Author: mehedihasan9991@gmail.com

[ad_1] গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন বানিয়ারচালা এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই ও স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে জয়দেবপুর থানা পুলিশ।তারা হলেন- ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নোমান (২৮), দফতর সম্পাদক আকাশ (২৫) ও ভাওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক রাসেল (৩৫)।স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় জনতা ওই তিন জনকে সন্দেহ হলে তাদেরকে আটক করে। পরে তাদের ব্যাগ তল্লাশি করে একটি পেট্রোল বোমা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসে।জয়দেবপুর থানার ওসি তৌহিদ আহমেদ বলেন, তাদের থানা হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা…

Read More

[ad_1] বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর’সহ দলটির কেন্দ্রীয় সিনিয়র নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করায় নোয়াখালী-০৫ আসনের ধানের শীষের প্রার্থী মো. ফখরুল ইসলামকে জামায়াতের প্রোডাক্ট দাবি করে তাঁর মনোনয়ন প্রত্যাহারের দাবি জানিয়ে ফের বিক্ষোভ ও মশাল মিছিল করেছে স্থানীয় বিএনপির একাংশের নেতাকর্মীরা। বুধবার (১২ নভেম্বর) রাতে নোয়াখালী-০৫ নির্বাচনী এলাকার কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নলুয়া ভুঁইয়ার হাটে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়। পরে সেখানে রাস্তা ব্লক করে ফখরুলের বিরুদ্ধে স্লোগান দেয় বিএনপি নেতাকর্মীরা। এসময় কবিরহাট উপজেলা সেচ্ছাসেবক দল নেতা ইমরান স্বপন, ধানসিঁড়ি ইউনিয়ন বিএনপি নেতা কামরুল ইসলাম, ধানসিঁড়ি ইউনিয়ন যুবদল নেতা আলমগীর হোসেন, দুলাল, ধানসিঁড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা আকবর হোসেন,…

Read More

[ad_1] কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকায় একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়।শাহরাজ নামে ওই বহুতল মার্কেটটিতে ইলেকট্রনিকস পণ্যসহ বিভিন্ন সামগ্রীর বেশ কয়েকটি দোকান রয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয়রা। [ad_2]

Read More

[ad_1] কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বৃহস্পতিবারের (১৩ নভেম্বর) ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে নোয়াখালীতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। জনমনে আতঙ্ক ও নাশকতা প্রতিরোধে জেলার ৯ উপজেলায় পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে।জানা গেছে, সোমবার থেকে বুধবার পর্যন্ত জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৪২ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতারদের বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এ ছাড়া রাতভর জেলার আঞ্চলিক মহাসড়ক, গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রবেশপথগুলোতে যানবাহনে তল্লাশি চালানো হয়। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, জনগণের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।নোয়াখালী পুলিশ সুপার কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল,…

Read More

[ad_1] কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন কর্মসূচি’কে ফ্যাসিবাদীদের নাশকতা আখ্যা দিয়ে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজপথে অবস্থানের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই পীরের নেতৃত্বাধীন দল)সহ আটটি রাজনৈতিক দল। বুধবার (১২ নভেম্বর) রাজধানীর মগবাজারে জামায়াত কার্যালয়ে বৈঠক শেষে তারা এ কর্মসূচি ঘোষণা করে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী’র সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে আট দলের সর্বস্তরের কর্মীরা বৃহস্পতিবার দেশব্যাপী রাজপথে অবস্থান করবেন।” তিনি আরও বলেন, “জনগণের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় আমরা শান্তিপূর্ণভাবে রাজপথে থাকব, যেন কোনো অরাজকতা ছড়াতে না পারে।” অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ…

Read More

[ad_1] আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা-সিলেট মহাসড়কে নাশকতার পরিকল্পনা ও অপতৎপরতার অভিযোগে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।বুধবার (১২ নভেম্বর) রাতে নবীগঞ্জ উপজেলার গোপলারবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।তারা হলেন- নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী আকবর ও একই ওয়ার্ড যুবলীগের সভাপতি আতাউর রহমান।নবীগঞ্জ থানার ওসি শেখ কামরুজ্জামান জানান, আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ১৩ নভেম্বর ঢাকা-সিলেট মহাসড়কে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল— এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে দুই জনকে আটক করে।তিনি আরও জানান, এ ঘটনায় তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি…

Read More

[ad_1] বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জামায়াত একটি মোনাফেকী দল। জামায়াত ইসলাম ধর্মকে ব্যবহার করে বাংলাদেশের ধর্মভীরু মানুষকে ভুল পথে চালানোর অপচেষ্টা করছে। ধর্মে বলা হয়েছে ধর্ম নিয়ে রাজনীতি করো না। কিন্তু তারা ধর্ম নিয়ে রাজনীতি করে ভাইয়ে ভাইয়ে বিরোধ সৃষ্টি করছে। এমনকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে জামায়াতকে রাজনীতির সুযোগ করে দিয়েছিল। অথচ সেই জামায়াত আজ জিয়াউর রহমানের দল বিএনপিকে চোখ রাঙিয়ে কথা বলেন। বুধবার সন্ধ্যার পর বিএনপি দলীয় মনোনয়ন পাবার পর প্রথম সিরাজগঞ্জে আসার পর শহর বিএনপি আয়োজিত শহরের ট্রাক টার্মিনালে আয়োজিত গনসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।…

Read More

[ad_1] রাজধানীর কাওরান বাজার সার্ক ফোয়ারা মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা সেখানে দুটি ককটেল নিক্ষেপ করে। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ১০টার দিকে কাওরান বাজার থেকে শাহবাগগ্রামী একটি মোটরসাইকেল থেকে সার্ক ফোয়ারার দিকে লক্ষ্য থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন বলেন, ‘রাত ১০টার কিছু পরে ককটেল বিস্ফোরণের সংবাদ পাওয়া গেছে। তবে এটি কলাবাগান থানা এলাকায় পড়েছে। বিস্তারিত তারা বলতে পারবে।’এদিকে কলাবাগান থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ‘এটা আমাদের থানা এলাকা না। সার্ক ফোয়ারা তেজগাঁও…

Read More

[ad_1] মৌলভীবাজার মৌলভীবাজার জেলার জুড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে জুড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদুল আলম ভূঁইয়া। এ মামলায় বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় অভিযান চালিয়ে পুলিশ আতিকুর রহমান নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ ও ১৩ নভেম্বর ঢাকায় লকডাউন কর্মসূচির সমর্থনে জুড়ীতে ঝটিকা মিছিল বের করে ছাত্রলীগ। এ ঘটনায় রাতে জুড়ী থানার এসআই ওস্তার মিয়া ইমন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ ৩০–৩৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় জায়ফরনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের কবির আহমদের ছেলে ও জুড়ী কলেজ…

Read More

[ad_1] মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় রেলপথের ওপর স্লিপার ফেলে দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) সকালে উপজেলার পশ্চিম বালিগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কাজের উদ্দেশ্যে বের হয়ে রেলপথের ওপর বেশ কয়েকটি স্লিপার পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। এই রেলপথ দিয়ে সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রামগামী ট্রেনগুলো চলাচল করে। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে স্থানীয় লোকজন দ্রুত বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে জানান। খবর পেয়ে রেলওয়ের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রেলপথের ওপর থাকা স্লিপারগুলো সরিয়ে ফেলেন।ভানুগাছ রেলওয়ে স্টেশনের মাস্টার পলাশ দাস বলেন, ‘যদি সেই সময়ে কোনও ট্রেন ওই পথে চলাচল করতো, তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। ঘটনাটি…

Read More