Author: mehedihasan9991@gmail.com
[ad_1] ছোট জায়গায় শক্তিশালী ডেস্কটপ পারফরম্যান্সের চাহিদা দিন দিন বাড়ছে। এই ক্রমবর্ধমান চাহিদা পূরণে বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান গিগাবাইট উন্মোচন করেছে তাদের নতুন মাদারবোর্ড গিগাবাইট বি৮৫০আই অরোস পিআরও (মিনি-আইটিএক্স) (GIGABYTE B850I AORUS PRO (Mini-ITX)। গিগাবাইট বাংলাদেশ কর্মকর্তরা জানান, ছোট আকৃতির হলেও এটি গেমিং, ক্রিয়েটিভ ওয়ার্ক এবং হাই-পারফরম্যান্স পিসি বিল্ডের জন্য অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি। মিনি-আইটিএক্স ফর্ম-ফ্যাক্টরের এই মাদারবোর্ডটি এএমডি এএম৫ সকেট সমৃদ্ধ, যা সর্বশেষ এএমডি রাইজেন ৭০০০/৮০০০/৯০০০ সিরিজের প্রসেসর সাপোর্ট করে। এতে রয়েছে দুটি ডিডিআরফাইভ ডিআইএমএম স্লট, যা সর্বোচ্চ ১২৮ জিবি র্যাম সাপোর্ট দেয়। স্টোরেজ সুবিধায় আছে PCIe 5.0 M.2 স্লট, PCIe 4.0 M.2 স্লট এবং দুটি SATA 6Gb/s পোর্ট,…
[ad_1] ক্লাইমেট রিপোর্ট-২০২৪ প্রকাশ করেছে সিটি ব্যাংক পিএলসি। এই রিপোর্টটি আন্তর্জাতিক সাস্টেইনেবিলিটি স্ট্যান্ডার্ডস বোর্ড প্রণীত আইএফআরএস এস-১ ও আইএফআরএস এস-২ এর সঙ্গে সামঞ্জস্য রেখে প্রস্তুত করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়েছে, এই রিপোর্টটির উদ্দেশ্য হলো বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থা এবং অন্য স্টেকহোল্ডারদের জন্য সুস্পষ্ট এবং সিদ্ধান্ত গ্রহণে সহায়ক তথ্য তুলে ধরা। এতে ব্যাংকের পরিচালনা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং কৌশলগত পরিকল্পনায় সাসটেইনেবিলিটি এবং জলবায়ু-সম্পর্কিত ঝুঁকি ও সম্ভাবনা সংক্রান্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়েছে।রিপোর্টটিতে সিটি ব্যাংকের সাসটেইনেবিলিটি এবং জলবায়ু-সম্পর্কিত বিষয়াদি তদারকির জন্য ব্যাংকের প্রশাসনিক কাঠামো এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম ব্যাবসায়িক মডেল গঠনে গৃহীত কৌশল তুলে ধরা হয়। এছাড়াও এতে…
[ad_1] সৌদি আরবের রিয়াদে ইসলামিক সলিডারিটি গেমস টেবিল টেনিস মিশ্র দ্বৈত বিভাগে ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার সেমিফাইনালে বাহরাইনকে ৩-১ সেটে হারায় তারা। আজ রাতেই তুরস্কের বিপক্ষে ফাইনালে খেলবে লাল সবুজ দল। মিশ্র দ্বৈতে বাংলাদেশের হয়ে খেলছেন খৈ খে সাই মারমা ও জাভেদ আহমেদ। প্রথম গেমে ১৩-১১ পয়েন্টে জেতে বাংলাদেশ। দ্বিতীয় গেমে বাহরাইন ৭-১১ পয়েন্টে সমতা আনে। তৃতীয় গেমে ১২-১০ পয়েন্টে জিতে বাংলাদেশ আবার লিড নেয়। তৃতীয় সেটে বাহরাইন লড়াই করলেও চতুর্থ গেমে পারেনি। চতুর্থ সেটে জাভেদ-খৈ খৈর কাছে ১১-৩ পয়েন্টে হারে। টেবিল টেনিসে ইসলামিক গেমসে বাংলাদেশের এবারই প্রথম পদক নিশ্চিত হয়েছে। আজ ফাইনালে উঠায় আরেক রৌপ্যপদক নিশ্চিত করেছে জাভেদ-খৈ খৈ। [ad_2]
[ad_1] জনপ্রিয় কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন আজ (১৩ নভেম্বর)। এদিনে দেশের নানা প্রান্ত থেকে ভক্ত, শুভানুধ্যায়ী ও স্বজনরা ভিড় করেছেন গাজীপুরের নুহাশপল্লীতে। সকাল থেকেই সেখানে শুরু হয় স্মরণ আর শ্রদ্ধার নানা আয়োজন। সকালে হুমায়ূন আহমেদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাঁর স্ত্রী মেহের আফরোজ শাওন, দুই পুত্র নিনিত ও নিষাদ। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন লেখকের অসংখ্য ভক্ত ও শুভানুধ্যায়ী। হুমায়ূন আহমেদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়। সন্ধ্যায় নুহাশপল্লীর লিচুতলায় প্রজ্বলিত হয় এক হাজার সাতাত্তরটি মোমবাতি। এরপর কাটা হয় কেক। প্রিয় লেখকের প্রতি শ্রদ্ধা জানাতে ভক্তরা কেউ এসেছেন ‘হিমু’র হলুদ পাঞ্জাবি…
[ad_1] প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা অনুসারে সংবিধানে ‘জুলাই জাতীয় সনদ’ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে। এটিও আজকে অনুমোদিত আদেশে উল্লেখ করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে একথা বলেন প্রধান উপদেষ্টা।প্রধান উপদেষ্টা বলেন, ‘‘রাষ্ট্রকাঠামো সংস্কারের প্রস্তাব তৈরির লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন নিরলসভাবে গত প্রায় ৯ মাস ধরে কাজ করেছে। এসময় কমিশন জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ আলাপ-আলোচনা করেছে। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ধৈর্য সহকারে রাজনৈতিক দলগুলো কমিশন কর্তৃক উত্থাপিত বিভিন্ন সংস্কার প্রস্তাব নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। মতের পার্থক্য থাকলেও তা কমিয়ে আনার চেষ্টা করেছেন।’’তিনি বলেন, ‘‘অনেক বিষয়েই ঐকমত্যে…
