Author: mehedihasan9991@gmail.com
[ad_1] জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে সরাসরি পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন। শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ৭টায় ফরিদপুরের অম্বিকা মেমোরিয়াল হলে এনসিপির আঞ্চলিক সমন্বয় সভা হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে স্পষ্ট ভাষায় তুষার বলেন, ইসির ‘ইগো’ এবং বিশেষ দলের প্রভাবেই এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া হচ্ছে না। “শাপলা প্রতীক হবে ডুবে যাওয়া নৌকার বিকল্প,” মন্তব্য করেন তুষার। তিনি অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়নের নামে জাতির সঙ্গে ‘মহা প্রতারণা’ করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, “আমরা দেশে ‘নতুন কোনো আওয়ামী লীগ’ দেখতে চাই না এবং সনদের আইনি স্বীকৃতির জন্য অবিলম্বে গণভোট দরকার।” তিনি আওয়ামী লীগের পরে জাতীয় পার্টিকে দেশের ‘সবচেয়ে বেশি ক্ষতি’ করার জন্য অভিযুক্ত…
[ad_1] রাজধানীর হাজারীবাগ বউবাজার এলাকায় যাত্রী সেজে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা চালককে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে দিয়ে অটোরিকশাটি নিয়ে যায়। আহত চালক মো. ফালান ব্যাপারী (৪৫) বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।ঘটনাটি শুক্রবার (৩১ অক্টোবর) রাত ৭টার দিকে ঘটে। পরে রাত সাড়ে ১০টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়।আহত চালক ফালান শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বিলাসপুর গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে রাজধানীর লালবাগ থানাধীন শহীদ নগর এলাকায় ভাড়া থাকেন।আহতের মেয়ের জামাই সায়েম আহামেদ সাজু বলেন, “বিডিআর ২ নম্বর গেটের সামনে থেকে দুই নারী ও এক পুরুষ যাত্রী ওঠেন তার শ্বশুরের অটোরিকশায়। পুরুষটি সামনে বসে, দুই নারী পেছনে। কিছুদূর যাওয়ার পর…
[ad_1] গাজার শিশুদের ওপর ইসরায়েলি হামলার ফলশ্রুতিতে মানসিক ও শারীরিক ক্ষতিগ্রস্ততার হার উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। আল-জাজিরার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গাজার শিশুদের ৮০ভাগেরও বেশি গুরুতর ট্রমার শিকার। প্রতিবেদনে শিশুদের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। ১৫ বছর বয়সী আবেদ আল-আজিজের বর্ণনা অনুযায়ী, তার বাড়ির পাশ দিয়ে ট্যাংক ঢুকেছিল এবং তিনি পরিবারের সদস্যদের আহত বা নিহত হতে দেখেছেন। তিনি বর্তমানে উচ্চ রক্তচাপ, কিডনি সমস্যাসহ বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছেন। ৮ বছর বয়সী লানা আল-শারিফও একটি বোমা হামলার সময় তার বাড়ি ধ্বংস হওয়ার পর ভয়ঙ্কর মানসিক ট্রমার শিকার। তার শরীরে ভিটিলিগো দেখা দিয়েছে এবং প্রতিটি বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়। থেরাপিস্ট সাবরিন আবু রহমান…
[ad_1] তাঞ্জানিয়ায় তিন দিনের নির্বাচনী বিক্ষোভে প্রায় ৭০০ জন নিহত হয়েছে। শুক্রবার দেশটির প্রধান বিরোধী দল এ তথ্য জানিয়েছে। বুধবার নির্বাচনের দিন বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের দাবি, প্রেসিডেন্ট নির্বাচন থেকে গুরুত্বপূর্ণ প্রার্থীদের বাদ দেওয়ার পর বিরোধীদের দমন করা হয়েছে। বিরোধী দল চাদেমা মুখপাত্র জন কিটোকা এএফপিকে জানিয়েছেন, তখন থেকে শত শত মানুষ নিহত হয়েছে। তিনি বলেন, “আমরা যেমন বলছি, দার (এস সালাম)-এ মৃতের সংখ্যা প্রায় ৩৫০ এবং মওয়ানজার ক্ষেত্রে ২০০ জনেরও বেশি। দেশের অন্যান্য স্থানের পরিসংখ্যানের সাথে যোগ করলে, মোট মৃতের সংখ্যা প্রায় ৭০০।” মুখপাত্র জানান, নিহতের সংখ্যা অনেক বেশি হতে পারে। কারণ বুধবার রাত থেকে জারি করা কারফিউয়ের সময়…
[ad_1] তৃতীয় টি-টোয়েন্টির সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ১৫ ওভারে ১০৯/৩ (তানজিদ ৬৬*, রিশাদ ১*; পারভেজ ৯, লিটন ৬, সাইফ ২৩)শুরু থেকে প্রান্ত আগলে চড়াও হয়ে খেলছিলেন তানজিদ হাসান। তাকে সঙ্গ দিচ্ছিলেন সাইফ। ৪৩ বলে ৬৩ রান যোগ করেন তারা। তাদের ব্যাটেই ১৫তম ওভারে স্কোর একশ ছাড়ায়। কিন্তু ১৪.৪ ওভারে হোল্ডারের বলে ছক্কা মারার পরের বলেই ২৩ রানে কাটা পড়েন সাইফ। তাতে ভাঙে তৃতীয় উইকেটের দুর্দান্ত জুটি। সাইফের ইনিংসটি অবশ্য টি-টোয়েন্টি সুলভ ছিল না। ২২ বলের ইনিংসে ছিল ২টি ছক্কা। লিটনের আউটের পর তানজিদের ফিফটিশুরুর জুটি ভাঙার পর তানজিদ তামিমই চড়াও হয়ে খেলেছেন। লিটন শুধু সঙ্গ দিচ্ছিলেন তাকে। ৭.৩ ওভারে মেরে খেলতে গিয়ে…
