Author: mehedihasan9991@gmail.com
[ad_1] বেরোবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম প্রকাশিত: ২৩:০৬, ৪ নভেম্বর ২০২৫ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ ব্রাকসু নির্বাচনের জন্য ৬ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১১৬তম সিন্ডিকেট সভায় সদস্যদের সিদ্ধান্তে এই কমিশন গঠন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. ফেরদৌস রহমানকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ইলিয়াস প্রামাণিক। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. শাহ জামান, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সিফাত রুমানা, কম্পিউটার…
[ad_1] বাংলাদেশের বিমান খাতে নিজেদের প্রভাব বিস্তারে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে ইউরোপের বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস। এ লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার প্রভাবশালীদের দেশের শীর্ষ কূটনীতিকরা একযোগে বাংলাদেশে এভিয়েশান হাব গড়তে এয়ারবাসের প্রয়োজনীয়তা তুলে ধরেন। বিশেষ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য এই মুহুর্তে এয়ারবাসের মতো বাণিজ্যিক নির্ভর উড়োজাহাজ কেনার যুক্তি ব্যাখ্যা করেন তারা।মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানী ঢাকায় ফ্রান্স-জার্মান দূতাবাসে ‘বাংলাদেশের এভিয়েশন গ্রোথ’ নিয়ে এক আলোচনা সভায় এসব যুক্তি তুলে ধরেন ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে, জার্মান রাষ্ট্রদূত ড. রডিগার লটজ, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক এবং বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে ১৪টি উড়োজাহাজ বিক্রির প্রস্তাব দিয়েছে এয়ারবাস।…
[ad_1] ৪৫ কোটি ৩৪ লাখ ১৩ হাজার ৮৫১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ৪৩ কোটি ৩১ লাখ ৪৭ হাজার ৮০৩ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে ফেনী-২ আসনের সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারীর স্ত্রী নুরজাহান বেগমের নামে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৪ নভেম্বর) দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলা অনুমোদনের বিষয়টি জানিয়েছেন। দুদকের অভিযোগে বলা হয়, নুরজাহান বেগম দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ৫৩ কোটি ৬৩ লাখ টাকার সম্পদ অর্জনের ঘোষণা দেন। তার পারিবারিক ব্যয় বাদ দিয়ে ৪৫ কোটি ৩৪ লাখ ১৩ হাজার ৮৫১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া যায়। অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত…
[ad_1] দেশে ইতোমধ্যেই তৈরি হয় ফ্রিজ ও এসির এমন যন্ত্রাংশ আমদানিতে সম্পূরক শুল্ক (এসডি) ছাড় দিয়েছে সরকার। অন্যদিকে দেশে এসব যন্ত্রাংশ তৈরির কাঁচামাল আমদানিতে আরোপ করা হয়েছে উচ্চ শুল্ক হার। এতে দেশের ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য উৎপাদন শিল্প খাত পড়েছে বড় ঝুঁকিতে। অন্ধকার দেখছেন এ খাতের বিনিয়োগকারীরা। তারা বলছেন, এ সিদ্ধান্তে দেশে ইলেকট্রনিক্স পণ্য ও যন্ত্রাংশ উৎপাদনের চেয়ে আমদানি লাভজনক হয়ে উঠেছে। ফলে স্থানীয় শিল্পায়ন ব্যাহত হচ্ছে কর্মসংস্থান হারাচ্ছে বিপুল জনগোষ্ঠী। সংশ্লিষ্টদের মতে, এরূপ সিদ্ধান্তের ফলে ইলেকট্রনিক্স খাতে উদ্ভাবন ও প্রযুক্তিগত উৎকর্ষতায় বাংলাদেশের অগ্রগতি থমকে যাচ্ছে। উৎপাদন শিল্পের আড়ালে আমদানির্ভর সংযোজন শিল্প বিকাশের পথ সুগম হয়েছে। উল্লেখ্য, গত ২৪ জুন ইলেকট্রনিক্স…
[ad_1] কক্সবাজারের টেকনাফের গহিন পাহাড় থেকে এক মানবপাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। এ সময় পাচারের উদ্দেশ্যে বন্দি রাখা নারী ও শিশুসহ ২৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়– সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া সংলগ্ন পাহাড়ি এলাকায় বেশ কয়েকজন নারী ও শিশুকে আটক করে রাখা হয়েছে। এর ভিত্তিতে গতকাল দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথভাবে অভিযান চালায়। অভিযান চলাকালে পাচারকারীদের গোপন আস্তানা থেকে ২৫ জন ভুক্তভোগীকে উদ্ধার ও দুই…