[ad_1] বহুল আলোচিত গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বিটিভি ওয়ার্ল্ডে সম্প্রচারিত এ ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, গণভোট ও নির্বাচন একসঙ্গে আয়োজনের মাধ্যমে জনগণের মতামত ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করা হবে। আসছে… সাজু/নিএ [ad_2]
[ad_1] থাইল্যান্ডের ফুকেটে চলমান ৭৪তম মিস ইউনিভার্স আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। যিনি প্রথম বাংলাদেশি, ‘মিস ইউনিভার্স’-এ ইতিহাস গড়ার সম্ভাবনা তৈরি করেছেন।প্রতিযোগিতার ভোটিং পুলে ৫ নম্বরে উঠেই তাক লাগিয়েছেন দুদিন আগে। এরপর যেন খুব দ্রুত সময়ে সেই সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হতে শুরু করলো। ক্রমশ তিনি অতিক্রম করতে থাকলেন তার সামনের প্রতিযোগীদের। অবশেষে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে তিনি চমকে দেন ২ নম্বরে উঠে এসে।গল্প নয়, সত্যিই তাই। বাংলাদেশের মেয়ে তানজিয়া জামান মিথিলা ৭৪তম মিস ইউনিভার্স আসরে ‘পিপলস চয়েস’ ভোটিং পর্বে অবস্থান করছেন সেরা দুই-এ। নিশ্চিত অনুমান করা যাচ্ছে, মিথিলা যে কোনও মুহূর্তে তার সামনের প্রতিযোগীকেও অতিক্রম করে ফেলবেন দর্শক…
[ad_1] বরগুনায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করা হয়েছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফেসবুকে পোস্ট করে ভিডিওটি বরগুনার বলে দাবি করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা রেজাউল কবির রেজা। বুধবার (১২ নভেম্বর) রাত ১টার দিকে ভিডিওটি নিজের ফেসবুকে পোস্ট করেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বরগুনা জেলা শাখার সভাপতি রেজাউল কবির রেজা। ভিডিওতে দেখা যায়, বরগুনা সার্কিট হাউস মাঠের পূর্ব দিকে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভের বহিরাংশে ভিডিও ধারণকারীর নির্দেশে এক যুবক কাঠি জ্বালিয়ে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জ্বলে ওঠে। ধারণা করা হচ্ছে, স্মৃতি স্তম্ভটির চারদিকে আগেই কোনো দাহ্য কোনো পদার্থ আগেই ছড়িয়ে দেওয়া হয়েছিল। অন্ধকার থাকায় ভিডিওতে থাকা যুবককে দেখা যায়নি। এ বিষয়ে…
[ad_1] কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের “ঢাকা লকডাউন” কর্মসূচির দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। বেশিরভাগ বিভাগে নিয়মিত ক্লাস চলছে, তবে শিক্ষার্থীর উপস্থিতি স্বাভাবিকের তুলনায় কম।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। জুলাই সনদের আইনি ভিত্তি ও গণহত্যার বিচারের দাবিতে ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সকাল ৭টার দিকে বিক্ষোভ মিছিল শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এসে সমাবেশ করে তারা৷ এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেওয়ার কথা জানান।অন্যদিকে, ছাত্রদল দিনভর বিভিন্ন স্পটে অবস্থান কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছে বলে জানা…
[ad_1] কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত লকডাউন সফল করতে শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগ করেছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত দুই ঘণ্টা পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। পরে পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। এ সময় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়।পদ্মা সেতু দক্ষিণ থানা সূত্রে জানা গেছে, লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সকালে আওয়ামী লীগের নেতা-কর্মীরা পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করেন। নাওডোবা ও তস্তারকান্দি এলাকায় তারা অবস্থান নিয়ে মিছিল…