Author: atif chowdhury
আগামী ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। প্রথা অনুযায়ী, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের আগে আগামী ৭ ডিসেম্বর তফসিল নিয়ে নির্বাচন কমিশন নিজেরা সভায় বসবে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এক নির্বাচন কমিশনার এসব তথ্য নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই নির্বাচন কমিশনার বলেন, ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ হবে। এর দুয়েকদিনের মধ্যে তফসিল ঘোষণা করা হতে পারে। এর আগে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, কমিশন সভায় তফসিলের সময়সূচি নিয়ে সিদ্ধান্ত হবে এবং রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তা চূড়ান্ত করা হবে। তিনি…
অবশেষে তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক দল হিসেবে প্রজাপতি প্রতীকে নির্বাচন কমিশনে নিবন্ধন পেয়েছে ‘আমজনতার দল’। একই সঙ্গে ‘জনতার দল’ নামের আরেকটি দলও নিবন্ধিত হচ্ছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। এর আগে নিবন্ধন না পাওয়ায় আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান নির্বাচন ভবন সংলগ্ন এলাকায় আমরণ অনশন করেছিলেন। ইসির ইতিবাচক সিদ্ধান্তের পর সেই অনশন সমাপ্ত হয়েছে। তারেক রহমান বলেন, ‘আমরা প্রজাপতি প্রতীকে নিবন্ধন পেয়েছি। ইসি জানিয়েছে, আমরা নিবন্ধন পাওয়ার সব শর্ত পূরণ করেছি। পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পর গেজেটে এটি চূড়ান্ত হবে।’ নিবন্ধনের পর দলটি আগামী নির্বাচনে প্রার্থিতা ও ভোটের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে।…
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ১২ দিন ধরে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য শুক্রবার (৫ ডিসেম্বর) লন্ডনে নেয়া হচ্ছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী। তিনি জানান, শুক্রবার বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তার ব্যক্তিগত চিকিৎসকসহ আরও ১৪ জন কাতারের পাঠানো একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশে রওয়ানা হবে। এর আগে ঢাকাস্থ কাতার দূতাবাস থেকে বলা হয়ে, বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার জন্য দেশটির আমিরের বিমান-কাতার এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। চিকিৎসকদের সম্মতি পেলেই কাতার থেকে রওয়ানা হবে। উল্লেখ্য, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত বছরের…
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, ‘এবারের নির্বাচন এমন হবে, যা বিদেশি পর্যবেক্ষকরাও স্মরণে রাখবে। তারা বারবার বলবে—এমন নির্বাচন তারা আগে কখনো দেখেনি।’ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এই মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণকারীদের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে।’ তিনি বলেন, ‘গণঅভ্যুত্থান পরবর্তী এই নির্বাচন সাধারণ নির্বাচন নয়। এটি একটি ঐতিহাসিক নির্বাচন। পুলিশকে সেই অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে। ধাত্রীর মতো দায়িত্বশীল ও নিরপেক্ষ আচরণ নিশ্চিত করতে হবে।’ ড. মুহাম্মদ…
জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা গেছে। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি এ মামলায় পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। পরে তা মঞ্জুর করেন আদালত। এদিকে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হাসিনার বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ১০ ডিসেম্বর হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আগে থেকেই তারা একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। এসি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের মৃত্যুর গুঞ্জন কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। গত মঙ্গলবার (২ ডিসেম্বর) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তার বোন ড. উজমা খান সরাসরি সাক্ষাতের পর সেই গুঞ্জন থেমে গেলেও সামনে এসেছে নতুন ও বিস্ফোরক তথ্য। বুধবার (৩ ডিসেম্বর) ইমরান খানের এক্স (টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত দীর্ঘ এক পোস্টে তিনি অভিযোগ করেন— কারাগারে তাকে নির্জন কক্ষে বন্দি রেখে মানসিক নির্যাতন চালানো হচ্ছে। সেখানের ইমরান লেখেন, “আমি সম্পূর্ণ নির্জন কারাগারে আছি। এমন একটি সেলে আমাকে আটকে রাখা হয়েছে যেখানে গত চার সপ্তাহে কোনো মানুষের সঙ্গে আমার কথা হয়নি। বাইরের জগত থেকে আমাকে পুরোপুরি বিচ্ছিন্ন করা হয়েছে। কারাগারের…
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা পর্যবেক্ষণে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় আসার পর ইতোমধ্যে খালেদা জিয়ার সাম্প্রতিক সব পরীক্ষা–নিরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করেছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তিনি এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন। পরে খালেদা জিয়ার সাম্প্রতিক সব পরীক্ষা–নিরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করেছেন এবং এসব বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, খালেদা জিয়ার স্বাস্থ্য-সংক্রান্ত সর্বশেষ তথ্য জানাতে দুপুর সাড়ে ১২টায় হাসপাতালের সামনে ব্রিফ করবেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার…
ডিসেম্বরের শুরুতেই দেশে হঠাৎ তাপমাত্রা কমতে শুরু করেছে। সন্ধ্যার পর দ্রুত নামছে তাপমাত্রা, ভোর পর্যন্ত বজায় থাকছে কনকনে ঠান্ডা। এমন পরিস্থিতিতে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে আসতে পারে। ঘন কুয়াশাসহ বাড়বে শীতের দাপটও। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর ও শ্রীমঙ্গল অঞ্চলে আগামী কয়েকদিন তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া গাইবান্ধা, লালমনিরহাট, বগুড়া, জামালপুর, নেত্রকোনা,…
ঢাকার কাছে একই স্থানে বারবার ভূমিকম্প অনুভূত হওয়ায় বড় ধরনের কম্পনের আশঙ্কা বাড়ছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় একাধিক ভূমিকম্প হওয়ার পর বিশেষজ্ঞরা বলছেন—এসব ছোট কম্পন হয়তো বড় ভূমিকম্পের পূর্বাভাসও হতে পারে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর ৬টা ১৪ মিনিট ৪৪ সেকেন্ডে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অনুভূত হয় সর্বশেষ কম্পন। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে দেশে যেসব ছোট ছোট কম্পন হচ্ছে, সেগুলোকে এখন পর্যন্ত আফটারশক হিসেবে দেখা হচ্ছে। তবে বড় কোনো ভূমিকম্পের পূর্বাভাস রয়েছে কি না—এ বিষয়ে এখনো…
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুমা দেশের সকল মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে মসজিদের পাশাপাশি মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য ধর্মের উপাসনালয়ে সংশ্লিষ্ট ধর্মের রীতি ও আচার অনুযায়ী প্রার্থনারও আহ্বান জানানো হয়েছে। এছাড়া বিজ্ঞপ্তিতে দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া ও প্রার্থনার জন্য অনুরোধ করা হয়েছে। সূত্র : বাসস এসি