Author: atif chowdhury

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৩ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। সোমবার (৮ ডিসেম্বর) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন। ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে সুইফট কোড জালিয়াতির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়। পরে ওই অর্থ ফিলিপাইনে পাঠানো হয়। দেশের অভ্যন্তরের একটি চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের এ অর্থপাচার করেছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। ঘটনার পর একই বছরের…

Read More

দেশের ব্যাংকগুলোতে কোটি টাকা বা তারও বেশি অর্থ জমা আছে এমন হিসাবের সংখ্যা ক্রমেই বাড়ছে। সর্বশেষ তথ্য বলছে, ব্যাংকে কোটি টাকা বা তার বেশি পরিমাণ অর্থ জমা রয়েছে– এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হিসাব এক লাখ ২৮ হাজার ছাড়িয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খাত সংশ্লিষ্টদের মতে, নিত্যপণ্যের দাম বাড়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো চাপে পড়েছে। সংসারের ব্যয় সামাল দিতে অনেকেই আগের সঞ্চয় ভাঙতে বাধ্য হচ্ছেন। ফলে ব্যাংকিং খাতে ছোট অঙ্কের আমানত কমার প্রবণতা দেখা যাচ্ছে। বিপরীতে সমাজের একটি শ্রেণির আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিত্তশালী ব্যক্তি ও বড় ব্যবসা প্রতিষ্ঠানের কাছেই নতুন হিসাবের বড় অংশ কেন্দ্রীভূত হচ্ছে।…

Read More

ব্রাজিলের সিরি আ লিগে সান্তোসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সে মৌসুম শেষ করলেন নেইমার। ক্রুজেইরোর বিপক্ষে ৩–০ গোলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। টানা তিন ম্যাচে দলকে জয় এনে অবনমন–সংকট থেকে সান্তোসকে উদ্ধার করলেও ম্যাচ শেষে চমকে দিলেন বড় ঘোষণা—হাঁটুর অস্ত্রোপচারে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। দীর্ঘদিন ধরেই হাঁটুর চোটে ভুগছেন নেইমার। শেষ কয়েক ম্যাচ খেলেছেন তীব্র ব্যথা নিয়েই। মৌসুমের শেষ ম্যাচের আগে সান্তোসের হয়ে ১৫০ ম্যাচ পূর্ণ করায় তাকে দেওয়া হয় বিশেষ সম্মাননা। স্ত্রী, সন্তান ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মারক গ্রহণ করেন তিনি। এরপর মাঠে নেমে প্লেমেকারের ভূমিকায় দলকে দাপুটে জয় এনে দেন। ম্যাচ শেষে নেইমার বলেন, ‘গত কয়েক সপ্তাহ ছিল অত্যন্ত…

Read More

ইতালিতে ওয়ার্ক ভিসা আবেদনের জন্য অ্যাপয়েন্টমেন্ট কীভাবে পে‌তে হ‌বে, সে বিষয়ে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকায় অবস্থিত ইতা‌লির দূতাবাস। সোমবার (৮ ডিসেম্বর) ঢাকাস্থ ইতা‌লির দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তি‌র মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়ার্ক ভিসা আবেদনের জন্য অ্যাপয়েন্টমেন্ট কীভাবে পাবেন সে সম্পর্কে কিছু প্রশ্নের উত্তরে, দূতাবাস নিম্নলিখিত বিষয়গুলো মনে করিয়ে দিতে চায়। এতে বলা হয়, যাদের ২০২৫ সালে ইস্যু করা অথবা ২০২৫ সালে পুনঃনিশ্চিত করা একটি ওয়ার্ক নুলাওস্তা আছে তাদের নিম্নলিখিত লিঙ্কে ভিএফএস গ্লোবালের নির্দিষ্ট ওয়েব পোর্টালে নিবন্ধন করতে হবে। এতে আরও বলা হয়, ইতালিতে নিয়োগকর্তা কর্তৃক সরবরাহ করা ২০২৫ এর নুলাওস্তা কপি আপলোড করতে হবে।…