[ad_1] ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির ঘোষিত মনোনয়ন নিয়ে ক্ষোভ-বিক্ষোভ শুরু হয়েছে। গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আহমেদ তায়েবুর রহমান হিরণকে মনোনয়ন না দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁর সমর্থকরা। সোমবার রাত ৮টার পর থেকে গৌরীপুর পৌর শহরে হাজারো নেতা-কর্মী বিক্ষোভ মিছিল বের করে মনোনয়ন পরিবর্তনের দাবি জানান। এ সময় বিএনপি নেতা হিরণের সহধর্মিণী সায়েদা মাশরুর মিছিলে উপস্থিত থেকে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, “আমার স্বামী দীর্ঘদিন ধরে বিএনপির হয়ে নির্যাতন-নিপীড়ন সহ্য করছেন। আওয়ামী ফ্যাসিবাদী সন্ত্রাসীরা আমাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। তাঁর বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে, আমার ভাই এখনো জেলে। এমন পরিস্থিতিতেও তাঁকে মনোনয়ন না দেওয়া আমাদের জন্য বড় আঘাত।”…
[ad_1] জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান— যার কণ্ঠে প্রেম, ব্যথা আর প্রার্থনার সুরে ভেসেছে একটি প্রজন্ম। তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী শুধু গানে নয়, রাজনীতিতেও সক্রিয় ছিলেন দীর্ঘদিন ধরে। বিএনপির কেন্দ্রীয় সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন মনির খান। ঝিনাইদহ-৩ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন এই কণ্ঠশিল্পী। কিন্তু শেষপর্যন্ত প্রার্থী তালিকায় জায়গা হয়নি তার। সেই আসনে দল মনোনয়ন দিয়েছে মেহেদী হাসান রনিকে। বিএনপির মনোনয়ন চেয়ে না পাওয়ার এমন অভিজ্ঞতার মুখে আগেও পড়েছেন মনির খান। তা নিয়ে ক্ষোভও দেখিয়েছিলেন তখন। তবে এবার মনোনয়ন না পেলেও মনির খান প্রতিক্রিয়া দিয়েছেন ইতিবাচকভাবে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, “অভিনন্দন মেহেদী হাসান রনি, ঝিনাইদহ-৩-এ…
[ad_1] গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের নিজ এলাকা পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। আসনটি নুরুল হক নুরের জন্য খালি রাখা হয়েছে বলে দাবি করেছেন দলের নেতাকর্মী ও স্থানীয় লোকজন। এখানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন মনোনয়নপ্রত্যাশী হিসেবে রয়েছেন।সোমবার (০৩ নভেম্বর) বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। সেখানে পটুয়াখালী-৩ ও পটুয়াখালী-২ আসন শূন্য রাখা হয়। ঘোষিত তালিকা অনুযায়ী, পটুয়াখালী-১ আসনে মনোনয়ন পেয়েছেন…
[ad_1] ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ৬টি সংসদীয় আসনের মধ্যে চারটিতে বিএনপি মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘোষণা অনুযায়ী, গাজীপুর-১ আসনে পরে নাম ঘোষণা করা হবে। গাজীপুর-২ সংসদীয় আসনে মনোনয়ন পেয়েছেন, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক এম এ মান্নানের সুযোগ্য সন্তান এম. মঞ্জুরুল করিম রনি। গাজীপুর-৩ আসনে মনোনয়ন পেয়েছেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: রফিকুল ইসলাম বাচ্চু। গাজীপুর-৪ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল…
[ad_1] চট্টগ্রামের পটিয়ায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ার পর বাসের চাকায় পিষ্ট হয়ে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৩ নভেম্বর) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম ফজিলাতুন নেসা (২৮)। তিনি মাগুরা জেলার মহম্মদপুর থানার মহেশপুর গ্রামের আলিমুজ্জামান সুজনের স্ত্রী।পুলিশ জানিয়েছে, আলিমুজ্জামান সুজন তার স্ত্রী ও ছয় বছর বয়সী ছেলে উম্মায়েদ হাম্মাদকে নিয়ে মোটরসাইকেলে চড়ে মাগুরা থেকে বান্দরবানের উদ্দেশে যাত্রা করেন। রবিবার (২ নভেম্বর) রাতে তারা চট্টগ্রাম শহরের বহদ্দারহাট খাজারোড এলাকায় বন্ধু রবিউল ইসলামের বাসায় অবস্থান করেন। সোমবার সকালে বান্দরবানের উদ্দেশে আবার রওনা হন। সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার নয়াহাট এলাকায় পৌঁছালে একটি লেগুনার সঙ্গে…