Author: atif chowdhury

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দেওয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। নির্বাচন কমিশনের (ইসি) ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ জন প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। শনিবার (৬ ডিসেম্বর) বেলা ১১টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এই তথ্য জানা যায়। আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমদ খান এই তথ্য নিশ্চিত করেছেন। সর্বশেষ তথ্যানুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষের সংখ্যা ১ লাখ ৭৪ হাজার ৯০৯…

Read More

ঢাকার আগারগাঁওয়ে একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের ছয় জন দগ্ধ হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) ভোরে আগারগাঁওয়ের পাকা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেছে। দগ্ধরা হলেন- মো. জলিল মিয়া (৫০), আনেজা বেগম (৪০), আসিফ মিয়া (১৯), সাকিব মিয়া (১৬), মনিরা আক্তার (১৭) ও ইভা (৬)। শনিবার (৬ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এনে ভর্তি করা হয়। তাদের জাতীয় বার্নে নিয়ে আসা আরফান মিয়া জানান, ভোরের দিকে আগারগাঁওয়ের পাকা মার্কেট ইসলামি ফাউন্ডেশনের পাশে…

Read More

দেশে উৎপাদিত চিনি গুদামে পর্যাপ্ত মজুত থাকলে বাইরে থেকে চিনি আমদানি করা হবে না বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ৮৮তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘দেশে উৎপাদিত চিনি গুদামে মজুত থাকলে বাইরে থেকে চিনি আমদানি করা হবে না। চিনিকল আধুনিকায়ন, উন্নত আখের জাত উদ্ভাবন, আধুনিক চাষপদ্ধতি, পণ্যের বহুমুখীকরণ ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব।’ তিনি বলেন, ‘কেরু এ্যান্ড কোম্পানি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, যা চিনি, স্পিরিট, ভিনেগার, জৈব সারসহ নানাবিধ…

Read More

দুই দিনের ব্যবধানে ফের উত্তপ্ত হয়ে উঠেছে পেঁয়াজের বাজার। খুচরা পর্যায়ে কেজিতে দাম বেড়েছে ৩০ থেকে ৩৫ টাকা। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা। তাদের অভিযোগ, বাজারে কার্যকর নজরদারি না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন। শুক্রবার (৬ ডিসেম্বর) রাজধানীর মহাখালী, মিরপুর ও কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, খুচরা দোকানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকায়। দুই দিন আগেও দাম ছিল ১১৫ থেকে ১২০ টাকা। এক সপ্তাহে কেজিপ্রতি দাম বেড়েছে ৪০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, উৎপাদন এলাকাগুলো থেকে পেঁয়াজ সরবরাহ কমে গেছে। আমদানি না–হওয়ার খবর ছড়িয়ে পড়ায় কৃষক ও মজুতদাররা ধীরগতিতে পেঁয়াজ ছাড়ছেন। এছাড়া প্রতিবছর এ সময় বাজারে ‘মুড়িকাটা’ পেঁয়াজ এলেও…

Read More

ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডা বাতাসে কাঁপছে দেশের উত্তরাঞ্চল। দক্ষিণ–পশ্চিমাঞ্চলেও জেঁকে বসেছে শীত। ক্রমেই ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ। আর এর আগেই সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেছে ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।  হিমেল বাতাস, কুয়াশা আর হাড়কাঁপানো ঠান্ডায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। বিশেষ করে দিনমজুর ও স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ পড়েছেন সবচেয়ে বেশি বিপাকে। শনিবার (৬ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। ভোর ৬টায় এ তাপমাত্রা রেকর্ডের সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, টানা কয়েক দিন তেঁতুলিয়ায় তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে ছিল। আজ তা নেমে ১১ ডিগ্রিতে এসেছে।…

Read More

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ইনটেন্সিভ কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার বিষয়ে রাতে সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। শনিবার (৬ ডিসেম্বর) সকালে বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। এর আগে কারিগরি ত্রুটি থাকার কারণে কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসতে না পারায় রাজধানীর এভারকেয়ারে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাত্রা পিছিয়ে যায়। বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে লন্ডন নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত। মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পেলেই এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে বিদেশে পাঠানো হবে। এর…

Read More

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের সদ্য ঘোষিত আংশিক কমিটি গঠনে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছেন বেরোবির পদবঞ্চিত সভাপতি প্রার্থী মো. ইমরান হোসাইন। তার দাবি, কমিটি ঘোষণার আগে কেন্দ্রীয় ছাত্রদলের কয়েকজন নেতা তাকে সভাপতি করার শর্তে ১০ লাখ টাকা দাবি করেছিলেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এক সংবাদ সম্মেলনে এসব বিস্ফোরক অভিযোগ করেন ইমরান । তিনি জানান, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি এম এম মুসা, যুগ্ম সাধারণ সম্পাদক আদনান, তাইজুল ও সাধারণ সম্পাদক নাছির হোসেনের সম্পৃক্ততায় টাকা-পয়সার বিনিময়ে কমিটি গঠন করা হয়েছে। ইমরান বলেন, “সহ-সভাপতি মুসা সরাসরি আমাকে বলেন—১০ লাখ টাকা দিলে আমাকে সভাপতি বানানো হবে। আমি রাজনীতি করতে…

Read More

ঢাকা থেকে পাকিস্তানের করাচিতে সপ্তাহে ৩দিন ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসেইন খান। বুধবার (৩ ডিসেম্বর) দেশটির ফরেন সার্ভিস একাডেমিতে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভিকে এমনটাই জানিয়েছেন এ বাংলাদেশি দূত। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চলার ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘হ্যাঁ, আমরা পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট শুরু করছি। আমাদের জাতীয় এয়ারলাইন্স করাচিতে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে।’ ভারতের আকাশসীমা ব্যবহার করে বাংলাদেশ-পাকিস্তান ফ্লাইট পরিচালিত হবে কি না, এমন প্রশ্নের জবাবে হাইকমিশনার বলেন, ‘যেমনটা ভারতীয় উড়োজাহাজ বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করতে পারে। বিমানের ফ্লাইটও তেমনিভাবে ভারতের ওপর দিয়ে উড়বে।’ তবে একটি…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫০টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ রদবদল করা হয়। আদেশ বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকায় কর্মরত নিম্নবর্ণিত নিরস্ত্র পুলিশ পরিদর্শক-গণকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পার্শ্বে বর্ণিত স্থানে বদলী/ পদায়ন করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। একইদিন ডিএমপি কমিশনারের আরও দুটি আদেশে ১৪ জন উপ-পুলিশ কমিশনারের রদবদল করা হয়েছে। এসি

Read More

দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৫ জন। এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ৩৯৪ জনের প্রাণ কাড়ল ডেঙ্গু। আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ৯৬ হাজার ৬২৭ জনে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ৩২০ জন এবং বাকিরা ঢাকা সিটির বাইরের। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬ হাজার ৬২৭ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৯৪ হাজার…

Read More