Read More

রাজধানীর মোহাম্মদপুর থানার শাহজাহান রোডের একটি বাসায় মালাইলা আফরোজ (৪৮) নামে এক নারী ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজকে (১৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। তাদের বাসার গৃহকর্মী পলাতক আছে, তাই ধারণা করা হচ্ছে গৃহকর্মী তাদেরকে হত্যা করে পালিয়ে গেছে। সোমবার (৮ ডিসেম্বর) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাসার গৃহপরিচারিকাকে সন্দেহ করা হচ্ছে। তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আমরা কাজ করছি।’ মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘নিহতরা ভবনের ৭ তলায় বসবাস করতেন। গৃহকর্তা আজিজুল ইসলাম সকালে কাজের…

Read More

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে যা দরকার সব করা হচ্ছে। এজন্য পুলিশ বাহিনীকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হচ্ছে।’ সোমবার (৮ অক্টোবর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনের প্রস্তুতি খুব ভালো। সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর একটি নির্বাচন করতে যা দরকার সব করা হচ্ছে। এজন্য পুলিশ বাহিনীকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হচ্ছে। অন্যদিকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো উল্লেখ করে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘কেউ ঘর থেকে বের হতে পারছেন না, এটি ঠিক নয়। কেউ হয়তো ইচ্ছা করেই বের হন না।’ এছাড়া…

Read More

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডন নিতে এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার অনুমতি পেয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ গণমাধ্যমকে এ তথ্য জানান। এস এম রাগীব সামাদ বলেন, এয়ার অ্যাম্বুলেন্সটি জার্মানভিত্তিক এয়ারলাইনস এফএআই এভিয়েশন গ্রুপের। এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার সকাল ৮টা ২০ মিনিটে শাহজালাল বিমানবন্দরে নামবে। সেটি চাইলে সেদিন রাত ৯টায় ঢাকা ত্যাগ করতে পারবে। এর আগে শনিবার (৬ ডিসেম্বর) খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জে এম জাহিদ হোসেন জানিয়েছিলেন, বিএনপি চেয়ারপারসন লন্ডনে যেতে পারবেন কি না, সেটি পুরোই নির্ভর করছে…

Read More

শেখ হাসিনা সরকারের আমলের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৭ জনকে চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে হত্যা-গণহত্যার দায়ে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে কেরানীগঞ্জ, কাশিমপুরসহ বিভিন্ন কারাগার থেকে কড়া নিরাপত্তায় তাদের ট্রাইব্যুনালে আনা হয়। পরে একে একে প্রিজনভ্যান থেকে নামিয়ে হাজতখানায় নিয়ে যান পুলিশ সদস্যরা। সোমবার ট্রাইব্যুনাল–১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে মামলার অগ্রগতি নিয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। ট্রাইব্যুনালে হাজির করা আসামিরা হলেন— সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক শিল্পমন্ত্রী…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন দুই লাখ ৪৯ হাজার ৩৩৮ জন প্রবাসী। এর মধ্যে দুই লাখ ২৮ হাজার ১৪৭ জন পুরুষ এবং ২১ হাজার ১৯১ জন নারী। নির্দিষ্ট সময়ে সংশ্লিষ্ট প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার পাঠিয়ে দেবে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৮ ডিসেম্বর) সকাল ৯টা ১০ মিনিট পর্যন্ত ইসির ওয়েবসাইট থেকে এই তথ্য পাওয়া গেছে। এবারই প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার উদ্যোগ নিয়েছে ইসি। এক্ষেত্রে প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি, ভোটের দায়িত্বে নিয়োজিতরা এ ব্যবস্থায় ভোট দিতে পারবেন। এ জন্য অ্যাপে নিবন্ধন করতে হবে। গত ১৯ নভেম্বর…

Read More

অগ্রহায়নের শেষ দিকে পঞ্চগড়ে তীব্র শীত পড়তে শুরু করেছে। গত তিন দিন ধরে জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করায় শীতের দাপট বেড়েছে, ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। সোমবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ভোরেও একই তাপমাত্রা ছিল। এর আগের দুই দিনও তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি—সব মিলিয়ে তিন দিন ধরে দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে এ জেলায়। ভোরে হালকা কুয়াশা থাকলেও উত্তরীয় বাতাসে কনকনে শীত অনুভূত হচ্ছে। কঠিন শীতের মধ্যেও জীবিকার তাগিদে চা–বাগান, পাথরকাজ, কৃষিকাজ ও দিনমজুরির জন্য বের হতে দেখা গেছে নিম্ন আয়ের মানুষদের। পাথর শ্রমিক…

Read More