Author: mehedihasan9991@gmail.com

[ad_1] শীতের শুরুতেই টরন্টোতে গানে গানে উষ্ণতা ছড়াবেন রবীন্দ্রসংগীতের প্রখ্যাত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। ২৩ নভেম্বর ‘মোমেন্টস উইথ রেজওয়ানা চৌধুরী বন্যা’ শিরোনামের এই আয়োজনে বন্যার গানের সঙ্গে বাড়তি চমক হিসেবে থাকবে তাপস-নাহিদ জুটির নাচের বাহার।অনুষ্ঠানটি হবে টরন্টো শহরের স্বনামধন্য চাইনিজ কালচারাল সেন্টারে। মনোমুগ্ধকর এই আয়োজনে কালচারাল সেন্টারটিতে শিল্পী বন্যা পরিবেশন করবেন রবীন্দ্রনাথ ঠাকুরের নির্বাচিত গান। তার গানের গভীরতা, নিখুঁত উচ্চারণ আর অনবদ্য আবেগের মিশেলে এই সন্ধ্যা হয়ে উঠবে কানাডার টরন্টো এবং আশেপাশের শহরগুলোর প্রবাসী বাঙালিদের এক সাংস্কৃতিক পুনর্মিলন। এমনটাই মনে করছেন আয়োজন সংশ্লিষ্টরা।বন্যার গানের পাশাপাশি থাকবে নৃত্যের ছন্দও। মঞ্চে উঠবেন টরন্টোর জনপ্রিয় নৃত্যশিল্পী নাহিদ নাসরীন নয়ন ও তাপস দেব। তাদের…

Read More

[ad_1] আপনি পড়ালেখা শেষ করতে চলেছেন, আপনার রেজাল্ট ভালো, আপনি পোশাক-আশাক ফিটফাট করে নিজেকে উপস্থাপন করতে জানেন। কিন্তু চাকরির বাজারে নামতে হলে এই দিয়েই সবসময় হয় না। নিজেকে তৈরি করার আরও কয়েকটি ধাপ আছে। সেগুলো মাথায় থাকলে ইন্টারভিউয়ের তারিখ এগিয়ে আসার সঙ্গে আপনার হার্টবিট বেড়ে যাওয়ার কোনও সম্পর্ক থাকবে না। মনে রাখবেন চাকরির ইন্টারভিউয়ের জন্য নিজেকে প্রস্তুত করা মানে শুধু প্রশ্নের উত্তর মুখস্থ করা নয়। বরং আত্মবিশ্বাস, জ্ঞান এবং পেশাদারিত্বের সঠিক ভারসাম্য তৈরি করা। যাওয়ার আগে হোমওয়ার্কযে কোম্পানিতে যাবেন তার কোম্পানির ব্যাকগ্রাউন্ড অর্থাৎ ইতিহাস, মিশন, ভিশন, পণ্য বা সেবা সম্পর্কে জেনে নিন। আপনি যে পদের জন্য নিজেকে ভাবছেন সেই পদের কী…

Read More

[ad_1] জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির নোয়াখালী জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই দফায় দফায় পদত্যাগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে ৪১ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন প্রকাশ করা হয়। কিন্তু প্রকাশের পরপরই ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে একে একে ২৩ জন নেতা পদত্যাগের ঘোষণা দেন। সূত্র জানায়, কমিটি ঘোষণার পর প্রথমেই পদত্যাগ করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাত। তার পরপরই যুগ্ম সদস্য সচিব–১ ব্যতীত অন্য সব যুগ্ম সদস্য সচিব, সিনিয়র যুগ্ম সদস্য সচিবসহ একাধিক পদধারী নেতা–কর্মী একযোগে পদত্যাগ করেন। এতে সংগঠনের মধ্যে ব্যাপক অস্থিরতা সৃষ্টি হয়।পদত্যাগকারীদের অভিযোগ, তৃণমূলের নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের যথাযথ…

Read More

[ad_1] খুলনা-সাতক্ষীরা মহাসড়ক এখন মরণফাঁদ। অধিকাংশ জায়গায় নেই কার্পেটিং, খোয়া বা বালি। খানাখন্দ আর নালায় পরিণত হয়েছে মহাসড়কটি। মাত্রাতিরিক্ত যানবাহনের চাপে এটি এখন চলাচলের সম্পূর্ণ অযোগ্য। মোংলা ও ভোমরা স্থলবন্দরের পণ্য বহনকারী যানবাহনের পাশাপাশি নিত্য চলাচলকারী হাজার হাজার গাড়ির দীর্ঘ জটে নাকাল জনজীবন। দুর্ঘটনায় মৃত্যুর মিছিলও লম্বা হচ্ছে। জনগুরুত্বপূর্ণ এ মহাসড়ক নির্মাণে কর্তৃপক্ষের উদাসীনতায় খুলনাবাসী বিক্ষুব্ধ হয়ে উঠছেন। এদিকে খুলনা সড়ক বিভাগের দাবি ১০০ কোটি টাকার প্রকল্পের প্রস্তাব পাঠানো হয় অধিদফতরে। খুলনা-সাতক্ষীরা মহাসড়কে কংক্রিটের রাস্তা তৈরিতে সম্মত হয়েছে সড়ক অধিদফতর। প্রস্তাবিত ১০০ কোটি টাকার মধ্যে প্রাথমিক পর্যায়ে ৭৫ কোটি টাকা বরাদ্দ হয়েছে।খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিরোপয়েন্ট থেকে আঠারোমাইল পর্যন্ত দৈর্ঘ্য ৩৩ কিলোমিটার।…