[ad_1] বঙ্গোপসাগর থেকে ১৫০ মন ইলিশ নিয়ে ফিরেছে বরগুনার পাথরঘাটার একটি মাছ ধরা ট্রলার। শুক্রবার ৩১ অক্টোবর ২০২৫ সকালে বঙ্গোপসাগর থেকে এক টানে ১৫০মন ইলিশ নিয়ে বরগুনার পাথরঘাটার বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে নোঙর করেছে একটি ট্রলার। বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে ‘সাইফ ফিশ’ নামের আড়তে এ মাছ মাছগুলো ডাকের মাধ্যমে বিক্রি হয় প্রতি মণ ২৭ হাজার টাকা দরে মোট ৪০ লাখ ৫০ হাজার টাকায়। মাছগুলো ২৯ অক্টোবর কুয়াকাটা উপকূল থেকে প্রায় ৬০ কিলোমিটার গভীর সমুদ্রে ধরা পড়ে। পাথরঘাটা থেকে যাত্রা করা এফবি সাফওয়ান-৩ ট্রলারটিতে ছিলেন ১৯ জন জেলে। বিকেলে জাল ফেলতেই একটানা বিপুল পরিমাণ ইলিশ ওঠে। ট্রলারের মাঝি রুবেল বলেন, “বিকেলে…
[ad_1] সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম প্রকাশিত: ১৪:১৬, ৩১ অক্টোবর ২০২৫ আপডেট: ১৪:২২, ৩১ অক্টোবর ২০২৫ ফাইল ফটো মাছ নিয়ে উল্টো পথে যাওয়ার সময় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের চালক রঞ্জু আহমেদ (৩৫) নিহত হয়েছেন। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের হাটিকুমরুল ধোপাকান্দি ব্রিজ এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। নিহত রঞ্জু আহমেদ উপজেলার চরিয়াশিকা দক্ষিণ পাড়া গ্রামের ইয়াসিন আলীর ছেলে। হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, “অটোভ্যানটি মাছ নিয়ে উল্টো পথে যাচ্ছিল। এ সময় একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মারা যান ভ্যানচালক। অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।” ঢাকা/অদিত্য/মাসুদ [ad_2]…
[ad_1] অন্তর্বর্তী সরকার প্রশাসনে উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলাবিষয়ক ‘জনপ্রশাসন বিষয়ক কমিটি’ বাতিল করেছে। বুধবার (২৯ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। গত ৮ জানুয়ারি গঠিত এ কমিটি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, যুগ্ম সচিব ও তার উপরের পদের কর্মকর্তাদের বিষয়ে পরামর্শ দেওয়ার দায়িত্বে ছিল। কমিটির সভাপতি ছিলেন অর্থ ও বিজ্ঞান-প্রযুক্তি উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সদস্য হিসেবে ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান; তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম; মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। সদস্য সচিব ছিলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।…
[ad_1] প্রকাশিত: ২৩:২৯, ৩০ অক্টোবর ২০২৫ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক এবং ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে বদলি করা হয়েছে মো. শাহজাহান মিয়াকে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক এবং ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করা মো. শাহজাহান মিয়াকে দুই পদ থেকেই সরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়। আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে। চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি শাহজাহান মিয়াকে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রেখে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকের…
[ad_1] বাংলাদেশ ব্যাংকের সঞ্চয়পত্র সার্ভারে জালিয়াতি করে কোটি টাকার সরকারি অর্থ আত্মসাতের ঘটনায় ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি মোহাম্মদ মারুফ এলাহী রনিসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে অতিরিক্ত পরিচালক আবুল খায়ের মো. খালিদ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে রাজধানীর মতিঝিল থানায় এ মামলা দায়ের করেন। মামলার অপর আসামিরা হলেন—মোহিউদ্দিন আহমেদ, এনআরবিসি ব্যাংকের দিনাজপুর উপশাখার গ্রাহক মো. আরিফুর রহমান মিম এবং তার পরিচয় শনাক্তকারী আল আমিন।পুলিশ ইতোমধ্যে আরিফুর রহমানকে মতিঝিল এলাকা থেকে গ্রেফতার করেছে।জালিয়াতির কৌশলমামলার এজাহারে বলা হয়, জালিয়াতচক্র জাতীয় সঞ্চয় অধিদফতরের এনএসসি সার্ভারে অননুমোদিত প্রবেশ করে গ্রাহকের তথ্য পরিবর্তন করে সঞ্চয়পত্রের অর্থ অন্য ব্যাংক হিসাবে স্থানান্তর করে। এভাবে কেন্দ্রীয় ব্যাংকের ইউজার আইডি…