Author: atif chowdhury
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ গুম ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে। রোববার দুপুরে শুনানি শুরুর পর প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আবেদন উপস্থাপন করেন। তিনি দাবি করেন—গুম ও নির্যাতনের যেসব ঘটনা অভিযোগপত্রে এসেছে, সেগুলোর “সরাসরি নির্দেশনা” দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ট্রাইব্যুনাল এখনো এই অভিযোগের সত্যতা যাচাই বা সিদ্ধান্ত দেয়নি বলে আদালত সূত্র জানিয়েছে। শুনানির সময় তিন সদস্যের বিচারিক প্যানেলের নেতৃত্ব দেন চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার। প্যানেলের অন্য সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী। এ মামলায় গ্রেপ্তার তিন সাবেক সেনা কর্মকর্তাকে…
বাংলাদেশের ভূমি প্রশাসনে ২০২৫ সালকে ধরা হচ্ছে বড় পরিবর্তনের বছর হিসেবে। ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, নতুন নীতিমালায় এমন ১০ ধরনের জমির নামজারি (মিউটেশন) আর কার্যকর থাকবে না; অনেক ক্ষেত্রেই নামজারি সম্পূর্ণ বাতিল হয়ে যাবে। এতে দেশজুড়ে জমির মালিকানা যাচাই, রেকর্ড সংশোধন এবং খতিয়ান আপডেটে ব্যাপক পরিবর্তন আসতে পারে। জাল দলিল, ভুল দাগ নম্বর, ঘুষ দিয়ে নামজারি, দখলে না থাকা ভূমি নিজের নামে তোলা, সরকারি ও সংস্থার জমি ব্যক্তির নামে নামজারি—এ ধরনের অনিয়ম ব্যাপকভাবে বাড়ছে। এসব বন্ধ করতেই ভূমি প্রশাসন কাঠোর সিদ্ধান্ত নিচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। নতুন নীতির ফলে অস্বচ্ছ, জালিয়াতি বা আইনি জটিলতায় থাকা জমির নামজারি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে। ফলে জমির মালিকরা আগেই সতর্ক…
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সের ফ্লাইটটিকে ‘ভিভিআইপি’ উল্লেখ করে শিডিউল অনুমোদন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ইতোমধ্যে ফ্লাইট অবতরণের ক্লিয়ারেন্সও দিয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে নিতে ৯ তারিখে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবেন এবং ১০ তারিখে ঢাকায় ত্যাগ করবেন। ভিভিআইপি মুভমেন্ট হিসেবে বিবেচনায় নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সের ল্যান্ডিং থেকে টেকঅফ পর্যন্ত সব ধরনের নিরাপত্তা ও অপারেশনাল প্রস্তুতি রাখা হয়েছে। প্রয়োজনীয় রুট ও অবতরণের সময় চূড়ান্ত নিশ্চিতকরণ পাওয়া মাত্র সংশ্লিষ্ট…
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ড্র সম্পন্ন হয়েছে। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হতে যাওয়া রেকর্ড ৪৮ দলের এই বিশ্বকাপে থাকবে ১২টি গ্রুপ। প্রতিটি গ্রুপ থেকে দুই শীর্ষ দল সরাসরি দ্বিতীয় রাউন্ডে যাবে, সঙ্গে সেরা আট তৃতীয়-স্থান পাওয়া দল যোগ হয়ে গড়ে উঠবে ৩২ দলের নকআউট পর্ব। ড্র–এ তুলনামূলক সহজ গ্রুপ পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ জে–তে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও প্রথমবারের মতো বিশ্বকাপে ওঠা জর্ডান। পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল পড়েছে গ্রুপ সি–তে—মরক্কো, স্কটল্যান্ড ও হাইতির সঙ্গে। সবচেয়ে সহজ গ্রুপগুলোর একটি হিসেবে বিবেচিত গ্রুপ ই–তে জার্মানির প্রতিপক্ষ কিউরাসাও (প্রথমবার), ইকুয়েডর ও আইভরি কোস্ট। সবচেয়ে কঠিন গ্রুপ হিসেবে আলোচনায়…
দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮৬ জন। তবে এসময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। শনিবার (৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৮৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ৫০ জন, চট্টগ্রাম বিভাগে ৭৭ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৭৬ জন, ঢাকা উত্তর সিটিতে ১১০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৬৬ জন, খুলনা বিভাগে ৩৬ জন (সিটি কর্পোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ৩২, রাজশাহী বিভাগে ৩৪ ও রংপুর বিভাগে ৫ জন…
