Author: atif chowdhury
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম সংস্কারের দাবিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সঙ্গে বৈঠকে বসেছেন মোবাইল ব্যবসায়ীরা। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১১টার পর মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের নেতারা আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে যান। এরপর সাড়ে ১১টার দিকে আলোচনার জন্য ১০ সদস্যের প্রতিনিধি দল ভেতরে প্রবেশ করেন। মোবাইল ব্যবসায়ীদের দাবি, হ্যান্ডসেট নিবন্ধন বা এনইআইআর সিস্টেম এক বছর পর চালু করা হোক। করফাঁকি দিয়ে আনা ৫০ লাখের বেশি হ্যান্ডসেট শুল্ক দিয়ে বৈধ করার সুযোগ চান তারা। বৈধভাবে মোবাইল ফোন আমদানিতে ৫৮ শতাংশ শুল্ক কমানোর দাবিও তাদের। তবে এনইআইআর সিস্টেম ১৬ ডিসেম্বর চালুর বিষয়ে অনড় রয়েছে সরকার। এর আগে সম্প্রতি বিটিআরসির চেয়ারম্যান মেজর…
দুর্নীতি বাংলাদেশের অগ্রগতি ও মানুষের দৈনন্দিন জীবনকে পঙ্গু করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দেশব্যাপী দুর্নীতির প্রভাব ও একইসঙ্গে আগামী দিনে তা দমনে বিএনপির ৭ দফা পরিকল্পনাও তুলে ধরেন। তারেক রহমান বলেন, ‘চাকরিপ্রার্থী তরুণ, সরকারি সেবা পেতে ভোগান্তিতে থাকা কৃষক কিংবা হাসপাতালের সেবাবঞ্চিত পরিবার—এই সব উদাহরণ দেখায় দুর্নীতি কীভাবে মানুষের জীবনকে দমবন্ধ করে দিচ্ছে। তার দাবি, খাদ্যের দাম বৃদ্ধি, শিক্ষাখাতে মানের সংকট, সড়কে নিরাপত্তাহীনতা—সব সমস্যার মূলেই রয়েছে দুর্নীতি।’ তিনি উল্লেখ করেন, ‘ অতীতে বিএনপি সরকারে থাকাকালে প্রশাসনে শৃঙ্খলা, স্বচ্ছতা ও বাজার উন্মুক্তকরণে উদ্যোগ নেওয়ায় অনিয়ম…
ভারত থেকে চাল আমদানির ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (৮ ডিসেম্বর) হোয়াইট হাউজে কৃষি সংশ্লিষ্ট এক বৈঠকে তিনি বলেন, ভারত ও কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনায় অগ্রগতি না হওয়ায় আমদানিকৃত চাল ও সারের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হতে পারে। এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, বৈঠকে ট্রাম্প মার্কিন কৃষকদের জন্য কয়েকশ’ কোটি ডলারের ত্রাণ প্যাকেজ ঘোষণা করেন। এ সময় তিনি অভিযোগ করেন, ভারতসহ এশিয়ার বিভিন্ন দেশ থেকে আসা কৃষিপণ্য যুক্তরাষ্ট্রের দেশীয় উৎপাদকদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে। তার দাবি, কৃষকদের সুরক্ষা নিশ্চিত করতে শুল্ককে ‘আক্রমণাত্মকভাবে’ ব্যবহার করতে প্রস্তুত প্রশাসন। ট্রাম্প জানান, কৃষকদের জন্য…
অগ্রহায়ণ মাস শেষ হতে চলেছে। ঢাকা ও এর আশপাশেও জেঁকে বসতে শুরু করেছে শীত। রাজধানীবাসীও শীতের আঁচ পেতে শুরু করেছেন। ইতোমধ্যে রাতের তাপমাত্রা নেমে এসেছে ১৭ ডিগ্রি সেলসিয়াসে। দেখা মিলছে কুয়াশারও। শুধু তাপমাত্রায় নয়, শীতে প্রকৃতির রূপেও এসেছে ভিন্নতা। মঙ্গলবার (৯ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এসময় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রায়ও উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ার…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে দায়ের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৮ ডিসেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্টে বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গত ৩ ডিসেম্বর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট দায়ের করা হয়। রিটে নির্বাহী বিভাগ থেকে নির্বাচন কমিশনের সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ অবৈধ ঘোষণা এবং ইলেক্টোরাল সার্ভিস কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছিল। নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম এই রিটটি দায়ের করেন। এসি
