Author: mehedihasan9991@gmail.com
[ad_1] আমাদের শরীরের সঠিকভাবে বেড়ে উঠা, শক্তির জোগান, আর সুস্থ রাখার ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে নিঃশব্দে কিন্তু সবচেয়ে সফলভাবে কাজ করে—তা হলো শাকসবজি ও ফলমূল। শাকসবজি, ফলমূল হলো শক্তি এবং পুষ্টির একেকটি পাওয়ার হাউস যা শরীরের হাড়, মস্তিষ্ক, চোখ, হজমব্যবস্থা থেকে শুরু করে প্রতিরোধক্ষমতা পর্যন্ত সবকিছুকে ভেতর থেকে গড়ে তোলে। নিয়মিত সবজি খাওয়াটা শুধু ভালো অভ্যাস নয়—এটা ভবিষ্যৎ সুস্থতার ভিত্তি। যার শুরু হতে হয় শৈশবকাল থেকেই।ভালো ও স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার সেরা সময় হলো শৈশব ও কৈশোরের গঠনমূলক সময়গুলো। এই সময়টাই আমাদের দেহের বেড়ে উঠবার সময় আর এই সময়েই ভালো অভ্যাস গড়ে তোলা তুলনামূলকভাবে সহজ। বিশেষজ্ঞরা প্রায়ই পরামর্শ দেন, সুযোগ…
[ad_1] কিশোরগঞ্জ জেলা শহরের ঈশাখাঁ রোডের ব্যবসায়ীদের উপর অবৈধ ফুটপাত দখলদার, সন্ত্রাসী বাহিনীর হামলার প্রতিবাদে সকল ব্যবসায়ীরা শাটডাউন কর্মসূচী ঘোষণা করেছেন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে ফুটপাত দখল করে দোকান বসানোকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। রবিবার (৩০ নভেম্বর) সকাল থেকে শহরের গৌরাঙ্গ বাজার, তেরীপট্টি, রথখলা, আঠারবাড়ী কাচারী বাজার এলাকায় দোকান মালিক ব্যবসায়ীরা তাদের নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বিক্ষোভ করেন। তাদের দাবী, ফুটপাত ব্যবসায়ীদের উচ্ছেদ না করলে অনির্দিষ্ট কালের জন্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেন। পরে সকাল ১১টায় কিশোরগঞ্জ খুচরা ব্যবসায়ী সমিতির সভাপতি, বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, ঈশাখা রোড ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক…
[ad_1] ১৯ বছর পর এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে নতুন করে ইতিহাস গড়ার হাতছানি ছিল বাংলাদেশের। কিন্তু অঘোষিত ফাইনালে চীনকে হারাতে পারেনি গেলাম রব্বানী ছোটনের দল। বরং স্বাগতিকদের কাছে ৪-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে। গ্রুপ থেকে চীন চ্যাম্পিয়ন হয়ে সৌদি আরবের মূল পর্বে জায়গা করে নিয়েছে। চীনের চোংকিংয়ে ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে রবিবার হাজারো দর্শকের সামনে দাপট দেখিয়ে সহজেই ম্যাচ জিতেছে স্বাগতিক দল। বাংলাদেশ ৫ ডিফেন্ডার নিয়েও গোল আটকাতে পারেনি। রক্ষণের একের পর এক ভুলে গোল হজম করতে হয়েছে। ৯ মিনিটে এগিয়ে যায় চীন। মধ্য মাঠ থেকে লং পাসে ডান দিকের মাপা ক্রস গোলকিপার তালুবন্দি করার আগেই ৬ গজের ভেতরে সুয়েয়ি ওইহাও…
[ad_1] বিপিএলের নিলাম অনুষ্ঠিত হচ্ছে আজ রবিবার (৩০ নভেম্বর)। যেখানে ‘বি’ ক্যাটাগরি থেকে প্রথম ধাপে নাম উঠেছিল মাহমুদউল্লাহ রিয়াদের। তবে দল পাননি তিনি। ‘বি’ ক্যাটাগরিতে থাকা বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়কের ভিত্তিমূল্য ছিল ৩৫ লাখ টাকা। বিপিএলের সর্বশেষ আসরে চ্যাম্পিয়ন ফরচুন বরিশালে খেলেছিলেন মাহমুদউল্লাহ। জাতীয় দল থেকে অবসরে গেলেও ঘরোয়া লিগে খেলে যাচ্ছেন তিনি। মুশফিকুর রহিমও নিলামের প্রথম ধাপে অবিক্রিত রয়ে গেলেন। সাবেক অধিনায়কের জন্যও আগ্রহ দেখায়নি কোনো দল। পরে ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’। দেশি ক্রিকেটারদের নিলাম শেষে আলাদা নিলামে আবার উঠতে পারে তাদের নাম। তবে দ্বিতীয়বার তাদের নাম উঠবে ‘সি’ ক্যাটাগরিতে। সেক্ষেত্রে তাদের ভিত্তিমূল্যও কমে…
[ad_1] চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে রবিবার এক হাজারের বেশি মানুষ জড়ো হয়। এ সময় বেইজিং সতর্ক করে বলেছে, আগুনের ঘটনায় চীনবিরোধী কোনও বিক্ষোভ দেখা দিলে জাতীয় নিরাপত্তা আইন প্রয়োগ করা হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।তাই পোর ওয়াং ফুক কোর্টের বহুতল আবাসিক ভবনগুলোতে আগুন লাগার কারণ এখনও তদন্তাধীন। অগ্নিকাণ্ডের আগে দেওয়া অগ্নিসংকেত সংক্রান্ত সতর্কতা উপেক্ষা ও অনিরাপদ নির্মাণকাজের অভিযোগে জনসাধারণের ক্ষোভ বাড়ছে।রবিবার সন্ধ্যায় পুলিশ জানায়, ক্ষতিগ্রস্ত পাঁচটি ভবন তল্লাশি শেষে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৬ জনে। সিঁড়িঘর ও ছাদে বেশ কয়েকটি লাশ পাওয়া গেছে। বাসিন্দারা সেখান দিয়ে…
