Author: atif chowdhury
পাকিস্তানের সেনাবাহিনীর টানা দুদিনের হামলায় আফগানিস্তানে অন্তত ২৩ জন তালেবান সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে দ্য নিউজ। রোববার (৭ ডিসেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বেলুচিস্তানের চামান সীমান্তের জামান সেক্টরে এ সংঘর্ষ ঘটে। বিশ্বস্ত সূত্রের বরাতে প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার (৫ ডিসেম্বর) মধ্যরাতে আফগান তালেবান সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তানি সীমান্তরক্ষীদের ওপর ছোট অস্ত্রে গুলি চালায়। পরে পাকিস্তান সেনাবাহিনী পাল্টা জবাব দেয়। শুরুতে হালকা অস্ত্র ব্যবহারের পর পরিস্থিতি উত্তপ্ত হলে প্রায় ৪৫ মিনিট ধরে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাকিস্তান সেনারা রকেট লঞ্চার ও কামানসহ ভারী অস্ত্র ব্যবহার করে; এতে তালেবানদের কমপক্ষে তিনটি সীমান্ত চৌকি ধ্বংস হয়ে যায়…
দেশের ৯৭ শতাংশ শিশু টাইফয়েড টিকার আওতায় এসেছে বলে জানিয়েছে ইউনিসেফ। সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স রোববার এক বিবৃতিতে জানান, টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) ক্যাম্পেইন–২০২৫ এ বাংলাদেশের সাফল্য একটি ‘ঐতিহাসিক মাইলফলক’। বিবৃতিতে বলা হয়, প্রথমবারের মতো আয়োজিত এ জাতীয় ক্যাম্পেইনে ৪ কোটি ২৫ লাখের বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে। রানা ফ্লাওয়ার্সের ভাষায়, এ অর্জন প্রমাণ করে যে শিশুদের জীবনরক্ষাকারী সুরক্ষা দিতে বাংলাদেশ দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্বের মাত্র আটটি দেশে টিসিভি ক্যাম্পেইন চলছে, যার একটি বাংলাদেশ। ইউনিসেফ ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ এমআইসিএস জরিপের তথ্য তুলে ধরে রানা ফ্লাওয়ার্স জানান, দেশে নিরাপদ পানির সুবিধা এখনো সীমিত—মাত্র ৩৯ দশমিক ৩ শতাংশ মানুষ এ…
জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী ১১৪ জনের পরিচয় শনাক্ত করতে, রায়েরবাজার কবরস্থান থেকে লাশ উত্তোলন করা শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী অজ্ঞাত শহীদদের লাশ উত্তোলন ও শনাক্তকরণ কার্যক্রম সম্পর্কে এক মিডিয়া ব্রিফিংয়ে এ কথা জানান সিআইডি’র প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ। ব্রিফিংয়ে তিনি বলেন, আনাসের মতো যারা বুকের রক্ত ঢেলে দেশের জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল, তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। তিনি আরও বলেন, এই কবরস্থানে যারা নাম-পরিচয়হীন অবস্থায় শুয়ে আছেন, তাদের পরিচয় তখন যাচাই-বাছাই করা হয়নি। তাদের পরিচয় উদঘাটন করা জাতির প্রতি আমাদের একটি দায়িত্ব। আজ সেই…
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন মিলে ৩ দলের নির্বাচনী জোটের আত্মপ্রকাশ ঘোষণা করা হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলন করে এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দলগুলোর পক্ষ থেকে এই জোটকে বলা হচ্ছে ‘জুলাই গণ-অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’৷ এদিকে এই জোটে গণঅধিকার পরিষদের থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত দলটি থাকছে না। এসি
নির্বাচনের দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (৭ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল, গণভোট এবং ভোটের আগে-পরে নানা বিষয় নিয়ে পর্যালোচনা বৈঠক শেষে তিনি এ কথা জানান। আল্লাম সানাউল্লাহ বলেন, ‘ভোটের দিনে ব্যাংক ও পোস্ট অফিস ইসির প্রয়োজন অনুযায়ী খোলা থাকবে। তফসিল ঘোষণার পর উপদেষ্টা পরিষদ নতুন কোনো প্রকল্প অনুমোদন করতে পারবে না।’ ভোটের আগের রাতেই ব্যালট কেন্দ্রগুলোতে পৌঁছে যাবে। প্রবাসী ভোটারদের ব্যালট সোমবার থেকে ছাপানো শুরু হবে। তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে পোস্টার সরানোর নির্দেশ থাকবে, না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, প্রতিটি উপজেলায় দুইজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। ভোটের পাঁচ দিন আগে ম্যাজিস্ট্রেট…
দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় এতে আক্রান্ত হয়ে ৫১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ২০২ জন এবং বাকিরা ঢাকা সিটির বাইরের। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৭ হাজার ৮২৯ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৯৫ হাজার ৭৪৪ জন। মারা গেছেন ৩৯৬ জন। বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে…
মহান বিজয় দিবস উৎযাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধের প্রস্তুতি ও উন্নয়নমূলক কাজের জন্য দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। রোববার (৭ ডিসেম্বর) জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ আনোয়ার খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল শনিবার বিকেলে জাতীয় স্মৃতিসৌধের ফটকে এ সংক্রান্ত একটি নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে। নোটিশ অনুযায়ী শনিবার (৬ ডিসেম্বর) থেকে ৯দিন দর্শনার্থীরা জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করতে পারবেন না। নোটিশে বলা হয়, ৬ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রীয় অনুষ্ঠানের প্রস্তুতি ও উন্নয়নমূলক কাজের জন্য জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ সাময়িকভাবে সকল দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হবে। সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত। নোটিশে দর্শনার্থীদের সহযোগিতা চাওয়া হয়েছে। এসি
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, চলতি সপ্তাহের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে। বিষয়টিকে কেন্দ্র করে বিটিভির মাধ্যমে জাতির উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করার জন্য গণমাধ্যমটিকে চিঠি দেওয়া হবে। রোববার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। ইসি সানাউল্লাহ বলেন, ‘চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা করা হবে। আচরণবিধি প্রতিপালনে তফসিল ঘোষণার দিন থেকে প্রতিটি উপজেলায় দুইজন করে ম্যাজিস্ট্রেট থাকবেন। এরপর ভোটের ৫ দিন আগে ম্যাজিস্ট্রেট বাড়ানো হবে। তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টা সময় দেওয়া হবে পোস্টার সরাতে, না সরালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ এ…
রাজধানীর আগারগাঁওয়ে অননুমোদিত মোবাইল ফোন বন্ধ করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে লাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনের সামনে সড়ক অবরোধ করেছেন মোবাইল ফোন ব্যবসায়ী ও কর্মচারীরা। রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তারা সড়কে অবস্থান নিলে শিশুমেলা–আগারগাঁওমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার পরিদর্শক মাসুদ রানা। তিনি জানান, শিশুমেলা–আগারগাঁওগামী সড়ক বন্ধ থাকায় যান চলাচলে সমস্যা দেখা দিয়েছে। অন্য পাশের সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুপুর ১টা পর্যন্ত অবরোধ চলতে দেখা যায়। জানা গেছে, আগামী ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) কার্যকর করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে গত রোববারও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মোবাইল…
মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর দেশের ৬৪ জেলায় একযোগে পরিবেশিত হবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এই আয়োজন করা হচ্ছে। শনিবার (৭ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় জানানো হয়, এ প্রজন্মের শিল্পীরা একাত্তরের কালজয়ী গান পরিবেশন করবেন। অনুষ্ঠানে দেশবাসীকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। ১৬ ডিসেম্বর বাঙালি জাতির চূড়ান্ত বিজয়ের দিন। নয় মাসের যুদ্ধ শেষে এ দিনেই বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। প্রতিবছর বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও নানা সাংস্কৃতিক আয়োজনে উদ্যাপিত হয়। এসি