Read More

[ad_1] তুরস্কের একটি সামরিক পরিবহন বিমান জর্জিয়া ও আজারবাইজানের সীমান্ত এলাকায় বিধ্বস্ত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, সি-১৩০ মডেলের বিমানটি আজারবাইজান থেকে উড্ডয়ন করে ফেরার পথে সীমান্তবর্তী এলাকায় দুর্ঘটনার শিকার হয়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং উদ্ধার অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যে জানা গেছে, বিমানে ২০ জন সামরিক সদস্য ছিলেন, তবে হতাহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি। ঘটনাস্থলে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ে উদ্ধার ও অনুসন্ধান অভিযান চলছে। সাজু/নিএ [ad_2]

Read More

[ad_1] যুদ্ধবিরতি শুরুর পর থেকে গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় এখনও ইসরায়েলের নিয়ন্ত্রণ বজায় আছে। এসব এলাকায় ১ হাজার ৫০০-এর বেশি ভবন ধ্বংস করেছে তারা। এমন তথ্য পাওয়া গেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ভেরিফাইয়ের পর্যালোচিত স্যাটেলাইট চিত্রে। বিবিসি জানায়, ৮ নভেম্বর তোলা সর্বশেষ স্যাটেলাইট ছবিগুলোতে দেখা গেছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর নিয়ন্ত্রণে থাকা সম্পূর্ণ কয়েকটি পাড়া-মহল্লা এক মাসেরও কম সময়ে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছে, যা মূলত পরিকল্পিত ধ্বংসযজ্ঞ বা বিস্ফোরণের মাধ্যমে ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।তবে বিবিসি সতর্ক করে জানিয়েছে, কিছু এলাকায় স্যাটেলাইট চিত্র পাওয়া না যাওয়ায় আসল ধ্বংস হওয়া ভবনের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।কিছু আন্তর্জাতিক বিশেষজ্ঞের মতে, এই ধ্বংসযজ্ঞ…

Read More

[ad_1] বাংলাদেশ ব্যাংকের নিখোঁজ উপ-পরিচালক নাইমুর রহমানকে মাদারীপুর শহরের পুরান বাজার এলাকার রয়েল রেস্ট হাউজ নামে একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে জেলা ম্যাজিস্ট্রেট নাঈমুর রহমান সরকারের উপস্থিতিতে মাদারীপুর সদর থানার পুলিশ তাকে উদ্ধার করে।রয়েল রেস্ট হাউসের ম্যানেজার নটরাজ সরকার বলেন, ‘ওই ব্যক্তি একদিন আগে এসে আমাদের হোটেলে অবস্থান করছিলেন। চাকরির সন্ধানে এসেছেন বলে আমাদের জানিয়েছিলেন। পরে মঙ্গলবার রাতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট এসে তাকে নিয়ে যায়।’এ ব্যাপারে মাদারীপুর জেলা ম্যাজিস্ট্রেট নাঈমুর রহমান সরকার বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের একজন উপ-পরিচালক নিখোঁজ ছিলেন। খবর পাই, তিনি মাদারীপুরের একটি হোটেলে অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা…

Read More

[ad_1] অবশেষে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমেরিকার উদ্দেশে যাত্রা করেছেন। বুধবার (১২ নভেম্বর) ভোররাত ৩টা ৫১ মিনিটে তিনি বহির্গমন ত্যাগ করেন বলে বিমানবন্দর সূত্র নিশ্চিত করেছে।সূত্র জানায়, ১২ নভেম্বর ৩টা ৫১ মিনিটে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ কাতার এয়ারলাইন্সের (কিউআর৬৩৯)  ফ্লাইটে কাতার হয়ে আমেরিকার উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।সোহেল তাজ ইমিগ্রেশন প্রসিকিউশনসহ অন্যান্য সংস্থা থেকে যাচাই–বাছাই সাপেক্ষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ক্লিয়ারেন্সপ্রাপ্ত হয়ে ইমিগ্রেশন শেষ করেন।সোহেল তাজ স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এবং আওয়ামী লীগ নেত্রী সৈয়দা জোহরা তাজউদ্দীনের সর্বকনিষ্ঠ সন্তান। তিনি নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী…

Read More

[ad_1] ঢাকার সাভারের আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা আলিফ পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসের ভিতরে ঘুমিয়ে থাকা চালক আহত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বাসে আগুনের তথ্য নিশ্চিত করেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী। এর আগে ভোর পৌণে ৫টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে বাসে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ভোর পৌণে ৫টার দিকে একটি মোটরসাইকেলে করে ২জন লোক এসে বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে ফোন দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্তলে এসে আগুন নিয়ন্ত্রণে নেয়।…

Read More

[ad_1] পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জেলা ও সেশন আদালত প্রাঙ্গনে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৩৬ জন। এদের চারজন নারী ও চারজন পুলিশ সদস্য রয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) আদালতে অবস্থিত বিচারিক কমপ্লেক্সের বাইরে হামলাটি চালানো হয়। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান তালেবান (টিটিপি)। তবে হামলার পেছনে ভারতের হাত আছে বলে অভিযোগ করেছে পাকিস্তান। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন ও জিও নিউজ এ খবর জানিয়েছে।ঘটনাস্থলে থাকা নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, আত্মঘাতী হামলাকারী আদালত ভবনের প্রবেশমুখে বিস্ফোরণ ঘটায়। ফলে আশপাশের এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি বলেন, হামলাকারী প্রায় ১২ মিনিট ধরে আদালত ভবনের…

Read More