রাজধানীর যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওয়ারী বিভাগ। শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৪টার দিকে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. মিলন হোসেন (৩৯) এবং মো. শামিল ওরফে শামিল হোসাইন (২২)। ডিবি সূত্র জানায়, সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে ধোলাইপাড়ের টুঙ্গিপাড়া বাস কাউন্টারের সামনে মহাসড়কে কয়েকজন অস্ত্রধারী অবস্থান করছে। পরে বিকাল ৪টা ২৫ মিনিটে ডিবির দল সেখানে পৌঁছালে মোটরসাইকেলযোগে থাকা দুজন পালাতে চাইলে তাদের আটক করা হয়। তল্লাশিতে তাদের কোমরের পেছনে লুকানো দুইটি বিদেশি পিস্তল উদ্ধার এবং ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।…
নির্দিষ্ট কিছু দেশের নাগরিকের ওপর যে ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, তা আরও বাড়িয়ে ৩০টিরও বেশি দেশে করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি দেশটির ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে লক্ষ্য করে গুলির ঘটনার পর অভিবাসন নীতিতে ব্যাপক পরিবর্তনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে ফক্স নিউজের উপস্থাপক লরা ইনগ্রাহামকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তামন্ত্রী ক্রিস্টি নোম এ কথা জানান। এর আগে, চলতি সপ্তাহের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে নোম জানান, চলমান এই বিধিনিষেধ চলতি বছরের জুনে ট্রাম্প প্রশাসনের ঘোষিত ভ্রমণ নিষেধাজ্ঞার ওপর ভিত্তি করে দেওয়া হচ্ছে। জাতীয় নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে এ বছরের জুন মাসে ১২ দেশের…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বড় পরীক্ষা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, নির্বাচনে পরাজিত ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে। তাই আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকতে হবে। শনিবার (৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রংপুর জেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দেশের সবকিছুর ভিত্তি আইনশৃঙ্খলা। শুরুতে সমস্যা থাকলেও এখন অবস্থা ভালো। পুলিশ গুছিয়ে উঠে নিজেরা সংহত হতে পেরেছে। সামনে নির্বাচন, আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় টেস্ট (পরীক্ষা)। কেননা অধ্যাপক ইউনূস বলেছেন, সামনের নির্বাচন একটি আদর্শ নির্বাচন হবে। সেই নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা…
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেকোনো সময় দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর বনানীতে হোটেল সারিনায় সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। আমীর খসরু বলেন, ‘তারেক রহমান সহসাই দেশে ফিরবেন। সব কিছু প্রস্তুত করা হচ্ছে।’ তারেক রহমানই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নেতৃত্ব দেবেন বলেও দাবি করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘তিনি যেকোনো সময় ফিরবেন। যারা না আসার গুঞ্জন ছড়ায় তারা ছড়াবেই।’ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে নেয়ার বিষয়ে আমীর খসরু বলেন, ‘এটা কোনো ইস্যু নয় মেডিকেল বোর্ডের সিদ্ধান্তই খালেদা বিদেশ যাত্রা নিশ্চিত হবে।’…
মেডিক্যাল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স। এরপর রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ইনটেন্সিভ কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য লন্ডন নিয়ে যাওয়া হবে। শনিবার (৬ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী গণমাধ্যমে এ কথা জানিয়েছেন। বিএনপির পক্ষ থেকে তিনিই কাতারের কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছেন। এনামুল হক চৌধুরী বলেন, ‘মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তক্রমে কাতারের রয়েল অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসবে। সেভাবে তারা এখন প্রস্তুত রয়েছে। মেডিক্যাল বোর্ড যখনই সিদ্ধান্ত জানাবে তখনই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে এবং বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাওয়া হবে।…