সময় বিভিন্ন অস্ত্রে সজিত একদল দুর্বৃত্ত ৫-৬টি মোটরসাইকেলে সেখানে আসে। তারা ওষুধের দোকানে বসা পাভেলের ওপর হামলা চালায়। একপর্যায়ে রামদা দিয়ে মাথায়…
[ad_1] বিল্ডিং ম্যাটেরিয়াল ইমপোর্টার ব্র্যান্ড তিলোত্তমা, বাংলাদেশে স্প্যানিশ সিরামিক শিল্পকর্ম নিয়ে আসার ২৫ বছর পূর্তিতে আয়োজন করেছে “স্প্যানিশ ফিয়েস্তা ২০২৫” । গুলশানে তিলোত্তমার ফ্ল্যাগশিপ শোরুমে অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত হিজ এক্সিলেন্স গ্যাব্রিয়েল মারিয়া সিসতিয়াগা ওচোয়া দে চিনচেত্রু। এটি ছিল “স্প্যানিশ ফিয়েস্তা” এর দ্বিতীয় আয়োজন। ২০২০ সালে অনুষ্ঠানটি প্রথম অনুষ্ঠিত হয়েছিল। এই আয়োজনে বাংলাদেশ ও স্পেনের সাংস্কৃতিক এবং ডিজাইনের দিকটিকে আরও মজবুত করতে তিলোত্তমা’র অগ্রণী ভূমিকা নতুন মাত্রা যোগ করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শাহরিয়ার সাজ্জাদ, ব্যবস্থাপনা পরিচালক তিলোত্তমা বাংলা গ্রুপ; মুহাম্মদ আশিকুর রহমান, সভাপতি স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি; মনজুরুল হক, লিডার, সেলস-বাংলাদেশ ও পাকিস্তান, এলডব্লিউটি…
[ad_1] গাজীপুরের শ্রীপুর উপজেলায় বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমিকদের আন্দোলনের জের ধরে এএ ইয়ার্ন মিলস লিমিটেড নামের পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আকস্মিক সিদ্ধান্তে প্রায় তিন হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। কারখানা বন্ধের প্রতিবাদে সোমবার (২৭ অক্টোবর) সকাল থেকে শ্রমিকরা কারখানার মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের নগরহাওলা এলাকায় অবস্থিত এএ ইয়ার্ন মিলসের শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। শ্রমিকরা জানান, তাদের গত সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধ করা হয়নি। এই পোশাক কারখানার শ্রমিক মিনারা আক্তার বলেন, “গত ২৩ অক্টোবর বেতন পরিশোধের দাবিতে আমরা আন্দোলন করি। তখন পুলিশ ও সেনাবাহিনীর…