[ad_1] ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৭০ আসনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি।রবিবার (৩০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জেএসডির প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব প্রমুখ।প্রার্থী তালিকা প্রকাশের আগে জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, এবারের নির্বাচনে অংশগ্রহণের মূল লক্ষ্যই হলো গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্র পুনর্গঠনের সংগ্রামকে বেগবান করা।তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কারের আন্দোলনের পাশাপাশি সাংগঠনিক পুনর্গঠন ও গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবেও আসন্ন নির্বাচনে অংশগ্রহণ। নির্বাচনি প্রচারের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কারের দাবিগুলোও জনগণের মাঝে পৌঁছে দেওয়া হবে বলে…
[ad_1] মৃত্যুহীন একদিন পার করার পর আবারও মৃত্যুর ঘটনা ঘটেছে ডেঙ্গুতে। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) এডিস মশাবাহিত এ ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। রোববার (৩০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ৭৫ জন, চট্টগ্রাম বিভাগে ৯৫ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১১৬ জন, ঢাকা উত্তর সিটিতে ১৪৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে…
[ad_1] কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৬ শতক জমির দখলকে কেন্দ্র করে একই বংশের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক নারীসহ উভয় পক্ষের তিন জন মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন নারীসহ কমপক্ষে ৮ জন। রবিবার (৩০ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হাইলাটারী গ্রামে এ ঘটনা ঘটে।নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।সংঘর্ষে জড়ানো দুই পক্ষ হলো– দুই ভাই নূর মোহাম্মদ ও মানিক মুন্সি এবং তাদের দুই চাচাতো ভাই আলতাফ হোসেন ও আজিজুর রহমান।নিহতরা হলেন– আলতাফ হোসেন (৫৫), তার চাচাতো ভাই মানিক মুন্সির ছেলে এরশাদুল হক (৪২) এবং মানিক মুন্সির বোন কুলসুম বেগম (৫০)।এ…
[ad_1] পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, যখন রোহিঙ্গা আসা শুরু হয়েছিল, আমি বলেছিলাম ১৫ বছরের প্রস্তুতি নিতে। যখন মনে করা হয়েছিল যে এক-দুই বছরের মধ্যে চলে যাবে; আমার কলিগ বলেছিলেন এটা একটা মানবিক সংকট, আমরা যেন নিরাপত্তাজনিত হিসেবে না দেখি। আমি বলেছিলাম যে এটা মানবিক ইস্যু এবং একইসঙ্গে নিরাপত্তা ইস্যু। এক দুই বছরের মধ্যে ফেরত যাওয়া হবে না। দুর্ভাগ্যবশত আমার কথা ঠিক হয়েছে। আমি বলেছিলাম এদের ফেরত পাঠানোর জন্য ১৫ বছরের প্রস্তুতি নিতে হবে, তার জন্য যা যা করা দরকার সব কিছু করতে হবে।রবিবার (৩০ নভেম্বর) বিকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ডিক্যাব আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি:…
[ad_1] বাগেরহাট জেলায় দীর্ঘদিন ধরে বিচারক সংকট তীব্র আকার ধারণ করেছে। অনুমোদিত পদ থাকা সত্ত্বেও অধিকাংশ পদ শূন্য থাকায় জেলা ও অধস্তন বিভিন্ন আদালতের বিচার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মামলার সংখ্যা প্রতিনিয়ত বাড়লেও বিচারক নিয়োগ না থাকায় মামলা নিষ্পত্তির গতি উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। এতে ন্যায়বিচারের আশায় থাকা সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন।অন্যদিকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পাঁচতলা ভবনের প্রস্তাব অনুমোদিত ও জায়গা বরাদ্দ থাকা সত্ত্বেও নির্মাণকাজ শুরু না হওয়ায় আদালতের কার্যক্রম দীর্ঘদিন ধরে ব্যাহত হচ্ছে। জেলা প্রশাসকের ভবনের পুরনো চারটি এজলাস ভেঙে ফেলার পর থেকে এজলাস সংকট আরও প্রকট হয়েছে। জানা গেছে, বাগেরহাট ম্যাজিস্ট্রেট আদালতের আওতাধীন ৯ উপজেলায় ৯ জন…