একদিনে ৭৩টি ট্রেনে অভিযান চালিয়ে টিকিটবিহীন ২ হাজার ৯৩ জন যাত্রীকে শনাক্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। তাদের কাছ থেকে ভাড়াসহ জরিমানা আদায় হয়েছে মোট ৪ লাখ ৬০ হাজার ৫৫০ টাকা। সোমবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের ফেসবুক পেজে প্রকাশ করা এক তথ্যে এসব কথা জানানো হয়। সেখানে বলা হয়, গতকাল ৭ ডিসেম্বর বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ১০৪ জন টিটিই কাজ করেছেন। তারা ৭৩টি ট্রেনে টিকিট–পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ভ্রমণকারী শনাক্ত হয়েছেন মোট ২ হাজার ৯৩ জনকে। অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ৩ লাখ ২১ হাজার ৩৮৫ টাকা এবং জরিমানা আদায় হয়েছে এক লাখ ৩৯ হাজার ১৬৫ টাকা। সব…
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ অনুমতি নিয়েও শেষ পর্যন্ত বাতিল করেছে অপারেটর প্রতিষ্ঠান। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, অপারেটরই স্লট বাতিলের আনুষ্ঠানিক আবেদন করেছে। বেগম জিয়াকে লন্ডনের হাসপাতালে নেওয়ার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স শেষ পর্যন্ত না-আসার সিদ্ধান্ত নিয়েছে অপারেটর প্রতিষ্ঠান। এর আগে নির্ধারিত মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি নিয়েছিল জার্মানভিত্তিক প্রতিষ্ঠান এফএআই এভিয়েশন গ্রুপ। তবে সংশ্লিষ্ট অপারেটরই স্থানীয় সমন্বয়কারী সংস্থার মাধ্যমে স্লট অনুমোদন প্রত্যাহারের আবেদন করেছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এফএআই এভিয়েশন গ্রুপ তাদের স্থানীয়…
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় ৫১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ২০২ জন এবং বাকিরা ঢাকা সিটির বাইরের। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৭ হাজার ৮২৯ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৯৫ হাজার ৭৪৪ জন। মারা গেছেন ৩৯৬ জন। বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের…
বিদেশ থেকে মোবাইল ফোন আনা নিয়ে প্রবাসীদের বিভিন্ন ধোঁয়াশা স্পষ্ট করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার (৮ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রবাসীদের উদ্দেশে তিনি এ বার্তা দেন। সত্য ও মিথ্যার পার্থক্য তুলে ধরে আসিফ নজরুল বলেন, ‘অন্তর্বর্তী সরকার বা আমার সম্পর্কে মিথ্যাচার নতুন কিছু নয়। সোশ্যাল মিডিয়াতে কিছু মানুষ এখন প্রচার করছে যে মোবাইল ফোন সেট নিয়ে প্রবাসীদের প্রতি অন্যায় ও বৈষম্য করা হচ্ছে। এ সম্পর্কে প্রকৃত তথ্য নিচে তুলে ধরছি। ‘মিথ্যা— সরকার নতুন নিয়ম করেছে, একটার বেশি মোবাইল সেট বিদেশ থেকে নিয়ে আসলে ট্যাক্স দিতে হবে। ‘সত্য— শেখ…
একটি দল ‘ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণা করছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তবে তারা ঠিক কোন দল, তা উল্লেখ করেননি তিনি। তিনি বলেছেন, ‘ধর্ম ব্যবসায়ীরা তরতরাইয়া জান্নাতে যাওয়ার কথা বললেও মানুষ দুনিয়ায় কীভাবে চলবে, তাদের সে পরিকল্পনা নেই।’ দলটির সমালোচনা করে তিনি আরও বলেছেন, ‘যে দলের কোনো নীতি-আদর্শ নাই, পরিকল্পনা নাই, শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে। তাদেরকে জনগণ ইতোমধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে।’ মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজনে ‘দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি’ শীর্ষক অনুষ্ঠানে সালাহউদ্দিন আহমদ কথাগুলো…